KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Home » Blog » এলিসন বেকার পরিসংখ্যান ২০২৬
পরিসংখ্যান

এলিসন বেকার পরিসংখ্যান ২০২৬

Imran Hossen
By Imran Hossen - Co-Founder
Published: February 17, 2026
Last updated: February 17, 2026
6 Min Read
Share
এলিসন বেকার পরিসংখ্যান দেখুন

এলিসন বেকার বর্তমান ফুটবলে জগতে অন্যতম একজন সেরা এবং নির্ভরযোগ্য গোলরক্ষক। এলিসন বর্তমানে ব্রাজিল জাতীয় দল এবং ইংলিশ ক্লাব লিভারপুল -এ নিয়মিত গোলরক্ষক হিসেবে রক্ষণভাগের শেষ ভরসা হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি প্রতিনিয়ত জাতীয় দল ও ক্লাবের হয়ে তার উপর ভরসার প্রতিদান দিয়ে যাচ্ছেন। দূর্দান্ত সব গোল সেভ এবং ডি বক্স থেকে লম্বা পাসের মাধ্যমে তিনি দলের হয়ে দারুন ফুটবল খেো উপহার দিয়ে চলেছেন। আজকে আমরা খেলা টাইম -এর এই নিবন্ধে গোলরক্ষক এলিসন বেকার পরিসংখ্যান ২০২৬ বা ব্রাজিলের বাজপাখি এলিসন সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো।

Contents
  • এলিসন বেকারের ব্যক্তিগত জীবনী
  • এলিসন বেকারের জাতীয় ব্রাজিল দলের পরিসংখ্যান
  • এলিসন বেকারের ক্লাব পরিসংখ্যান
  • ফিফা বিশ্বকাপ ২০২৬ এলিসন বেকারের প্রস্তুতি
  • মতামত
এলিসন বেকার পরিসংখ্যান দেখুন

ফুটবল খেলায় একটা দলের মধ্যে সবচেয়ে দায়িত্বশীল খেলোয়াড় হলেন গোলরক্ষক বা গোলকিপার। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মাঠের অন্যান্য খেলোয়াড়দের তুলনায় গোলরক্ষকের নিয়ম এবং দায়িত্ব পুরোপুরি আলাদা। একজন অভিজ্ঞ গোলরক্ষকের উপর ভরসা করে গোটা দলের জয় নির্ভর হয়। আজকে তেমন একজন অভিজ্ঞ গোলরক্ষকের পরিসংখ্যান জানাতে চলেছি, তিনি হলেন বর্তমান সময়ের সবচেয়ে সেরা গোলরক্ষক, এলিসন বেকার বা ব্রাজিলের বাজপাখি নামে তিনি সর্বত্র পরিচিত।

এলিসন বেকারের ব্যক্তিগত জীবনী

  • পুরো নাম: এলিসন রামসেস বেকার, যিনি সাধারণত এলিসন বেকার নামে পরিচিত।
  • জন্ম: তার জন্ম ২ অক্টোবর ১৯৯২ সালে ব্রাজিলের নোভো হাম্বুর্গোতে।
  • পেশা: পেশাদার ফুটবলার (গোলরক্ষক), ব্রাজিল জাতীয় দল এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল এফসি’তে গোলরক্ষক খেলছেন।
  • উচ্চতা: ১.৯৩ মিটার বা ৬ ফুট ৪ ইঞ্চি, এবং তিনি ডান পায়ে ফুটবল খেলেন।

এলিসন বেকারের জাতীয় ব্রাজিল দলের পরিসংখ্যান

এলিসন বেকার মাত্র দশ (১০) বছর বয়সে ইন্টারন্যাশনাল যুব একাডেমিতে যোগ দেন। এলিসন ব্রাজিল জাতীয় দলের হয়ে ২০১৫ সালের ১৩ই অক্টোবর প্রথম খেলার খেলেন। ২০১৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে তার অভিষেক হয়, সেই ম্যাচে ব্রাজিল ৩-১ গোলের ব্যবধানে ভেনেজুয়েলার বিপক্ষে জয়লাভ করে। তখনকার ব্রাজিল জাতীয় দলের অভিজ্ঞ কোচ দুঙ্গার অধীনে এলিসন প্রথম ব্রাজিল জাতীয় দলে খেলার সুযোগ পান এবং এরপর থেকে নিজেকে ব্রাজিলের এক নম্বর গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেন। নিচে এলিসন বেকারের জাতীয় দলের পরিসংখ্যান তুলে ধরা হলো:

  • মোট ম্যাচ খেলেছেন: ৭৬ টি
  • ক্লিন শিট দিয়েছেন: ৪১ টি
  • গোল হজম করেছেন: ৪৫ টি
  • বিশ্বকাপ খেলেছেন: ২ টি (২০১৮ ও ২০২২)
  • কোপা আমেরিকা খেলেছেন: ৪ টি (২০১৬, ২০১৯, ২০২১, ও ২০২৪)
  • অর্জিত শিরোপা সংখ্যা: ১ টি (কোপা আমেরিকা ২০১৯)

এলিসন বেকারের ক্লাব পরিসংখ্যান

এলিসন বেকার এখন পর্যন্ত ২ টি বিশ্বমানের ক্লাবে গোলরক্ষক হিসেবে খেলেছেন। নিচে এলিসন বেকারের ক্লাব পরিসংখ্যান বিবরণ সহকারে তুলে ধরা হলো।

এএস রোমা: ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত

এলিসন বেকার ২০১৬ সালের জুলাই মাসে €৮ মিলিয়ন ইউরো ফি-তে এএস রোমা যোগ দেন। ২০১৬-১৭ তার প্রথম মৌসুমে তিনি ওয়াইচেক শেজনির ব্যাকআপ ছিলেন, সে কারণে তিনি তুলনামুলক কম ম্যাচ খেলেছেন। ২০১৭-১৮ তার দ্বিতীয় মৌসুমে তিনি এএস রোমা -তে প্রথম পছন্দের গোলকিপার হয়ে উঠেন এবং অসাধারণ খেলা উপহার দেন। যার জন্য সেরিয়া এ গোলকিপার অব দ্য ইয়ার হন। রোমাকে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে পৌঁছাতে এলিসন বিশেষ ভূমিকা রাখেন। এএস রোম’র হয়ে এলিসন বেকারের পরিসংখ্যান ছক আকারে তুলে ধরা হলো:

প্রতিযোগিতাম্যাচ খেলেছেনক্লিন শিটগোল হজম করেছেন
সিরি-এ৩৭১৭২৮
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ১৩৫১৯
উয়েফা ইউরোপা লিগ১১৪১২
কোপ্পা ইতালিয়া৩০৫

লিভারপুল: ২০১৮ থেকে বর্তমান

এলিসন বেকার ২০১৮ সালে €৬৬.৮ মিলিয়ন ইউরো ফি-তে লিভারপুল এফসি -এ যোগ দেন। এলিসন বেকার তখনকার সময়ের সবচেয়ে দামী গোলরক্ষক হিসেবে যোগ দিয়ে বিশ্ব রেকর্ড করেন। এলিসন লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ ২০১৯-২০ এবং ২০২৪-২৫, ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ (২০১৯), এফএ কাপ, ইএফএল কাপ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন। এলিসন লিভারপুলের প্রথম গোলকিপার যিনি ২০২১ সালে ওয়েস্ট ব্রমের বিপক্ষে দূর্দান্ত হেডের মাধ্যমে গোল করেছেন। জানুয়ারি ২০২৬ অনুযায়ী এলিসন বেকার লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে ১০০ ক্লিন শিটের খেতাব অর্জন করেছেন। তাছাড়া লিভারপুল এফসি -তে এলিসন বেকারের বর্তমান পরিসংখ্যান তুলে ধরা হলো:

প্রতিযোগিতাম্যাচ খেলেছেনক্লিন শিটগোল হজম করেছেন
প্রিমিয়ার লিগ২৪৪১০১২০৭
চ্যাম্পিয়ন্স লিগ৬৮২৮৭২
এফএ কাপ, ও ইএফএল২৫৬৩৮

ফিফা বিশ্বকাপ ২০২৬ এলিসন বেকারের প্রস্তুতি

সম্প্রতি ব্রাজিল জাতীয় ফুটবল দল ফিফা বিশ্বকাপ ২০২৬ এর জন্য তাদের স্কোয়াড ঘোষনা করেন। সেখানে ব্রাজিলের বর্তমান প্রধান কোচ ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তি’র প্রথম পছন্দে রয়েছেন এলিসন বেকার। এলিসন তার এই দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে একাধিকবার ইনজুরিতে পড়েছেন। তবে প্রতিবারই যেন তিনি নতুন রুপে ফিরে এসেছেন, দেখিয়েছেন তার গোল রক্ষা করার সু-নিপুন কৌশল। এ কারণেই এলিসন বেকার ব্রাজিলের বাজপাখি নামেই সকলের নিকট পরিচিতি লাভ করেছেন, এবং প্রতিনিয় তিনি তার এই নামের যোগ্য হিসেবে প্রমান করে যাচ্ছেন।

মতামত

এবারের ২০২৬ ফিফা বিশ্বকাপে এলিসন বেকার ব্রাজিলের মূল একাদশে খেললে আপনার অনুভূতি কেমন হবে? আপনার মূল্যবান মতামত ও উত্তরটি খেলা টাইম -কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

তাছাড়া কিংবদন্তী সকল ফুটবলারদের পরিসংখ্যান জানতে খেলা টাইম এর ফুটবল পাতা দেখে আসুন এখনই।

ব্রাজিল ফুটবল দলের বর্তমান কোচ কে?

ব্রাজিল জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তি।

এলিসন বেকার কোন ক্লাবে খেলে?

এলিসন বেকার বর্তমানে লিভারপুল এফসি’র হয়ে খেলে।

এলিসন বেকারের পুরো নাম কি?

পুরো নাম এলিসন রামসেস বেকার, তবে সাধারণত এলিসন বেকার বা এলিসন নামে পরিচিত।

এলিসন বেকারের বর্তমান বয়স কত?

তাঁর জন্ম ২ অক্টোবর ১৯৯২ সালে ব্রাজিলের নোভো হাম্বুর্গোতে। জানুয়ারি ২০২৬ অনুযায়ী তার বর্তমান বয়স ৩৩ বছর।

এলিসন বেকার কোন দেশের গোলরক্ষক?

এলিসন বেকার ব্রাজিল জাতীয় ফুটবল দলের গোলরক্ষক।

ব্রাজিল দলের বর্তমান গোলরক্ষক কে?

ব্রাজিল দলের বর্তমান গোলরক্ষক তিন জন, এলিসন বেকার, এদেরসন মোরায়েস, এবং বেন্তো।

TAGGED:এলিসন বেকার পরিসংখ্যান
Imran Hossen
ByImran Hossen
Co-Founder
Follow:
Hi Guys, This is Imran Hossen, Co-Founder of khelatime.com. I am a sports analyst and expert. I analyze all the details of football and cricket also present it to you.
1 Comment 1 Comment
  • Pingback: রিচার্লিসন কোন ক্লাবে খেলে ও গোল পরিসংখ্যান ২০২৬ | KhelaTime.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

আইপিএল ২০২৬ পয়েন্ট টেবিল আজকের আপডেট
আইপিএল পয়েন্ট টেবিল ২০২৬
April 5, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি স্কোয়াড
March 21, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল স্কোয়াড
March 19, 2026
আইপিএল ২০২৬ সময়সূচী: প্রথম পর্যায়ের ২০ ম্যাচের বিস্তারিত তালিকা প্রকাশিত
আইপিএল ২০২৬ সময়সূচী: প্রথম ২০ ম্যাচের তালিকা, ভেন্যু ও সময়
March 16, 2026
স্পেন খেলোয়াড় তালিকা
ফিফা বিশ্বকাপ ২০২৬ স্পেন স্কোয়াড
March 15, 2026

YOU MAY ALSO LIKE

হার্দিক পান্ডিয়া এর পরিসংখ্যান ২০২৬

হার্দিক পান্ডিয়া ভারতীয় ক্রিকেটের যিনি তার অলরাউন্ড পারফরম্যান্সের জন্য বেশি বিখ্যাত। ১৯৯৩ সালের ১১ অক্টোবর গুজরাতের সুরাটে জন্মগ্রহণকারী এই ক্রিকেটার…

পরিসংখ্যান
February 28, 2026

পাথুম নিশাঙ্কাএর পরিসংখ্যান

পাথুম নিশাঙ্কা শ্রীলঙ্কার ক্রিকেটের একজন উদীয়মান তারকা খেলোয়ার যিনি তার দক্ষ ব্যাটিং স্টাইল এবং ধারাবাহিক পারফরম্যান্সের জন্য বিশ্ব ক্রিকেটে বেশি…

পরিসংখ্যান
February 17, 2026

তানজিদ হাসান তামিম এর ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ এর ফাইনালে তানজিদ হাসান তামিম চট্টগ্রাম রয়্যালস এর বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ৬২ বলে ১০০…

পরিসংখ্যান
February 12, 2026

ইশান কিষাণ এর পরিসংখ্যান ২০২৬

ইশান কিষাণ ভারতীয় ক্রিকেট দলের একজন গতিশীল উইকেটকিপার ব্যাটসম্যান তিনি তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল এবং দ্রুত স্টাম্পিং ক্ষমতার জন্য বিশ্ব…

পরিসংখ্যান
February 16, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?