টি২০ বিশ্বকাপ ২০২৬ এর দশম আসর অনুষ্ঠিত হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কায় যা ক্রিকেটপ্রেমীদের মনে তৈরি করছে নানা প্রশ্ন কে সর্বোচ্চ রান সংগ্রাহক, কে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক, কে সব থেকে বেশি শতরান করেছে বা কে সর্বপ্রথম হ্যাট্রিক করেছে। চার-ছক্কার টি২০ বিশ্বকাপ ২০২৬ আসর শুরু হয়েছে শনিবার ৭ ফেব্রুয়ারি থেকে আর আসর শেষ হবে ৮ মার্চ।
এই টুর্নামেন্টে বিভিন্ন দেশের তারকা খেলোয়াড়রা তাদের দক্ষতা প্রদর্শন করছেন টুর্নামেন্টের শুরুতে কয়েকটি ম্যাচ খেলা হয়েছে এবং ইতিমধ্যে কিছু অসাধারণ পারফরম্যান্স দেখা গেছে। এই আর্টিকেলে আমরা আলোচনা করব টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা। এই তথ্যগুলো আইসিসি এবং ক্রিকইনফোর মত নির্ভরযোগ্য সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে যাতে পাঠকরা সঠিক এবং আপডেটেড তথ্য সবার অগে পায়।
২০২৬ টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা
২০২৬ টি২০ বিশ্বকাপের দশম আসরে ২০টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে একে আপরের মোকাবিলা করছে প্রতি ম্যাচ শেষেই ব্যাটার রা পাল্লা দিয়ে রান করছেন আর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা পরিবর্তন হচ্ছে প্রতিটি ম্যাচ শেষে। আমরা এখন টি২০ বিশ্বকাপের প্রথম দিকে গ্রুপ পর্বের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে এখনো পর্যন্ত পাকিস্তানের সাহিবজাদা ফারহান (৩৮৩ রান) বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম স্থানে রয়েছে। তবে আসরের শেষ ম্যাচ পর্যন্ত এই রান সংগ্রাহকের তালিকায় অনেক পরিবর্তন আসবে।
| খেলোয়াড় | ম্যাচ | রান | সর্বোচ্চ স্কোর | স্ট্রাইক রেট | শতক |
|---|---|---|---|---|---|
| সাহিবজাদা ফারহান (পাকিস্তান) | ৭ | ৩৮৩ | ১০০* | ১৬০.২৫ | ২ |
| ব্রায়ান বেনেট (জিম্বাবুয়ে) | ৬ | ২৯২ | ৯৭* | ১৩৪.৫৬ | ০ |
| এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা) | ৭ | ২৬৮ | ৮৬* | ১৭৫.১৬ | ০ |
| শিমরন হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ) | ৭ | ২৪৮ | ৮৫ | ১৮৬.৪৬ | ০ |
| সূর্যকুমার যাদব (ভারত) | ৭ | ২৩১ | ৮৪* | ১৩৫.৮৮ | ০ |
| রায়ান রিকেলটন (দক্ষিণ আফ্রিকা) | ৭ | ২২৮ | ৬১ | ১৭১.৪২ | ০ |
| হ্যারি ব্রুক (ইংল্যান্ড) | ৭ | ২২৮ | ১০০ | ১৬১.৭০ | ১ |
| ইশান কিশান (ভারত) | ৭ | ২২৪ | ৭৭ | ১৮৫.১২ | ০ |
| শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) | ৭ | ২১৭ | ৭৫ | ১৩০.৭২ | ০ |
| টিম সেইফার্ট (নিউজিল্যান্ড) | ৭ | ২১৬ | ৮৯* | ১৫৭.৬৬ | ০ |
| পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা) | ৭ | ২১১ | ১০০* | ১৪৭.৫৫ | ১ |
| সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) | ৬ | ২০৬ | ৭৩ | ১৬৪.৮০ | ০ |
| পি. রথনায়েকে (শ্রীলঙ্কা) | ৭ | ২০৫ | ৬০ | ১৫৪.১৩ | ০ |
| কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা) | ৬ | ১৯৭ | ৬১ | ১১৪.৫৩ | ০ |
| উইল জ্যাকস (ইংল্যান্ড) | ৭ | ১৯১ | ৫৩* | ১৭৬.৮৫ | ০ |
| ফিন অ্যালেন (নিউজিল্যান্ড) | ৭ | ১৮৯ | ৮৪* | ১৭৩.৩৯ | ০ |
| শেরফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ) | ৭ | ১৮৩ | ৭৬* | ১৭৯.৪১ | ০ |
| তিলক ভার্মা (ভারত) | ৭ | ১৭৮ | ৪৪* | ১৪৭.১০ | ০ |
টি২০ বিশ্বকাপের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবারও সৃষ্টি হবে ব্যাটে বলে নানা রেকর্ড ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টুর্নামেন্টে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে ব্যাটারদের। এই টুর্নামেন্ট ক্রিকেটকে আরও গতিশীল এবং জনপ্রিয় করে তুলেছে ব্যাটার দের অধিক পরিমানে মার কাটারি ব্যাটিং এর জন্য। খেলা বিষয়ে আরও আপডেটের জানার জন্য চোখ রাখুন খেলা ডেস্কের অফিসিয়াল ওয়েবসাইটে।
আরো পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২৬ পয়েন্ট টেবিল
টি২০ বিশ্বকাপের সংক্ষিপ্ত ইতিহাস
টি২০ ক্রিকেটের জন্ম হয় ইংল্যান্ডে ২০০৩ সালে কিন্তু আইসিসি টি২০ বিশ্বকাপ আসর শুরু করে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায়। প্রথমবার ১২টি দল অংশ নেয় এবং ভারত পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এরপর থেকে টুর্নামেন্টটি প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হবার কথা থাকলেও মাঝের কিছু বছরে তা নিয়মিত হয়নি। ২০০৭ সালে প্রথমবার শুরু হওয়ার পর থেকে এটি বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে।
টি২০ ফরম্যাটে এই বিশ্বকাপে দলগুলোকে মাত্র ২০ ওভারে সর্বোচ্চ রান তোলার চ্যালেঞ্জ নিতে হয় যা খেলাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখন পর্যন্ত ৯টি টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে এবং টি২০ বিশ্বকাপের ইতিহাসে ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড সবচেয়ে সফল দল হিসেবে উঠে এসেছে। এই টুর্নামেন্টে কোনো হোস্ট দেশ কখনো চ্যাম্পিয়ন হয়নি যা একটি অদ্ভুত ঘটনা। প্রথম টুর্নামেন্টে ভারতের যুবরাজ সিংহের এক ওভারে ৬ ছয় মারার ঘটনা এখনো ক্রিকেট ইতিহাসের অন্যতম ঘটনা।


