স্প্যানিশ ফুটবল বা লা লিগার কথা বললেই সবার আগে যে নাম টি চোখের সামনে ভেসে ওঠে, তা হলো ‘লস ব্লাঙ্কোস’ বা রিয়াল মাদ্রিদ। শতাব্দীর সেরা এই ক্লাবটি স্পেনের ঘরোয়া লিগে নিজেদের আধিপত্য বজায় রেখেছে বছরের পর বছর। আপনি কি জানেন রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত মোট কতবার লা লিগা জিতেছে? চলুন খেলা টাইমের আজকের এই ব্লগে আমরা জানবো রিয়াল মাদ্রিদের লা লিগা জয়ের সঠিক পরিসংখ্যান ও কিছু অজানা রেকর্ড।
রিয়াল মাদ্রিদ ক্লাব ইতিহাস ও বিশ্ব ফুটবলে অবস্থান
রিয়াল মাদ্রিদ প্রতিষ্ঠিত হয় ৬ মার্চ ১৯০২ সালে এবং শুরুতে এই ক্লাবটির নাম ছিল মাদ্রিদ ফুটবল ক্লাব। ১৯২০ সালে স্পেনের রাজা আলফোন্সো ক্লাবটিকে “রিয়াল” উপাধি দেন, আর এরপর থেকেই ক্লাবটির নামকরণ করা হয় রিয়াল মাদ্রিদ এবং লোগোতে যুক্ত হয় রাজকীয় মুকুট। বর্তমানে রিয়াল মাদ্রিদ স্পেনের লা লিগা সর্বোচ্চবার জয়ী ক্লাব। পাশাপাশি তারা ইউরোপের শ্রেষ্ঠত্যের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও আধিপত্য বিস্তার করে রেখেছে। রিয়াল মাদ্রিদের জার্সির প্রধান রঙ সাদা। এই কারণেই ক্লাবটি “লস ব্লাঙ্কোস” নামে পরিচিত। সাদা জার্সি তাদের শুদ্ধতা, আধিপত্য এবং ঐতিহ্যের প্রতীক।
রিয়াল মাদ্রিদ কতবার লা লিগা জিতেছে জানুন
রিয়াল মাদ্রিদ মোট ৩৬ বার লা লিগা জিতেছে। সর্বশেষ ২০২৩–২৪ সিজন বিজয়ী। টেবিলে প্রত্যেক জয়ের সিজন, পয়েন্ট এবং সংক্ষিপ্ত নোট যুক্ত করা হয়েছে। রিয়াল মাদ্রিদের লা লিগা জয়ের প্রত্যেক সিজনের বিস্তারিত তালিকা নিচে টেবিল আকারে দেওয়া হলো।
| সিজন | পয়েন্ট | সংক্ষিপ্ত নোট |
|---|---|---|
| ১৯৩১–৩২ | ২৮ | প্রথম শিরোপা, মাদ্রিদ এফসি নামে |
| ১৯৩২–৩৩ | ২৮ | টানা দ্বিতীয় শিরোপা |
| ১৯৫৩–৫৪ | ৪০ | আলফ্রেদো ডি স্টেফানো যুগের শুরু |
| ১৯৫৪–৫৫ | ৪৬ | টানা দ্বিতীয় |
| ১৯৫৬–৫৭ | ৪৪ | সোনালি যুগ চলমান |
| ১৯৫৭–৫৮ | ৪৫ | ইউরোপীয় আধিপত্যের সাথে দেশীয় সাফল্য |
| ১৯৬০–৬১ | ৫২ | টানা ৫ শিরোপার প্রথম (১৯৬০–৬৫) |
| ১৯৬১–৬২ | ৪৩ | টানা দ্বিতীয় |
| ১৯৬২–৬৩ | ৪৯ | টানা তৃতীয় |
| ১৯৬৩–৬৪ | ৪৬ | টানা চতুর্থ |
| ১৯৬৪–৬৫ | ৪৭ | টানা পঞ্চম (রেকর্ড) |
| ১৯৬৬–৬৭ | ৪৭ | ৬০-এর দশকের শেষভাগ |
| ১৯৬৭–৬৮ | ৪২ | ধারাবাহিকতা বজায় |
| ১৯৬৮–৬৯ | ৪৭ | আরও একটি শিরোপা |
| ১৯৭১–৭২ | ৪৭ | ৭০-এর দশকের শুরু |
| ১৯৭৪–৭৫ | ৫০ | লা কুইন্টা দেল বুইট্রে যুগের পথে |
| ১৯৭৫–৭৬ | ৪৮ | টানা দ্বিতীয় |
| ১৯৭৭–৭৮ | ৪৭ | ধারাবাহিক সাফল্য |
| ১৯৭৮–৭৯ | ৪৭ | টানা দ্বিতীয় |
| ১৯৭৯–৮০ | ৫৩ | ৭০-এর দশকের শেষ |
| ১৯৮৫–৮৬ | ৫৬ | টানা ৫ শিরোপার দ্বিতীয় (১৯৮৫–৯০) |
| ১৯৮৬–৮৭ | ৬৬ | লা কুইন্টা দেল বুইট্রে যুগ |
| ১৯৮৭–৮৮ | ৬২ | টানা তৃতীয় |
| ১৯৮৮–৮৯ | ৬২ | টানা চতুর্থ |
| ১৯৮৯–৯০ | ৬২ | টানা পঞ্চম (রেকর্ড) |
| ১৯৯৪–৯৫ | ৫৫ | ৯০-এর দশকের শুরু |
| ১৯৯৬–৯৭ | ৯২ | প্রি-গ্যালাকটিকোস যুগ |
| ২০০০–০১ | ৮০ | গ্যালাকটিকোস শুরু |
| ২০০২–০৩ | ৭৮ | ফিগো, জিদান যুগ |
| ২০০৬–০৭ | ৭৬ | রোনাল্ডো, রাউল যুগ |
| ২০০৭–০৮ | ৮৫ | টানা দ্বিতীয় |
| ২০১১–১২ | ১০০ | মৌরিনহো যুগ, রেকর্ড ১০০ পয়েন্ট |
| ২০১৬–১৭ | ৯৩ | জিদান যুগ, আধুনিক সাফল্য |
| ২০১৯–২০ | ৮৭ | জিদানের দ্বিতীয় মেয়াদ |
| ২০২১–২২ | ৮৬ | আনচেলত্তি যুগ |
| ২০২৩–২৪ | ৯৫ | সর্বশেষ শিরোপা, রেকর্ড ৩৬তম |
রিয়াল মাদ্রিদ ক্লাবের দেশীয় সাফল্য (ডোমেস্টিক ট্রফি)
রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত লা লিগা শিরোপা জিতেছে ৩৬ বার, যা স্পেনের যেকোনো ক্লাবের মধ্যে সর্বোচ্চ। নিয়মিত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ধারাবাহিকতার কারণে তারা লিগ ফুটবলে সবচেয়ে সফল দল হিসেবে পরিচিত। কোপা দেল রে শিরোপা তারা জিতেছে ২০ বার। যদিও এই টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদ সব সময় মূল ফোকাসে থাকেনি, তবুও গুরুত্বপূর্ণ সময়ে তারা নিজেদের শক্তিমত্তা প্রমাণ করেছে। এছাড়াও তারা স্প্যানিশ সুপার কাপ জিতেছে ১৩ বার, যা দেশীয় প্রতিযোগিতায় তাদের ধারাবাহিক সাফল্যকে আরও শক্ত ভিত্তি দেয়।
| প্রতিযোগিতা | জয়ের সংখ্যা |
|---|---|
| লা লিগা (La Liga) | ৩৬ |
| কোপা দেল রে (Copa del Rey) | ২০ |
| সুপারকোপা দে এস্পানা (Supercopa de España) | ১৩ |
| কোপা এভা দুয়ার্তে (Copa Eva Duarte) | ১ |
| কোপা দে লা লিগা (Copa de la Liga) | ১ |
| মোট দেশীয় | ৭১ |
রিয়াল মাদ্রিদ ক্লাবের আন্তর্জাতিক সাফল্য (ইন্টারন্যাশনাল ট্রফি)
রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে ১৫ বার, যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। ইউরোপের মঞ্চে বড় ম্যাচে পারফর্ম করার দক্ষতার কারণে তারা পরিচিত “ইউরোপের রাজা” নামে। এছাড়াও তারা উয়েফা সুপার কাপ জিতেছে ৫ বার, যেখানে ইউরোপের সেরা ক্লাবগুলোর বিপক্ষে নিজেদের শক্তি প্রমাণ করেছে। বিশ্ব মঞ্চে রিয়াল মাদ্রিদ ফিফা ক্লাব বিশ্বকাপ এবং আগের ইন্টারকন্টিনেন্টাল কাপ মিলিয়ে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে, যা তাদেরকে সর্বকালের অন্যতম সফল আন্তর্জাতিক ক্লাবে পরিণত করেছে।
| প্রতিযোগিতা | জয়ের সংখ্যা |
|---|---|
| উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League / European Cup) | ১৫ |
| উয়েফা সুপার কাপ (UEFA Super Cup) | ৬ |
| উয়েফা কাপ (UEFA Cup, এখন Europa League) | ২ |
| ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ (FIFA Club World Cup) | ৫ |
| ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup) | ৩ |
| ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ (FIFA Intercontinental Cup) | ১ |
| লাতিন কাপ (Latin Cup) | ২ |
| আইবেরোআমেরিকান কাপ (Iberoamerican Cup) | ১ |
| মোট আন্তর্জাতিক শিরোপা | ৩৫ |
আরও পড়ুনঃ বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ কে বেশি ম্যাচ জিতেছে জানুন পরিসংখ্যান
রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা, কে সেরা
লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রধান প্রতিদ্বন্দ্বী এফসি বার্সেলোনা। দর্শকদের মনে প্রায়ই প্রশ্ন জাগে, শিরোপা জয়ের দৌড়ে কে এগিয়ে? পরিসংখ্যানে রিয়াল মাদ্রিদ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে বেশ খানিকটা এগিয়ে আছে। রিয়াল মাদ্রিদ ৩৬টি শিরোপা জিতলেও এফসি বার্সেলোনা জিতেছে ২৭টি শিরোপা। অর্থাৎ, রিয়াল মাদ্রিদ বর্তমানে বার্সেলোনার চেয়ে ৯টি লিগ শিরোপায় এগিয়ে আছে। এই ব্যবধান কমানো বার্সেলোনার জন্য বেশ চ্যালেঞ্জিং বটে।
রিয়াল মাদ্রিদ নিয়ে কিছু প্রশ্নোত্তর
ইউরোপের সবচেয়ে সফল ক্লাবগুলোর মধ্যে একটি হলো রিয়াল মাদ্রিদ, এই দল নিয়ে মানুষের মধ্যে আগ্রহের কমতি নেই, রিয়াল মাদ্রিদ নিয়ে কমন কিছু প্রশ্নের উত্তর উল্লেখ করা হলো –
প্রশ্ন: রিয়াল মাদ্রিদ কতবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে?
উত্তর: রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ ১৫ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে।
প্রশ্ন: রিয়াল মাদ্রিদ কোন দেশের ক্লাব?
উত্তর: রিয়াল মাদ্রিদ স্পেনের একটি পেশাদার ফুটবল ক্লাব।
প্রশ্ন: রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড় কে?
উত্তর: ট্রফি ও গোলের দিক থেকে সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন ক্রিশ্চিয়ানো রোনালদো।
প্রশ্ন: রিয়াল মাদ্রিদের বর্তমান সভাপতি কে?
উত্তর: রিয়াল মাদ্রিদের বর্তমান সভাপতি হলেন ফ্লোরেন্তিনো পেরেজ।

