সুপার এইটের শেষ ম্যাচে পাকিস্তানের সেমিফাইনাল সমীকরণ জমে উঠেছে বিশেষ করে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচের ফলাফলের পর। নাটকীয় এক লড়াইয়ে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ১৫৯/৭ রান করে জবাবে ইংল্যান্ড পরে ব্যাটিংয়ে নেমে ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬১ রান করে জয় তুলে নেয় (৩ বল বাকি থাকতে)। উইল জ্যাকস এবং রেহান আহমেদের দারুণ পার্টনারশিপ এই জয়ের মূল ভূমিকা রাখে।
এই জয়ের ফলে ইংল্যান্ড গ্রুপ টপার হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর নিউজিল্যান্ডের সেমির সম্ভাবনা এখন ঝুলছে। পাকিস্তানের জন্য এটা বড় সুযোগ এনে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল পাকিস্তানের এখনও সেমিফাইনালে ওঠার সম্ভবনা টিকে আছে। পাকিস্তানকে সেমিতে যেতে হলে আজকের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে হবে। পাকিস্তানের জন্য ডু-অর-ডাই ম্যাচ শ্রীলঙ্কা ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেছে কিন্তু তারা হোম টিম হিসেবে লড়াই করবে।
পাকিস্তানের টি২০ বিশ্বকাপ সুপার এইট – গ্রুপ ২ পয়েন্ট টেবিল
আইসিসির সূত্র অনুযায়ী পাকিস্তান যদি ব্যাটিংয়ে নেমে প্রথমে ব্যাট করে জিততে চায় তাহলে পাকিস্তানকে ৬৪ রান বা তার বেশি ব্যবধানে জিততে হবে। অথবা চেজ করলে টার্গেট ১৩.১ ওভারের মধ্যে রান তাড়া করতে হবে যাতে নেট রান রেটে নিউজিল্যান্ডকে টপকে যাওয়া যায়।
| দল | ম্যাচ | জয় | হার | ফল নেই | পয়েন্ট | নেট রান রেট |
|---|---|---|---|---|---|---|
| ইংল্যান্ড কোয়ালিফাই | ৩ | ৩ | ০ | ০ | ৬ | +১.০৯৬ |
| নিউজিল্যান্ড কোয়ালিফাই | ৩ | ১ | ১ | ১ | ৩ | +১.৩৯০ |
| পাকিস্তান | ৩ | ১ | ১ | ১ | ৩ | -০.১২৩ |
| শ্রীলঙ্কা | ৩ | ০ | ৩ | ০ | ০ | -১.৯৫০ |
টি২০ বিশ্বকাপ ২০২৬ এ পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সমীকরণ এখন একদম স্পষ্ট এবং চ্যালেঞ্জিং তবে হোম টিম সিসেবে শ্রীলঙ্কা ও চাইবে তাদের শেষ ম্যাচ জিততে এখন পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া নির্ভর করছে পাল্লেকেলে স্টেডিয়ামে আজকের পারফরম্যান্সের ওপর।
আরো পড়ুন: টি২০ বিশ্বকাপ সুপার এইট পয়েন্ট টেবিল ও ভারত রয়েছে সেমিফাইনালের দৌড়ে
ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ডের হারে ইংল্যান্ড যতটা উচ্ছ্বসিত তার চেয়ে অনেক বেশি খুশি পাকিস্তান ক্রিকেট দল আর তাদের সমর্থকরা। বাবর আজম শাহিন শাহ আফ্রিদি ও দলের বাকি খেলোয়ারদের জন্য এটা একটা নতুন সুযোগ সেমিফাইনালের যাবার জন্য।
কিন্তু সাধারণ দর্শকের চোখে সমীকরণ যতটা সোজা মনে হচ্ছে বাস্তবে ব্যাপারটা মোটেও ততটা সহজ নয়। আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানকে শুধু জিতলেই হবে না বড় ব্যবধানে জিততে হবে যাতে নেট রান রেট দিয়ে নিউজিল্যান্ডকে (+১.৩৯০) টপকে যাওয়া যায়। পাকিস্তানের বর্তমান নেট রান রেট (-০.৪৬১) যা খুবই খারাপ।


