ফুটবল বিশ্বকাপের ইতিহাসে জার্মানি মানেই এক অদম্য শক্তি। এখন পর্যন্ত ২১টি আসরে অংশ নিয়ে তারা ৪ বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ এবং ২০১৪ সালের সেই সোনালী ট্রফিগুলো তাদের বসিয়েছে ইতালির সাথে যৌথভাবে দ্বিতীয় সফলতম দলের আসনে।
বিশেষ করে ২০১৪ সালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের সেই দৃশ্য আজও ফুটবল ভক্তদের চোখে ভাসে। রানার্স-আপ ও তৃতীয় স্থান অর্জনেও তাদের রেকর্ড ঈর্ষণীয়। পুরনো সেই জৌলুস নিয়ে ২০২৬ সালে আবারও মাঠে নামবে ‘ডাই ম্যানশাফট’রা। চলুন দেখে নেওয়া যাক, ২০২৬ বিশ্বকাপে জার্মানির খেলা কবে ও কখন।
বিশ্বকাপ ২০২৬ জার্মানির খেলা কবে ও কখন
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বিশাল এই আসরে ৪ বার বিশ্বকাপ জয়ী দল জার্মানি গ্রুপ ই-এ রয়েছে এবং জার্মানির প্রতিপক্ষ দল হিসেবে রয়েছে কুরাসাও, আইভরি কোস্ট এবং ইকুয়েডর। বিশ্বকাপ ২০২৬ জার্মানির খেলার তারিখ ও সময় নিচে ছক আকারে দেখানো হলো:

| তারিখ | ম্যাচ | সময় (বাংলাদেশ সময়) |
| ১৪ই জুন ২০২৬ | জার্মানি বনাম কুরাসাও | রাত ১১:০০ টায় |
| ২১শে জুন ২০২৬ | জার্মানি বনাম আইভরি কোস্ট | রাত ২:০০ টায় |
| ২৬শে জুন ২০২৬ | জার্মানি বনাম ইকুয়েডর | রাত ২:০০ টায় |
প্রতিটি দল গ্রুপ পর্বে মোট ৩টি করে খেলা পাবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল প্রতিটি গ্রুপ থেকে যাবে পরবর্তী প্লে-অফ রাউন্ডে। যেখান থেকে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল ও পরবর্তী বিশ্বকাপ জয়ী দল কে হবে।
জার্মানি জাতীয় ফুটবল দলের বর্তমান বড় পরিবর্তন হলো তাদের তারুণ্যনির্ভর এবং হাই-প্রেসিং ফুটবল। কোচ ইউলিয়ান নাগলসমান-এর অধীনে জার্মানি এখন আরও বেশি আক্রমণাত্মক। জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ান ভার্টজ-এর মতো জাদুকরী তরুণ প্রতিভারা দলের মূল চালিকাশক্তি। ২০২৪ ইউরোতে ঘরের মাঠে ভালো পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়ে তারা ২০২৬ সালে আমেরিকায় পা রাখবে। টনি ক্রুস পরবর্তী যুগে জশুয়া কিমিখ এবং ইলকাই গুন্দোগানরা (যদি থাকেন) বা তাদের উত্তরসূরিরা মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত।
২০২৬ বিশ্বকাপে জার্মানির সাফল্যের পরিসংখ্যান অনেকটা নির্ভর করবে তাদের আক্রমণভাগের ফিনিশিং এবং রক্ষণভাগের স্থিতিশীলতার ওপর। তাছাড়া কাই হাভার্টজ এবং লেরয় সানে-দের অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ হবে। জার্মানি এবার তাদের পঞ্চম বিশ্বকাপ শিরোপা বা ‘পেন্টা’ জয়ের মিশন নিয়ে মাঠে নামবে। আমরা আশাবাদী ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি আমাদের তাদের সেই চিরায়ত দাপুটে ফুটবল উপহার দেবে।
গ্রুপ ‘ই’ এর প্রতিপক্ষ বনাম জার্মানি: হেড-টু-হেড পরিসংখ্যান
ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ ই-এ থাকা জার্মানির তিন প্রতিপক্ষের পূর্ববর্তী সকল বিশ্বকাপ ম্যাচের সমীকরণ তুলে ধরা হলো।
জার্মানি বনাম কুরাসাও
ফুটবল ইতিহাসে এই দুই দল এর আগে কখনোই মুখোমুখি হয়নি। ফলে ১৪ জুনের ম্যাচটি হতে যাচ্ছে ঐতিহাসিক এক লড়াই।
জার্মানি বনাম আইভরি কোস্ট
বিশ্বকাপের মঞ্চে এটিই তাদের প্রথম দেখা। তবে ২০০৯ সালের একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই দল ২-২ গোলে ড্র করেছিল।
| সাল | খেলা | খেলার ফলাফল |
| ২০০৯ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ২–২ (ড্র) |
জার্মানি বনাম ইকুয়েডর
২০০৬ সালের বিশ্বকাপে স্বাগতিক জার্মানি ৩-০ গোলে ইকুয়েডরকে পরাজিত করেছিল। এছাড়া প্রীতি ম্যাচেও জার্মানির আধিপত্য বেশি।
| সাল | খেলা | খেলার ফলাফল |
| ২০০৬ বিশ্বকাপ | জার্মানি বনাম ইকুয়েডর | জার্মানির জয় (৩–০) |
| ২০১৩ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | জার্মানির জয় (৪–২) |
ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানির পরিসংখ্যান
৪ বারের বিশ্বকাপ জয়ী দল জার্মানি বর্তমানে ফিফা র্যাংকিংয়ে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করার চেষ্টা করছে। বর্তমানে জার্মানি ফিফা ফুটবল ২০২৬ র্যাংকিং-এ ১০ নাম্বার অবস্থানে রয়েছে। অন্যদিকে, আইভরি কোস্ট এবং কুরাসাও যথাক্রমে র্যাংকিং-এ আরো নিচের দিকের অবস্থানে রয়েছে। শিরোপা, ইতিহাস ও অভিজ্ঞতার বিচারে গ্রুপ এফ-এ জার্মানির অবস্থান ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অনেকটাই শক্তিশালী।
তারপরেও আমরা জার্মানির ভক্ত হিসেবে আশা করতে পারি যে, ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি গ্রুপ পর্বের বাধা কাটিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে প্লে-অফ রাউন্ডে উত্তীর্ণ হবে এবং গত দুই বিশ্বকাপের ব্যর্থতা ঘোচাবে।
২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে আপনাদের জিজ্ঞাসা
আমরা আশাবাদী যে, ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি দারুণ খেলা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নেবে। আপনার কাছে আজকের প্রশ্ন, জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভার্টজ কি পারবেন জার্মানিকে পঞ্চম বিশ্বকাপ এনে দিতে? আপনার মতামত ও উত্তর খেলা ডেস্ক-কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর সকল আপডেট খবর সবার আগে পেতে খেলা টাইম এর ফুটবল পাতায় চোখ রাখুন।
আরও পরুনঃ স্পেনের খেলা কবে ফিফা বিশ্বকাপ ২০২৬ স্পেনের সময়সূচি
বিশ্বকাপে জার্মানি কোন গ্রুপে?
বিশ্বকাপেজার্মানি ‘ই’ গ্রুপে অবস্থান করছে।
বিশ্বকাপে জার্মানির প্রতিপক্ষ কে কে?
বিশ্বকাপে গ্রুপ ‘ই’-তে জার্মানির প্রতিপক্ষ হলো কুরাসাও, আইভরি কোস্ট এবং ইকুয়েডর।
জার্মানি বিশ্বকাপে কতবার অংশগ্রহণ করেছে?
ব্রাজিলের পর জার্মানিই সবচেয়ে বেশিবার বিশ্বকাপ খেলেছে। ১৯৩৪ সাল থেকে শুরু করে তারা মোট ২০ বার বিশ্বমঞ্চে অংশগ্রহণ করেছে।
জার্মানি কতবার বিশ্বকাপ জিতেছে?
জার্মানি মোট ৪ বার বিশ্বকাপ জিতেছে। ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ এবং সর্বশেষ ২০১৪ সালে মারিও গোটজের গোলে তারা বিশ্বচ্যাম্পিয়ন হয়।


