ভিনিসিয়াস জুনিয়র আধুনিক ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত গতিময় এক তরুণ ফুটবলার তারকা। ব্রাজিলের সাও গঞ্জালো ১২ জুলাই ২০০০ সালে জন্মগ্রহণ করেন তার উচ্চতা ১.৭৬ মিঃ তিনি ব্রাজিল জাতীয় দলের খেলোয়ার এবং স্পেনের বিখ্যাত ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ এর হয়ে খেলেন। এই লেফট উইঙ্গার ও সেন্টার-ফরোয়ার্ড তার গতি, ড্রিবলিং দক্ষতা এবং গোল স্কোরিং ক্ষমতা দিয়ে ফুটবল জগতে ঝড় তুলেছেন এবং খুব অল্প বয়সেই নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। তার জার্সি নম্বর হল ৭, ফুটবল মাঠের বাদিকে অ্যাটাকিং পজিশনের হয়ে খেলতে পছন্দ করেন।
ভিনিসিয়াস এর ফুটবল যাত্রা শুরু হয় ব্রাজিলের সাও গনসালোতে, এটি একটি অর্থনৈতিকভাবে সীমিত এলাকায়। ছোটবেলা থেকে তিনি রাস্তায় ফুটবল খেলে দক্ষতা অর্জন করেন, যা তার ড্রিবলিং স্টাইলে প্রতিফলিত হয়। তিনি ফ্লামেঙ্গোর যুব অ্যাকাডেমিতে ২০১০ সালে যোগ দিয়ে দ্রুত উন্নতি করেন। ২০১৭ সালে প্রথম তিনি দলের হয়ে ডেব্যু করেন এবং সেই সিজনে সিরি তে ২৫টি ম্যাচ খেলে ৩টি গোল করেন। ২০১৮ সালে লিবারতাদোরেসে ৫টি ম্যাচে ২টি গোল করে দৃষ্টি আকর্ষণ করেন। তার মোট ফ্লামেঙ্গো ক্যারিয়ারে ৬৯টি ম্যাচে ১৪টি গোল এবং ৯টি অ্যাসিস্ট রয়েছে।
এই সময়ে তিনি ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলে ৭টি গোল করে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জিতেন। তার প্রথম দিকের পারফরম্যান্স রিয়াল মাদ্রিদের নজরে পড়ে, যার ফলে ৪৫ মিলিয়ন ইউরোতে তাকে কিনে নেয়। ভিনিসিয়াস জুনিয়র এর পরিসংখ্যান বলে দেয় তিনি অল্প বয়সে কতটা সম্ভাবনাময় ছিলেন। তার ড্রিবলিং স্কিলস এবং গতি তাকে ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহ্যবাহী স্টাইলের প্রতিনিধি করে তোলে, যা পরবর্তীতে ইউরোপে সফলতা এনে দেয়।

ভিনিসিয়াস জুনিয়র আন্তর্জাতিক ক্যারিয়ার এবং অর্জনসমূহ
ব্রাজিল জাতীয় দলের হয়ে ভিনিসিয়াস ৪৫টি ম্যাচে ৮টি গোল করেছেন। ২০১৯ সালে ডেব্যু হয় তার তিনি ২০২২ বিশ্বকাপে খেলেন এবং ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের কী প্লেয়ার তিনি বর্তমানে তার বাজার মূল্য €১৫০ মিলিয়ন ইউরো। তার অর্জনসমূহ নিম্নরূপ:
| অর্জন | সংখ্যা | বিস্তারিত |
|---|---|---|
| সেরা ফিফা পুরুষ খেলোয়াড় | ১ | ২০২৪ |
| সর্বোচ্চ গোলদাতা | ২ | ২৩/২৪, ১৬/১৭ |
| টিএম প্লেয়ার অফ দ্য সিজন | ১ | ২০২৩ |
| বর্ষসেরা খেলোয়াড় | ১ | ২২/২৩ |
| চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী | ২ | ২৩/২৪, ২১/২২ |
| স্প্যানিশ চ্যাম্পিয়ন | ৩ | ২৩/২৪, ২১/২২, ১৯/২০ |
| উয়েফা সুপার কাপ বিজয়ী | ২ | ২৪/২৫, ২২/২৩ |
| ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ বিজয়ী | ১ | ২৪/২৫ |
| ফিফা ক্লাব বিশ্বকাপ বিজয়ী | ২ | ২০২৩, ২০১৯ |
| স্প্যানিশ কাপ বিজয়ী | ১ | ২২/২৩ |
| স্প্যানিশ সুপার কাপ বিজয়ী | ৩ | ২৩/২৪, ২১/২২, ১৯/২০ |
| অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ বিজয়ী | ১ | ২০১৭ |
| অনূর্ধ্ব-১৫ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ বিজয়ী | ১ | ২০১৫ |
জাতীয় দলের ভিনিসিয়াস জুনিয়র গোল সংখ্যা
ব্রাজিল জাতীয় দলের যোগ্য উত্তরসূরী হিসাবে ২০১৯ সালে ব্রাজিলের জাতীয় দলে ভিনিসিয়াস জুনিয়রের জাতীয় দলে অভিষেক হয়। এখনো পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে ৪৫টি ম্যাচ খেলে ৮টি গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন ব্রাজিল জাতীয় দলের হয়ে। ভিনিসিয়াস জুনিয়র মূলত আক্রমণ – লেফট উইঙ্গার খেলোয়ার হিসাবে মাঠে খেলে থাকেন। তিনি তার এই স্বল্প ক্যারিয়ারে অর্জন করেছে আনেক কিছু যা তাকে বর্তমানে ব্রাজিল জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়ার হিসাবে পরিচিত করেছেন।
| প্রতিযোগিতা | খেলা | গোল | অ্যাসিস্ট |
|---|---|---|---|
| বিশ্বকাপ বাছাই পর্ব | ১৮ | ৩ | ২ |
| আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ১৬ | ২ | ৩ |
| কোপা আমেরিকা | ৭ | ২ | – |
| বিশ্বকাপ | ৪ | ১ | ২ |
| মোট | ৪৫ | ৮ | ৭ |
ক্লাব পরিসংখ্যানে ভিনিসিয়াস জুনিয়র গোল সংখ্যা
ভিনিসিয়াস জুনিয়র বেশ কিছু ক্লাবে খেলেছেন তার মধ্যে সিআর ফ্লামেঙ্গো, রিয়াল মাদ্রিদ কাস্তিয়া অন্যতম। বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদের একজন প্রতিভাবান ফরোয়ার্ড, যিনি গতি, ড্রিবলিং, অ্যাসিস্ট, গোল, ও পাসিংয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন দলের জন্য। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিতেছেন, এবং তার ড্রিবলিং দক্ষতা, গতি ও ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে অ্যাসিস্ট ও গোল করার ক্ষমতা তাকে বিশ্বসেরা উইঙ্গারদের একজন করে তুলেছে, যা তার পরিসংখ্যান ও পারফরম্যান্স থেকে স্পষ্ট বোঝা যায়। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে যোগদান করেন ১২ জুলাই ২০১৮ সালে এরং চুক্তির মেয়াদ শেষ হবে ৩০ জুন ২০২৭ সালে।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ভিনিসিয়াস প্রথমে কাস্তিয়ায় খেলেন, যেখানে ৫টি ম্যাচে ৪টি গোল করেন। লা লিগায় ডেব্যু করে তিনি ধীরে ধীরে মূল দলে স্থান করে নেন। ২০১৮-১৯ সিজনে লা লিগায় ১৮টি ম্যাচে ২টি গোল, চ্যাম্পিয়ন্স লিগে ৪টি ম্যাচে ২টি অ্যাসিস্ট। পরবর্তী সিজনে তার পারফরম্যান্স উন্নত হয়। ২০২১-২২ সিজনে লা লিগায় ৩৫টি ম্যাচে ১৭টি গোল এবং ১১টি অ্যাসিস্ট, চ্যাম্পিয়ন্স লিগে ১৩টি ম্যাচে ৪টি গোল। এই সিজনে তিনি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে রিয়ালকে জিতিয়ে দেন।
ভিনিসিয়াস জুনিয়র এর পরিসংখ্যান থেকে দেখা যায় ২০২৩-২৪ সিজনে লা লিগায় ২৬টি ম্যাচে ১৫টি গোল, চ্যাম্পিয়ন্স লিগে ১০টি ম্যাচে ৬টি গোল। রিয়ালে তার মোট ৩৫০টি ম্যাচে ১১২টি গোল এবং ৯১টি অ্যাসিস্ট রয়েছে। ভিনিসিয়াস জুনিয়র অতিরিক্তভাবে কোচ কার্লো অ্যানচেলোতির অধীনে তিনি তার খেলার স্টাইল উন্নত করেছেন, যেমন পজিশনাল অ্যাটাকিং এবং ডিফেন্সিভ কনট্রিবিউশন। তিনি ইনজুরির সাথে লড়াই করেছেন কিন্তু স্ট্রং ভাবে কামব্যাক ও করেছেন।
আরো জানুন: হামজা চৌধুরীর মোট গোল কত?
| ক্লাব | খেলা | গোল | অ্যাসিস্ট |
|---|---|---|---|
| রিয়াল মাদ্রিদ | ৩৫০ | ১১২ | ৯১ |
| সিআর ফ্লামেঙ্গো | ৬৯ | ১৪ | ৫ |
| রিয়াল মাদ্রিদ কাস্তিয়া | ৫ | ৪ | – |
| মোট | ৪২৪ | ১৩০ | ৯৬ |
ভিনিসিয়াস জুনিয়র এর সাম্প্রতিক পারফরম্যান্স
২০২৫-২৬ সিজনেও ভিনিসিয়াস জুনিয়র তার ফর্ম অব্যাহত রেখেছেন। লা লিগায় ১৯টি ম্যাচে ৫টি গোল এবং ৬টি অ্যাসিস্ট, চ্যাম্পিয়ন্স লিগে ৬টি ম্যাচে ২টি অ্যাসিস্ট। । ফুটবল রেফারেন্স এর তথ্য অনুসারে তার শটস, পার ৯০ মিনিটে ৩.২২ এবং অ্যাসিস্টস ০.২৮। ভিনিসিয়াস জুনিয়র এর পরিসংখ্যানে দেখা যায় যে তিনি ড্রিবলিংয়ে লা লিগায় শীর্ষে, গত সিজনে ১২৩টি সাকসেসফুল ড্রিবলিং করেছেন। তার বর্তমান মার্কেট ভ্যালু ১৫০ মিলিয়ন ইউরো এবং তিনি ২০২৪ সালে দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার পুরস্কার জিতেছেন।
-
প্রশ্নঃ ভিনিসিয়াস জুনিয়র মার্কেট ভ্যালু?
উত্তরঃ ভিনিসিয়াস জুনিয়র মার্কেট ভ্যালু €১৫০মি।
-
প্রশ্নঃ ভিনিসিয়াস জুনিয়র গোল সংখ্যা কত?
উত্তরঃ ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলের হয়ে ৪৫টি ম্যাচ খেলে ৮টি গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন।
-
প্রশ্নঃ ভিনিসিয়াস জুনিয়র বয়স কত?
উত্তরঃ ভিনিসিয়াস জুনিয়র এর বর্তমান বয়স ২৫ বছর, তিনি ২০০০ সালের ১২ জুলাই জন্মগ্রহণ করেছেন।
-
প্রশ্নঃ ভিনিসিয়াস জুনিয়র পুরস্কার জিতেছেন?
উত্তরঃ ভিনিসিয়াস জুনিয়র সম্প্রতি একাধিক বড় বড় পুরস্কার জিতেছেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো:
১। ফিফা দ্য বেস্ট পুরুষ খেলোয়াড় (২০২৪)
২। গ্লোব সকার অ্যাওয়ার্ডস – সেরা খেলোয়াড় ও সেরা স্ট্রাইকার (২০২৪)
৩। সক্রেটিস অ্যাওয়ার্ড (২০২৩)


