KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Home » Blog » ফ্রান্সের খেলা কবে ২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি
সময়সূচি

ফ্রান্সের খেলা কবে ২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি

SRABON
By Shaharia Islam Srabon
Published: January 18, 2026
Last updated: January 19, 2026
6 Min Read
Share
ফ্রান্সের খেলা কবে ২০২৬ ফিফা বিশ্বকাপে – ফ্রান্স বনাম দক্ষিণ কোরিয়া, সুইডেন ও মেক্সিকোর ম্যাচের তারিখ ও বাংলাদেশ সময়সূচি
ফ্রান্সের খেলা কবে? ২০২৬ ফিফা বিশ্বকাপে ফ্রান্সের গ্রুপ পর্বের ম্যাচ সময়সূচি (বাংলাদেশ সময়)

ফিফা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম পরাশক্তি এবং বর্তমান সময়ের অন্যতম ধারাবাহিক দল ফ্রান্স। ১৯৯৮ এবং ২০১৮ সালে দুইবার বিশ্বজয়ের খেতাব অর্জনকারী এই দলটি গত ২০২২ বিশ্বকাপের রানার্স-আপ। ফ্রান্স একমাত্র দল যারা গত তিনটি বিশ্বকাপের দুটিতেই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফরাসি খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে ইতিমধ্যেই নিজেকে বিশ্বকাপের মঞ্চে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। খেলা টাইম-এর এই নিবন্ধে আজকে আমরা জানাবো ফ্রান্সের খেলা কবে ফিফা বিশ্বকাপ ২০২৬।

Contents
  • ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ফ্রান্সের খেলা কবে ও কখন
  • বিশ্বকাপ ২০২৬: গ্রুপ ডি-তে ফ্রান্স ও প্রতিপক্ষদের আগের লড়াইয়ের চিত্র
  • ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ফ্রান্সের রেকর্ড ও পারফরম্যান্স
  • ২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে আপনাদের জিজ্ঞাসা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ফ্রান্সের খেলা কবে ও কখন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর এবারের আসরটি ৪৮টি দলকে ১২টি আলাদা গ্রুপে বিভক্ত করে গঠিত হয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। যেখানে ২ বার বিশ্বকাপ জয়ী দল ফ্রান্স গ্রুপ ডি-তে রয়েছে এবং ফ্রান্সের প্রতিপক্ষ দল হিসেবে রয়েছে মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপ ২০২৬ ফ্রান্সের খেলার তারিখ ও সময় নিচে ছক আকারে দেখানো হলো:

তারিখম্যাচসময় (বাংলাদেশ সময়)
১৫ জুন ২০২৬ফ্রান্স বনাম দক্ষিণ কোরিয়ারাত ১:০০ টায়
২১ জুন ২০২৬ফ্রান্স বনাম সুইডেনরাত ১০:০০ টায়
২৬ জুন ২০২৬ফ্রান্স বনাম মেক্সিকোভোর ৪:০০ টায়

প্রতিটি দল গ্রুপ পর্বে মোট ৩টি করে খেলা পাবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল প্রতিটি গ্রুপ থেকে যাবে পরবর্তী প্লে-অফ রাউন্ডে। যেখান থেকে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল ও পরবর্তী বিশ্বকাপ জয়ী দল কে হবে।

ফ্রান্স জাতীয় ফুটবল দলের বর্তমান ফোকাস তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণ। দিদিয়ের দেশঁ-র দীর্ঘমেয়াদী কোচিং বা জিনেদিন জিদানের সম্ভাব্য আগমনের গুঞ্জন থাকলেও, ফরাসিরা তাদের আক্রমণাত্মক শৈলী ধরে রেখেছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফ্রান্স তাদের রক্ষণভাগ এবং মাঝমাঠকে ঢেলে সাজিয়েছে। রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে এবং অরেলিয়েন চুয়ামেনি ও এদুয়ার্দো কামাভিঙ্গার মতো তরুণ তুর্কিদের নিয়ে ফ্রান্স এবার আরও ক্ষিপ্রগতিতে মাঠে নামবে।

২০২৬ বিশ্বকাপে ফ্রান্সের সাফল্যের পরিসংখ্যান অনেকটা নির্ভর করবে অধিনায়ক এমবাপ্পে, ডেম্বেলে এবং সালিবাদের উপর। তাছাড়া তরুণ প্রতিভা ওয়ারেন জাইরে-এমেরি এবং বারকোলার মতো উদীয়মান তারকারা ২০২৬ নাগাদ আরও পরিণত হবে, যা ফ্রান্সের স্কোয়াড ডেপথ বা বেঞ্চ স্ট্রেন্থ বাড়িয়ে দেবে বহুগুণ। ফ্রান্স এবার তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা বা ‘থ্রি-স্টার’ মিশন পূরণ করতে মাঠে নামবে। আমরা আশাবাদী ফিফা বিশ্বকাপ ২০২৬ ফ্রান্স আমাদের দারুণ খেলা উপহার দেবে।

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ ডি-তে ফ্রান্স ও প্রতিপক্ষদের আগের লড়াইয়ের চিত্র

ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ ডি-তে থাকা ফ্রান্সের তিন প্রতিপক্ষের পূর্ববর্তী সকল বিশ্বকাপ ম্যাচের সমীকরণ তুলে ধরা হলো।

  • ফ্রান্স বনাম দক্ষিণ কোরিয়া: বিশ্বকাপে এই দুই দল আগে একবার মুখোমুখি হয়েছিল। ২০০৬ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। থিয়েরি অঁরির গোলে এগিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি ফরাসিদের।
  • ফ্রান্স বনাম সুইডেন: ইউরোপীয় এই দুই দল একে অপরের অতি পরিচিত হলেও বিশ্বকাপের মঞ্চে তাদের দেখা কমই হয়েছে। তবে বিশ্বকাপ বাছাইপর্ব এবং নেশন্স লিগে তাদের দ্বৈরথ সবসময়ই হাড্ডাহাড্ডি হয়। সুইডেনের ফিজিক্যাল ফুটবলের বিপরীতে ফ্রান্সের গতি সবসময়ই পরীক্ষার মুখে পড়ে।
  • ফ্রান্স বনাম মেক্সিকো: বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্স ও মেক্সিকো বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ২০১০ সালের অঘটনটি উল্লেখযোগ্য। পরিসংখ্যান নিচে দেওয়া হলো:
সালখেলাখেলার ফলাফল
১৯৩০ বিশ্বকাপফ্রান্স বনাম মেক্সিকো৪-১
১৯৫৪ বিশ্বকাপফ্রান্স বনাম মেক্সিকো৩-২
১৯৬৬ বিশ্বকাপফ্রান্স বনাম মেক্সিকো১-১
২০১০ বিশ্বকাপফ্রান্স বনাম মেক্সিকো০-২

বিশ্বকাপে ফ্রান্স ও মেক্সিকো ৪ বার মুখোমুখি হয়েছে, যেখানে ফ্রান্সের জয় ২টিতে, ১টি ড্র এবং ১টিতে মেক্সিকো জয়ী হয়েছিল। ২০১০ সালে মেক্সিকোর কাছে ২-০ গোলের হারটি ছিল ফ্রান্সের ফুটবলের এক কালো অধ্যায়। তবে ২০২৬ সালে ফ্রান্স সেই হারের প্রতিশোধ নিতে চাইবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ফ্রান্সের রেকর্ড ও পারফরম্যান্স

২ বারের বিশ্বকাপ জয়ী দল ফ্রান্স বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে বিবেচিত। বর্তমানে ফ্রান্স ফিফা ফুটবল ২০২৬ র‍্যাংকিং-এ ২ নাম্বার অবস্থানে রয়েছে। অন্যদিকে ফিফা ফুটবল ২০২৬ র‍্যাংকিং-এ মেক্সিকো রয়েছে ১৫, সুইডেন রয়েছে ২৮, এবং দক্ষিণ কোরিয়া রয়েছে ২৩ নাম্বারে। শিরোপা, র‍্যাংকিং অবস্থান ও ম্যাচ জয়ের পরিসংখ্যান অনুয়ায়ী গ্রুপ ডি-তে ফ্রান্সের অবস্থান ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অনেকটাই শক্তিশালী। তবে মেক্সিকোর ঘরের মাঠের সুবিধা (যেহেতু তারা সহ-আয়োজক) এবং দক্ষিণ কোরিয়ার গতিময় ফুটবল যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।

তারপরেও আমরা ফ্রান্সের ভক্ত হিসেবে আশা করতে পারি যে, ফিফা বিশ্বকাপ ২০২৬ ফ্রান্স গ্রুপ পর্বের সবগুলো খেলায় জয়ী হয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে প্লে-অফ রাউন্ডে উত্তীর্ণ হবে।

২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে আপনাদের জিজ্ঞাসা

আমরা আশাবাদী যে, ফিফা বিশ্বকাপ ২০২৬ ফ্রান্স দারুণ খেলা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নেবে। আপনার কাছে আজকের প্রশ্ন, ফ্রান্স কি তাদের তৃতীয় শিরোপা জিততে পারবে? আপনার মতামত ও উত্তর খেলা ডেস্ক-কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর সকল আপডেট খবর সবার আগে পেতে খেলা টাইম এর ফুটবল পাতায় চোখ রাখুন।

আরও পরুনঃ বার্সেলোনা খেলা কবে ২০২৬ জানুন সময়সূচি


বিশ্বকাপে ফ্রান্স কোন গ্রুপে?

বিশ্বকাপে ফ্রান্স ডি গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া।

বিশ্বকাপে ফ্রান্সের প্রতিপক্ষ কে কে?

বিশ্বকাপে ফ্রান্স এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া।

ফ্রান্স বিশ্বকাপে কতবার অংশগ্রহণ করেছে?

ফ্রান্স ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ থেকেই তারা নিয়মিত অংশ নিচ্ছে এবং এখন পর্যন্ত ১৬ বার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে।

ফ্রান্স কতবার বিশ্বকাপ জিতেছে?

ফ্রান্স মোট ২ বার বিশ্বকাপ জিতেছে। ১৯৯৮ সালে নিজেদের মাটিতে এবং ২০১৮ সালে রাশিয়ায়। এছাড়াও ২০০৬ এবং ২০২২ সালে তারা রানার্স-আপ হয়েছিল।

ফুটবল বিশ্বকাপ কবে শুরু হবে?

ফিফা বিশ্বকাপ ১২ই জুন ২০২৬ তারিখ রাত ১টায় শুরু হবে।
SRABON
ByShaharia Islam Srabon
Follow:
Hi, I’m someone who prefers calm conversations and meaningful connections. I usually listen more than I speak and like to think before sharing my thoughts.
1 Comment 1 Comment
  • Pingback: স্পেনের খেলা কবে? জানুন ফিফা বিশ্বকাপ ২০২৬ স্পেনের সময়সূচি | KhelaTime.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

আইপিএল ২০২৬ পয়েন্ট টেবিল আজকের আপডেট
আইপিএল পয়েন্ট টেবিল ২০২৬
April 5, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি স্কোয়াড
March 21, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল স্কোয়াড
March 19, 2026
আইপিএল ২০২৬ সময়সূচী: প্রথম পর্যায়ের ২০ ম্যাচের বিস্তারিত তালিকা প্রকাশিত
আইপিএল ২০২৬ সময়সূচী: প্রথম ২০ ম্যাচের তালিকা, ভেন্যু ও সময়
March 16, 2026
স্পেন খেলোয়াড় তালিকা
ফিফা বিশ্বকাপ ২০২৬ স্পেন স্কোয়াড
March 15, 2026

YOU MAY ALSO LIKE

বার্সেলোনা খেলা কবে ২০২৬ জানুন সময়সূচি

ফুটবলের জগতে এফসি বার্সেলোনা একটি অমর নাম। কাতালান ক্লাবটি তার সমৃদ্ধ ইতিহাস, দুর্দান্ত খেলোয়াড় এবং অসাধারণ সাফল্যের জন্য বিখ্যাত। ২০২৫-২৬…

সময়সূচি
January 13, 2026

ব্রাজিলের খেলা কবে ২০২৬ জানুন সময়সূচি ও বিস্তারিত

ব্রাজিল ফুটবল দল বিশ্বের সবচেয়ে সফল এবং জনপ্রিয় দলগুলির মধ্যে একটি। তাদের খেলার স্টাইল জিঙ্গা নামে পরিচিত যা ফুটবল প্রেমীদের…

সময়সূচি
February 7, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল ম্যাচের সময়সূচি

ফুটবলের ইতিহাসে ফিফা বিশ্বকাপ ২০২৬ প্রথম বারের মতো ৪৮টি দলের অংশ গ্রহণ দেখবে সারা বিশ্বের ফুটবল প্রেমী মানুষ। এবারের ২০২৬…

সময়সূচি
February 27, 2026

বিসিএল ২০২৬ কবে? সময়সূচী, দল ও স্কোয়াড অ্যানালাইসিস

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, বিসিএল ২০২৬ কবে? । ঘরোয়া ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ ক্রিকেট…

ক্রিকেটসময়সূচি
February 18, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?