KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
ক্রিকেট

অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

By Chayan Kumar
Published: January 29, 2026
Last updated: January 29, 2026
5 Min Read
Share
অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬
অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

ক্রিকেট অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপ ২০২৬ এর দশম আসরের জন্য মিচেল মার্শের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ১ জানুয়ারি ২০২৬ সালে। এবার আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ২০২৬ ভারত ও শ্রীলঙ্কায় এই দুই দেশে অনুষ্ঠিত হবে যা শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ। অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে সবসময়ই শক্তিশালী অবস্থানে রয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড মিচেল মার্শের নেতৃত্বে এই দল ঘোষণা করে এবং অস্ট্রেলিয়া দল কে সাবকন্টিনেন্টের কন্ডিশনে খেলার জন্য বিশেষভাবে সাজানো হয়েছে।

Contents
  • অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬
  • অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড খেলোয়াড়দের ভূমিকা ও শক্তি
  • অস্ট্রেলিয়ার টি২০ বিশ্বকাপের ইতিহাস ও সাম্প্রতিক পারফরম্যান্স
অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬ এ মোট ১৫ জন খেলোয়াড় রয়েছে। ক্যাপ্টেন মিচেল মার্শের নেতৃত্বে দলে ফিরেছেন প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিনের মতো তারকা যারা সাম্প্রতিক সময়ে ইনজুরির কারণে মিস করেছিলেন এই টুর্নামেন্টে। স্টিভ স্মিথ, জেক ফ্রেজার-ম্যাকগুর্ক বা অ্যালেক্স ক্যারির মতো কয়েকজন বাদ পড়েছেন। সিলেক্টর জর্জ বেইলি বলেছেন এই দল টি সাবকন্টিনেন্টের বিভিন্ন কন্ডিশনের জন্য উপযুক্ত। চলুন দেখে আসি ২০২৬ দশম আসরে অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপ স্কোয়াড।

  • ১. মিচেল মার্শ (ক্যাপ্টেন, অলরাউন্ডার)
  • ২. ট্র্যাভিস হেড (ব্যাটার)
  • ৩. জশ ইংলিস (উইকেটকিপার-ব্যাটার)
  • ৪. টিম ডেভিড (মিডল অর্ডার ব্যাটার)
  • ৫. ম্যাথু শর্ট (টপ অর্ডার ব্যাটার)
  • ৬. গ্লেন ম্যাক্সওয়েল (অলরাউন্ডার)
  • ৭. মার্কাস স্টয়নিস (অলরাউন্ডার)
  • ৮. ক্যামেরন গ্রিন (অলরাউন্ডার)
  • ৯. কুপার কনোলি (অলরাউন্ডার)
  • ১০. প্যাট কামিন্স (পেসার)
  • ১১. জশ হ্যাজেলউড (পেসার)
  • ১২. নাথান এলিস (পেসার)
  • ১৩. জেভিয়ার বার্টলেট (পেসার)
  • ১৪. ম্যাথু কুহনেম্যান (স্পিনার)
  • ১৫. অ্যাডাম জাম্পা (স্পিনার

আরো পড়ুন: ভারতের টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড খেলোয়াড়দের ভূমিকা ও শক্তি

দলের ক্যাপ্টেন মিচেল মার্শ অলরাউন্ডার হিসেবে মাঝের অর্ডারে ব্যাটিং করবেন এবং মিডিয়াম পেস বোলিংয়ে অবদান রাখবেন দলের জন্য। ট্র্যাভিস হেডের আক্রমণাত্মক ওপেনিং ব্যাটিং দলকে এনে দেবে বড় রান সংগ্রহ করার মোমেন্টাম। গ্লেন ম্যাক্সওয়েলের অফস্পিন ও বিগ হিটিং দলকে ফ্লেক্সিবিলিটি দেয় এবারের আসরে যেমনটা দিয়েছিল ওয়ানডে বিশ্বকাপে।

পেস আক্রমণে প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের অভিজ্ঞতা তাদের মূল শক্তি হিসাবে ধরা হচ্ছে। স্পিন বিভাগে অ্যাডাম জাম্পা লেগস্পিন দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬ এর সকল খেলোয়ার ইনজুরি ফ্রি থাকলে এরা সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত যেতে পারে। এই দলের ব্যাটিং গভীরতা এবং বোলিং বৈচিত্র্য উভয়ই রয়েছে।

অস্ট্রেলিয়ার টি২০ বিশ্বকাপের ইতিহাস ও সাম্প্রতিক পারফরম্যান্স

অস্ট্রেলিয়া ক্রিকেট দল টি২০ বিশ্বকাপে এখন পর্যন্ত হওয়া ৯টি আসরে অংশ নিয়েছে এবং ৪৮ ম্যাচের মধ্যে ৩০টিতে জয়লাভ করেছে। তাদের অর্জন একমাত্র শিরোপা এসেছে ২০২১ সালে যখন তারা ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ছিল এবং ২০১০ সালে রানার্স-আপ হয়েছিল। এর আগে তারা সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছেছে কয়েকবার কিন্তু সাম্প্রতিক বছর গুলোতে দলের ব্যালেন্স অনেক ভালো হয়েছে।

অলরাউন্ডারদের উপর নির্ভরতা এবং পেস বোলিং আক্রমণের শক্তি তাদের সাফল্যের মূল চাবিকাঠি। সাবকন্টিনেন্টের স্পিন সহায়ক পিচে খেলার অভিজ্ঞতা বিবেচনা করে এবারের স্কোয়াডে অ্যাডাম জাম্পা ও ম্যাথু কুহনেম্যানের মতো স্পিনারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার টি২০ ইতিহাসে তারা সবসময়ই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করে যা এবারও প্রত্যাশিত। অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬ এবারের টুর্নামেন্টে শিরোপা দাবিদারদের মধ্যে অন্যতম। তাদের ব্যালেন্সড দল এবং অভিজ্ঞতা তাদের সাফল্যের পথ প্রশস্ত করবে এবং ক্রিকেটপ্রেমীরা এই দলের পারফরম্যান্সের অপেক্ষায় রয়েছে।

  1. প্রশ্নঃ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ২০২৬ দলের অধিনায়ক কে?

    উত্তরঃ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ২০২৬ দলের অধিনায়ক মিচেল মার্শ।

  2. প্রশ্নঃ অস্ট্রেলিয়া কতবার টি২০ বিশ্বকাপ জিতেছে?

    উত্তরঃ অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দল এখন পর্যন্ত ১ বার টি২০ বিশ্বকাপ জিতেছে তারা ২০২১ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল।

  3. প্রশ্নঃ ২০২৬ সালে দশম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

    উত্তরঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত খেলা হবে আর সকল খেলা অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা এবং ভারতের এই দুই দেশে।

  4. প্রশ্নঃ টি২০ বিশ্বকাপ কত বছর পরপর হয়?

    উত্তরঃ ক্রিকেটের অভিভাবক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তারা আয়োজন করে থাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এটি সাধারণত প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়। যদিও মাঝে কিছু সময়সূচী পরিবর্তনের কারণে ব্যতিক্রম ঘটেছিল (যেমন ২০০৯ এর পর ২০১০ সালে আবার অনুষ্ঠিত হয় টি২০ বিশ্বকাপ )।

  5. প্রশ্নঃ ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?

    উত্তরঃ এবারের ২০২৬ টি২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটার।

  6. প্রশ্নঃ টি ২০ বিশ্বকাপ কবে থেকে শুরু হবে?

    উত্তরঃ টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং ৮ মার্চে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে। এবারের আসরের সব গুলো ম্যাচ ভারত এবং শ্রীলঙ্কা এই দুই দেশে সমস্ত ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে।

ByChayan Kumar
Follow:
আমি, চয়ন কুমার, একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক এবং বিশ্লেষক। আমি খেলা ডেস্ক ওয়েবসাইটে নিয়মিতভাবে ক্রিকেট এবং ফুটবল বিষয়ক তথ্যভিত্তিক প্রতিবেদন, ম্যাচ বিশ্লেষণ এবং সর্বশেষ ক্রীড়া আপডেট লিখে থাকি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ইউরোপীয় এবং আন্তর্জাতিক ফুটবল লিগের অন্তর্দৃষ্টিপূর্ণ, তথ্যভিত্তিক কনটেন্ট তৈরিতে আমার বিশেষ দক্ষতা রয়েছে।
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

হার্দিক পান্ডিয়া এর পরিসংখ্যান
হার্দিক পান্ডিয়া এর পরিসংখ্যান ২০২৬
February 23, 2026
বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী খেলা কবে
বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী খেলা কবে দেখুন বিস্তারিত
February 23, 2026
অভিষেক শর্মা এর পরিসংখ্যান
অভিষেক শর্মা এর পরিসংখ্যান
February 22, 2026
টি২০ বিশ্বকাপে সুপার এইটে কার খেলা কবে
টি২০ বিশ্বকাপে সুপার এইটে কার খেলা কবে
February 21, 2026
কোন দেশ কতবার ফুটবল বিশ্বকাপ জিতেছে
কোন দেশ কতবার ফুটবল বিশ্বকাপ জিতেছে দেখুন বিস্তারিত
February 20, 2026

YOU MAY ALSO LIKE

পাকিস্তান টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

টি২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। ২৫ জানুয়ারি ২০২৬ সালে সালমান আলি আগা এই দলের অধিনায়কত্ব করছেন।…

ক্রিকেট
January 30, 2026

বিসিএল ২০২৬ কবে? সময়সূচী, দল ও স্কোয়াড অ্যানালাইসিস

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, বিসিএল ২০২৬ কবে? । ঘরোয়া ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ ক্রিকেট…

ক্রিকেটসময়সূচি
February 18, 2026

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট কার ২০০৮-২০২৫ সর্বশেষ আপডেট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০০৮ সালে যাত্রা শুরু করার পর থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি২০ ক্রিকেট লীগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।…

ক্রিকেট
January 25, 2026

পিএসএল ২০২৬ নিলাম খেলা শুরু কবে জানুন বিস্তারিত

পিএসএল পাকিস্তান সুপার লিগ ক্রিকেটপ্রেমীদের জন্য একটি জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই লিগটি প্রতি বছর নতুন তারকাদের উত্থান এবং তীব্র প্রতিযোগিতা…

ক্রিকেট
February 11, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?