বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১৫ ধাপ এগিয়ে ফিফা র্যাংকিং ১৮০ নাম্বারে উঠে এসেছে। ১৪২ নাম্বার র্যাংকিং- এ থাকা ভারতকে গত ১৮শে নভেম্বর ২০২৫ তারিখে দেশের মাটিতে ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশ। ২২ বছর পর বাংলাদেশ ভারতকে ফুলবলে হারিয়ে জয়ের তৃপ্তি পায়। যে জয় গোটা বাংলাদেশের ফুটবল প্রেমী দর্শক একত্রে উপভোগ ও উৎযাপন করে। খেলা টাইম এর এই নিবন্ধে বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী খেলা কবে দেখুন বিস্তারিত।

বাংলাদেশ ফুটবল দলের এমন উন্নতির কারণ
কয়েক বছর আগেও বাংলাদেশের ফুটবল দল নিয়ে দর্শক এতটা স্বপ্ন দেখেনি। কিন্তু ২০১৩ সালে ডেনমার্ক থেকে বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার জামাল ভূঁইয়া দেশে এসে জাতীয় দলে যোগ দেন এবং অধিনায়ক হয়ে ফুটবলপ্রেমীদের মনে নতুন করে আশার আলো দেখাতে শুরু করেন। আমরা সবাই তাকে আজ ক্যাপ্টেন জামাল নামেই চিনি।
জামাল ভূঁইয়া’র হাত ধরেই বাংলাদেশের ফুটবল দল এক নতুন রুপ পায়। তারই পথ ধরে একের পর এক আন্তর্জাতিক মানের বাংলাদেশী বংশোদ্ভূত খেলোয়াড় দেশের জাতীয় দলে যুক্ত হতে থাকেন, যেমন জায়ান আহমেদ, কিউবা মিচেল, শমিত শোম (সমিত সোম), তারিক কাজী, ফাহমিদুল ইসলাম এবং সর্বশেষ হামজা চৌধুরী। এই সকল প্রতিভাবান খেলোয়াড়দের অবদানে বাংলাদেশের ফুটবল দল আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে এবং লাল-সবুজের সমর্থকদের মনে নতুন করে গর্ব ও উদ্দীপনার জন্ম দিয়েছে।
এতোকাল বাংলাদেশের ফুটবলপ্রেমী দর্শকেরা আর্জেনটিনা, ব্রাজিল দল নিয়ে মাতামাতি করেছে। কিন্তু এখন সময় এসেছে নিজের দেশের ফুটবলকে সবার আগে সমর্থন করার, এবং এ দেশের দর্শক এখন সেটাই করছে। এখন বাংলাদেশের ফুটবল খেলা মানেই এক অন্যরকম আমেজ শুরু হয়ে যায় দর্শকদের মাঝে। ম্যাচ টিকিট বিক্রি শুরু করার ২ বা ৩ ঘন্টার মধ্যেই সকল টিকিট শেষ হয়ে যায়, মাঠের বাইরে বড় পর্দাতে একত্রে খেলা দেখা, মাঠের ভেতর গেলারীতে বাংলাদেশ বাংলাদেশ বলে দর্শকদের প্রবল উল্লাস, প্রিয় খেলোয়াড়ের বড় বড় পোষ্টার নিয়ে উচ্ছাস, এ যেনো ইউরোপীয় কোন দেশের প্রতিচ্ছবি।
বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী খেলা কবে এবং প্রতিপক্ষ কোন দল
বর্তমানে বাংলাদেশের ফুটবল প্রেমী দর্শকদের মনে একটাই প্রশ্ন, সেটা হলো বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী খেলা কবে এবং প্রতিপক্ষ কোন দল?
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী খেলা এএফসি এশিয়া কাপ বাছাই পর্বে। সেখানে র্যাংকিং -এ ১৪৮ নাম্বারে থাকা এশিয়ার আরেক শক্তিশালী দল সিঙ্গাপুর এর বিপক্ষে খেলবে বাংলাদেশ। আগামী ৩১শে মার্চ ২০২৬ তারিখে খেলাটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল দলের পূর্বের খেলার সমীকরণ
এর আগে গত ১০ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর মাঠে নেমে ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ। ম্যাচটিতে ৪৫ ও ৫৮ মিনিটে ২-০ গোলে পিছিয়ে থেকে ম্যাচের ৬৭ মিনিটে রাকিব হোসেনের অসাধারণ গোলে বাংলাদেশ ম্যাচটি ড্র এর আশা দেখতে শুরু করে। একের পর এক এটাকিং ফুটবলের মাধ্যমে দর্শকদের উৎসাহিত করছিল বাংলাদেশ ফুটবল দল। তবে শেষ রক্ষা হয়নি, রাকিবের একমাত্র গোল নিয়েই ম্যাচটি ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ। তবে আমাদের দেশের প্রতিটি খেলোয়াড় অসাধারণ খেলা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলো ম্যাচটিতে।
বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল দলের বর্তমান বাজার মূল্য সমীকরণ
বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী খেলা ৩১শে মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে আরেক শক্তিশালী দল সিঙ্গাপুর এর বিপক্ষে। আমরা ফুটবল প্রেমীদর্শকরা আশাবাদী খেলাটিতে বাংলাদেশ জয়লাভ করবে। তার কারণ আমাদের আছে জায়ান আহমেদ, কিউবা মিচেল, সমিত সোম, তারেক কাজী, ফাহমিদুল ইসলাম, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী ‘র মতো বিশ্বমানের সব তারকা খেলোয়াড়। তাছাড়া রাকিব হাসান, সোহেল রানা ও পোস্টার বিখ্যাত শেখ মোরসালিন এর মতো দেশী খেলোয়াড়রাও তাদের সর্বোচ্চ দিয়ে দেশের জন্য খেলে যাচ্ছে প্রতিনিয়ত।
বর্তমান সিঙ্গাপুর ফুটবল দলের মোট বাজার মূল্য ৪ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশী টাকায় প্রায় ৫৭৬,৪৪০,০০০/- টাকা। অন্যদিকে বর্তমান বাংলাদেশ ফুটবল দলের মোট বাজার মূল্য ৮.২৩ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশী টাকায় প্রায় ১,১৮৬,০২৫,৩০০/- টাকা। যা বর্তমান সিঙ্গাপুর ফুটবল দলের মোট বাজার মূল্য থেকেও দ্বিগুনের বেশি। আমরা যদি বাংলাদেশ ফুটবল দলের হামজা চৌধুরীর বর্তমান বাজার মূল্য দেখি যা ৫ মিলিয়ন ইউরো। যা গোটা সিঙ্গাপুর ফুটবল দলের মোট বাজার মূল্য থেকেও অনেক বেশি। সুতরাং বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল দলের পরবর্তী খেলার সমীকরণের দিক দিয়ে বাংলাদেশ ফুটবল দল অনেকাংশই এগিয়ে রয়েছে। এখন শুধু ম্যাচ জয়ের অপেক্ষা মাত্র।
মতামত
বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচটি বাংলাদেশ জয়লাভ করবে তো? যদি জয়লাভ করে, সেটা কয় গোলে জয়লাভ করবে, আপনার প্রেডিকশন কমেন্ট করে খেলা টাইম -কে অবশ্যই জানাবেন।
ফুটবলের সকল আপডেট খবর সবার পেতে এখনই ভিজিট করুন খেলা টাইম এর ফুটবল পাতা।
বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল খেলা কবে?
বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল খেলা ৩১শে মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের ফিফা র্যাংকিং কত নাম্বারে?
ফিফা র্যাংকিং তালিকায় ৯১১.১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের বর্তমান ফিফা ১৮০ নাম্বারে অবস্থান করছে।
সিঙ্গাপুরের ফিফা র্যাংকিং কত নাম্বারে?
সিঙ্গাপুরের বর্তমান ফিফা র্যাংকিং তালিকায় ১০৫০.৩৫ পয়েন্ট নিয়ে ১৪৮ নাম্বারে অবস্থান করছে।
বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী খেলা কবে?
বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী খেলা ৩১শে মার্চ ২০২৬ তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে।
বাংলাদেশ ফুটবল দলের মোট বাজার মূল্য কতো?
বাংলাদেশ ফুটবল দলের মোট বাজার মূল্য ৮.২৩ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশী টাকায় প্রায় ১,১৮৬,০২৫,৩০০/- টাকা।
হামজা চৌধুরীর বাজার মূল্য কতো?
হামজা চৌধুরীর বাজার মূল্য ৫ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশী টাকায় প্রায় ৭২,০৫,৫০,০০০/- টাকা।
সিঙ্গাপুর ফুটবল দলের মোট বাজার মূল্য কতো?
সিঙ্গাপুর ফুটবল দলের মোট বাজার মূল্য ৪ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশী টাকায় প্রায় ৫৭৬,৪৪০,০০০/- টাকা।


