অক্ষর প্যাটেল এর পুরো নাম অক্ষর রাজেশভাই প্যাটেল। তিনি ২০ জানুয়ারি ১৯৯৪ সালে গুজরাটে জন্ম গ্রহন করেন। তিনি ভারতীয় জাতীয় দলের হয়ে টেস্ট, ওডিআই ও টি২০ এই তিন ফরম্যাটেই অলরাউন্ডার হিসেবে নিয়মিত খেলেন। বাঁহাতি ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি তিনি ধীরগতির বাঁহাতি অর্থোডক্স স্পিন বোলিং করেন। ঘরোয়া ক্রিকেটে তিনি গুজরাট দলের প্রতিনিধিত্ব করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লী ক্যাপিটালস এর হয়ে খেলেন এবং দলের নেতৃত্বও দিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি ২০২৪ সালের আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ এবং ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় স্কোয়াডের সদস্য ছিলেন। বর্তমানে তিনি টি২০ ফরম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
অক্ষর প্যাটেল এর টেস্ট পরিসংখ্যান
২০২১ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য তিনি ভারতীয় টেস্ট দলে অন্তর্ভুক্ত হন। ১৩ ফেব্রুয়ারি ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে তিনি ৭ উইকেট নিয়ে দারুণ সূচনা করেন এবং জো রুট হলো তার প্রথম টেস্ট শিকার। একই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার মাধ্যমে তিনি অভিষেকে এই কৃতিত্ব অর্জনকারী ভারতের নবম বোলার হিসেবে ইতিহাসে নাম লেখান। অভিষেক সিরিজে তিনি ৩ ম্যাচে মাত্র ১০.৫৯ গড়ে ২৭ উইকেট নিয়ে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হন। একই বছরের শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি তার প্রথম টেস্ট অর্ধশতক করেন।
ব্যাটিং পরিসংখ্যান
| বিষয় | পরিসংখ্যান |
|---|---|
| ফরম্যাট | টেস্ট |
| ম্যাচ | ১৫ |
| অপরাজিত | ৪ |
| মোট রান | ৬৮৮ |
| সর্বোচ্চ রান | ৮৪ |
| গড় | ৩৪.৪ |
| স্ট্রাইক রেট | ৫৩.০ |
| শতক | ০ |
| অর্ধশতক | ৪ |
| চার | ৭৩ |
| ছয় | ২০ |
বোলিং পরিসংখ্যান
| বিষয় | পরিসংখ্যান |
|---|---|
| ফরম্যাট | টেস্ট |
| ম্যাচ | ১৫ |
| বল করেছে | ২৬৬০ |
| রান দিয়েছে | ১১২১ |
| উইকেট নিয়েছেন | ৫৭ |
| সেরা বোলিং | ৬/৩৮ |
| ইকোনমি | ২.৫৩ |
| ৫ উইকেট | ২ |
| ১০ উইকেট | ৫ |
অক্ষর প্যাটেল এর ওডিআই পরিসংখ্যান
২০১৪ সালের আইপিএলে ভালো পারফরম্যান্সের পর তিনি বাংলাদেশ সফরের জন্য ভারতীয় ওডিআই দলে সুযোগ পান। ১৫ জুন ২০১৪ সালে মিরপুরের শেরে ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তার ওডিআই অভিষেক হয়। সেই ম্যাচে তিনি ৫৯ রান দিয়ে ১ উইকেট নেন। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত হন। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্যও তিনি ভারতের স্কোয়াডে স্ট্যান্ড-বাই খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছিলেন। পরবর্তীতে ২৫ জুলাই ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি তার প্রথম ওডিআই অর্ধশতক করেন; ৩৫ বলে অপরাজিত ৬৪ রান করে ম্যাচজয়ী ছক্কা হাঁকান।
ব্যাটিং পরিসংখ্যান
| বিষয় | পরিসংখ্যান |
|---|---|
| ফরম্যাট | ওডিআই |
| ম্যাচ | ৭১ |
| অপরাজিত | ১২ |
| মোট রান | ৮৫৮ |
| সর্বোচ্চ রান | ৬৪* |
| গড় | ২৩.২ |
| স্ট্রাইক রেট | ৯১.৮ |
| শতক | ০ |
| অর্ধশতক | ৩ |
| চার | ৫৩ |
| ছয় | ৩১ |
বোলিং পরিসংখ্যান
| বিষয় | পরিসংখ্যান |
|---|---|
| ফরম্যাট | ওয়ানডে (ODI) |
| ম্যাচ | ৭১ |
| বল করেছে | ৩২৮৭ |
| রান দিয়েছে | ২৪৬১ |
| উইকেট | ৭৫ |
| সেরা বোলিং | ৩/২৪ |
| ইকোনমি | ৪.৪৯ |
| স্ট্রাইক রেট | ৪৩.৮ |
| ৫ উইকেট | ০ |
| ১০ উইকেট | ০ |
অক্ষর প্যাটেল এর টি২০ পরিসংখ্যান
১৭ জুলাই ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়। ২০২১ সালের টি২০ বিশ্বকাপের জন্য ভারতের দলে অন্তর্ভুক্ত হলেও পরে তার পরিবর্তে নিযুক্ত হন শার্দুল ঠাকুর। ২০২২ সালের জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজে ভারতের দলে সুযোগ পান। ২০২৪ সালের আইসিসি পুরুষ টি২০বিশ্বকাপে ভারতের স্কোয়াডে ছিলেন এবং পুরো আসরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি ১ ওভারে ১ উইকেট নেন, পাকিস্তানের বিপক্ষে ২ ওভারে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ১৮ বলে ২০ রান করেন এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১ উইকেট শিকার করেন। সুপার ৮ পর্বে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ১০ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে তিনি ৩১ বলে ৪৭ রান করার পাশাপাশি ১ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ব্যাটিং পরিসংখ্যান
| বিষয় | পরিসংখ্যান |
|---|---|
| ফরম্যাট | টি২০ |
| ম্যাচ | ৯০ |
| অপরাজিত | ১৮ |
| মোট রান | ৭০০ |
| সর্বোচ্চ রান | ৬৫ |
| গড় | ১৮.৪ |
| স্ট্রাইক রেট | ১৩৪.১ |
| শতক | ০ |
| অর্ধশতক | ১ |
| চার | ৫০ |
| ছয় | ২৮ |
বোলিং পরিসংখ্যান
| বিষয় | পরিসংখ্যান |
|---|---|
| ফরম্যাট | টি২০ |
| ম্যাচ | ৯০ |
| বল করেছে | ১৬০০ |
| রান দিয়েছে | ১৯৪৬ |
| উইকেট | ৯২ |
| সেরা বোলিং | ৩/৯ |
| ইকোনমি | ৭.৩০ |
| ৫ উইকেট | ০ |
| ১০ উইকেট | ০ |
অক্ষর প্যাটেল এর আইপিএল পরিসংখ্যান
২০১৩ সালে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স অক্ষর প্যাটেলকে দলে নিলেও তিনি খেলার সুযোগ পাননি। ২০১৪ সালেকিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) এ যোগ দিয়ে ১৭ উইকেট নিয়ে দুর্দান্ত মৌসুম কাটান। ২০১৫ সালেও দলটি তাকে ধরে রাখে। সে মৌসুমে নিচের দিকে ব্যাট করে ২০৬ রান করার পাশাপাশি ১৩ উইকেট নেন। ১ মে ২০১৬ সালে গুজরাট লায়ন্সের বিপক্ষে পাঁচ বলে চার উইকেট (২০১৬ মৌসুমের একমাত্র হ্যাটট্রিক) নিয়ে দলকে ২৩ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১৮ মৌসুমেও কিংস ইলেভেন পাঞ্জাব তাকে দলে রাখে।
ব্যাটিং পরিসংখ্যান
| বিষয় | পরিসংখ্যান |
|---|---|
| ফরম্যাট | আইপিএল |
| ম্যাচ | ১৬২ |
| অপরাজিত | ৩৭ |
| মোট রান | ১৯১৬ |
| সর্বোচ্চ রান | ৬৬ |
| গড় | ২২.০ |
| স্ট্রাইক রেট | ১৩৪.০ |
| শতক | ০ |
| অর্ধশতক | ৩ |
| চার | ১৩০ |
| ছয় | ৯৪ |
বোলিং পরিসংখ্যান
| বিষয় | পরিসংখ্যান |
|---|---|
| ফরম্যাট | আইপিএল |
| ম্যাচ | ১৬২ |
| বল করেছে | ৩৩০৩ |
| রান দিয়েছে | ৪০৪৬ |
| উইকেট | ১২৮ |
| সেরা বোলিং | ৪/২১ |
| ইকোনমি | ৭.৩৫ |
| ৫ উইকেট | ১ |
| ১০ উইকেট | ০ |
অক্ষর প্যাটেল নিয়ে কিছু সাধারণ জিজ্ঞাসা
উত্তরঃ আন্তর্জাতিক ক্রিকেটে সাধারণত ২০ নম্বর জার্সি পরেন।
উত্তরঃ অক্ষর প্যাটেল দিল্লি ক্যাপিটালস দলে খেলেছেন।
উত্তরঃ অক্ষর প্যাটেল বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার।

