গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারত জাতীয় ফুটবল দলের মধ্যে এএফসি এশিয়ন কাপ ২০২৭ কোয়লিফায়ার্স এর সর্বশেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ ১-০ গোলে ভারতের বিপক্ষে জয়লাভ করে। ম্যাচের একমাত্র গোলটি করেন বাংলাদেশের মিডফিল্ডার শেখ মোরসালিন। তবে এই ম্যাচের জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিলো এক কিংবদন্তী ফুটবলারের। তিনি হলেন আমাদের হামজা চৌধুরী। আজকে খেলা টাইম -এর এই নিবন্ধে আপনাদের জানাবো হামজা চৌধুরীর মোট গোল কত ২০২৬, হামজা চৌধুরী কোন ক্লাবে খেলে ২০২৬, এবং হামজা চৌধুরীর ক্লাব পরিসংখ্যান ২০২৬ অনুযায়ী।
দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে ফুটবলে বাংলাদেশ জয় লাভ করে এই জয়ের মাধ্যমে। সর্বশেষ ভারতের বিপক্ষে জয় ছিল ২০০৩ সালে। গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখে ম্যাচের ১১ তম মিনিটে গোলটি আসে একটি দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে, যেখানে ফরোয়ার্ড রাকিব হোসেনের অ্যাসিস্টে মোরসালিন গোল করেন। বাংলাদেশ দল দুর্দান্ত ডিফেন্সিভ খেলা দেখায় ভারতের বিপক্ষে, বিশেষ করে গোলকিপার মিতুল মারমা এবং মিডফিল্ডার হামজা চৌধুরী অসাধারণ খেলা উপহার দেন বাংলাদেশের দর্শকদের। ম্যাচের ২য় অর্ধেকে নিশ্চিত গোল হেডের মাধ্যমে সেভ করেন হামজা চৌধুরী। চলুন তাহলে দেখে আসা যাক হামজা চৌধুরীর ফুটবল ক্যারিয়ার ও পরিসংখ্যান এবং ব্যক্তিগত জীবনী।
হামজা চৌধুরীর ব্যক্তিগত জীবনী
হামজা চৌধুরীর জাতীয় দলে মোট গোল ২০২৬
২৫ মার্চ ২০২৫ তারিখে ভারতের বিপক্ষে ম্যাচে লাল সবুজ জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক হয়। হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল দলে যোগদানের সাথে সাথে বাংলাদেশি খেলা প্রিয় দর্শকেরা দেশের ফুটবলে প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়েছে। বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে হামজা চৌধুরী। তাকে ঘিরে বাংলাদেশের ফুটবল এখন স্বপ্ন দেখছে বিশ্বকাপের মতো বড় আসরে খেলার। হামজা চৌধুরীর জাতীয় দলের পরিসংখ্যান আশানুরুপ ফলাফল দিয়েছে। হামজা চৌধুরীর জাতীয় দলে মোট গোল ২০২৬ অনুযায়ী নিচে তুলে ধরা হলো:
| প্রতিযোগিতা | ম্যাচ | গোল | অ্যাসিস্ট |
| ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্ব | ৫ | ১ | ১ |
| আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ২ | ৩ | ০ |
| সর্বমোট | ৭ | ৪ | ১ |
হামজা চৌধুরীর ক্লাব ক্যারিয়ার ও পরিসংখ্যান ২০২৬

হামজা চৌধুরীর বর্তমান বাজার মূল্য প্রায় ৫ মিলিয়ন ইউরো যা বাঙলা টাকায় প্রায় ৬০ কোটি টাকা। হামজা চৌধুরী’কে লেস্টার সিটি’র একাডেমি প্রোডাক্ট বলা হয়। কারণ তিনি মাত্র ৭ বছর বয়সে ২০০৫ সালে লেস্টার সিটি-তে যোগ দেন এবং সেখান থেকেই তার পেশাদার ফুটবল ক্যারিয়র শুরু হয়। হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার বা রাইটব্যাক হিসেবে খেলে থাকেন। কিন্তু দলের প্রয়োজনে তাকে মাঠের সর্বদা খেলতে আমরা দেখেছি। হামজা ২০২১ সালে লেস্টার সিটি’র হয়ে এফএ কাপ জয় করেন, যা তার এযাবৎ ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন।
হামজা চৌধুরীর ক্লাব ক্যারিয়ারের সংক্ষিপ্ত ইতিহাস:
হামজা চৌধুরীর ক্লাব ক্যারিয়ারে মোট গোল কত ২০২৬
যেহেতু হামজা চৌধুরী একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বা রাইটব্যাক হিসেবে খেলেন। সেহেতু তার কাজই হচ্ছে দলকে গোল হজম করার থেকে রক্ষা করা। কারণেই তার গোলের সংখ্যা কম হবে এটাই স্বাভাবিক। তবুও একনজরে হামজা চৌধুরীর ক্লাব ক্যারিয়ারে মোট গোল কত ২০২৬ অনুযায়ী দেখে নেওয়া যাক।
| ক্লাব | ম্যাচ | গোল | অ্যাসিস্ট |
|---|---|---|---|
| লেস্টার সিটি | ১৫১ | ৩ | ৪ |
| লেস্টার সিটি আন্তঃ ২৩ | ৬১ | ১ | ৩ |
| লেস্টার সিটি আন্তঃ ১৮ | ৪ | ০ | ০ |
| ওয়াটফোর্ড | ৩৭ | ০ | ০ |
| বার্টন অ্যালবিয়ন | ২৮ | ০ | ১ |
| শেফিল্ড ইউনাইটেড | ১৯ | ০ | ০ |
| মোট | ৩০০ | ৪ | ৮ |
হামজা চৌধুরীর ক্লাব ক্যারিয়ারে অর্জন ২০২৬
মতামত
পরিশেষে আমরা সবাই এটা বলতে বাধ্য হবো যে, হামজা চৌধুরী একজন প্রকৃত দেশ প্রেমিক ও মহৎ মনের মানুষ। সে নিজের ভবিষ্যৎ এর কথা না ভেবে, বিশ্বের সবচেয়ে উন্নত দেশে থেকেও নিজের দেশের জন্য বাংলাদেশে এসেছেন। আমরা সকলেই তার মহত্বতাকে স্যালুট জানাই এবং তার আগামী দিনের ফুটবল ক্যারিয়ারের জন্য শুভকামনা করি।
হামজা চৌধুরীর খেলার রেটিং আপনি ১০ এর মধ্যে কতো দিবেন? আপনার উত্তরটি অবশ্যই খেলা টাইম -কে কমেন্ট করে জানাবেন।
হামজা চৌধুরীর মোট গোল কত ২০২৬?
হামজা চৌধুরী ক্লাব ও জাতীয় পর্যায় মিলে মোট গোল ৮ টি।
হামজা চৌধুরীর কোন ক্লাবে খেলে?
হামজা চৌধুরী লেস্টার সিটি’তে খেলে।
হামজা চৌধুরীর পুরো নাম কি?
হামজা চৌধুরীর পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী।
হামজা চৌধুরীর বর্তমান বয়স কত?
হামজা চৌধুরীর বর্তমান বয়স ২৮ বছর, ২০২৬ সালের হিসাব অনুযায়ী।
হামজা চৌধুরীর গ্রামের বাড়ি কোথায়?
হামজা চৌধুরীর গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের দেওয়ান বাড়ি।
হামজা চৌধুরীর জন্ম কোথায়?
হামজা চৌধুরীর জন্ম ইংল্যান্ডের লফবরা।
হামজা চৌধুরীর বেতন কত?
লেস্টার সিটিতে হামজা চৌধুরীর বেতন ১৭,৭৭৪ ইউরো প্রায় ২৪.৭৮ লাখ টাকা।
হামজা চৌধুরীর বর্তমান বাজার মূল্য কত?
হামজা চৌধুরীর বর্তমান বাজার মূল্য প্রায় ৫ মিলিয়ন ইউরো যা বাঙলা টাকায় প্রায় ৬০ কোটি টাকা।


