KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
সময়সূচি

আর্জেন্টিনা খেলা কবে ২০২৬ জানুন সময়সূচি

Imran Hossen
By Imran Hossen - Co-Founder
Published: January 15, 2026
Last updated: February 3, 2026
6 Min Read
Share
আর্জেন্টিনা খেলা কবে ২০২৬

লিওনেল মেসির অসাধারণ নেতৃত্বে আর্জেন্টিনা ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে তাদের তৃতীয় বিশ্বকাপ জিতেছিলো। তার পর থেকে আর্জেন্টিনা সমার্থকরা একটি ম্যাচও মিস না করার জন্য ম্যাচের আগে আর্জেন্টিনা খেলা কবে জানতে চাই। গতবারের কাতার বিশ্বকাপের মতোই এবারও জাঁকজমকপূর্ণ ২০২৬ ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। খেলা টাইম এর এই নিবন্ধে আপনাদের জানাবো, আর্জেন্টিনা খেলা কবে ২০২৬ ফিফা বিশ্বকাপে।

Contents
  • আর্জেন্টিনার খেলার সময়সূচী ফিফা বিশ্বকাপ ২০২৬
  • বিশ্বকাপে আর্জেন্টিনার সাথে তিন প্রতিপক্ষের পূর্ববর্তী সমীকরণ
  • আর্জেন্টিনার পরিসংখ্যান ফিফা বিশ্বকাপ ২০২৬
  • মতামত

ফিফা বিশ্বকাপ ২০২৬ এবারের আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে, যারা ১২টি গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করবে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে গ্রুপ জে -তে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান।

আমরা সবাই জানি, ২০২২ সালের বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য ফুটবল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় ছিলো। ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয়ের পেছনে লিওনেল মেসির অবদান ছিল অসাধারণ, আর বাকি খেলোয়াড়রাও নিজ নিজ জায়গা থেকে দুর্দান্ত খেলা উপহার দিয়েছিলেন। তবে মাঠের বাইরে দর্শকদের উন্মাদনা ও সমর্থন ছিল এই সাফল্যের আরেকটি বড় অংশ। বিজয় উদযাপনের দৃশ্যগুলো এখনো সকলের চোখে ভাসে।

এবারও ফুটবল প্রেমীরা মেসি ও আর্জেন্টিনাকে উৎসাহ দিতে প্রস্তুত। তাই আপনার প্রিয় দলের কোনো ম্যাচ যেন মিস না হয়, সেজন্য খেলা টাইম এর এই নিবন্ধে বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনার গ্রুপ পর্বের সকল খেলার সময়সূচী জানিয়ে দিচ্ছি।

আর্জেন্টিনার খেলার সময়সূচী ফিফা বিশ্বকাপ ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর এবারের ২৩ তম আসরটিতে ৪৮ টি দলকে ১২ টি পৃথক গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপে ৪ টি করে দল থাকবে। যেখানে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ জে -তে রয়েছে এবং তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। আর্জেন্টিনার খেলার সময়সূচী ফিফা বিশ্বকাপ ২০২৬ নিচে ছক আকারে দেখানো হলো:

খেলার তারিখখেলাবাংলাদেশ সময় অনুযায়ী
১৬ ই জুন ২০২৬আর্জেন্টিনা বনাম আলজেরিয়াসকাল ৭:০০ টায়
২২ শে জুন ২০২৬আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ারাত ১১:০০ টায়
২৮ শে জুন ২০২৬আর্জেন্টিনা বনাম জর্ডানসকাল ৮:০০ টায়

প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে খেলা পাবে, এবং প্রতিটি গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্টধারী দল যাবে পরবর্তী রাউন্ড বা প্লে-অফ রাউন্ডে। প্লে-অফ রাউন্ড থেকে নির্ধারিত হবে কোয়াটার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল ও এবারের বিশ্বকাপ জয়ী দল।

বিশ্বকাপে আর্জেন্টিনার সাথে তিন প্রতিপক্ষের পূর্ববর্তী সমীকরণ

  • আলজেরিয়া: আর্জেন্টিনা ও আলজেরিয়া কখনো বিশ্বকাপে মুখোমুখি হয়নি। কিন্তু ২০০৭ সালে একটি ফ্রেন্ডলি ম্যাচে ৪-৩ গোল আর্জেন্টিনা আলজেরিয়াকে পরাজিত করেছিলো।
  • অস্ট্রিয়া: ফিফা বিশ্বকাপ আসরে আর্জেন্টিনা কখনো অস্ট্রিয়ার মুখোমুখি হয়নি। তবে তাদের মধ্যে তিনটি ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে, যেখানে আর্জেন্টিনার ১ টি জয়,  ১ টি ড্র, এবং ১ টি পরাজয় রয়েছে। সবশেষ ২০০৭ সালে একটি ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোল ব্যবধানে জিতেছিলো অস্ট্রিয়ার বিপক্ষে।
  • জর্ডান: জর্ডান এবারই প্রথমবার বিশ্বকাপে খেলছে। এজন্য ফিফা বিশ্বকাপ ২০২৬ এবারের আসরে প্রথম আর্জেন্টিনা ও জর্ডানকে মুখোমুখি হতে দেখা যাবে।

আর্জেন্টিনার পরিসংখ্যান ফিফা বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনা ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জয়ের মাধ্যমে তাদের তৃতীয় শিরোপা ঘরে তুলেছে এবং বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত, আসন্ন ২০২৬ বিশ্বকাপে গ্রুপ জে-তে রয়েছে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে খেলবে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান।

২০২৬ সালের শুরুর দিকের তথ্য অনুযায়ী বর্তমান ফিফা র‍্যাংকিং -এ আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। যেখানে আলজেরিয়া ৩৪ নম্বরে, অস্ট্রিয়া ২৪ নম্বরে এবং জর্ডান ৬৪ নম্বরে রয়েছে। শিরোপা জয়ের ইতিহাস, বর্তমান ফর্ম, র‍্যাংকিং এবং সামগ্রিক পরিসংখ্যান বিবেচনা করলে গ্রুপ জে-তে আর্জেন্টিনা স্পষ্টভাবে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে একধাপ এগিয়ে রয়েছে।

আর্জেন্টিনা সমর্থক হিসেবে আমরা আশাবাদী যে, লিওনেল মেসি ও তার সতীর্থরা গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয়ী হয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে যাওয়ার পথ সহজ করে নেবে। এই গ্রুপটি আর্জেন্টিনার জন্য আরো একটি সুবর্ণ সুযোগ, যেখান থেকে তারা আবারও বিশ্বকাপ জয়ের পথে শক্তিশালী পদক্ষেপ নিতে পারবে।

আর্জেন্টিনা খেলা কবে ২০২৬

মতামত

বয়স অনুযায়ী ধরে নিতেই পারি লিওনেল মেসির ২০২৬ ফিফা বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, দৃঃখজনক হলেও এটাই সত্য। মেসি ভক্ত হিসেবে আপনার কাছে প্রশ্ন হলো, লিওনেল মেসি তার শেষ বিশ্বকাপে কয়টি গোল করতে পারবে? আপনার মতামত ও উত্তর খেলা টাইম -কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর সকল আপডেট খবর সবার আগে পেতে খেলা টাইম এর ফুটবল পাতায় চোখ রাখুন।

আর্জেন্টিনার খেলা কবে?

ফিফা বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনার বনাম আলজেরিয়া খেলাটি ১৬ জুন ২০২৬ তারিখ সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে আর্জেন্টিনা কোন গ্রুপে?

বিশ্বকাপে আর্জেন্টিনা জে গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে কে?

বিশ্বকাপে আর্জেন্টিনা জে গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান।

আর্জেন্টিনা বিশ্বকাপে কতবার অংশগ্রহণ করেছে?

আর্জেন্টিনা বিশ্বকাপে ১৯৩০ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ১৭ বার অংশগ্রহণ করেছে।

আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ জিতেছে?

আর্জেন্টিনা মোট তিন বার বিশ্বকাপ জিতেছে। ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ বিশ্বকাপ।

আর্জেন্টিনার খেলা কবে ২০২৬?

ফিফা বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনার বনাম আলজেরিয়া খেলাটি ১৬ জুন ২০২৬ তারিখ সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে।

ফুটবল বিশ্বকাপ কবে শুরু হবে?

ফিফা বিশ্বকাপ ১২ই জুন ২০২৬ তারিখ রাত ১ টায় শুরু হবে।

Imran Hossen
ByImran Hossen
Co-Founder
Follow:
Hi Guys, This is Imran Hossen, Co-Founder of khelatime.com. I am a sports analyst and expert. I analyze all the details of football and cricket also present it to you.
1 Comment 1 Comment
  • Pingback: ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল ম্যাচের সময়সূচি | KhelaTime.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

হার্দিক পান্ডিয়া এর পরিসংখ্যান
হার্দিক পান্ডিয়া এর পরিসংখ্যান ২০২৬
February 23, 2026
বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী খেলা কবে
বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী খেলা কবে দেখুন বিস্তারিত
February 23, 2026
অভিষেক শর্মা এর পরিসংখ্যান
অভিষেক শর্মা এর পরিসংখ্যান
February 22, 2026
টি২০ বিশ্বকাপে সুপার এইটে কার খেলা কবে
টি২০ বিশ্বকাপে সুপার এইটে কার খেলা কবে
February 21, 2026
কোন দেশ কতবার ফুটবল বিশ্বকাপ জিতেছে
কোন দেশ কতবার ফুটবল বিশ্বকাপ জিতেছে দেখুন বিস্তারিত
February 20, 2026

YOU MAY ALSO LIKE

রিয়াল মাদ্রিদ খেলা কবে ২০২৬ জানুন সময়সূচি

ফুটবল মানেই উত্তেজনা, আর সেই উত্তেজনার কেন্দ্রে থাকে রিয়াল মাদ্রিদ। বিশ্বের কোটি কোটি ভক্ত এই দলটিকে ভালোবাসেন। লা লিগা হোক…

সময়সূচি
January 14, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল ম্যাচের সময়সূচি

ফুটবলের ইতিহাসে ফিফা বিশ্বকাপ ২০২৬ প্রথম বারের মতো ৪৮টি দলের অংশ গ্রহণ দেখবে সারা বিশ্বের ফুটবল প্রেমী মানুষ। এবারের ২০২৬…

সময়সূচি
January 25, 2026

বার্সেলোনা খেলা কবে ২০২৬ জানুন সময়সূচি

ফুটবলের জগতে এফসি বার্সেলোনা একটি অমর নাম। কাতালান ক্লাবটি তার সমৃদ্ধ ইতিহাস, দুর্দান্ত খেলোয়াড় এবং অসাধারণ সাফল্যের জন্য বিখ্যাত। ২০২৫-২৬…

সময়সূচি
January 13, 2026

ম্যানচেস্টার সিটি খেলা কবে ২০২৬ জানুন সময়সূচি

ম্যানচেস্টার সিটি, ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দল, ২০২৫-২৬ সিজনে তাদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রাখার চেষ্টা করছে। পেপ গার্দিওলার নেতৃত্বে…

সময়সূচি
January 30, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?