বাংলাদেশ ক্রিকেটের অন্যতম শ্বাসরুদ্ধকর ও জমজমাট আসর হল বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) ২০২৬ ওয়ানডে সংস্করণ শুরু হয়েছে ২৩ ফেব্রুয়ারি থেকে। এই টুর্নামেন্টে দেশের ক্রিকেটারদের চারটি জোনে ভাগ করা হয়েছে তারা হল নর্থ জোন, ইস্ট জোন, সাউথ জোন এবং সেন্ট্রাল জোন। চার জোনের এই তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ব্যাট বলের লড়াই জমে উঠেছে পুরো আসরজুড়ে যা ক্রিকেটপ্রেমীদের জন্য এক দারুণ আনন্দদায়ক উৎসবের মতো।
বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) যা ওয়ানডে ফরম্যাটে আয়োজিত হয়, সবসময়ই তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের নিজেদের প্রমাণের একটি বড় মঞ্চ হিসেবে কাজ করে। ২০২৬ সালের এই মৌসুমে টুর্নামেন্ট চলাকালীন বোলারদের পারফরম্যান্স বিশেষভাবে চোখে পড়ার মতো। এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোতে সর্বোচ্চ উইকেট নেওয়ার দৌড়ে একাধিক বোলার সমানতালে এগিয়ে রয়েছেন।তবে টুর্নামেন্টের শেষের দিকে এই প্রতিযোগিতা আরও জমজমাট হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।
বোলারদের এই দুর্দান্ত পারফরম্যান্স দেখে মনে হচ্ছে বিসিএলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট নতুন নতুন প্রতিভা ও অভিজ্ঞতার মিশেল আরও সমৃদ্ধ হচ্ছে। আজকের এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বিসিএল ২০২৬ টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকা নিয়ে কারা এগিয়ে রয়েছে এই পরিসংখ্যানে। তবে টুর্নামেন্টের বাকি অংশে কে শীর্ষে থাকবেন সেটাই এখন দেখার বিষয় সকল ক্রিকেট প্রেমী দর্শকদের।
বিসিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকা
বিসিএল ২০২৬ টুর্নামেন্টে বোলারদের দাপট এখনো চলমান এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় বেশ কিছু নাম সমানতালে এগিয়ে রয়েছে। তাদের মধ্যে এস এম মেহেরব হাসান ৭ উইকেট এবং দ্বিতীয় স্থানে রয়েছে রিশাদ হোসেন যারা উভয়েই ৭টি করে উইকেট নিয়েছেন।
| খেলোয়াড় | অঞ্চল | ইনিংস | উইকেট | ইকোনমি |
|---|---|---|---|---|
| এস এম মেহেরব হাসান | নর্থ জোন | ৩ | ৭ | ৪.৪০ |
| রিশাদ হোসেন | নর্থ জোন | ৩ | ৭ | ৬.১১ |
| নাঈম হাসান | ইস্ট জোন | ৩ | ৬ | ৩.৭০ |
| সৌম্য সরকার | সাউথ জোন | ৩ | ৬ | ৫.১৭ |
| আবু হিদার রনি | সেন্ট্রাল জোন | ৩ | ৬ | ৫.৭১ |
| নাহিদ রানা | নর্থ জোন | ২ | ৫ | ৫.০০ |
| হাসান মাহমুদ | ইস্ট জোন | ৩ | ৫ | ৫.৩৬ |
| সৈয়দ খালেদ আহমেদ | ইস্ট জোন | ৩ | ৫ | ৫.৭৬ |
| মোঃ শরিফুল ইসলাম | নর্থ জোন | ৩ | ৫ | ৫.৮০ |
| নাসুম আহমেদ | ইস্ট জোন | ৩ | ৪ | ৪.৫৭ |
চার জোনের এই তীব্র লড়াইয়ে শেষ হাসি কে হাসবে এই প্রশ্নই এখন সব ক্রিকেটপ্রেমীর মনে ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের অন্যতম জমজমাট ডোমেস্টিক আসর বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল ২০২৬। ওয়ানডে সংস্করণে ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ মার্চ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিন রাতের এই ফাইনালে শীর্ষ দুই জোন মুখোমুখি হবে।
আরো পড়ুন: বিসিএল ২০২৬ সর্বোচ্চ রান সংগ্রাহক কে জানুন বিস্তারিত
বিসিএল ২০২৬ এর ওডিআই ফরমেটের বিস্তারিত তথ্য
বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) টুর্নামেন্টের মূল উদ্দেশ্য জাতীয় দলের জন্য নতুন প্রতিভা উন্মোচন করা এবং অভিজ্ঞ ক্রিকেটারদের ফর্ম ধরে রাখা। বিসিএল ডোমেস্টিক এই প্রতিযোগিতা যা ২০১২ সাল থেকে চলে আসছে এবারের ২০২৬ মৌসুম এটির ১২তম সংস্করণ হিসেবে পরিচিত। টুর্নামেন্টে চারটি জোন অংশ নিচ্ছে—নর্থ জোন, সাউথ জোন, সেন্ট্রাল জোন এবং ইস্ট জোন। এটি রাউন্ড-রবিন ফরম্যাটে খেলা হচ্ছে যেখানে প্রত্যেক দল একে অপরের সাথে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে উঠবে যা ৩ মার্চ অনুষ্ঠিত হবে।
এবারের আসরে বোলিং বিভাগে বিশেষ করে পেসার ও স্পিনারদের মধ্যে প্রতিযোগিতা খুবই তীব্র। বোলাররা ব্যাটারদের উপর চাপ সৃষ্টি করে উইকেট তুলে দলকে এগিয়ে রাখছেন। বোলারদের এই দাপট দেখে মনে হচ্ছে টুর্নামেন্টের বাকি অংশ আরও শ্বাসরুদ্ধকর হবে।
এক নজরে বিসিএল ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচী:


