KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Home » Blog » রিয়াল মাদ্রিদ কতবার লা লিগা জিতেছে জানুন আপডেট তথ্য
পরিসংখ্যান

রিয়াল মাদ্রিদ কতবার লা লিগা জিতেছে জানুন আপডেট তথ্য

Anik Hasan
By
Anik Hasan
ByAnik Hasan
Co-Founder
আমি অনিক হাসান। একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক ও বিশ্লেষক হিসেবে দীর্ঘদিন ধরে খেলা টাইম ওয়েবসাইটে নিয়মিত ক্রিকেট ও ফুটবল নিয়ে কাজ করছি। পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদন, গভীর ম্যাচ...
Follow:
- Co-Founder
Published: January 22, 2026
Last updated: January 22, 2026
6 Min Read
Share
রিয়াল মাদ্রিদ কতবার লা লিগা জিতেছে

স্প্যানিশ ফুটবল বা লা লিগার কথা বললেই সবার আগে যে নাম টি চোখের সামনে ভেসে ওঠে, তা হলো ‘লস ব্লাঙ্কোস’ বা রিয়াল মাদ্রিদ। শতাব্দীর সেরা এই ক্লাবটি স্পেনের ঘরোয়া লিগে নিজেদের আধিপত্য বজায় রেখেছে বছরের পর বছর। আপনি কি জানেন রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত মোট কতবার লা লিগা জিতেছে? চলুন খেলা টাইমের  আজকের এই ব্লগে আমরা জানবো রিয়াল মাদ্রিদের লা লিগা জয়ের সঠিক পরিসংখ্যান ও কিছু অজানা রেকর্ড।

Contents
  • রিয়াল মাদ্রিদ ক্লাব ইতিহাস ও বিশ্ব ফুটবলে অবস্থান
  • রিয়াল মাদ্রিদ কতবার লা লিগা জিতেছে জানুন
  • রিয়াল মাদ্রিদ ক্লাবের দেশীয় সাফল্য (ডোমেস্টিক ট্রফি)
  • রিয়াল মাদ্রিদ ক্লাবের আন্তর্জাতিক সাফল্য (ইন্টারন্যাশনাল ট্রফি)
  • রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা, কে সেরা
  • রিয়াল মাদ্রিদ নিয়ে কিছু প্রশ্নোত্তর

রিয়াল মাদ্রিদ ক্লাব ইতিহাস ও বিশ্ব ফুটবলে অবস্থান

রিয়াল মাদ্রিদ প্রতিষ্ঠিত হয় ৬ মার্চ ১৯০২ সালে এবং শুরুতে এই ক্লাবটির নাম ছিল মাদ্রিদ ফুটবল ক্লাব। ১৯২০ সালে স্পেনের রাজা আলফোন্সো ক্লাবটিকে “রিয়াল” উপাধি দেন, আর এরপর থেকেই ক্লাবটির নামকরণ করা হয় রিয়াল মাদ্রিদ এবং লোগোতে যুক্ত হয় রাজকীয় মুকুট। বর্তমানে রিয়াল মাদ্রিদ স্পেনের লা লিগা সর্বোচ্চবার জয়ী ক্লাব। পাশাপাশি তারা ইউরোপের শ্রেষ্ঠত্যের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও আধিপত্য বিস্তার করে রেখেছে। রিয়াল মাদ্রিদের জার্সির প্রধান রঙ সাদা। এই কারণেই ক্লাবটি “লস ব্লাঙ্কোস” নামে পরিচিত। সাদা জার্সি তাদের শুদ্ধতা, আধিপত্য এবং ঐতিহ্যের প্রতীক।

রিয়াল মাদ্রিদ কতবার লা লিগা জিতেছে জানুন

রিয়াল মাদ্রিদ মোট ৩৬ বার লা লিগা জিতেছে। সর্বশেষ ২০২৩–২৪ সিজন বিজয়ী। টেবিলে প্রত্যেক জয়ের সিজন, পয়েন্ট এবং সংক্ষিপ্ত নোট যুক্ত করা হয়েছে। রিয়াল মাদ্রিদের লা লিগা জয়ের প্রত্যেক সিজনের বিস্তারিত তালিকা নিচে টেবিল আকারে দেওয়া হলো।

সিজনপয়েন্ট সংক্ষিপ্ত নোট
১৯৩১–৩২২৮প্রথম শিরোপা, মাদ্রিদ এফসি নামে
১৯৩২–৩৩২৮টানা দ্বিতীয় শিরোপা
১৯৫৩–৫৪৪০আলফ্রেদো ডি স্টেফানো যুগের শুরু
১৯৫৪–৫৫৪৬টানা দ্বিতীয়
১৯৫৬–৫৭৪৪সোনালি যুগ চলমান
১৯৫৭–৫৮৪৫ইউরোপীয় আধিপত্যের সাথে দেশীয় সাফল্য
১৯৬০–৬১৫২টানা ৫ শিরোপার প্রথম (১৯৬০–৬৫)
১৯৬১–৬২৪৩টানা দ্বিতীয়
১৯৬২–৬৩৪৯টানা তৃতীয়
১৯৬৩–৬৪৪৬টানা চতুর্থ
১৯৬৪–৬৫৪৭টানা পঞ্চম (রেকর্ড)
১৯৬৬–৬৭৪৭৬০-এর দশকের শেষভাগ
১৯৬৭–৬৮৪২ধারাবাহিকতা বজায়
১৯৬৮–৬৯৪৭আরও একটি শিরোপা
১৯৭১–৭২৪৭৭০-এর দশকের শুরু
১৯৭৪–৭৫৫০লা কুইন্টা দেল বুইট্রে যুগের পথে
১৯৭৫–৭৬৪৮টানা দ্বিতীয়
১৯৭৭–৭৮৪৭ধারাবাহিক সাফল্য
১৯৭৮–৭৯৪৭টানা দ্বিতীয়
১৯৭৯–৮০৫৩৭০-এর দশকের শেষ
১৯৮৫–৮৬৫৬টানা ৫ শিরোপার দ্বিতীয় (১৯৮৫–৯০)
১৯৮৬–৮৭৬৬লা কুইন্টা দেল বুইট্রে যুগ
১৯৮৭–৮৮৬২টানা তৃতীয়
১৯৮৮–৮৯৬২টানা চতুর্থ
১৯৮৯–৯০৬২টানা পঞ্চম (রেকর্ড)
১৯৯৪–৯৫৫৫৯০-এর দশকের শুরু
১৯৯৬–৯৭৯২প্রি-গ্যালাকটিকোস যুগ
২০০০–০১৮০গ্যালাকটিকোস শুরু
২০০২–০৩৭৮ফিগো, জিদান যুগ
২০০৬–০৭৭৬রোনাল্ডো, রাউল যুগ
২০০৭–০৮৮৫টানা দ্বিতীয়
২০১১–১২১০০মৌরিনহো যুগ, রেকর্ড ১০০ পয়েন্ট
২০১৬–১৭৯৩জিদান যুগ, আধুনিক সাফল্য
২০১৯–২০৮৭জিদানের দ্বিতীয় মেয়াদ
২০২১–২২৮৬আনচেলত্তি যুগ
২০২৩–২৪৯৫সর্বশেষ শিরোপা, রেকর্ড ৩৬তম

রিয়াল মাদ্রিদ ক্লাবের দেশীয় সাফল্য (ডোমেস্টিক ট্রফি)

রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত লা লিগা শিরোপা জিতেছে ৩৬ বার, যা স্পেনের যেকোনো ক্লাবের মধ্যে সর্বোচ্চ। নিয়মিত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ধারাবাহিকতার কারণে তারা লিগ ফুটবলে সবচেয়ে সফল দল হিসেবে পরিচিত। কোপা দেল রে শিরোপা তারা জিতেছে ২০ বার। যদিও এই টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদ সব সময় মূল ফোকাসে থাকেনি, তবুও গুরুত্বপূর্ণ সময়ে তারা নিজেদের শক্তিমত্তা প্রমাণ করেছে। এছাড়াও তারা স্প্যানিশ সুপার কাপ জিতেছে ১৩ বার, যা দেশীয় প্রতিযোগিতায় তাদের ধারাবাহিক সাফল্যকে আরও শক্ত ভিত্তি দেয়।

প্রতিযোগিতাজয়ের সংখ্যা
লা লিগা (La Liga)৩৬
কোপা দেল রে (Copa del Rey)২০
সুপারকোপা দে এস্পানা (Supercopa de España)১৩
কোপা এভা দুয়ার্তে (Copa Eva Duarte)১
কোপা দে লা লিগা (Copa de la Liga)১
মোট দেশীয়৭১

রিয়াল মাদ্রিদ ক্লাবের আন্তর্জাতিক সাফল্য (ইন্টারন্যাশনাল ট্রফি)

রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে ১৫ বার, যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। ইউরোপের মঞ্চে বড় ম্যাচে পারফর্ম করার দক্ষতার কারণে তারা পরিচিত “ইউরোপের রাজা” নামে। এছাড়াও তারা উয়েফা সুপার কাপ জিতেছে ৫ বার, যেখানে ইউরোপের সেরা ক্লাবগুলোর বিপক্ষে নিজেদের শক্তি প্রমাণ করেছে। বিশ্ব মঞ্চে রিয়াল মাদ্রিদ ফিফা ক্লাব বিশ্বকাপ এবং আগের ইন্টারকন্টিনেন্টাল কাপ মিলিয়ে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে, যা তাদেরকে সর্বকালের অন্যতম সফল আন্তর্জাতিক ক্লাবে পরিণত করেছে।

প্রতিযোগিতাজয়ের সংখ্যা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League / European Cup)১৫
উয়েফা সুপার কাপ (UEFA Super Cup)৬
উয়েফা কাপ (UEFA Cup, এখন Europa League)২
ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ (FIFA Club World Cup)৫
ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup)৩
ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ (FIFA Intercontinental Cup)১
লাতিন কাপ (Latin Cup)২
আইবেরোআমেরিকান কাপ (Iberoamerican Cup)১
মোট আন্তর্জাতিক শিরোপা৩৫

আরও পড়ুনঃ বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ কে বেশি ম্যাচ জিতেছে জানুন পরিসংখ্যান

রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা, কে সেরা

লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রধান প্রতিদ্বন্দ্বী এফসি বার্সেলোনা। দর্শকদের মনে প্রায়ই প্রশ্ন জাগে, শিরোপা জয়ের দৌড়ে কে এগিয়ে? পরিসংখ্যানে রিয়াল মাদ্রিদ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে বেশ খানিকটা এগিয়ে আছে। রিয়াল মাদ্রিদ ৩৬টি শিরোপা জিতলেও এফসি বার্সেলোনা জিতেছে ২৭টি শিরোপা। অর্থাৎ, রিয়াল মাদ্রিদ বর্তমানে বার্সেলোনার চেয়ে ৯টি লিগ শিরোপায় এগিয়ে আছে। এই ব্যবধান কমানো বার্সেলোনার জন্য বেশ চ্যালেঞ্জিং বটে।

রিয়াল মাদ্রিদ নিয়ে কিছু প্রশ্নোত্তর

ইউরোপের সবচেয়ে সফল ক্লাবগুলোর মধ্যে একটি হলো রিয়াল মাদ্রিদ, এই দল নিয়ে মানুষের মধ্যে আগ্রহের কমতি নেই, রিয়াল মাদ্রিদ নিয়ে কমন কিছু প্রশ্নের উত্তর উল্লেখ করা হলো –

প্রশ্ন: রিয়াল মাদ্রিদ কতবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে?

উত্তর: রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ ১৫ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে।

প্রশ্ন: রিয়াল মাদ্রিদ কোন দেশের ক্লাব?

উত্তর: রিয়াল মাদ্রিদ স্পেনের একটি পেশাদার ফুটবল ক্লাব।

প্রশ্ন: রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড় কে?

উত্তর: ট্রফি ও গোলের দিক থেকে সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন ক্রিশ্চিয়ানো রোনালদো।

প্রশ্ন: রিয়াল মাদ্রিদের বর্তমান সভাপতি কে?

উত্তর: রিয়াল মাদ্রিদের বর্তমান সভাপতি হলেন ফ্লোরেন্তিনো পেরেজ।
ByAnik Hasan
Co-Founder
Follow:
আমি অনিক হাসান। একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক ও বিশ্লেষক হিসেবে দীর্ঘদিন ধরে খেলা টাইম ওয়েবসাইটে নিয়মিত ক্রিকেট ও ফুটবল নিয়ে কাজ করছি। পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদন, গভীর ম্যাচ বিশ্লেষণ এবং সময়োপযোগী ক্রীড়া সংবাদ লেখাই আমার মূল কাজের ক্ষেত্র। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ইউরোপিয়ান এবং আন্তর্জাতিক ফুটবল লিগ নিয়ে তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী কনটেন্ট তৈরিতে আমার বিশেষ দক্ষতা রয়েছে। জটিল পরিসংখ্যানকে সহজ ও পাঠকবান্ধবভাবে উপস্থাপন করাই আমার লেখার প্রধান বৈশিষ্ট্য। ক্রীড়াঙ্গনের ঘটনাপ্রবাহকে নির্ভরযোগ্য তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরাই আমার লেখালেখির মূল লক্ষ্য।
1 Comment 1 Comment
  • Pingback: আর্জেন্টিনা বনাম ব্রাজিল হেড টু হেড পরিসংখ্যান: ফুটবলের আসল লড়াই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

আইপিএল ২০২৬ পয়েন্ট টেবিল আজকের আপডেট
আইপিএল পয়েন্ট টেবিল ২০২৬
April 5, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি স্কোয়াড
March 21, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল স্কোয়াড
March 19, 2026
আইপিএল ২০২৬ সময়সূচী: প্রথম পর্যায়ের ২০ ম্যাচের বিস্তারিত তালিকা প্রকাশিত
আইপিএল ২০২৬ সময়সূচী: প্রথম ২০ ম্যাচের তালিকা, ভেন্যু ও সময়
March 16, 2026
স্পেন খেলোয়াড় তালিকা
ফিফা বিশ্বকাপ ২০২৬ স্পেন স্কোয়াড
March 15, 2026

YOU MAY ALSO LIKE

মঈন আলী এর মোট রান, উইকেট ও ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬

ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের একজন কিংবদন্তি অলরাউন্ডার মঈন আলী। তিনি বামহাতি আক্রমণাত্মক ব্যাটিং এবং ডানহাতি কার্যকরী অফ-স্পিন বোলিংয়ের জন্য বিশ্বজুড়ে…

পরিসংখ্যান
March 12, 2026

সালমান আলী আগা এর পরিসংখ্যান

সালমান আলী আগা পাকিস্তানের একজন প্রতিভাবান অলরাউন্ডার যিনি ডানহাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান এবং অফ-স্পিন বোলার হিসেবে পরিচিত বর্তমানে তিনি পাকিস্তান টি…

পরিসংখ্যান
February 15, 2026

অক্ষর প্যাটেল এর পরিসংখ্যান ২০২৬

অক্ষর প্যাটেল এর পুরো নাম অক্ষর রাজেশভাই প্যাটেল। তিনি ২০ জানুয়ারি ১৯৯৪ সালে গুজরাটে জন্ম গ্রহন করেন। তিনি ভারতীয় জাতীয়…

পরিসংখ্যান
March 5, 2026

আর্জেন্টিনা বনাম চিলি হেড টু হেড পরিসংখ্যান ২০২৬ কে এগিয়ে দেখুন

১৯১০ সালে প্রথম বারের মতো আর্জেন্টিনা এবং চিলি মুখোমুখি হয়। ঐতিহাসিকভাবে আর্জেন্টিনা এই দুই দলের মধ্যে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। বিশেষ…

পরিসংখ্যান
February 17, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?