আরলিং হলান্ড নরওয়ে জাতীয় দলের ফুটবল। যাবে বর্তমানে গোল মেশিন নামেও ডাকা হয়ে থাকে। ফুটবল জগতে একটি ঝড়ের মতো উত্থান করেছেন আরলিং হলান্ড। ২১ জুলাই ২০০০ সালে জন্মগ্রহণকারী হলান্ডের ক্যারিয়ার শুরু হয় নরওয়ের ক্লাবগুলোতে। এবং পরবর্তীতে তিনি রেড বুল সালজবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ড এবং বর্তমানে ম্যানচেস্টার সিটির মতো শীর্ষ ক্লাবের হয়ে খেলে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। তার গোল করার অসাধারণ ক্ষমতা, গতি এবং শারীরিক শক্তি তাকে ফুটবলের সেরা স্ট্রাইকারদের একজন করে তুলেছে। আরলিং হলান্ডের মোট গোল কত ২০২৬ জানুন সর্বশেষ আপডেট খেলা টাইম এর এই নিবন্ধে।
হলান্ডের গোল পরিসংখ্যান ক্লাব এবং জাতীয় দল
আরলিং হলান্ডের ক্যারিয়ারে গোলের সংখ্যা অসাধারণ। তিনি একাধিক ক্লাব স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় যেমন লীগ, কাপ, ইউরোপীয়ান প্রতিযোগিতা ইত্যাদি র্টুনামেন্টে মোট ৩০৬টি গোল করেছেন ৩৭৯টি ম্যাচে। তাছাড়া আরলিং হলান্ড জাতীয় দল নরওয়ের হয়ে ৪৮টি ম্যাচে ৫৫টি গোল। নিচের ছকে হলান্ডের গোল পরিসংখ্যান ক্লাব এবং জাতীয় দল তুলে ধরা হলোঃ
| ক্লাব/দল | মোট ম্যাচ | মোট ম্যাচ |
|---|---|---|
| ব্রাইন ২ | ১৪ | ১৮ |
| ব্রাইন | ১৬ | ০ |
| মোল্ডে | ৫০ | ২০ |
| রেড বুল সালজবুর্গ | ২৭ | ২৯ |
| বরুসিয়া ডর্টমুন্ড | ৮৯ | ৮৬ |
| ম্যানচেস্টার সিটি | ১৭৯ | ১৫১ |
| মোট ম্যাচ ও গোল সংখ্যা | ৩৭৯ | ৩০৬ |
| নরওয়ে জাতীয় দল | ৪৮ | ৫৫ |
| সর্বমোট ম্যাচ ও গোল সংখ্যা | ৪২৭ | ৩৬১ |
এই পরিসংখ্যান থেকে দেখা যায় যে, হলান্ডের ক্লাব স্তরে গোল-প্রতি-ম্যাচ অনুপাত প্রায় ০.৮১ গোল প্রতি ম্যাচ। জাতীয় দলে হলান্ড নরওয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
আরলিং হলান্ডের ফুটবল ক্যারিয়ারে অর্জনসমূহ
আরলিং হলান্ড তার ফুটবল ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। নিচে আরলিং হলান্ডের ফুটবল ক্যারিয়ারে প্রধান ব্যক্তিগত, ক্লাব পর্যায় এবং জাতীয় দল পর্যায় অর্জনগুলো ছক আকারে দেওয়া হলোঃ
আরলিং হলান্ডের ব্যক্তিগত অর্জনসমূহঃ
| পুরস্কার/সম্মাননা | বছর/সিজন |
|---|---|
| ইউরোপীয়ান গোল্ডেন বুট | ২০২২–২৩ |
| ইউইএফএ মেনস প্লেয়ার অফ দ্য ইয়ার | ২০২২–২৩ |
| পিএফএ প্লেয়ার্স প্লেয়ার অফ দ্য ইয়ার | ২০২২–২৩ |
| গ্লোব সকার বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার | ২০২৩ |
| গার্ড মুলার ট্রফি | ২০২৩ |
| আইএফএফএইচএস ওয়ার্ল্ডস বেস্ট প্লেয়ার | ২০২৩ |
| গোল্ডেন বয় অ্যাওয়ার্ড | ২০২০ |
| গালবালেন (নরওয়েজিয়ান ফুটবলার অফ দ্য ইয়ার) | ২০২০, ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ (৬ বার) |
| অস্ট্রিয়ান ফুটবলার অফ দ্য ইয়ার | ২০১৯ |
| বুন্ডেসলিগা প্লেয়ার অফ দ্য সিজন | ২০২০–২১ |
| অস্ট্রিয়ান বুন্ডেসলিগা প্লেয়ার অফ দ্য সিজন | ২০১৯–২০ |
| প্রিমিয়ার লীগ গোল্ডেন বুট | ২০২২–২৩, ২০২৩–২৪ |
| ফিফা ফিফপ্রো মেনস ওয়ার্ল্ড ১১ | ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪ |
| প্রিমিয়ার লীগ প্লেয়ার অফ দ্য মান্থ | আগস্ট ২০২২, এপ্রিল ২০২৩, আগস্ট ২০২৪, সেপ্টেম্বর ২০২৫ |
আরলিং হলান্ডের ক্লাব পর্যায় অর্জনসমূহঃ
| ক্লাব | অর্জন / ট্রফি | সিজন / বছর |
|---|---|---|
| রেড বুল সালজবুর্গ | অস্ট্রিয়ান বুন্ডেসলিগা | ২০১৮–১৯, ২০১৯–২০ |
| রেড বুল সালজবুর্গ | অস্ট্রিয়ান কাপ | ২০১৯–২০ |
| বরুসিয়া ডর্টমুন্ড | ডিএফবি-পোকাল (জার্মান কাপ) | ২০২০–২১ |
| ম্যানচেস্টার সিটি | প্রিমিয়ার লীগ | ২০২২–২৩, ২০২৩–২৪, ২০২৪–২৫ |
| ম্যানচেস্টার সিটি | এফএ কাপ | ২০২২–২৩ |
| ম্যানচেস্টার সিটি | ইউইএফএ চ্যাম্পিয়নস লীগ | ২০২২–২৩ |
| ম্যানচেস্টার সিটি | ইউইএফএ সুপার কাপ | ২০২৩ |
| ম্যানচেস্টার সিটি | ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ | ২০২৩ (২০২৪-এ খেলা) |
আরলিং হলান্ডের জাতীয় দল নরওয়ের হয়ে অর্জনসমূহঃ
নরওয়ে জাতীয় দলের সাথে হলান্ড ২০২৬ ফিফা বিশ্বকাপের ইউরোপিয়ান কোয়ালিফায়ারে তার অসাধারণ পারফরম্যান্স উপহারের মাধ্যমে ১৬ গোল দিয়ে টপ স্কোরার হন। নরওয়েকে ২৮ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে সাহায্য করেছে। তাছাড়া নিচে আরলিং হলান্ডের জাতীয় দল নরওয়ের হয়ে অর্জনসমূহ উল্লেখ করা হলোঃ
| প্রতিযোগিতা | অর্জন | সিজন / বছর |
|---|---|---|
| নরওয়ে U১৭ | সিরেনকা কাপ | ২০১৬ |
| নরওয়ে সিনিয়র দল | ২০২৬ ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন | ২০২৫ কোয়ালিফায়ার (টপ স্কোরার) |
| উয়েফা নেশনস লীগ / ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার টপ স্কোরার | ২০২০–২১, ২০২২–২৩, ২০২৫–২৬) |
হলান্ডের এই অর্জনগুলো তার ফুটবল ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত তার ধারাবাহিকতা এবং শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়। ভবিষ্যতে তিনি আরও অনেক রেকর্ড ভাঙতে পারেন বলে আশা করা যায়, বিশেষ করে ম্যানচেস্টার সিটির সাথে।
আরলিং হলান্ডের ব্যক্তিগত জীবনী
আরলিং হলান্ড বর্তমান বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত ও সফল স্ট্রাইকারদের একজন। তার ব্যক্তিগত জীবনও তার ক্যারিয়ারের মতোই আকর্ষণীয় এবং সাধারণত। নিচে তার ব্যক্তিগত জীবনের বিস্তারিত তথ্য দেওয়া হলোঃ
মতামত
হলান্ড বর্তমানে নরওয়ের সর্বকালের সেরা গোলদাতা এবং প্রিমিয়ার লীগে দ্রুততম ১০০ এর অধিক গোল করা খেলোয়াড়দের একজন। তার গোলের হার বিশ্বের খুব কম স্ট্রাইকারেরই আছে। ভবিষ্যতে তিনি সম্ভবত ৪০০ গোলের মাইলফলক খুব তাড়াতাড়ি ছুঁয়ে ফেলবেন। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের হয়ে আরলিং হলান্ড তার ভক্তদের সেরা বিশ্বকাপ উপহার দেবে।
ফিফা বিশ্বকাপ ২০২৬ -এ হলান্ড কি পারবে সবচেয়ে বেশি গোলদাতা হতে? আপনার মতামত ও উত্তর খেলা টাইম কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তাছাড়া ফুটবলের সকল তরকা খেলোয়াড়দের পরিসংখ্যান জানতে চোখ রাখুন খেলা টাইম এর ফুটবল পাতায়।
আরলিং হলান্ডের মোট গোল কত?
আরলিং হলান্ডের মোট গোল ৩৬১ টি, জাতীয় দল ও ক্লাব পর্যায় মিলিয়ে।
আরলিং হলান্ড কোন দেশের খেলোয়াড়?
আরলিং হলান্ড নরওয়ে জাতীয় দলের ফুটবল খেলোয়াড়।
আরলিং হলান্ড কোন ক্লাবে খেলে?
আরলিং হলান্ড বর্তমানে ম্যানচেস্টার সিটি ক্লাবে খেলেন।
আরলিং হলান্ডের মার্কেট ভ্যালু কত?
আরলিং হলান্ডের বর্তমান মার্কেট ভ্যালু ২০০ মিলিয়ন ইউরো।


