মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ১০০ তম টেস্টের মাইলফলক স্পর্শ করা একমাত্র কিংবদন্তী ক্রিকেটার। ২০২৬ সালের জানুয়ারিতে মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলায় অংশ গ্রহণ করে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন এবং সেই ম্যাচে সেঞ্চুরি করে দিনটিকে আরও স্মরণীয় করে তোলেন। সারা বাংলাদেশের মানুষ তাকে মিস্টার ডিপেন্ডেবল নামেও চিনে থাকেন। খেলা টাইম -এর এই নিবন্ধে কিংবদন্তী ক্রিকেটার মিস্টার ডিপেন্ডেবল বা মুশফিকুর রহিম ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬ জানাবো।
মুশফিকুর রহিম এর ব্যক্তিগত জীবন
মুশফিকুর রহিমের ক্রিকেট ক্যারিয়ারের শুরু
মুশফিকুর রহিমের ২০০৫ সালে ইংল্যান্ড সফরে লর্ডসে টেস্ট অভিষেক হয়, তখন তার বয়স ছিলো মাত্র ১৮ বছর ১৭ দিন। লর্ডসে মাঠে সচিন টেন্ডুলকরের পর মুশফিকুর রহিমে ছিলো দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়। ক্যারিয়ারের প্রথমদিকে মুশফিক ব্যাটসম্যান হিসেবে খেললেও পরে উইকেটকিপারের দায়িত্ব গ্রহণ করেন। ২০০৬ সালে জিম্বাবুয়ে সফরে ওডিআই অভিষেক হয় মুশফিকুর রহিমের, যেখানে তিনি তার প্রথম অর্ধশতক তুলে নেন।
মুশফিকুর রহিমের ক্রিকেট ক্যারিয়ারের উত্থান
মুশফিকুর রহিমের ২০০৭-২০১০ সালে ক্রিকেট ক্যারিয়ারের উত্থান ঘটে। মুশফিক ২০০৭ সালের বিশ্বকাপে প্রথম পছন্দের কিপার হন। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে মোহাম্মদ আশরাফুলের সাথে ১৯১ রানের পার্টনারশিপ করেন তিনি। মুশফিক ২০০৯ সালে জিম্বাবুয়ে সফরে ভাইস-ক্যাপ্টেন হিসেবে ৯৮ রান করে দলকে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে বিশেষ ভূমিকা রাখেন। ২০১০ সালে ভারতের বিপক্ষে তার প্রথম টেস্ট শতক (১০১ রান) তুলে নেন।
মুশফিকুর রহিম ২০১১-২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলে অধিনায়কত্ব করেন। ২০১১ সালে অধিনায়ক ওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ জয় করেন। ২০১২ সালের এশিয়া কাপে দলকে ফাইনালে নেন। মুশফিক ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি (২০০ রান) করেন। ২০১৫ সালের বিশ্বকাপে শক্তিশালী দল ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেন। মুশফিকুর রহিম অধিনায়ক হিসেবে টেস্ট, ওডিআই, টি ২০ সব ফর্মেটে নেতৃত্ব দিয়েছেন।
মুশফিকুর রহিমের জাতীয় দলের হয়ে টেস্ট, ওডিআই, ও টি ২০ পরিসংখ্যান
বাংলাদেশের সর্বোচ্চ রান এখন মুশফিকুর রহিমের আওতায় সব ফর্মেট মিলিয়ে। টেস্ট, ওডিআই, ও টি-২০ তিন ফর্মেটেই তার ব্যাটিং গড় অসাধারণ। মুশফিক তার ক্রিকেট ক্যারিয়ারে একাধিক হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি করেছেন। ১১,০০০ রান এবং ৪০০ এর অধিক ডিসমিসাল করেছেন উইকেটকিপার হিসেবে। আইসিসি ওডিআই টিম অফ দ্য ইয়ার ২০২১ নির্বাচিত হন। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় যিনি ১৫০টি আন্তর্জাতিক ম্যাচ জয় করেন।
মুশফিক ২০১৯ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০২* করেন। ২০২১ সালে শ্রীলংকার বিপক্ষে ১২৫ রান করে সিরিজ জয়ে ভূমিকা রাখেন। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন যেটা ৭২ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথম। মুশফিকুর রহিমের জাতীয় দলের হয়ে টেস্ট, ওডিআই, ও টি ২০ পরিসংখ্যান নিচে ছক আকারে তুলে ধরা হলোঃ
ব্যাটিং পরিসংখ্যান
| ফর্মেট | ম্যাচ | ইনিংস | রান | গড় | স্ট্রাইক রেট | সর্বোচ্চ স্কোর | হাফ সেঞ্চুরি | সেঞ্চুরি | ডাবল সেঞ্চুরি |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| টেস্ট | ১০০ | ১৮৪ | ৬৫১০ | ৩৮.৭৫ | ৪৮.৫২ | ২১৯ | ২৮ | ১৩ | ২ |
| ওডিআই | ২৭৪ | ১৫৬ | ৭৭৯৫ | ৩৬.৪২ | ৭৯.৭০ | ১৪৪ | ৪৯ | ৯ | ০ |
| টি ২০ | ১০২ | ৯৩ | ১৫০০ | ১৯.৪৮ | ১১৫.০৩ | ৭২ | ৬ | ০ | ০ |
| মোট | ৪৭৬ | ৫৩৩ | ১৫,৮০৫ | ৮৩ | ২২ | ২ |
উইকেটকিপিং পরিসংখ্যান
| ফর্মেট | ম্যাচ (কিপার হিসেবে) | ডিসমিসাল | ক্যাচ | স্টাম্পিং |
|---|---|---|---|---|
| টেস্ট | ১০০ | ১২৮ | ১১৩ | ১৫ |
| ওডিআই | ২৭৪ | ২৯৯ | ২৪৩ | ৫৬ |
| টি ২০ | ১০২ | ৭২ | ৪২ | ৩০ |
মুশফিকুর রহিমের বিপিএল পরিসংখ্যান
মুশফিকুর রহিম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল -এ এখন পর্যন্ত ১৫৩ টি ম্যাচ খেলেছেন। বিপিএল ২০২৪, ২০২৫ এবং ২০২৬ আসরে শিরোপা জয়ের মাধ্যমে টানা ৩টি বিপিএল শিরোপা জয়ের অনন্য কৃতিত্ব গড়েছেন, যা তার বিপিএল ক্যারিয়ারের সেরা অর্জন। ২০২৩ সালে মুসফিকুর রহিম বিপিএলে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ পূর্ণ করেছেন। তিনি বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ডিসমিসালের তালিকায় শীর্ষে রয়েছেন। নিচে মুশফিকুর রহিমের বিপিএল পরিসংখ্যান ছক আকারে দেওয়া হলোঃ
ব্যাটিং পরিসংখ্যান
| বিবরণ | পরিসংখ্যান |
|---|---|
| মোট বিপিএল ম্যাচ খেলেছেন | ১৫৩ |
| ইনিংস | ১৪১ |
| রান | ৩,৬৫৮ |
| গড় | ৩০.৪৮ |
| স্ট্রাইক রেট | ১২৫.৬৫ |
| সর্বোচ্চ রান | ৯৮* |
| শতক | ০ |
| অর্ধশতক | ২২ |
| চার | ২৮৭ |
| ছয় | ৯৮ |
উইকেটকিপিং পরিসংখ্যান
| বিবরণ | পরিসংখ্যান |
|---|---|
| কিপার হিসেবে মোট ম্যাচ খেলেছেন | ১৫১ |
| মোট ডিসমিসাল | ১৩৪ |
| ক্যাচ | ১০৪ |
| স্টাম্পিং | ৩০ |
মুশফিকুর রহিমের বর্তমান ক্রিকেট ক্যারিয়ার
মুশফিকুর রহিম ২০২৫ সালে ওডিআই থেকে অবসর নেন, তিনি এখন শুধু টেস্ট ক্রিকেট খেলেন। ইতিমধ্যে মুশফিক বিপিএলে বিভিন্ন দলের হয়ে খেলেছেন, যেমন সিলেট রয়্যালস, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল এবং রাজশাহী ওয়ারিয়র্স। যেখানে মুশফিক ফরচুন বরিশাল এর হয়ে দুই বার এবং রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে একবার বিপিএল শিরোপা জয়ে বিশেষ অবদান রেখেছেন। তার ক্যারিয়ার বাংলাদেশ ক্রিকেটে উন্নয়নের প্রতীক, যেখানে তিনি নেতৃত্ব, ধারাবাহিকতা এবং রেকর্ডের মাধ্যমে অশেষ অবদান রেখেছেন।
মতামত
মুশফিকুর রহিম তার এই দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশ জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেট লীগের দলকে একাধিকবার সাফল্য এনে দিয়েছে। আমরা ক্রিকেট ভক্ত হিসেবে আশা করবো মুশফিকুর রহিম আরো লম্বা সময় ধরে আমাদের ক্রিকেট খেলা উপহার দেবে। মুশফিকুর রহিম সম্পর্কে আপনার প্রয়োজনীয় মতামত খেলা টাইম -কে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
এছাড়া অন্যান্য সকল কিংবদন্তী ক্রিকেটারদের পরিসংখ্যান জানতে খেলা টাইম এর ক্রিকেট পাতা দেখুন।


