টি২০ বিশ্বকাপ ২০২৬ এর দশম আসর অনুষ্ঠিত হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কায় যা ক্রিকেটপ্রেমীদের মনে তৈরি করছে নানা প্রশ্ন কে সর্বোচ্চ রান সংগ্রাহক, কে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক, কে সব থেকে বেশি শতরান করেছে বা কে সর্বপ্রথম হ্যাট্রিক করেছে। চার-ছক্কার টি২০ বিশ্বকাপ ২০২৬ আসর শুরু হয়েছে শনিবার ৭ ফেব্রুয়ারি থেকে আর আসর শেষ হবে ৮ মার্চ।
এই টুর্নামেন্টে বিভিন্ন দেশের তারকা খেলোয়াড়রা তাদের দক্ষতা প্রদর্শন করছেন টুর্নামেন্টের শুরুতে কয়েকটি ম্যাচ খেলা হয়েছে এবং ইতিমধ্যে কিছু অসাধারণ পারফরম্যান্স দেখা গেছে। এই আর্টিকেলে আমরা আলোচনা করব টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা। এই তথ্যগুলো আইসিসি এবং ক্রিকইনফোর মত নির্ভরযোগ্য সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে যাতে পাঠকরা সঠিক এবং আপডেটেড তথ্য সবার অগে পায়।
২০২৬ টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা
২০২৬ টি২০ বিশ্বকাপের দশম আসরে ২০টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে একে আপরের মোকাবিলা করছে প্রতি ম্যাচ শেষেই ব্যাটার রা পাল্লা দিয়ে রান করছেন আর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা পরিবর্তন হচ্ছে প্রতিটি ম্যাচ শেষে। আমরা এখন টি২০ বিশ্বকাপের প্রথম দিকে গ্রুপ পর্বের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে এখনো পর্যন্ত পাকিস্তানের সাহিবজাদা ফারহান (২২০ রান) বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম স্থানে রয়েছে। তবে আসরের শেষ ম্যাচ পর্যন্ত এই রান সংগ্রাহকের তালিকায় অনেক পরিবর্তন আসবে।
| খেলোয়াড় | ম্যাচ | রান | সর্বোচ্চ স্কোর | স্ট্রাইক রেট |
|---|---|---|---|---|
| সাহিবজাদা ফারহান (পাকিস্তান) | ৫ | ২২০ | ১০০* | ১৬৪.১৭ |
| পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা) | ৫ | ২০৮ | ১০০* | ১৫৪.০৭ |
| বি কে জি মেন্ডিস (শ্রীলঙ্কা) | ৫ | ১৮৬ | ৬১ | ১২৪.০০ |
| এ কে মার্করাম (দক্ষিণ আফ্রিকা) | ৫ | ১৮২ | ৮৬* | ১৭৮.৪৩ |
| এস এ যাদব (ভারত) | ৫ | ১৮০ | ৮৪* | ১২৭.৬৫ |
| ঈশান কিশান (ভারত) | ৫ | ১৭৬ | ৭৭ | ১৯৩.৪০ |
| বি জে বেনেট (জিম্বাবুয়ে) | ৩ | ১৭৫ | ১১২* | ১২৫.০০ |
| টি এল সেইফার্ট (নিউজিল্যান্ড) | ৫ | ১৭৩ | ৮৯* | ১৬৭.৯৬ |
| ইব্রাহিম জাদরান (আফগানিস্তান) | ৪ | ১৭০ | ৯৫* | ১৪২.৮৫ |
| ডি এস আইরি (নেপাল) | ৪ | ১৬৯ | ৫৮ | ১৪৪.৪৪ |
| শিবম দুবে (ভারত) | ৫ | ১৫৮ | ৬৬ | ১৫৪.৯০ |
| বি এফ ডব্লিউ ডি লিড (নেদারল্যান্ডস) | ৪ | ১৫৮ | ৭২* | ১৩৯.৮২ |
| এস ডি হোপ (ওয়েস্ট ইন্ডিজ) | ৪ | ১৫৫ | ৭৫ | ১৩৪.৭৮ |
| আর ডি রিকেলটন (দক্ষিণ আফ্রিকা) | ৫ | ১৫২ | ৬১ | ১৮৩.১৩ |
| ডি এ মিলার (দক্ষিণ আফ্রিকা) | ৪ | ১৪৬ | ৬৩* | ১৬২.২২ |
| জে জি বেথেল (ইংল্যান্ড) | ৫ | ১৪৬ | ৫৫ | ১৩২.৭২ |
| এ শরফু (সংযুক্ত আরব আমিরাত) | ৪ | ১৪৫ | ৫৫ | ১১২.৪০ |
টি২০ বিশ্বকাপের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবারও সৃষ্টি হবে ব্যাটে বলে নানা রেকর্ড ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টুর্নামেন্টে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে ব্যাটারদের। এই টুর্নামেন্ট ক্রিকেটকে আরও গতিশীল এবং জনপ্রিয় করে তুলেছে ব্যাটার দের অধিক পরিমানে মার কাটারি ব্যাটিং এর জন্য। খেলা বিষয়ে আরও আপডেটের জানার জন্য চোখ রাখুন খেলা ডেস্কের অফিসিয়াল ওয়েবসাইটে।
আরো পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২৬ পয়েন্ট টেবিল
টি২০ বিশ্বকাপের সংক্ষিপ্ত ইতিহাস
টি২০ ক্রিকেটের জন্ম হয় ইংল্যান্ডে ২০০৩ সালে কিন্তু আইসিসি টি২০ বিশ্বকাপ আসর শুরু করে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায়। প্রথমবার ১২টি দল অংশ নেয় এবং ভারত পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এরপর থেকে টুর্নামেন্টটি প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হবার কথা থাকলেও মাঝের কিছু বছরে তা নিয়মিত হয়নি। ২০০৭ সালে প্রথমবার শুরু হওয়ার পর থেকে এটি বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে।
টি২০ ফরম্যাটে এই বিশ্বকাপে দলগুলোকে মাত্র ২০ ওভারে সর্বোচ্চ রান তোলার চ্যালেঞ্জ নিতে হয় যা খেলাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখন পর্যন্ত ৯টি টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে এবং টি২০ বিশ্বকাপের ইতিহাসে ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড সবচেয়ে সফল দল হিসেবে উঠে এসেছে। এই টুর্নামেন্টে কোনো হোস্ট দেশ কখনো চ্যাম্পিয়ন হয়নি যা একটি অদ্ভুত ঘটনা। প্রথম টুর্নামেন্টে ভারতের যুবরাজ সিংহের এক ওভারে ৬ ছয় মারার ঘটনা এখনো ক্রিকেট ইতিহাসের অন্যতম ঘটনা।
টি২০ বিশ্বকাপ ২০২৬ নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর
-
প্রশ্নঃ টি২০ বিশ্বকাপ ২০২৬ সর্বোচ্চ রান সংগ্রাহক কে?
উত্তরঃ টি২০ বিশ্বকাপ ২০২৬ সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের সাহিবজাদা ফারহান (২২০ রান)।
-
প্রশ্নঃ টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপের দশম আসর যা ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে।
-
প্রশ্নঃ ২০২৮ টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ২০২৮ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১১তম সংস্করণএটি ২০২৮ সালের অক্টোবরে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত হওয়ার কথা রয়েছে।
-
প্রশ্নঃ ভারত কত টি ২০ শিরোপা জিতেছে?
উত্তরঃ বর্তমান চ্যাম্পিয়ন দল ভারত সহ তিনটি দেশ দুই বার করে টি২০ শিরোপা জিতেছে।
-
প্রশ্নঃ পাকিস্তান কত টি ২০ শিরোপা জিতেছে?
উত্তরঃ পাকিস্তান ক্রিকেট দল এ পর্যন্ত ১ বার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে। তারা ইউনিস খানের নেতৃত্বে ২০০৯ সালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাটি অর্জন করে।


