KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Home » Blog » অক্ষর প্যাটেল এর পরিসংখ্যান ২০২৬
পরিসংখ্যান

অক্ষর প্যাটেল এর পরিসংখ্যান ২০২৬

Ayon Das
By Ayon Das
Published: March 5, 2026
Last updated: March 5, 2026
6 Min Read
Share
অক্ষর প্যাটেল এর পরিসংখ্যান
অক্ষর প্যাটেল এর পরিসংখ্যান

অক্ষর প্যাটেল এর পুরো নাম অক্ষর রাজেশভাই প্যাটেল। তিনি ২০ জানুয়ারি ১৯৯৪ সালে গুজরাটে জন্ম গ্রহন করেন। তিনি ভারতীয় জাতীয় দলের হয়ে টেস্ট, ওডিআই ও টি২০ এই তিন ফরম্যাটেই অলরাউন্ডার হিসেবে নিয়মিত খেলেন। বাঁহাতি ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি তিনি ধীরগতির বাঁহাতি অর্থোডক্স স্পিন বোলিং করেন। ঘরোয়া ক্রিকেটে তিনি গুজরাট দলের প্রতিনিধিত্ব করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লী ক্যাপিটালস এর হয়ে খেলেন এবং দলের নেতৃত্বও দিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি ২০২৪ সালের আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ এবং ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় স্কোয়াডের সদস্য ছিলেন। বর্তমানে তিনি টি২০ ফরম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

Contents
  • অক্ষর প্যাটেল এর টেস্ট পরিসংখ্যান
  • অক্ষর প্যাটেল এর ওডিআই পরিসংখ্যান
  • অক্ষর প্যাটেল এর টি২০ পরিসংখ্যান
  • অক্ষর প্যাটেল এর আইপিএল পরিসংখ্যান
  • অক্ষর প্যাটেল নিয়ে কিছু সাধারণ জিজ্ঞাসা

অক্ষর প্যাটেল এর টেস্ট পরিসংখ্যান

২০২১ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য তিনি ভারতীয় টেস্ট দলে অন্তর্ভুক্ত হন। ১৩ ফেব্রুয়ারি ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে তিনি ৭ উইকেট নিয়ে দারুণ সূচনা করেন এবং জো রুট হলো তার প্রথম টেস্ট শিকার। একই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার মাধ্যমে তিনি অভিষেকে এই কৃতিত্ব অর্জনকারী ভারতের নবম বোলার হিসেবে ইতিহাসে নাম লেখান। অভিষেক সিরিজে তিনি ৩ ম্যাচে মাত্র ১০.৫৯ গড়ে ২৭ উইকেট নিয়ে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হন। একই বছরের শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি তার প্রথম টেস্ট অর্ধশতক করেন।

ব্যাটিং পরিসংখ্যান

বিষয়পরিসংখ্যান
ফরম্যাটটেস্ট
ম্যাচ১৫
অপরাজিত৪
মোট রান৬৮৮
সর্বোচ্চ রান৮৪
গড়৩৪.৪
স্ট্রাইক রেট৫৩.০
শতক০
অর্ধশতক৪
চার৭৩
ছয়২০

বোলিং পরিসংখ্যান

বিষয়পরিসংখ্যান
ফরম্যাটটেস্ট
ম্যাচ১৫
বল করেছে২৬৬০
রান দিয়েছে১১২১
উইকেট নিয়েছেন ৫৭
সেরা বোলিং৬/৩৮
ইকোনমি২.৫৩
৫ উইকেট২
১০ উইকেট৫

অক্ষর প্যাটেল এর ওডিআই পরিসংখ্যান

২০১৪ সালের আইপিএলে ভালো পারফরম্যান্সের পর তিনি বাংলাদেশ সফরের জন্য ভারতীয় ওডিআই দলে সুযোগ পান। ১৫ জুন ২০১৪ সালে মিরপুরের শেরে ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তার ওডিআই অভিষেক হয়। সেই ম্যাচে তিনি ৫৯ রান দিয়ে ১ উইকেট নেন। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত হন। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্যও তিনি ভারতের স্কোয়াডে স্ট্যান্ড-বাই খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছিলেন। পরবর্তীতে ২৫ জুলাই ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি তার প্রথম ওডিআই অর্ধশতক করেন; ৩৫ বলে অপরাজিত ৬৪ রান করে ম্যাচজয়ী ছক্কা হাঁকান।

ব্যাটিং পরিসংখ্যান

বিষয়পরিসংখ্যান
ফরম্যাটওডিআই
ম্যাচ৭১
অপরাজিত১২
মোট রান৮৫৮
সর্বোচ্চ রান৬৪*
গড়২৩.২
স্ট্রাইক রেট৯১.৮
শতক০
অর্ধশতক৩
চার৫৩
ছয়৩১

বোলিং পরিসংখ্যান

বিষয়পরিসংখ্যান
ফরম্যাটওয়ানডে (ODI)
ম্যাচ৭১
বল করেছে৩২৮৭
রান দিয়েছে২৪৬১
উইকেট৭৫
সেরা বোলিং৩/২৪
ইকোনমি৪.৪৯
স্ট্রাইক রেট৪৩.৮
৫ উইকেট০
১০ উইকেট০

অক্ষর প্যাটেল এর টি২০ পরিসংখ্যান

১৭ জুলাই ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়। ২০২১ সালের টি২০ বিশ্বকাপের জন্য ভারতের দলে অন্তর্ভুক্ত হলেও পরে তার পরিবর্তে নিযুক্ত হন শার্দুল ঠাকুর। ২০২২ সালের জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজে ভারতের দলে সুযোগ পান। ২০২৪ সালের আইসিসি পুরুষ টি২০বিশ্বকাপে ভারতের স্কোয়াডে ছিলেন এবং পুরো আসরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি ১ ওভারে ১ উইকেট নেন, পাকিস্তানের বিপক্ষে ২ ওভারে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ১৮ বলে ২০ রান করেন এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১ উইকেট শিকার করেন। সুপার ৮ পর্বে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ১০ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে তিনি ৩১ বলে ৪৭ রান করার পাশাপাশি ১ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ব্যাটিং পরিসংখ্যান

বিষয়পরিসংখ্যান
ফরম্যাটটি২০
ম্যাচ৯০
অপরাজিত১৮
মোট রান৭০০
সর্বোচ্চ রান৬৫
গড়১৮.৪
স্ট্রাইক রেট১৩৪.১
শতক০
অর্ধশতক১
চার৫০
ছয়২৮

বোলিং পরিসংখ্যান

বিষয়পরিসংখ্যান
ফরম্যাটটি২০
ম্যাচ৯০
বল করেছে১৬০০
রান দিয়েছে১৯৪৬
উইকেট৯২
সেরা বোলিং৩/৯
ইকোনমি৭.৩০
৫ উইকেট০
১০ উইকেট০

অক্ষর প্যাটেল এর আইপিএল পরিসংখ্যান

২০১৩ সালে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স অক্ষর প্যাটেলকে দলে নিলেও তিনি খেলার সুযোগ পাননি। ২০১৪ সালেকিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) এ যোগ দিয়ে ১৭ উইকেট নিয়ে দুর্দান্ত মৌসুম কাটান। ২০১৫ সালেও দলটি তাকে ধরে রাখে। সে মৌসুমে নিচের দিকে ব্যাট করে ২০৬ রান করার পাশাপাশি ১৩ উইকেট নেন। ১ মে ২০১৬ সালে গুজরাট লায়ন্সের বিপক্ষে পাঁচ বলে চার উইকেট (২০১৬ মৌসুমের একমাত্র হ্যাটট্রিক) নিয়ে দলকে ২৩ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১৮ মৌসুমেও কিংস ইলেভেন পাঞ্জাব তাকে দলে রাখে।

ব্যাটিং পরিসংখ্যান

বিষয়পরিসংখ্যান
ফরম্যাটআইপিএল
ম্যাচ১৬২
অপরাজিত৩৭
মোট রান১৯১৬
সর্বোচ্চ রান৬৬
গড়২২.০
স্ট্রাইক রেট১৩৪.০
শতক০
অর্ধশতক৩
চার১৩০
ছয়৯৪

বোলিং পরিসংখ্যান

বিষয়পরিসংখ্যান
ফরম্যাটআইপিএল
ম্যাচ১৬২
বল করেছে ৩৩০৩
রান দিয়েছে৪০৪৬
উইকেট১২৮
সেরা বোলিং৪/২১
ইকোনমি৭.৩৫
৫ উইকেট১
১০ উইকেট০

অক্ষর প্যাটেল নিয়ে কিছু সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন -১ঃ তাঁর জার্সি নম্বর কত?

উত্তরঃ আন্তর্জাতিক ক্রিকেটে সাধারণত ২০ নম্বর জার্সি পরেন।

প্রশ্ন -২ঃ অক্ষর প্যাটেল আইপিএলে কোন দলে খেলেন?

উত্তরঃ অক্ষর প্যাটেল দিল্লি ক্যাপিটালস দলে খেলেছেন।

প্রশ্ন -৩ঃ অক্ষর প্যাটেল কোন ধরনের খেলোয়াড়?

উত্তরঃ অক্ষর প্যাটেল বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার।

Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

আইপিএল ২০২৬ সময়সূচী: প্রথম পর্যায়ের ২০ ম্যাচের বিস্তারিত তালিকা প্রকাশিত
আইপিএল ২০২৬ সময়সূচী: প্রথম ২০ ম্যাচের তালিকা, ভেন্যু ও সময়
March 16, 2026
স্পেন খেলোয়াড় তালিকা
ফিফা বিশ্বকাপ ২০২৬ স্পেন স্কোয়াড
March 15, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ ফ্রান্সের স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ ফ্রান্সের স্কোয়াড
March 15, 2026
মঈন আলী এর মোট রান, উইকেট ও ক্যারিয়ার পরিসংখ্যান
মঈন আলী এর মোট রান, উইকেট ও ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬
March 12, 2026
সাঞ্জু স্যামসন ক্যারিয়ার পরিসংখ্যান
সাঞ্জু স্যামসন ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬
March 7, 2026

YOU MAY ALSO LIKE

সূর্যকুমার যাদব এর পরিসংখ্যান ২০২৬

সূর্যকুমার যাদবের পূর্ণ নাম সূর্যকুমার অশোক যাদব। তিনি ১৪ সেপ্টেম্বর ১৯৯০ ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে  জন্ম গ্রহন করেন। তিনি ডানহাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান…

পরিসংখ্যান
March 6, 2026

সিকান্দার রাজা এর পরিসংখ্যান ২০২৬

১৯৮৬ সালের ২৪ এপ্রিল পাকিস্তানের সিয়ালকোটে জন্মগ্রহণকারী ক্রিকেটার সিকান্দার রাজা পরবর্তীতে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০১৩ সালে…

পরিসংখ্যান
March 5, 2026

ফিন অ্যালেন ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬

ফিন অ্যালেন সাম্প্রতিক টি-২০ বিশ্বকাপ ২০২৬ এর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে ১০০ রানের অপরাজিত দুর্দান্ত ইনিংসের মাধ্যমে ইতিহাসে…

পরিসংখ্যান
March 5, 2026

জসপ্রীত বুমরাহ এর পরিসংখ্যান

জসপ্রীত বুমরাহ ভারতীয় ক্রিকেটার দের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র তার জন্ম ৬ ডিসেম্বর ১৯৯৩ সালে গুজরাতের আহমেদাবাদে তিনি মূলত ডানহাতে…

পরিসংখ্যান
February 18, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?