পুরুষদের টি২০ বিশ্বকাপ ২০২৬ এবার দশম আসর যৌথভাবে আয়োজন করছে এশিয়ার দেশ ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টটি ৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হয়েছে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ মার্চ বর্তমানে আমরা টুর্নামেন্টের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এবারের আসরে রেকর্ড ২০টি দল অংশ নিয়েছে তুলনামূলকভাবে কম শক্তিশালী দলগুলো এবার বেশ কিছু চমক দেখিয়েছে বিশেষ করে অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে ম্যাচটি অন্যতম উল্লেখযোগ্য।
টি২০ বিশ্বকাপ ২০২৬ এর সুপার এইট পর্ব এখন সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তে পৌঁছেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় দল সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে আছে। সুপার এইট গ্রুপ ১ থেকে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে গ্রুপ ২ থেকে ইংল্যান্ড সেমিফাইনালে উঠেছে।
আজ আমরা খেলা টাইমের আর্টিকেলে সুপার এইটের বর্তমান পয়েন্ট টেবিল বিশ্লেষণ করব এবং ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
টি২০ বিশ্বকাপ সুপার এইট পয়েন্ট টেবিল
সুপার এইট পর্বে অংশ নেওয়া দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে সুপার এইট – গ্রুপ ১ ও সুপার এইট – গ্রুপ ২। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুইটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। সুপার এইট – গ্রুপ ১ এ রয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও জিম্বাবুয়ে। অন্যদিকে সুপার এইট – গ্রুপ ২ এ আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
সুপার এইট – গ্রুপ নং-১
সুপার এইটের গ্রুপ ১-এ দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে গ্রুপ পর্বের শেষ হাই ভোল্টেজ ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং সেমিফাইনাল নিশ্চিত করেছে।
জিম্বাবুয়ে এবারের টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তবে তাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৯৫/৪ রান তোলে কিন্তু ভারতের কাছে পরাজিত হয়ে গ্রুপ ১ থেকে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে এই আসর শেষ করেছে।
পয়েন্ট টেবিল পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট গ্রুপ ১ থেকে দাপট দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে উঠেছে।
| দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নেট রান রেট |
|---|---|---|---|---|---|
| দক্ষিণ আফ্রিকা কোয়ালিফাই | ৩ | ৩ | ০ | ৬ | +২.২৫৯ |
| ভারত কোয়ালিফাই | ৩ | ২ | ১ | ৪ | ০.১০৬ |
| ওয়েস্ট ইন্ডিজ | ২ | ১ | ১ | ২ | +১.৭৯১ |
| জিম্বাবুয়ে | ৩ | ০ | ৩ | ০ | -৪.৪৭৫ |
সুপার এইট – গ্রুপ নং-২
সুপার এইটের গ্রুপ ২ থেকে ইংল্যান্ড অপরাজিত থেকে তিন ম্যাচে তিন জয় নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং সেমিফাইনালে উঠেছে। নিউজিল্যান্ড এক জয় এক হার এবং এক ম্যাচ পরিত্যক্ত (ড্র) হয়ে মোট ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান অধিকার করে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে।
অন্যদিকে পাকিস্তান তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ রানে জয়লাভ করলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তারা সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে।
| দল | ম্যাচ | জয় | হার | ফল নেই | পয়েন্ট | নেট রান রেট |
|---|---|---|---|---|---|---|
| ইংল্যান্ড কোয়ালিফাই | ৩ | ৩ | ০ | ০ | ৬ | +১.০৯৬ |
| নিউজিল্যান্ড কোয়ালিফাই | ৩ | ১ | ১ | ১ | ৩ | +১.৩৯০ |
| পাকিস্তান | ৩ | ১ | ১ | ১ | ৩ | -০.১২৩ |
| শ্রীলঙ্কা | ৩ | ০ | ৩ | ০ | ০ | -১.৯৫০ |
আরো পড়ুন: টি২০ বিশ্বকাপ ২০২৬ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা
টি২০ বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে রয়েছে ভারত
ভারতের টি২০ বিশ্বকাপ ২০২৬ এর সেমিফাইনালের পথে বড় সংশয় তৈরি হয়েছিল প্রথম সুপার এইট ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় রানের ব্যবধানে হারের কারণে। সেই হার ভারতের নেট রান রেট কে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে ছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। তারা প্রথমে ব্যাট করে ২৫৬/৪ রানের বিশাল স্কোর গড়ে তোলে অভিষেক শর্মা (৫৫) হার্দিক পান্ডিয়া (অপরাজিত ৫০ বলে ২৩ বলে) এবং অন্যান্যদের দুর্দান্ত ইনিংসের সুবাদে। জবাবে জিম্বাবুয়ে ১৮৪/৬ এ থেমে যায় ফলে ভারত ৭২ রানের বিশাল জয় পায় ভারত। বোলিংয়ে জসপ্রিত বুমরাহ হার্দিক পান্ডিয়া এবং অর্শদীপ সিং এর আক্রমণ ছিল অসাধারণ।
এই জয়ের ফলে ভারত সেমিফাইনালের দৌড়ে টিকে গেছে কিন্তু তাদের ভাগ্য এখন সম্পূর্ণভাবে আসন্ন ম্যাচের ওপর নির্ভর করছে।
আসন্ন ম্যাচ: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
এই ম্যাচটি সেমিফাইনালের মতো জয়ী দল সরাসরি সেমিফাইনালে উঠবে (গ্রুপ ১ থেকে দক্ষিণ আফ্রিকার সাথে)। ভারত যদি জিতে যায় তাহলে তারা সেমিফাইনাল নিশ্চিত করবে (নেট রান রেট এর প্রয়োজন হবে না)। কিন্তু যদি ম্যাচ বৃষ্টি বা অন্য কোনো কারণে পরিত্যক্ত হয় বা নো রেজাল্ট হয় তাহলে নেট রান রেট এর ভিত্তিতে ওয়েস্ট ইন্ডিজ (+১.৭৯১) এগিয়ে থাকবে এবং তারাই সেমিফাইনালে যাবে।


