১৯০২ সালের মে মাসে প্রথমবারের মতো মুখোমুখি হয় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই দলের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মধ্যে রিয়াল মাদ্রিদ সামান্য এগিয়ে আছে। সামগ্রিক হেড-টু-হেডে ১ জয় পার্থক্যে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। ১৯৫০ থেকে ১৯৮০ সালে রিয়ালের আধিপত্য বেশি ছিল। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ২০০০ সালের পর থেকে বার্সেলোনা বিশেষ করে মেসির যুগে অনেকটা ভালো পারফর্ম করেছে। কিন্তু এটি অত্যন্ত কাছাকাছি। যেমন সর্বশেষ ১১/০১/২০২৬ সুপারকোপা ফাইনাল ম্যাচে বার্সেলোনা ৩-২ গোলে জিতেছে।
বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ পরিসংখ্যান
| মোট ম্যাচ | ২৬৩ টি |
| বার্সেলোনা জয় | ১০৫ টি |
| বার্সেলোনা মোট গোল | ৪৪৭ টি |
| রিয়াল মাদ্রিদ জয় | ১০৬ টি |
| রিয়াল মাদ্রিদ মোট গোল | ৪৩৬ টি |
| ড্র | ৫২ টি |
| বার্সেলোনা জয় % | ৩৯.৯২% |
| রিয়াল মাদ্রিদ জয় % | ৪০.৩০% |
| ড্র % | ১৯.৭৭% |
| প্রথম খেলা | ১৩/০৫/১৯০২ |
| সর্বশেষ খেলা | ১১/০১/২০২৬ |
লা লিগাতে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ হেড টু হেড পরিসংখ্যান
১৯২৯ সালের ফেব্রুয়ারি মাসে লা লিগাতে প্রথমবারের মতো মুখোমুখি হয় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে বার্সেলোনা ২-১ গোলে জয় লাভ করে। এই পর্যন্ত লা লিগাতে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের মোট ১৯১ টি ম্যাচ হয়েছে। লা লিগাতে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ ব্যবধানের জয় হলো রিয়াল মাদ্রিদ ১১-১ বার্সেলোনা। লা লিগাতে বার্সেলোনা সর্বোচ্চ ব্যবধানের জয় হলো রিয়াল মাদ্রিদ ০-৫ বার্সেলোনা। এই ব্যবধান বার্সেলোনা অনেক বার জয় লাভ করেছে। লা লিগার সামগ্রিক হেড-টু-হেডে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার থেকে এগিয়ে আছে।
| মোট ম্যাচ | ১৯১ টি |
| বার্সেলোনা জয় | ৭৬ টি |
| বার্সেলোনা মোট গোল | ৩১০ টি |
| রিয়াল মাদ্রিদ জয় | ৮০ টি |
| রিয়াল মাদ্রিদ মোট গোল | ৩০৯ টি |
| ড্র | ৩৫ টি |
| বার্সেলোনা জয় % | ৩৯.৭৯% |
| রিয়াল মাদ্রিদ জয় % | ৪১.৮৮% |
| ড্র % | ১৮.৩২% |
| প্রথম খেলা | ১৩/০৫/১৯০২ |
| সর্বশেষ খেলা | ১১/০১/২০২৬ |
কোপা দেল রে তে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ হেড টু হেড পরিসংখ্যান
কোপা দেল রে তে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ প্রথমবারের মতো মুখোমুখি হয় ১৯০২ সালে। সেই ম্যাচে বার্সেলোনা ৩-১ গোলে জয় লাভ করেন। এই পর্যন্ত কোপা দেল রে তে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছেন ৩৮ টি ম্যাচ। কোপা দেল রে তে বার্সেলোনা সর্বোচ্চ ব্যবধানের জয় হলো রিয়াল মাদ্রিদ ১-৬ বার্সেলোনা। কোপা দেল রে তে গোলের দিক দিয়ে সমান থাকলেও সামগ্রিক হেড-টু-হেডে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার থেকে এগিয়ে আছে।
| মোট ম্যাচ | ৩৮ টি |
| বার্সেলোনা জয় | ১৭ টি |
| বার্সেলোনা মোট গোল | ৭১ টি |
| রিয়াল মাদ্রিদ জয় | ১৩ টি |
| রিয়াল মাদ্রিদ মোট গোল | ৭১ টি |
| ড্র | ৮ টি |
| বার্সেলোনা জয় % | ৪৪.৭৪% |
| রিয়াল মাদ্রিদ জয় % | ৩৪.২১% |
| ড্র % | ২১.০৫ % |
| প্রথম খেলা | ১৩/০৫/১৯০২ |
| সর্বশেষ খেলা | ২৬/০৪/২০২৫ |
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ হেড টু হেড পরিসংখ্যান
চ্যাম্পিয়ন্স লিগে সর্বপ্রথম বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় ১৯৫৯-৬০ মৌসুমে। এই পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছে ৮ বার। তার মধ্যে বার্সেলোনা জিতেছে ২ টি এবং রিয়াল মাদ্রিদ জিতেছে ৩ টি। চ্যাম্পিয়ন্স লিগের সামগ্রিক হেড-টু-হেডে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার থেকে একটু এগিয়ে আছে।
| মোট ম্যাচ | ৮ টি |
| বার্সেলোনা জয় | ২ টি |
| বার্সেলোনা মোট গোল | ১০ টি |
| রিয়াল মাদ্রিদ জয় | ৩ টি |
| রিয়াল মাদ্রিদ মোট গোল | ১৩ টি |
| ড্র | ৩ টি |
| বার্সেলোনা জয় % | ২৫% |
| রিয়াল মাদ্রিদ জয় % | ৩৭.৫% |
| ড্র % | ৩৭.৫% |
| প্রথম খেলা | ১৯৫৯-৬০ সালে |
| সর্বশেষ খেলা | ২০১০–১১ সালে |
বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ নিয়ে ফুটবলপ্রেমীদের কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন -১ঃ বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ প্রথম খেলা কবে হয়?
উত্তরঃ বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ প্রথম খেলা হয় ১৯০২ সালে।
প্রশ্ন -২ঃ বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের এই পর্যন্ত কয়টি ম্যাচ হয়েছে?
উত্তরঃ বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ পর্যন্ত ২৬৩টি ম্যাচ হয়েছে।
প্রশ্ন -৩ঃ বার্সেলোনা রিয়াল মাদ্রিদের বিপক্ষে কয়টি গোল করেছে?
উত্তরঃ বার্সেলোনা রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪৪৭টি গোল করেছে?

