ফুটবলের সূচনা লগ্ন থেকে শুরু হয়ে বর্তমানে সেরা ফুটবলাড়দের নিয়ে দর্শেকদের উন্মাদনা সবার উপরে। ফুটবল ইতিহাসে লেখা রয়েছে অনেক বিশ্বসেরা খেলোয়াড়ের নাম। অসাধারণ খেলা ও অভিজ্ঞতা দিয়ে সেরাদের তালিকায় তাদের নাম লিখিয়েছেন তারা। যুগের পরিবর্তনের সাথে যুগ আমাদের দিয়েছে ফুটবল ইতিহাসের দুইজন কিংবদন্তী ও বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ফুটবলার। যারা হলেনঃ
- লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনবৃত্তান্ত
- মেসি রোনালদো জাতীয় দলের পরিসংখ্যান
- মেসি রোনালদো ফিফা বিশ্বকাপ পরিসংখ্যান
- মেসি রোনালদো ক্লাব পর্যায় পরিসংখ্যান
- মেসি রোনালদো শিরোপা পরিসংখ্যান
- লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত অর্জন
- লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো মোট লাল কার্ড, হলুদ কার্ড ও গোল পরিসংখ্যান
- মেসি নাকি রোনালদো কে সেরা
- মতামত
বর্তমান ফুটবল বিশ্ব তাদের সেরাদেরও সেরা বলে থাকেন। খেলা টাইম এর এই নিবন্ধে মেসি রোনালদো পরিসংখ্যান ২০২৬ জানুন বিস্তারিতসহ।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনবৃত্তান্ত
লিওনেল মেসি ব্যক্তিগত জীবনবৃত্তান্ত
ক্রিস্টিয়ানো রোনালদো ব্যক্তিগত জীবনবৃত্তান্ত
মেসি রোনালদো জাতীয় দলের পরিসংখ্যান
লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো তাদের জাতীয় দলের হয়ে একাধিকবার ফিফা বিশ্বকাপসহ আর্ন্তজাতিক অনেক র্টুনামেন্টে অংশগ্রহণ করেছেন। নিচে মেসি রোনালদো জাতীয় দলের পরিসংখ্যান ছক আকারে তুলে ধরা হলোঃ
| পরিসংখ্যান | লিওনেল মেসি | ক্রিস্টিয়ানো রোনালদো |
|---|---|---|
| জাতীয় দলে প্রথম ম্যাচ | ১৭ই আগস্ট ২০০৫ | ২০ই আগস্ট ২০০৩ |
| জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন | ১৯৬ টি | ২২৬ টি |
| গোল করেছেন | ১১৫ টি | ১৪৩ টি |
| এ্যাসিস্ট করেছেন | ৬১ টি | ৪৬ টি |
মেসি রোনালদো ফিফা বিশ্বকাপ পরিসংখ্যান
লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় দলের হয়ে একাধিকবার ফিফা বিশ্বকাপ র্টুনামেন্টে অংশগ্রহণ করেছেন। নিচে মেসি রোনালদো ফিফা বিশ্বকাপ পরিসংখ্যান ছক আকারে তুলে ধরা হলোঃ
| পরিসংখ্যান | লিওনেল মেসি | ক্রিস্টিয়ানো রোনালদো |
|---|---|---|
| জাতীয় দলের হয়ে ফিফা বিশ্বকাপ খেলেছেন | ৫ টি | ৫ টি |
| ফিফা বিশ্বকাপে ম্যাচ খেলেছেন | ২৬ টি | ২২ টি |
| গোল করেছেন | ১৩ টি | ৮ টি |
| এ্যাসিস্ট করেছেন | ৮ টি | ২ টি |
| ফিফা বিশ্বকাপ জিতেছেন | ১ বার | ০ |
মেসি রোনালদো ক্লাব পর্যায় পরিসংখ্যান
লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো একাধিক ক্লাবের হয়ে বিভিন্ন র্টুনামেন্টে অংশগ্রহণ করেছেন এবং একাধিক শিরোপা জয় করেছেন। নিচে মেসি রোনালদো ক্লাব পরিসংখ্যান দেখানো হলো।
লিওনেল মেসির ক্লাব পরিসংখ্যান
বর্তমানে লিওনেল মেসি ইন্টার মিয়ামি সিএফ -এ খেলেন, যা আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) -এর একটি ক্লাব। মেসি ইন্টার মিয়ামি -তে জুলাই ২০২৩ থেকে খেলছেন। এছাড়া মেসির পূর্ববর্তী সকল ক্লাবের পরিসংখ্যান ছক আকারে তুলে ধরা হলোঃ
| ক্লাবের নাম | ম্যাচ খেলেছেন | গোল করেছেন | এ্যাসিস্ট করেছেন |
|---|---|---|---|
| এফসি বার্সেলোনা | ৭৭৮ টি | ৬৭২ টি | ৩০৩ টি |
| এফসি বার্সেলোনা বি | ২২ টি | ৬ টি | ১ টি |
| প্যারিস সেন্ট জার্মেই এফসি/ পিএসজি | ৭৫ টি | ৩২ টি | ৩৫ টি |
| ইন্টার মায়ামি সিএফ | ৮৮ টি | ৭৭ টি | ৪৪ টি |
| মোট | ৯৬৩ ম্যাচ | ৭৮৭ গোল | ৩৮৩ এ্যাসিস্ট |
ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব পরিসংখ্যান
বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি প্রো লিগের একটি ক্লাব আল-নাসর এফসি -তে খেলেন। ক্রিস্টিয়ানো রোনালদো আল-নাসর -তে জানুয়ারি ২০২৩ সাল থেকে খেলছেন। এছাড়া রোনালদোর পূর্ববর্তী সকল ক্লাবের পরিসংখ্যান ছক আকারে তুলে ধরা হলোঃ
| ক্লাবের নাম | ম্যাচ খেলেছেন | গোল করেছেন | এ্যাসিস্ট করেছেন |
|---|---|---|---|
| রিয়াল মাদ্রিদ সিএফ | ৪৩৮ টি | ৪৫০ টি | ১৩১ টি |
| জুভেন্টাস এফসি | ১৩৪ টি | ১০১ টি | ২৮ টি |
| ম্যানচেস্টার ইউনাইটেড এফসি | ৩৪৬ টি | ১৪৫ টি | ৭৩ টি |
| স্পোর্টিং লিসবন | ৩১ টি | ৫ টি | ৬ টি |
| আল-নাসর এফসি | ১২৪ টি | ১০৯ টি | ২২ টি |
| মোট | ১০৭৩ ম্যাচ | ৮১০ গোল | ২৬০ এ্যাসিস্ট |
মেসি রোনালদো শিরোপা পরিসংখ্যান
লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো তাদের বিশ্বমানের খেলার মাধ্যমে একাধিক র্টুনামেন্টে নিজের দলকে জয়ী করেছে। এনে দিয়েছে দলকে একাধিক শিরোপা। নিচে মেসি রোনালাদো এর শিরোপা পরিসংখ্যান ছক আকারে তুলে ধরা হলোঃ
| প্রতিযোগিতা | লিওনেল মেসি | ক্রিস্টিয়ানো রোনালদো |
|---|---|---|
| লা লিগা চ্যাম্পিয়ন | ১০ বার | ২ বার |
| উয়েফা চ্যাম্পিয়নস লিগ | ৪ বার | ৫ বার |
| ফিফা ক্লাব বিশ্বকাপ | ৩ বার | ৪ বার |
| কোপা দেল রে | ৭ বার | ২ বার |
| উয়েফা সুপার কাপ | ৩ বার | ৩ বার |
| কোপা আমেরিকা | ২ বার | ০ |
| অলিম্পিক স্বর্ণপদক | ১ বার | ০ |
| বিশ্বকাপ ২০২২ | ১ বার | ০ |
| কোপ্পা ইতালিয়া | ০ | ১ বার |
| সুপারকোপ্পা ইতালিয়া | ০ | ২ বার |
| সৌদি সুপার কাপ | ০ | ১ বার |
| উয়েফা ন্যাশনাল লিগ | ০ | ১ বার |
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত অর্জন
মেসি ও রোনালদো ফুটবল ক্যারিয়ারে যতো অর্জন তা বিশ্বের অন্যসকল ফুটবলার থেকে অনেক বেশি। তদের ব্যক্তিগত অর্জনের জন্যই তদেরকে সবার থেকে আলাদা করা য়ায়। একনজরে দেখে আসা যাক লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত অর্জনঃ
| ব্যাক্তিগত অর্জন | লিওনেল মেসি | ক্রিস্টিয়ানো রোনালদো |
|---|---|---|
| ব্যালন ডি অর | ৮ বার | ৫ বার |
| ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল | ২ বার | ২ বার |
| ইউরোপীয় গোল্ডেন বুট | ৬ বার | ০ |
| ফিফা বিশ্ব সেরা পুরুষ খেলোয়াড় | ৩ বার | ৩ বার |
| লা লিগা সেরা খেলোয়ার | ৯ বার | ০ |
| চ্যাম্পিয়নস লিগ সর্বাধিক গোলদাতা | ৬ বার | ৭ বার |
| উয়েফা বর্ষ সেরা পুরুষ খেলোয়াড় | ৩ বার | ৪ বার |
| ফিফা বিশ্বকাপ জয়ী | ১ বার | ০ |
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো মোট লাল কার্ড, হলুদ কার্ড ও গোল পরিসংখ্যান
মেসি ও রোনালদোর ফুটবল ক্যারিয়ারে অর্থাৎ জাতীয় দল ও ক্লাবের হয়ে যতোগুলো লাল কার্ড ও হলুদ কার্ড পেয়েছে এবং জাতীয় দল ও ক্লাবের হয়ে যতোগুলো গোল করেছে তার পরিসংখ্যা একনজরে নিচে ছক আকারে দেখানো হলোঃ
| পরিসংখ্যান | লিওনেল মেসি | ক্রিস্টিয়ানো রোনালদো |
|---|---|---|
| লাল কার্ড (ক্লাব ও জাতীয় দল মিলে) | ৪ টি | ১৪ টি |
| হলুদ কার্ড (ক্লাব ও জাতীয় দল মিলে) | ১৫৮ টি | ১৬৫ টি |
| জাতীয় দলের হয়ে গোল | ১১৫ টি | ১৪৩ টি |
| ক্লাবের হয়ে গোল | ৭৮৭ টি | ৮১০ টি |
| দেশ ও ক্লাবের হয়ে মোট গোল সংখ্যা | ৯০৩ টি | ৯৫৩ টি |
মেসি নাকি রোনালদো কে সেরা
লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো বর্তমান সময়ের সেরা ফুটবল খেলোয়াড়। কিন্তু ভক্ত সমর্থকেরা নিজের প্রিয় খেলোয়াড়কে সবসময় সেরা বলে দাবী করে। সেটা শতভাগ মেসি এবং রোনালদোর ভক্ত সমর্থকের ব্যক্তিগত ব্যাপার। মেসি ও রোনালদো তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে সেরাটা দিয়ে জাতীয় দল ও ক্লাবের জন্য খেলে যাচ্ছে। তাদের একাধিক অর্জন তাদেরকে আরো অনন্য করে তুলেছে। ইতিহাসের পাতায় লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো নামটা লেখা হয়েছে তাদের সেরা সাফল্যের জন্য।
মেসি নাকি রোনালদো কে সেরা? ভক্ত সমর্থকের মধ্যে এমন মিষ্টি মধুর তর্ক-বিতর্ক চলছে এবং চলতেই থাকবে। সেরা কে, এমন প্রশ্নের উত্তর দিতে না পারলেও, এটা বলতে পারি যে, মেসি এবং রোনালদো দুজনেই ফুটবলের এক অনন্য নক্ষত্র। তারা দুজনই সর্বকালের সেরা ও কিংবদন্তী খেলোয়াড় হিসেবে সকলের কাছে পরিচিত হয়ে থাকবে। ফুটবল ইতিহাসে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
মতামত
কালের বিবর্তনে অনেক সেরা ও কিংবদন্তী খেলোয়াড় আসবে যাবে। তবে আমাদের এই প্রজন্ম আমৃত্যু লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো নামটা মনে রাখবে।
আপনার মতে, মেসি নাকি রোনালদো কে সেরা? আপনার প্রয়োজনীয় মতামত ও উত্তর কমেন্ট করে খেলা টাইম -কে জানান।
তাছাড়া ফুটবলের সকল আপডেট খরব সবার আগে পেতে খেলা টাইম -এর ফুটবল পাতায় চোখ রাখুন।
মেসি নাকি রোনালদো কে সেরা?
গোল পরিসংখ্যানে রেনালদো সেরা তবে বিশ্বকাপ পরিসংখ্যানে মেসি সেরা।
সর্বকালের সেরা ফুটবলার কে মেসি নাকি রোনালদো?
গোল পরিসংখ্যানে রেনালদো এগিয়ে তবে বিশ্বকাপ পরিসংখ্যানে মেসি এগিয়ে।
রোনালদোর মোট গোলের সংখ্যা কত?
জাতীয় দল ও ক্লাবের হয়ে রোনালদোর মোট গোল সংখ্যা ৯৫৩ টি।
মেসির মোট গোলের সংখ্যা কত?
দেশ ও ক্লাবের হয়ে মেসির মোট গোল সংখ্যা ৭৮৭ টি।
মেসির ব্যালন ডি অর কয়টি?
মেসির ব্যালন ডি অর ৮ টি।
রোনালদোর ব্যালন ডি অর কয়টি?
রোনালদোর ব্যালন ডি অর ৫ টি।
রোনালদোর লাল কার্ড কয়টি?
জাতীয় দল ও ক্লাবের হয়ে রোনালদোর মোট লাল কার্ড সংখ্যা ১৪ টি।
মেসির লাল কার্ড কয়টি?
জাতীয় দল ও ক্লাবের হয়ে মেসির মোট লাল কার্ড সংখ্যা ৪ টি।
মেসি কতবার বিশ্বকাপ জিতেছে?
মেসি ১ বার বিশ্বকাপ জিতেছে, ২০২২ বিশ্বকাপ।
রোনালদো কোন ক্লাবে খেলে?
বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি প্রো লিগের একটি ক্লাব আল-নাসর এফসি -তে খেলেন।
মেসি কোন ক্লাবে খেলে?
বর্তমানে লিওনেল মেসি ইন্টার মিয়ামি সিএফ -তে খেলেন।


