লিওনেল মেসির অসাধারণ নেতৃত্বে আর্জেন্টিনা ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে তাদের তৃতীয় বিশ্বকাপ জিতেছিলো। তার পর থেকে আর্জেন্টিনা সমার্থকরা একটি ম্যাচও মিস না করার জন্য ম্যাচের আগে আর্জেন্টিনা খেলা কবে জানতে চাই। গতবারের কাতার বিশ্বকাপের মতোই এবারও জাঁকজমকপূর্ণ ২০২৬ ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। খেলা টাইম এর এই নিবন্ধে আপনাদের জানাবো, আর্জেন্টিনা খেলা কবে ২০২৬ ফিফা বিশ্বকাপে।
ফিফা বিশ্বকাপ ২০২৬ এবারের আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে, যারা ১২টি গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করবে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে গ্রুপ জে -তে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান।
আমরা সবাই জানি, ২০২২ সালের বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য ফুটবল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় ছিলো। ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয়ের পেছনে লিওনেল মেসির অবদান ছিল অসাধারণ, আর বাকি খেলোয়াড়রাও নিজ নিজ জায়গা থেকে দুর্দান্ত খেলা উপহার দিয়েছিলেন। তবে মাঠের বাইরে দর্শকদের উন্মাদনা ও সমর্থন ছিল এই সাফল্যের আরেকটি বড় অংশ। বিজয় উদযাপনের দৃশ্যগুলো এখনো সকলের চোখে ভাসে।
এবারও ফুটবল প্রেমীরা মেসি ও আর্জেন্টিনাকে উৎসাহ দিতে প্রস্তুত। তাই আপনার প্রিয় দলের কোনো ম্যাচ যেন মিস না হয়, সেজন্য খেলা টাইম এর এই নিবন্ধে বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনার গ্রুপ পর্বের সকল খেলার সময়সূচী জানিয়ে দিচ্ছি।
আর্জেন্টিনার খেলার সময়সূচী ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর এবারের ২৩ তম আসরটিতে ৪৮ টি দলকে ১২ টি পৃথক গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপে ৪ টি করে দল থাকবে। যেখানে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ জে -তে রয়েছে এবং তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। আর্জেন্টিনার খেলার সময়সূচী ফিফা বিশ্বকাপ ২০২৬ নিচে ছক আকারে দেখানো হলো:
| খেলার তারিখ | খেলা | বাংলাদেশ সময় অনুযায়ী |
| ১৬ ই জুন ২০২৬ | আর্জেন্টিনা বনাম আলজেরিয়া | সকাল ৭:০০ টায় |
| ২২ শে জুন ২০২৬ | আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া | রাত ১১:০০ টায় |
| ২৮ শে জুন ২০২৬ | আর্জেন্টিনা বনাম জর্ডান | সকাল ৮:০০ টায় |
প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে খেলা পাবে, এবং প্রতিটি গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্টধারী দল যাবে পরবর্তী রাউন্ড বা প্লে-অফ রাউন্ডে। প্লে-অফ রাউন্ড থেকে নির্ধারিত হবে কোয়াটার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল ও এবারের বিশ্বকাপ জয়ী দল।
বিশ্বকাপে আর্জেন্টিনার সাথে তিন প্রতিপক্ষের পূর্ববর্তী সমীকরণ
আর্জেন্টিনার পরিসংখ্যান ফিফা বিশ্বকাপ ২০২৬
আর্জেন্টিনা ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জয়ের মাধ্যমে তাদের তৃতীয় শিরোপা ঘরে তুলেছে এবং বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত, আসন্ন ২০২৬ বিশ্বকাপে গ্রুপ জে-তে রয়েছে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে খেলবে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান।
২০২৬ সালের শুরুর দিকের তথ্য অনুযায়ী বর্তমান ফিফা র্যাংকিং -এ আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। যেখানে আলজেরিয়া ৩৪ নম্বরে, অস্ট্রিয়া ২৪ নম্বরে এবং জর্ডান ৬৪ নম্বরে রয়েছে। শিরোপা জয়ের ইতিহাস, বর্তমান ফর্ম, র্যাংকিং এবং সামগ্রিক পরিসংখ্যান বিবেচনা করলে গ্রুপ জে-তে আর্জেন্টিনা স্পষ্টভাবে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে একধাপ এগিয়ে রয়েছে।
আর্জেন্টিনা সমর্থক হিসেবে আমরা আশাবাদী যে, লিওনেল মেসি ও তার সতীর্থরা গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয়ী হয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে যাওয়ার পথ সহজ করে নেবে। এই গ্রুপটি আর্জেন্টিনার জন্য আরো একটি সুবর্ণ সুযোগ, যেখান থেকে তারা আবারও বিশ্বকাপ জয়ের পথে শক্তিশালী পদক্ষেপ নিতে পারবে।

মতামত
বয়স অনুযায়ী ধরে নিতেই পারি লিওনেল মেসির ২০২৬ ফিফা বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, দৃঃখজনক হলেও এটাই সত্য। মেসি ভক্ত হিসেবে আপনার কাছে প্রশ্ন হলো, লিওনেল মেসি তার শেষ বিশ্বকাপে কয়টি গোল করতে পারবে? আপনার মতামত ও উত্তর খেলা টাইম -কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর সকল আপডেট খবর সবার আগে পেতে খেলা টাইম এর ফুটবল পাতায় চোখ রাখুন।
আর্জেন্টিনার খেলা কবে?
ফিফা বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনার বনাম আলজেরিয়া খেলাটি ১৬ জুন ২০২৬ তারিখ সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপে আর্জেন্টিনা কোন গ্রুপে?
বিশ্বকাপে আর্জেন্টিনা জে গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান।
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে কে?
বিশ্বকাপে আর্জেন্টিনা জে গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান।
আর্জেন্টিনা বিশ্বকাপে কতবার অংশগ্রহণ করেছে?
আর্জেন্টিনা বিশ্বকাপে ১৯৩০ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ১৭ বার অংশগ্রহণ করেছে।
আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ জিতেছে?
আর্জেন্টিনা মোট তিন বার বিশ্বকাপ জিতেছে। ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ বিশ্বকাপ।
আর্জেন্টিনার খেলা কবে ২০২৬?
ফিফা বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনার বনাম আলজেরিয়া খেলাটি ১৬ জুন ২০২৬ তারিখ সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে।
ফুটবল বিশ্বকাপ কবে শুরু হবে?
ফিফা বিশ্বকাপ ১২ই জুন ২০২৬ তারিখ রাত ১ টায় শুরু হবে।


