এলিসন বেকার বর্তমান ফুটবলে জগতে অন্যতম একজন সেরা এবং নির্ভরযোগ্য গোলরক্ষক। এলিসন বর্তমানে ব্রাজিল জাতীয় দল এবং ইংলিশ ক্লাব লিভারপুল -এ নিয়মিত গোলরক্ষক হিসেবে রক্ষণভাগের শেষ ভরসা হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি প্রতিনিয়ত জাতীয় দল ও ক্লাবের হয়ে তার উপর ভরসার প্রতিদান দিয়ে যাচ্ছেন। দূর্দান্ত সব গোল সেভ এবং ডি বক্স থেকে লম্বা পাসের মাধ্যমে তিনি দলের হয়ে দারুন ফুটবল খেো উপহার দিয়ে চলেছেন। আজকে আমরা খেলা টাইম -এর এই নিবন্ধে গোলরক্ষক এলিসন বেকার পরিসংখ্যান ২০২৬ বা ব্রাজিলের বাজপাখি এলিসন সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো।

ফুটবল খেলায় একটা দলের মধ্যে সবচেয়ে দায়িত্বশীল খেলোয়াড় হলেন গোলরক্ষক বা গোলকিপার। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মাঠের অন্যান্য খেলোয়াড়দের তুলনায় গোলরক্ষকের নিয়ম এবং দায়িত্ব পুরোপুরি আলাদা। একজন অভিজ্ঞ গোলরক্ষকের উপর ভরসা করে গোটা দলের জয় নির্ভর হয়। আজকে তেমন একজন অভিজ্ঞ গোলরক্ষকের পরিসংখ্যান জানাতে চলেছি, তিনি হলেন বর্তমান সময়ের সবচেয়ে সেরা গোলরক্ষক, এলিসন বেকার বা ব্রাজিলের বাজপাখি নামে তিনি সর্বত্র পরিচিত।
এলিসন বেকারের ব্যক্তিগত জীবনী
এলিসন বেকারের জাতীয় ব্রাজিল দলের পরিসংখ্যান
এলিসন বেকার মাত্র দশ (১০) বছর বয়সে ইন্টারন্যাশনাল যুব একাডেমিতে যোগ দেন। এলিসন ব্রাজিল জাতীয় দলের হয়ে ২০১৫ সালের ১৩ই অক্টোবর প্রথম খেলার খেলেন। ২০১৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে তার অভিষেক হয়, সেই ম্যাচে ব্রাজিল ৩-১ গোলের ব্যবধানে ভেনেজুয়েলার বিপক্ষে জয়লাভ করে। তখনকার ব্রাজিল জাতীয় দলের অভিজ্ঞ কোচ দুঙ্গার অধীনে এলিসন প্রথম ব্রাজিল জাতীয় দলে খেলার সুযোগ পান এবং এরপর থেকে নিজেকে ব্রাজিলের এক নম্বর গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেন। নিচে এলিসন বেকারের জাতীয় দলের পরিসংখ্যান তুলে ধরা হলো:
এলিসন বেকারের ক্লাব পরিসংখ্যান
এলিসন বেকার এখন পর্যন্ত ২ টি বিশ্বমানের ক্লাবে গোলরক্ষক হিসেবে খেলেছেন। নিচে এলিসন বেকারের ক্লাব পরিসংখ্যান বিবরণ সহকারে তুলে ধরা হলো।
এএস রোমা: ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত
এলিসন বেকার ২০১৬ সালের জুলাই মাসে €৮ মিলিয়ন ইউরো ফি-তে এএস রোমা যোগ দেন। ২০১৬-১৭ তার প্রথম মৌসুমে তিনি ওয়াইচেক শেজনির ব্যাকআপ ছিলেন, সে কারণে তিনি তুলনামুলক কম ম্যাচ খেলেছেন। ২০১৭-১৮ তার দ্বিতীয় মৌসুমে তিনি এএস রোমা -তে প্রথম পছন্দের গোলকিপার হয়ে উঠেন এবং অসাধারণ খেলা উপহার দেন। যার জন্য সেরিয়া এ গোলকিপার অব দ্য ইয়ার হন। রোমাকে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে পৌঁছাতে এলিসন বিশেষ ভূমিকা রাখেন। এএস রোম’র হয়ে এলিসন বেকারের পরিসংখ্যান ছক আকারে তুলে ধরা হলো:
| প্রতিযোগিতা | ম্যাচ খেলেছেন | ক্লিন শিট | গোল হজম করেছেন |
|---|---|---|---|
| সিরি-এ | ৩৭ | ১৭ | ২৮ |
| উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ | ১৩ | ৫ | ১৯ |
| উয়েফা ইউরোপা লিগ | ১১ | ৪ | ১২ |
| কোপ্পা ইতালিয়া | ৩ | ০ | ৫ |
লিভারপুল: ২০১৮ থেকে বর্তমান
এলিসন বেকার ২০১৮ সালে €৬৬.৮ মিলিয়ন ইউরো ফি-তে লিভারপুল এফসি -এ যোগ দেন। এলিসন বেকার তখনকার সময়ের সবচেয়ে দামী গোলরক্ষক হিসেবে যোগ দিয়ে বিশ্ব রেকর্ড করেন। এলিসন লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ ২০১৯-২০ এবং ২০২৪-২৫, ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ (২০১৯), এফএ কাপ, ইএফএল কাপ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন। এলিসন লিভারপুলের প্রথম গোলকিপার যিনি ২০২১ সালে ওয়েস্ট ব্রমের বিপক্ষে দূর্দান্ত হেডের মাধ্যমে গোল করেছেন। জানুয়ারি ২০২৬ অনুযায়ী এলিসন বেকার লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে ১০০ ক্লিন শিটের খেতাব অর্জন করেছেন। তাছাড়া লিভারপুল এফসি -তে এলিসন বেকারের বর্তমান পরিসংখ্যান তুলে ধরা হলো:
| প্রতিযোগিতা | ম্যাচ খেলেছেন | ক্লিন শিট | গোল হজম করেছেন |
|---|---|---|---|
| প্রিমিয়ার লিগ | ২৪৪ | ১০১ | ২০৭ |
| চ্যাম্পিয়ন্স লিগ | ৬৮ | ২৮ | ৭২ |
| এফএ কাপ, ও ইএফএল | ২৫ | ৬ | ৩৮ |
ফিফা বিশ্বকাপ ২০২৬ এলিসন বেকারের প্রস্তুতি
সম্প্রতি ব্রাজিল জাতীয় ফুটবল দল ফিফা বিশ্বকাপ ২০২৬ এর জন্য তাদের স্কোয়াড ঘোষনা করেন। সেখানে ব্রাজিলের বর্তমান প্রধান কোচ ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তি’র প্রথম পছন্দে রয়েছেন এলিসন বেকার। এলিসন তার এই দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে একাধিকবার ইনজুরিতে পড়েছেন। তবে প্রতিবারই যেন তিনি নতুন রুপে ফিরে এসেছেন, দেখিয়েছেন তার গোল রক্ষা করার সু-নিপুন কৌশল। এ কারণেই এলিসন বেকার ব্রাজিলের বাজপাখি নামেই সকলের নিকট পরিচিতি লাভ করেছেন, এবং প্রতিনিয় তিনি তার এই নামের যোগ্য হিসেবে প্রমান করে যাচ্ছেন।
মতামত
এবারের ২০২৬ ফিফা বিশ্বকাপে এলিসন বেকার ব্রাজিলের মূল একাদশে খেললে আপনার অনুভূতি কেমন হবে? আপনার মূল্যবান মতামত ও উত্তরটি খেলা টাইম -কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তাছাড়া কিংবদন্তী সকল ফুটবলারদের পরিসংখ্যান জানতে খেলা টাইম এর ফুটবল পাতা দেখে আসুন এখনই।
ব্রাজিল ফুটবল দলের বর্তমান কোচ কে?
ব্রাজিল জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তি।
এলিসন বেকার কোন ক্লাবে খেলে?
এলিসন বেকার বর্তমানে লিভারপুল এফসি’র হয়ে খেলে।
এলিসন বেকারের পুরো নাম কি?
পুরো নাম এলিসন রামসেস বেকার, তবে সাধারণত এলিসন বেকার বা এলিসন নামে পরিচিত।
এলিসন বেকারের বর্তমান বয়স কত?
তাঁর জন্ম ২ অক্টোবর ১৯৯২ সালে ব্রাজিলের নোভো হাম্বুর্গোতে। জানুয়ারি ২০২৬ অনুযায়ী তার বর্তমান বয়স ৩৩ বছর।
এলিসন বেকার কোন দেশের গোলরক্ষক?
এলিসন বেকার ব্রাজিল জাতীয় ফুটবল দলের গোলরক্ষক।
ব্রাজিল দলের বর্তমান গোলরক্ষক কে?
ব্রাজিল দলের বর্তমান গোলরক্ষক তিন জন, এলিসন বেকার, এদেরসন মোরায়েস, এবং বেন্তো।


