সালমান আলী আগা পাকিস্তানের একজন প্রতিভাবান অলরাউন্ডার যিনি ডানহাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান এবং অফ-স্পিন বোলার হিসেবে পরিচিত বর্তমানে তিনি পাকিস্তান টি টোয়েন্টি জাতীয় দলের অধিনায়ক। ১৯৯৩ সালের ২৩ নভেম্বর লাহোরে জন্মগ্রহণকারী এই খেলোয়াড় পাকিস্তান জাতীয় দলে ২০২২ সাল থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। তার খেলার ধরন আক্রমণাত্মক এবং স্থিতিশীলতার মিশ্রণ যা তাকে আধুনিক ক্রিকেটের জন্য আদর্শ খেলোয়ার করে তুলেছে। আজ আমরা খেলা টাইমের আর্টিকেলে তার ক্যারিয়ার পরিসংখ্যানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব।
সালমান আলী আগা এর ক্রিকেট ক্যারিয়ার
সালমান আলী আগা লাহোরের একটি ক্রিকেটপ্রেমী পরিবার থেকে উঠে এসেছেন। ছোটবেলা থেকেই তিনি ক্রিকেট খেলায় আগ্রহী ছিলেন এবং লাহোরের বিভিন্ন ক্লাবে খেলে অভিজ্ঞতা অর্জন করেন। তিনি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে লাহোর লায়ন্স, লাহোর শালিমার এবং অন্যান্য দলের হয়ে খেলেছেন। তার প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় ২০১২ সালে যেখানে তিনি ১০৩ ম্যাচ খেলে ৬,৪৫৭ রান করেছেন গড় ৩৯.৩৭ এবং ১২৫ উইকেট নিয়েছেন। এছাড়াও তিনি পাকিস্তান সুপার লিগ (PSL) এ ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেছেন। যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভিত্তি গড়ে দিয়েছে তার অলরাউন্ড ক্ষমতা তাকে দলে অপরিহার্য করে তুলেছে বিশেষ করে দলের কঠিন চাপের মুহূর্তে।
সালমান আলী আগা ২০২২ সালের জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচের মাধ্যমে পাকিস্তান জাতীয় দলে অভিষেক করেন। একই বছর ২০২২ নেদারল্যান্ডসের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়। তিনি ওডিআই এবং টেস্ট বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন তবে ২০২৪ সালের শেষের দিকে জিম্বাবুয়ে সফরে তিনি পাকিস্তান টি২০ জাতীয় দলে অন্তর্ভুক্ত হন এবং টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পান। তিনি বর্তমানে পাকিস্তানের টি২০ দলের নেতৃত্ব দিচ্ছেন এবং ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তাকে অধিনায়ক হিসেবে বহাল রাখার হয়েছে।
আরো পড়ুন: বাবর আজম এর পরিসংখ্যান
সালমান আলী আগা এর টি টোয়েন্টি পরিসংখ্যান
সালমান আলী আগা ৪৭টি আন্তর্জাতিকে টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৪৪ ইনিংসে ৮৬৯ রান করেছেন গড় ২৪.১৪ এবং স্ট্রাইক রেট ১২২.৫৭। সর্বোচ্চ ৭৬ এবং ৬টি হাফ-সেঞ্চুরি। বোলিংয়ে ৫ উইকেট গড় ২৮.৪০ সেরা ১/৭। তিনি ১৭টি ক্যাচ নিয়েছেন। তার সাম্প্রতিক ফর্মে গড় ৬০ এবং স্ট্রাইক রেট ১৭০ এখানে সালমান আলী আগা এর পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে তিনি টি টোয়েন্টিতে আরও উন্নতি করতে পারেন।
| বিবরণ | পরিসংখ্যান |
|---|---|
| ম্যাচ | ৪৭ |
| ইনিংস | ৪৪ |
| অপরাজিত | ৮ |
| রান | ৮৬৯ |
| সর্বোচ্চ স্কোর | ৭৬ |
| গড় | ২৪.১৩ |
| বল | ৭০৯ |
| স্ট্রাইক রেট | ১২২.৫৬ |
| শতক | ০ |
| অর্ধশতক | ৬ |
| চার | ৭৫ |
| ছক্কা | ৩০ |
| ক্যাচ | ২০ |
সালমান আলী আগা এর ওয়ানডে পরিসংখ্যান
ওয়ানডে ফরম্যাটে সালমান আলী ৪৭টি ম্যাচ খেলেছেন ৩৯ ইনিংসে ১,৩৬৩ রান করেছেন গড় ৪৩.৯৭ তার সর্বোচ্চ স্কোর ১৩৪ রান ২টি সেঞ্চুরি এবং ৮টি হাফ সেঞ্চুরি রয়েছে। স্ট্রাইক রেট ৯৫.২৫ যা আধুনিক ওয়ানডের জন্য উপযুক্ত বোলিংয়ে ১৯ উইকেট গড় ৫১.৩৭ সেরা ৪/৩২ তিনি ২১টি ক্যাচ নিয়েছেন তার পারফরম্যান্স মিডল অর্ডারে স্থিতি দিয়েছে। এই অংশে সালমান আলী আগা এর পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে সফল।
| বিবরণ | পরিসংখ্যান |
|---|---|
| ম্যাচ | ৪৭ |
| ইনিংস | ৩৯ |
| অপরাজিত | ৮ |
| রান | ১৩৬৩ |
| সর্বোচ্চ স্কোর | ১৩৪ |
| গড় | ৪৩.৯৬ |
| বল | ১৪৩১ |
| স্ট্রাইক রেট | ৯৫.২৪ |
| শতক | ২ |
| অর্ধশতক | ৮ |
| চার | ১১৮ |
| ছক্কা | ২৩ |
| ক্যাচ | ২১ |
সালমান আলী আগা এর টেস্ট পরিসংখ্যান
সালমান আলী আগা ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ডেবিউ করেন এখন পর্যন্ত তিনি ২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন যেখানে ৪৪ ইনিংসে ১,৪৮৭ রান করেছেন গড় ৩৯.১৩। তার সর্বোচ্চ স্কোর ১৩২ এবং ৩টি সেঞ্চুরি এবং ১০টি হাফ সেঞ্চুরি রয়েছে বোলিংয়ে তিনি ২০ উইকেট নিয়েছেন গড় ৫৮.০৫, সেরা বোলিং ৩/৭৫। তার স্পিন বোলিং টেস্ট ম্যাচে পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে এশিয়ান পিচে তিনি ৩২টি ক্যাচ নিয়েছেন যা তার ফিল্ডিং দক্ষতা দেখায়। এই পরিসংখ্যান গুলো তাকে অলরাউন্ডার হিসেবে মূল্যায়ন করে। সালমান আলী আগা এর পরিসংখ্যান আরও বিস্তারিতভাবে দেখলে বোঝা যায় যে তিনি টেস্ট ফরম্যাটে কতটা ধারাবাহিক।
| বিবরণ | পরিসংখ্যান |
|---|---|
| ম্যাচ | ২৩ |
| ইনিংস | ৪৪ |
| অপরাজিত | ৬ |
| রান | ১৪৮৭ |
| সর্বোচ্চ স্কোর | ১৩২* |
| গড় | ৩৯.১৩ |
| বল | ২৩৮৭ |
| স্ট্রাইক রেট | ৬২.২৯ |
| শতক | ৩ |
| অর্ধশতক | ১০ |
| চার | ১৬২ |
| ছক্কা | ১৫ |
| ক্যাচ | ৩২ |
সালমান আলী আগা এর পরিসংখ্যান নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর
-
প্রশ্নঃ সালমান আলী আগা কি ধরনের বোলার?
উত্তরঃ তিনি একজন একজন ডানহাতি অফ ব্রেক স্পিন বোলার । তিনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেন এবং টি টোয়েন্টি আন্তর্জাতিক দলের অধিনায়কত্ব করছেন।
-
প্রশ্নঃ সালমান আলী আগা স্ট্রাইক রেট কত?
উত্তরঃ সালমান আলী আগা এর টি টোয়েন্টিতে স্ট্রাইক রেট ১২২.৫৬।
-
প্রশ্নঃ পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক কে
উত্তরঃ ২০২৫ সালের অক্টোবর মাসে পিসিবি-র সর্বশেষ ঘোষণা অনুযায়ী পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অধিনায়কেরা হলেনঃ
টেস্টঃ শান মাসুদ
ওয়ানডেঃ শাহিন আফ্রিদি
টি-টোয়েন্টিঃ সালমান আলী আঘা


