ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টগুলির মধ্যে টি২০ বিশ্বকাপ অন্যতম ২০২৬ সালের এই আসরটি ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্ট ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে। এখন পর্যন্ত বেশকিছু ম্যাচ খেলা হয়েছে এবং বোলাররা ইতিমধ্যে তাদের দক্ষতা প্রদর্শন করতে শুরু করেছেন। এই আর্টিকেলে আমরা টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়ে বোলারদের পারফরম্যান্স নিয়ে আলোচনা করব,
টি২০ ফরম্যাটে বোলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সীমিত ওভারে তারা ব্যাটসম্যানদের চাপে রাখতে পারেন। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলি শক্তিশালী বোলিং ইউনিট নিয়ে এসেছে এবং প্রথম কয়েক ম্যাচে আমরা দেখেছি কীভাবে তারা ম্যাচের গতিপথ পরিবর্তন করেছে। ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচে রোমারিও শেফার্ডের দুর্দান্ত স্পেল ম্যাচ জিতিয়েছে। এছাড়া টুর্নামেন্টের শুরুতে আবহাওয়া এবং পিচের অবস্থা বোলারদের সহায়ক হয়েছে যা ভবিষ্যতের ম্যাচগুলিতে আরও রোমাঞ্চ যোগ করবে।
টি২০ বিশ্বকাপ ২০২৬ সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকা
টি২০ টুর্নামেন্টের প্রথম কয়েক ম্যাচের শেষে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় কয়েকজন বোলার শীর্ষে রয়েছেন। টি২০ বিশ্বকাপ ২০২৬ এ একদিকে যেমন ব্যাটার রা ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ঠিক তেমন ভাবে বল হাতেও দাপট দেখাচ্চে বোলার রা এই তালিকায় সামনের ম্যাচ গুলো শেষ হলে আরো পরিবর্তিত হবে। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর বোলিং পরিসংখ্যানের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকা এস সি ভ্যান স্কালকউইক (যুক্তরাষ্ট্র)) বর্তমানে শীর্ষে রয়েছেন ১৩ উইকেট নিয়ে (৪/২৫ বেস্ট ফিগারসহ) এবং লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা) ৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
| খেলোয়াড় | ম্যাচ | উইকেট | সেরা বোলিং | ইকোনমি |
|---|---|---|---|---|
| এস.সি. ভ্যান শালকভিক (যুক্তরাষ্ট্র) | ৪ | ১৩ | ৪/২৫ | ৬.৮০ |
| ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে) | ৬ | ১৩ | ৪/১৭ | ৭.৮৮ |
| লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা) | ৬ | ১২ | ৪/৩১ | ৬.৮৭ |
| বরুণ চক্রবর্তী (ভারত) | ৭ | ১২ | ৩/৭ | ৭.৬৬ |
| করবিন বোশ (দক্ষিণ আফ্রিকা) | ৬ | ১১ | ৩/১২ | ৬.৭৮ |
| মহেশ থিকশানা (শ্রীলঙ্কা) | ৭ | ১১ | ৩/২৩ | ৭.৪১ |
| আদিল রশিদ (ইংল্যান্ড) | ৭ | ১১ | ৩/৩৬ | ৭.৮৩ |
| মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা) | ৫ | ১১ | ৪/২২ | ৯.২৭ |
| উসমান তারিক (পাকিস্তান) | ৬ | ১০ | ৪/১৬ | ৭.২৩ |
| লিয়াম ডসন (ইংল্যান্ড) | ৭ | ১০ | ৩/২৪ | ৭.৩০ |
| গুডাকেশ মোটি (ওয়েস্ট ইন্ডিজ) | ৭ | ১০ | ৪/২৮ | ৭.৮৬ |
| জোফ্রা আর্চার (ইংল্যান্ড) | ৭ | ১০ | ২/২০ | ৮.৬৫ |
| জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) | ৭ | ১০ | ৪/২৭ | ৮.৮৬ |
| ব্রেন্ডন ইভান্স (জিম্বাবুয়ে) | ৬ | ১০ | ৩/১৮ | ৯.১৮ |
আরো পড়ুন: টি২০ বিশ্বকাপ ২০২৬ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা
টি২০ বিশ্বকাপ ২০২৬ টুর্নামেন্টের সংক্ষিপ্ত পর্যালোচনা
এবারের টি২০ বিশ্বকাপে মোট ২০টি দল অংশগ্রহণ করছে যা চারটি গ্রুপে বিভক্ত করা হয়েছে গ্রুপ স্টেজের পর সুপার এইট এবং তারপর নকআউট পর্ব অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি ভারতের বিভিন্ন স্টেডিয়াম যেমন নরেন্দ্র মোদী স্টেডিয়াম এবং শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ম্যাচে পাকিস্তান নেদারল্যান্ডসকে হারিয়েছে যেখানে ফাহিম আশরাফের ব্যটিং শিল্প দেখেছে পুরোক্রিকেট বিশ্ব মূলত তার ব্যাটেই ভর করে পাকিস্তান জয়লাভ করে। এছাড়া ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৯ রানে পরাজিত করেছে সেখানে ভারতী অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটে ভর করে তারা জয়লাভ করে এবং নিউজিল্যান্ড আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে।
এবারের এই টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টের একটি উল্লেখযোগ্য দিক হলো নতুন দলগুলির উত্থান যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। তারা অভিজ্ঞ দলগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে দারুণ ভাবে যা ক্রিকেট বিশ্বব্যাপী প্রসারকে নির্দেশ করছে। পিচগুলি সাধারণত স্পিনারদের সহায়ক তাই শ্রীলঙ্কা এবং ভারতের মতো দলগুলি সুবিধা পাবে। টুর্নামেন্টে এখন পর্যন্ত দেখা গেছে পাওয়ারপ্লে ওভার গুলিতে বোলাররা কতটা কার্যকরী।
টি২০ বিশ্বকাপে বোলারদের সাফল্য নির্ভর করে তাদের বৈচিত্র্যময় কৌশলের উপর এবারের আসরে স্পিনার এবং পেসার উভয়ই বোলার সফল বোলিং কৌশলে ইয়র্কার এবং স্লোয়ার বলগুলি বেশি কার্যকরী। ওয়ানিন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কার হয়ে প্রথম ম্যাচে উইকেট নিয়েছেন যা তার অভিজ্ঞতা দেখায়। দলগুলি ডেথ ওভারে বিশেষজ্ঞ বোলার ব্যবহার করছে এছাড়া ফিল্ডিংয়ের উন্নতি বোলারদের সহায়তা করছে। টুর্নামেন্টে আমরা দেখেছি কীভাবে বোলাররা রান রেট নিয়ন্ত্রণ করেছে যা দলের সাফল্যের মূল শক্তি। পূর্ববর্তী টুর্নামেন্টগুলিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকেরা যেমন ওয়ানিন্দু হাসারাঙ্গা (২০২১) বা স্যাম কারান (২০২২) ছিলেন এবারও অনুরূপ ভাবে নতুন কোন নাম উঠে আসতে পারে এই তালিকায়।


