KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Home » Blog » ফিন অ্যালেন ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬
পরিসংখ্যান

ফিন অ্যালেন ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬

Imran Hossen
By Imran Hossen - Co-Founder
Published: March 5, 2026
Last updated: March 5, 2026
5 Min Read
Share
ফিন অ্যালেন ক্যারিয়ার পরিসংখ্যান

ফিন অ্যালেন সাম্প্রতিক টি-২০ বিশ্বকাপ ২০২৬ এর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে ১০০ রানের অপরাজিত দুর্দান্ত ইনিংসের মাধ্যমে ইতিহাসে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি করেন এবং নিউজিল্যান্ডকে ফাইনালে পৌচ্ছে দেন।নিউজিল্যান্ড ক্রিকেট দলের একজন তারকা ব্যাটার তিনি। ফিন অ্যালেন তার ঝড়ো ব্যাটিংয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত। খেলা টাইম এর নিবন্ধে ফিন অ্যালেন ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬ জানাবো আপনাদের।

Contents
  • ফিন অ্যালেন ব্যক্তিগত জীবনী
  • ফিন অ্যালেন মোট রান কত
  • ফিন অ্যালেন টি ২০ পরিসংখ্যান
  • ফিন অ্যালেন ওডিআই পরিসংখ্যান
  • ফিন অ্যালেন ক্যারিয়ার হাইলাইটস
  • মতামত
ফিন অ্যালেন ক্যারিয়ার পরিসংখ্যান

ফিন অ্যালেন ডানহাতি ব্যাটসম্যান, তিনি মূলত লিমিটেড ওভার ফরম্যাটে খেলে থাকেন। অ্যালেন দ্রুত স্কোর করার ক্ষমতা এবং পাওয়ার-হিটিংয়ের জন্য বিখ্যাত। ২০২১ সালে টি২০আই অভিষেকের পর থেকে তিনি নিউজিল্যান্ডের ওপেনিং লাইনআপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

ফিন অ্যালেন ব্যক্তিগত জীবনী

  • পুরো নাম: ফিনলে হিউ অ্যালেন।
  • জন্ম তারিখ: ২২ এপ্রিল ১৯৯৯।
  • জন্মস্থান: অকল্যান্ড, নিউজিল্যান্ড।
  • ব্যাটিং স্টাইল: ডানহাতি ওপেনার।
  • বিশেষত্ব: পাওয়ার-হিটিং ও দ্রুত রান।
  • বোলিং স্টাইল: ডানহাতি অফ-ব্রেক।

ফিন অ্যালেন মোট রান কত

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের এই তরুন ওপেনার বিশেষ করে টি-২০ ফরম্যাটে দ্রুত রান করার অসাধারণ ক্ষমতায় নিজেকে আলাদা ভাবে প্রস্তুত করেছে। ফিন অ্যালেন আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতেও তার ঝড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিতি রয়েছে। ফিন অ্যালেনের মোট রান কত, নিচের ছকে তার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ ফরম্যাটগুলোর সামগ্রিক ক্যারিয়ার পরিসংখ্যান সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলোঃ

ফরম্যাটম্যাচরানসর্বোচ্চ স্কোরগড়স্ট্রাইক রেটসেঞ্চুরিহাফ-সেঞ্চুরি
ওডিআই২২৫৮২৯৬২৭.৭১৯৩.২৭০৫
টি-২০৬১১৬৫৪১৩৭২৯.০২১৭১.০৫৩৭
প্রথম শ্রেণী২০৬৭১৭৯২০.৯৬–০৪
লিস্ট এ৬৫১৯৮৩১৬৮৩০.৯৮–৩১০
মোট১৬৮১,৯৮৩৬ টি২৬ টি

ফিন অ্যালেন টি ২০ পরিসংখ্যান

টি-২০ -তে ফিন অ্যালেন মানেই সত্যিই এক অবিশ্বাস্য। তিনি মাত্র ৬১ ম্যাচে ১৬৫৪ রান করেছেন, ম্যাচ প্রতি গড় ২৯.০২ এবং তার স্ট্রাইক রেটও অসাধারণ, তিনি ১৭১.০৫স্ট্রাইক রেটে ব্যাটিং করে থাকেন। টি-২০ -তে ফিন অ্যালেন পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ১৩৭ রানের ইনিংস খেলেছেন। টি-২০ -তে ফিন অ্যালেন ৩ টি সেঞ্চুরি এবং ৭ টি হাফ-সেঞ্চুরি করেছেন। তিনি মোট ১৪৫ টি চার এবং ১১৫ টি ছক্কা হাকিয়েছেন। ফিন অ্যালেন টি-২০ পরিসংখ্যান দেখে স্পষ্ট যে তিনি ক্রিকেটের জন্য নিজেকে শতভাগ প্রস্তুত করেছেন এবং নিউজিল্যান্ডের ভবিষ্যতের তারকা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।

ফিন অ্যালেন ওডিআই পরিসংখ্যান

ফিন অ্যালেন ওডিআই ফরম্যাটে খুব বেশি ম্যাচ খেলেননি, তবে তার আগ্রাসী ব্যাটিং স্টাইল ওপেনিং -এ দলকে শক্তিশালী ভিদ গড়ে দেয়। ফিন অ্যালেন ওডিআই ফরম্যাটে ২২ ম্যাচে ৫৮২ রান করেছেন, তার গড় ২৭.৭১ এবং স্ট্রাইক রেট ৯৩.২৭। ওডিআই -তে তিনি সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেছেন এবং ৫ টি অর্ধশতক করেছেন। তিনি ৭৮টি চার এবং ১৪টি ছক্কা মেরেছেন। শূন্য রানে আউট হয়েছেন ৩বার, যা তার ওডিআই ফরম্যাটে ধারাবাহিকতার সমস্যা দেখায়। যেহেতু ফিন অ্যালেন এখন তরুন খেলোয়াড়, সেহেতু ওডিআই ফরম্যাটে এর পাকাপোক্ত এবং অভিজ্ঞতা অর্জনে এই ফরম্যাটেও তিনি ভালো কিছু করে দেখাতে পারবেন।

ফিন অ্যালেন ক্যারিয়ার হাইলাইটস

সাম্প্রতিক টি-২০ ফরম্যাটে ফিন অ্যালেন অসাধারণ সময় পার করছে, বিশেষ করে ২০২৬ টি-২০ বিশ্বকাপ তার জন্য অন্যতম। টুর্নামেন্টের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (বিগত ৪ মার্চ ২০২৬ তারিখ) ম্যাচে তিনি মাত্র ৩৩ বলে ১০ চার ও ৮ ছক্কার সুবাদে অপরাজিত ১০০ রানের এক বিদ্ধংসী ইনিংস উপহার দেন। যেটি আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দ্রুত সেঞ্চুরিতে পরিনত হয়েছে। নিচে ফিন অ্যালেন ক্যারিয়ার হাইলাইটস তুলে ধরা হলোঃ

  • ফিন অ্যালেন নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৬ ও ২০১৮ বিশ্বকাপ খেলেছেন। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১১৫ রান করে টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি করেন।
  • ঘরোয়া ক্রিকেটে ফিন অ্যালেন অকল্যান্ড ও ওয়েলিংটনের হয়ে খেলেছেন। বর্তমানে মূলত অকল্যান্ডের হয়ে খেলেন।
  • ফিন অ্যালেন ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে টি-২০ আন্তর্জাতিক অভিষেক করেন।
  • প্রথম বল থেকেই আক্রমণাত্মক খেলেন বিধায় তিনি সারা বিশ্বে হার্ড-হিটিং ব্যাটসম্যান হিসেবে পরিচিত ।

মতামত

ফিন অ্যালেনের ব্যাটিং স্টাইল আপনার কাছে কেমন লাগে? আপনার মূল্যবান উত্তর ও মতামত খেলা টাইম -কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

এছাড়া কিংবন্তী সকল ক্রিকেটারদের ক্যারিয়ার পরিসংখ্যান জানতে খেলা টাইম পরিসংখ্যান পাতা ভিজিট করুন।

ফিন অ্যালেন কোন দেশের ক্রিকেটার?

ফিন অ্যালেন নিউজিল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার।

ফিন অ্যালেনের জন্ম তারিখ ও বয়স কত?

জন্ম: ২২ এপ্রিল ১৯৯৯ (বর্তমানে ২৬ বছর)।

ফিন অ্যালেনের মোট রান কত?

ফিন অ্যালেনের সকল ফরম্যাটে জাতীয় দল ও লীগ পর্যায় মিলে মোট ১,৯৮৩ রান করেছেন।

ফিন অ্যালেনের সেঞ্চুরি কয়টি?

ফিন অ্যালেন টি-২০ ৩টি এবং লিস্ট এ ৩টি মোট ৬টি সেঞ্চুরি মেরেছেন।
TAGGED:পরিসংখ্যানফিন অ্যালেন
Imran Hossen
ByImran Hossen
Co-Founder
Follow:
Hi Guys, This is Imran Hossen, Co-Founder of khelatime.com. I am a sports analyst and expert. I analyze all the details of football and cricket also present it to you.
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

আইপিএল ২০২৬ সময়সূচী: প্রথম পর্যায়ের ২০ ম্যাচের বিস্তারিত তালিকা প্রকাশিত
আইপিএল ২০২৬ সময়সূচী: প্রথম ২০ ম্যাচের তালিকা, ভেন্যু ও সময়
March 16, 2026
স্পেন খেলোয়াড় তালিকা
ফিফা বিশ্বকাপ ২০২৬ স্পেন স্কোয়াড
March 15, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ ফ্রান্সের স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ ফ্রান্সের স্কোয়াড
March 15, 2026
মঈন আলী এর মোট রান, উইকেট ও ক্যারিয়ার পরিসংখ্যান
মঈন আলী এর মোট রান, উইকেট ও ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬
March 12, 2026
সাঞ্জু স্যামসন ক্যারিয়ার পরিসংখ্যান
সাঞ্জু স্যামসন ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬
March 7, 2026

YOU MAY ALSO LIKE

মারকুইনহোস এর পরিসংখ্যান ২০২৬

মারকুইনহোস এর পরিসংখ্যান দেখলে বোঝা যায় তিনি বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার। ১৯৯৪ সালের ১৪ মে জন্মগ্রহণকারী এই খেলোয়াড়টি…

পরিসংখ্যান
February 20, 2026

এলিসন বেকার পরিসংখ্যান ২০২৬

এলিসন বেকার বর্তমান ফুটবলে জগতে অন্যতম একজন সেরা এবং নির্ভরযোগ্য গোলরক্ষক। এলিসন বর্তমানে ব্রাজিল জাতীয় দল এবং ইংলিশ ক্লাব লিভারপুল…

পরিসংখ্যান
February 17, 2026

নাসুম আহমেদ এর পরিসংখ্যান ২০২৬

নাসুম আহমেদ বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একজন বিখ্যাত লেফট-আর্ম অর্থোডক্স স্পিনার এবং লোয়ার অর্ডার ব্যাটার। নাসুম বোলিং অলরাউন্ডার হিসেবে পরিচিত…

পরিসংখ্যান
February 5, 2026

অভিষেক শর্মা এর পরিসংখ্যান

ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার অভিষেক শর্মা বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের ১ নম্বর ব্যাটার হিসেবে পরিচিত। অভিষেক শর্মা ৪ সেপ্টেম্বর…

পরিসংখ্যান
February 22, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?