KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Home » Blog » পর্তুগালের খেলা কবে ২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি
সময়সূচি

পর্তুগালের খেলা কবে ২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি

SRABON
By Shaharia Islam Srabon
Published: January 21, 2026
Last updated: January 21, 2026
6 Min Read
Share
পর্তুগালের খেলা কবে ২০২৬ – বিশ্বকাপ গ্রুপ পর্বে পর্তুগাল ম্যাচের তারিখ ও সময় (বাংলাদেশ সময়)
পর্তুগালের খেলা কবে? বিশ্বকাপ ২০২৬ পর্তুগালের ম্যাচ সূচি (বাংলাদেশ সময়)

ইউরোপের অন্যতম পরাশক্তি এবং বিশ্বজুড়ে কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত দল পর্তুগাল। ১৯৬৬ সালে কিংবদন্তি ইউসেবিও-র হাত ধরে বিশ্বকাপে নিজেদের আগমনী বার্তা দেওয়া পর্তুগাল বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল। ২০১৬ ইউরো চ্যাম্পিয়ন এবং ২০১৯ নেশন্স লিগ জয়ী এই দলটি তাদের ইতিহাসের সেরা সময় পার করছে। তবে বিশ্বকাপের সোনালী ট্রফিটি এখনো তাদের ছুঁয়ে দেখা হয়নি। খেলা টাইম-এর এই নিবন্ধে আজকে আমরা জানাবো পর্তুগালের খেলা কবে ফিফা বিশ্বকাপ ২০২৬।

বিশ্বকাপ ২০২৬ পর্তুগালের খেলার তারিখ ও সময়

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর আসন্ন এবারের বিশ্বকাপের আসরটি ৪৮ টি দলকে ১২ টি আলাদা গ্রুপে বিভক্ত করে গঠিত হয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। যেখানে পর্তুগাল গ্রুপ জি -তে রয়েছে এবং পর্তুগালের প্রতিপক্ষ দল হিসেবে রয়েছে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও মিশর। বিশ্বকাপ ২০২৬ পর্তুগালের খেলার তারিখ ও সময় নিচে ছক আকারে দেখানো হলো:

পর্তুগালের খেলা কবে ২০২৬ – বিশ্বকাপ গ্রুপ পর্বে পর্তুগাল ম্যাচের তারিখ ও সময় (বাংলাদেশ সময়)
তারিখম্যাচসময় (বাংলাদেশ সময়)
১৬ জুন ২০২৬পর্তুগাল বনাম মিশররাত ১০:০০ টায়
২২ জুন ২০২৬পর্তুগাল বনাম দক্ষিণ কোরিয়াভোর ৪:০০ টায়
২৭ জুন ২০২৬পর্তুগাল বনাম উরুগুয়েরাত ১:০০ টায়

প্রতিটি দল গ্রুপ পর্বে মোট ৩ টি করে খেলা পাবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল প্রতিটি গ্রুপ থেকে যাবে পরবর্তী প্লে-অফ রাউন্ডে। যেখান থেকে নির্ধারিত হবে কোয়াটার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল ও পরবর্তী বিশ্বকাপ জয়ী দল কে হবে।

পর্তুগাল জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক বড় খবর হলো কোচিং স্টাফ এবং কৌশলে পরিবর্তন। ফার্নান্দো সান্তোসের দীর্ঘ মেয়াদের পর বর্তমান কোচ রবার্তো মার্তিনেজ দলকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। মার্তিনেজের অধীনে পর্তুগাল এখন অনেক বেশি আক্রমণাত্মক এবং গতিশীল ফুটবল খেলছে। রক্ষণভাগে রুবেন দিয়াস এবং মাঝমাঠে ব্রুনো ফার্নান্দেজ ও ভিটিনহাদের নিয়ে গঠিত দলটি এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ। কোচ মার্তিনেজ দলে তারুণ্য ও অভিজ্ঞতার সঠিক সংমিশ্রণ ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছেন।

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের সাফল্যের পরিসংখ্যান অনেকটা নির্ভর করবে বিশ্বসেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ ও বার্নার্ডো সিলভাদের উপর। তাছাড়া রাফায়েল লিউ, গনসালো রামোস এবং নুনো মেন্ডেসের মতো তরুণ প্রতিভারা ২০২৬ নাগাদ আরও পরিণত হবে, যা পর্তুগালের বেঞ্চ স্ট্রেন্থ বাড়িয়ে দেবে। সম্ভবত এটি হতে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ, তাই পুরো দল চাইবে তাদের অধিনায়ককে রাজকীয় বিদায় দিতে। আমরা আশাবাদী ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল আমাদের দারুণ খেলা উপহার দেবে।

বিশ্বকাপ ২০২৬ পর্তুগালের সাথে গ্রুপ জি -এর  তিন প্রতিপক্ষের সাথে মুখোমুখি পরিসংখ্যান

ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ জি -এর পর্তুগালের তিন প্রতিপক্ষের পূর্ববর্তী সকল বিশ্বকাপ ম্যাচের সমীকরণ তুলে ধরা হলো।

পর্তুগাল বনাম মিশর: বিশ্বকাপে এই দুই দল আগে কখনো মুখোমুখি হয়নি। তবে ২০১৮ সালে এক প্রীতি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে মিশরকে ২-১ গোলে হারিয়েছিল পর্তুগাল। মোহাম্মদ সালাহ বনাম রোনালদোর লড়াই দেখার জন্য ফুটবল বিশ্ব মুখিয়ে থাকবে।

সালখেলাখেলার ফলাফল
২০১৮ (প্রীতি ম্যাচ)পর্তুগাল বনাম মিশর২-১

পর্তুগাল বনাম দক্ষিণ কোরিয়া: বিশ্বকাপের আসরে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া এর আগে ২ বার মুখোমুখি হয়েছে। ২০০২ সালে এবং ২০২২ সালে। অবাক করা বিষয় হলো, দুইবারই দক্ষিণ কোরিয়া জয়লাভ করেছে। ২০০২ সালে ১-০ এবং ২০২২ সালে ২-১ গোলে হারটি পর্তুগিজদের জন্য ছিল বেদনাদায়ক।

সালখেলাখেলার ফলাফল
২০০২ বিশ্বকাপপর্তুগাল বনাম দক্ষিণ কোরিয়া০-১
২০২২ বিশ্বকাপপর্তুগাল বনাম দক্ষিণ কোরিয়া১-২

পর্তুগাল বনাম উরুগুয়ে: বিশ্বকাপের ইতিহাসে পর্তুগাল ও উরুগুয়ে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে। যার ফলাফল নিচের ছকে দেয়া হলোঃ

সালখেলাখেলার ফলাফল
২০১৮ বিশ্বকাপপর্তুগাল বনাম উরুগুয়ে১-২
২০২২ বিশ্বকাপপর্তুগাল বনাম উরুগুয়ে২-০

বিশ্বকাপে পর্তুগাল ও উরুগুয়ে ২ বার মুখোমুখি হয়েছে, যেখানে ১ টিতে উরুগুয়ে এবং ১ টিতে পর্তুগাল জয়ী হয়েছে। ২০১৮ সালের শেষ ষোলোতে উরুগুয়ের কাছে হারের প্রতিশোধ ২০২২ সালে গ্রুপ পর্বে নিয়েছিল পর্তুগাল। ২০২৬ সালে এটি হবে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই।

ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগালের পরিসংখ্যান

ইউরোপের অন্যতম পরাশক্তি পর্তুগাল বর্তমানে তাদের খেলা ও খেলোয়াড়দের আরো উন্নয়ন ঘটিয়েছে। বর্তমানে পর্তুগাল ফিফা ফুটবল ২০২৬ র‍্যাংকিং -এ ৬ নাম্বার অবস্থানে রয়েছে। অন্যদিকে ফিফা ফুটবল ২০২৬ র‍্যাংকিং -এ উরুগুয়ে রয়েছে ১৪, দক্ষিণ কোরিয়া রয়েছে ২৩, এবং মিশর রয়েছে ৩৬ নাম্বারে। শিরোপা, র‍্যাংকিং অবস্থান ও ম্যাচ জয়ের পরিসংখ্যান অনুয়ায়ী গ্রুপ জি -তে পর্তুগালের অবস্থান ফিফা বিশ্বকাপ ২০২৬ -এ অনেকাংশই এগিয়ে রয়েছে। তবে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া যে কোনো মুহুর্তে তাদের লড়াকু ফুটবল খেলার মাধ্যমে খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।

তারপরেও আমরা পর্তুগালের ভক্ত হিসেবে আশা করতে পারি যে, ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল গ্রুপ পর্বের সবগুলো খেলায় জয়ী হয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে প্লে-অফ রাউন্ডে উত্তীর্ণ হবে।

২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে আপনাদের জিজ্ঞাসা

আমরা আশাবাদী যে, ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল দারুণ খেলা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নেবে। আপনার কাছে আজকের প্রশ্ন, পর্তুগাল কি পারবে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপে তাকে শিরোপা উপহার দিতে? আপনার মতামত ও উত্তর খেলা ডেস্ক -কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর সকল আপডেট খবর সবার আগে পেতে খেলা টাইম এর ফুটবল পাতায় চোখ রাখুন।

আরও পরুনঃ জার্মানির খেলা কবে ২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি

বিশ্বকাপে পর্তুগাল কোন গ্রুপে ?

বিশ্বকাপে পর্তুগাল জি গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও মিশর।

বিশ্বকাপে পর্তুগালের প্রতিপক্ষ কে কে ?

বিশ্বকাপে পর্তুগাল জি গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও মিশর।

পর্তুগাল বিশ্বকাপে কতবার অংশগ্রহণ করেছে ?

পর্তুগাল এখন পর্যন্ত মোট ৮ বার (২০২২ পর্যন্ত) বিশ্বকাপ খেলেছে। ১৯৬৬ সালে অভিষেকেই ৩য় স্থান অর্জন করা ছিল তাদের সেরা সাফল্য।

পর্তুগাল কতবার বিশ্বকাপ জিতেছে?

পর্তুগাল এখন পর্যন্ত কোনো বিশ্বকাপ জিততে পারেনি। তাদের সেরা সাফল্য ১৯৬৬ সালে ৩য় স্থান এবং ২০০৬ সালে ৪র্থ স্থান অর্জন।
SRABON
ByShaharia Islam Srabon
Follow:
Hi, I’m someone who prefers calm conversations and meaningful connections. I usually listen more than I speak and like to think before sharing my thoughts.
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

আইপিএল ২০২৬ পয়েন্ট টেবিল আজকের আপডেট
আইপিএল পয়েন্ট টেবিল ২০২৬
April 5, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি স্কোয়াড
March 21, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল স্কোয়াড
March 19, 2026
আইপিএল ২০২৬ সময়সূচী: প্রথম পর্যায়ের ২০ ম্যাচের বিস্তারিত তালিকা প্রকাশিত
আইপিএল ২০২৬ সময়সূচী: প্রথম ২০ ম্যাচের তালিকা, ভেন্যু ও সময়
March 16, 2026
স্পেন খেলোয়াড় তালিকা
ফিফা বিশ্বকাপ ২০২৬ স্পেন স্কোয়াড
March 15, 2026

YOU MAY ALSO LIKE

বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী খেলা কবে দেখুন বিস্তারিত

বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১৫ ধাপ এগিয়ে ফিফা র‍্যাংকিং ১৮০ নাম্বারে উঠে এসেছে। ১৪২ নাম্বার ‌র‍্যাংকিং- এ থাকা ভারতকে…

ফুটবলসময়সূচি
February 23, 2026

টি২০ বিশ্বকাপ ২০২৬ সময়সূচি

আইসিসি টি২০ বিশ্বকাপ প্রথম শুরু হয় ২০০৭ সালে। প্রথম আসরটি আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা। আইসিসি টি২০ বিশ্বকাপ প্রতি ২ বছর…

ক্রিকেটসময়সূচি
February 6, 2026

আর্জেন্টিনা খেলা কবে ২০২৬ জানুন সময়সূচি

লিওনেল মেসির অসাধারণ নেতৃত্বে আর্জেন্টিনা ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে তাদের তৃতীয় বিশ্বকাপ জিতেছিলো। তার পর থেকে…

সময়সূচি
February 3, 2026

স্পেনের খেলা কবে ফিফা বিশ্বকাপ ২০২৬ স্পেনের সময়সূচি

বিশ্ব ফুটবলে 'টিকি-টাকা' বা নান্দনিক পাসিং ফুটবলের জনক হিসেবে পরিচিত স্পেন ফুটবল দল। ২০১০ সালে ইনিয়েস্তা-জাভিদের হাত ধরে প্রথমবারের মতো…

সময়সূচি
January 27, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?