লিটন দাস বাংলাদেশের ক্রিকেটে একজন গুরুত্বপূর্ণ উইকেটকিপার ব্যাটার হিসেবে পরিচিত বর্তমানে তিনি টি টোয়েন্টির নেতৃত্বে দিচ্ছেন। ১৯৯৪ সালের ১৩ অক্টোবর দিনাজপুরে জন্মগ্রহণকারী এই ডানহাতি ব্যাটসম্যান। লিটন দাসের ক্রিকেট যাত্রা শুরু হয়েছে যুব স্তর থেকে যেখানে তিনি ২০১২ এবং ২০১৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ছিলেন। তিনি ২০১৫ সাল থেকে জাতীয় দলে খেলছেন টেস্ট অভিষেক হয় ১০ জুন ২০১৫ ভারতের বিপক্ষে। এরপর ওয়ানডে অভিষেক হয় ১৮ জুন ২০১৫ ভারতের বিপক্ষে এবং সর্বশেষ টি টোয়েন্টি অভিষেক হয় ৫ জুলাই ২০১৫ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
লিটনের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে কয়েকটি উল্লেখযোগ্য মুহুর্তে মধ্যে রয়েছে ওয়ানডে ক্রিকেটে ১৭৬ রানের সর্বোচ্চ স্কোর যা বাংলাদেশের হয়ে ওডিআই তে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড। এরপর ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ ম্যাচে দ্রুততম অর্ধশতক রয়েছে। আজ আমরা খেলা টাইমের এই আর্টিকেলে আমরা লিটন দাস এর পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব।
লিটন দাস এর ক্রিকেটীয় জীবনের উত্থান
লিটন কুমার দাস ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহী ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যুব প্রোগ্রামের মাধ্যমে তিনি প্রশিক্ষণ নেন এবং দ্রুত উন্নতি করেন। ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি বাংলাদেশের হয়ে খেলেন যেখানে তার পারফরম্যান্স ছিল নজর কাড়া। পরবর্তীতে ২০১৪ সালের টুর্নামেন্টে তিনি ২৩৯ রান করেন মাত্র চার ইনিংসে যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের দরজা খুলে দেয়। ২০১৫ সালে ভারতের বিপক্ষে তার ক্রিকেটে অভিষেক হয় এরপর থেকে তিনি বাংলাদেশ দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন। লিটনের উইকেটকিপিং দক্ষতা ব্যাটিং ক্ষমতা এবং দুর্দান্ত ফিল্ডিং করার দক্ষতা তাকে বহুমুখী খেলোয়াড় করে তুলেছে।
আরো পড়ুন: জসপ্রীত বুমরাহ এর পরিসংখ্যান
লিটন দাস এর টি২০ ক্রিকেট পরিসংখ্যান
আন্তর্জাতিক টি২০ তে লিটন ১২০টি ম্যাচ খেলেছেন ১১৮ ইনিংসে ২,৬৫৬ রান করেছেন তার গড় ২৩.৫ এবং স্ট্রাইক রেট ১২৬.৫৪ যা তার দ্রুত রান তেলার ক্ষমতা দেখায়স সর্বোচ্চ স্কোর ৮৩ এবং ১৬টি হাফসেঞ্চুরি রয়েছে। উইকেটকিপার হিসেবে তার রয়েছে ৭৭টি ক্যাচ এবং ১৫টি স্টাম্পিং। লিটনের টি২০ ক্যারিয়ারে উল্লেখযোগ্য ইনিংস রয়েছে ভারতের বিপক্ষে ২০২২ টি২০ বিশ্বকাপে ৫০ রান। তিনি আইপিএল এর মত বড় আসরে কলকাতা নাইট রাইডার্সের দলের হয়ে খেলেছেন। তার ২৫৮টি ফোর এবং ৮১টি সিক্স তার পাওয়ার-হিটিং দক্ষতার প্রমাণ। টি২০ তে লিটন এর পরিসংখ্যান দেখায় যে তিনি ছোট ফরম্যাটে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
| বিবরণ | পরিসংখ্যান |
|---|---|
| ম্যাচ | ১২০ |
| ইনিংস | ১১৮ |
| অপরাজিত | ৫ |
| রান | ২৬৫৫ |
| সর্বোচ্চ স্কোর | ৮৩ |
| গড় | ২৩.৪৯ |
| বল মোকাবিলা | ২০৯৯ |
| স্ট্রাইক রেট | ১২৬.৪৮ |
| শতক | ০ |
| অর্ধশতক | ১৬ |
| চার | ২৫৮ |
| ছক্কা | ৮১ |
| ক্যাচ | ৭৭ |
| স্টাম্পিং | ১৫ |
লিটন দাস এর ওয়ানডে ক্রিকেট পরিসংখ্যান
ওয়ানডে ক্রিকেটে লিটন দাসের পারফরম্যান্স বেশ উজ্জ্বল ৯৫টি ম্যাচ খেলেছেন ৯৪ ইনিংসে ব্যাটিং করে ২,৫৬৯ রান করেছেন। তার গড় ২৯.১৯ এবং স্ট্রাইক রেট ৮৫.৯২ সর্বোচ্চ স্কোর ১৭৬ যা জিম্বাবুয়ের বিপক্ষে তিনি ৫টি সেঞ্চুরি এবং ১২টি হাফসেঞ্চুরি করেছেন। উইকেটকিপার হিসেবে ৫৯টি ক্যাচ এবং ৪টি স্টাম্পিং তার নামের পাশে রয়েছে। লিটনের ওয়ানডে ক্যারিয়ারে উল্লেখযোগ্য সিরিজ রয়েছে ভারতের বিপক্ষে এশিয়া কাপে তার প্রথম সেঞ্চুরি তিনি দলের ওপেনার হিসেবে প্রায়শই দ্রুত শুরু দেন। লিটন দাস এর ওয়ানডে পরিসংখ্যান বোঝা যায় তিনি বড় ম্যাচে ভালো খেলেন ভারতের বিপক্ষে সিরিজে ৩১১ রান করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়।
| বিবরণ | পরিসংখ্যান |
|---|---|
| ম্যাচ | ৯৫ |
| ইনিংস | ৯৪ |
| অপরাজিত | ৮ |
| রান | ২৫৬৯ |
| সর্বোচ্চ স্কোর | ১৭৬ |
| গড় | ২৯.৮৭ |
| বল মোকাবিলা | ২৯৯০ |
| স্ট্রাইক রেট | ৮৫.৯১ |
| শতক | ৫ |
| অর্ধশতক | ১২ |
| চার | ২৭৪ |
| ছক্কা | ৪৫ |
| ক্যাচ | ৯৪ |
| স্টাম্পিং | ৪ |
লিটন দাস এর টেস্ট ক্রিকেট পরিসংখ্যান
টেস্ট ক্রিকেটে লিটন দাসের অভিষেক হয় ২০১৫ সালে ভারতের বিপক্ষে তিনি এখন পর্যন্ত ৫২টি ম্যাচ খেলেছেন। তাঁর টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫২টি ম্যাচ খেলে ৯০ ইনিংসে ৩১১৭ রান করেছেন যার গড় ৩৫.০২ এবং স্ট্রাইক রেট ৫৯.৬৬। তার সর্বোচ্চ স্কোর ১৪১ যা তিনি শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন লিটন ৫টি সেঞ্চুরি এবং ১৯টি হাফসেঞ্চুরি করেছেন। উইকেটকিপার হিসেবে তিনি ১১২টি ক্যাচ এবং ১৭টি স্টাম্পিং করেছেন। টেস্টে তার উল্লেখযোগ্য ইনিংসগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে ১১৪ রান যখন দল ৪৯/৪ এমন অবস্থায় ছিল। লিটন কুমার দাসের টেস্টে পরিসংখ্যান দেখলে বোঝা যায় তিনি চাপের মুখে ভালো খেলেন তিনি মুশফিকুর রাহিমের সাথে ২৭২ রানের পার্টনারশিপ করেন শ্রীলঙ্কার বিপক্ষে এই ফরম্যাটে তার অবদান বাংলাদেশের টেস্ট সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ।
| বিবরণ | পরিসংখ্যান |
|---|---|
| ম্যাচ | ৫২ |
| ইনিংস | ৯০ |
| অপরাজিত | ২৩ |
| রান | ১১৭১৪ |
| সর্বোচ্চ স্কোর | ১৩৫ |
| গড় | ৩৫.৪২ |
| বল মোকাবিলা | ৫২২৫ |
| স্ট্রাইক রেট | ৫৯.৬৫ |
| শতক | ৫ |
| অর্ধশতক | ১৯ |
| চার | ৩৭৪ |
| ছক্কা | ২৩ |
| ক্যাচ | ১১২ |
| স্টাম্পিং | ১৭ |
লিটন দাসের ক্যারিয়ার এখনও চলমান এবং ভবিষ্যতে আরও অর্জনের সম্ভাবনা রয়েছে। তাঁর পরিসংখ্যান এবং অবদান আগামীতে বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।


