ক্রিকেটের জগতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট যা তরুণ খেলোয়াড়দের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয়। এই টুর্নামেন্টটি ১৯৮৮ সাল থেকে শুরু হয়েছে এবং প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয়। এখান থেকে বিশ্ব ক্রিকেটে অনেক তারকা খেলোয়াড়ের উত্থান ঘটেছে যারা পরবর্তীকালে মূল জাতীয় দলের হয়ে খেলেছেন এবং বিশ্বকাপ জিতেছেন। খেলা টাইম এর এই আর্টিকেলে আমরা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ টুর্নামেন্টের ইতিহাস চ্যাম্পিয়নদের বিস্তারিত তালিকা নিয়ে আলোচনা করব।
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিস্তারিত তালিকা
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা দেখলে বোঝা যায় যে ভারত সবচেয়ে সফল দল যারা পাঁচবার শিরোপা জিতেছে। নীচের টেবিলে সমস্ত বিজয়ী রানার্স আপ এবং হোস্ট দেশের তথ্য দেওয়া হলো। এই তালিকা ১৯৮৮ থেকে সর্বশেষ বিশ্বকাপ ২০২৪ সাল পর্যন্ত প্রকাশ করা হয়েছে।
| বছর | হোস্ট | চ্যাম্পিয়ন | রানার্স আপ | ফলাফল |
|---|---|---|---|---|
| ২০২৪ | দক্ষিণ আফ্রিকা | অস্ট্রেলিয়া | ভারত | ৭৯ রানে জয় |
| ২০২২ | ওয়েস্ট ইন্ডিজ | ভারত | ইংল্যান্ড | ৪ উইকেটে জয় |
| ২০২০ | দক্ষিণ আফ্রিকা | বাংলাদেশ | ভারত | ৩ উইকেটে জয় |
| ২০১৮ | নিউজিল্যান্ড | ভারত | অস্ট্রেলিয়া | ৮ উইকেটে জয় |
| ২০১৬ | বাংলাদেশ | ওয়েস্ট ইন্ডিজ | ভারত | ৫ উইকেটে জয় |
| ২০১৪ | সংযুক্ত আরব আমিরাত | দক্ষিণ আফ্রিকা | পাকিস্তান | ৬ উইকেটে জয় |
| ২০১২ | অস্ট্রেলিয়া | ভারত | অস্ট্রেলিয়া | ৬ উইকেটে জয় |
| ২০১০ | নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া | পাকিস্তান | ২৫ রানে জয় |
| ২০০৮ | মালয়েশিয়া | ভারত | দক্ষিণ আফ্রিকা | ডিএল মেথডে ১২ রানে জয় |
| ২০০৬ | শ্রীলঙ্কা | পাকিস্তান | ভারত | ডিএল মেথডে ৩৮ রানে জয় |
| ২০০৪ | বাংলাদেশ | পাকিস্তান | ওয়েস্ট ইন্ডিজ | ২৫ রানে জয় |
| ২০০২ | নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা | ৭ উইকেটে জয় |
| ২০০০ | শ্রীলঙ্কা | ভারত | শ্রীলঙ্কা | ৬ উইকেটে জয় |
| ১৯৯৮ | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | নিউজিল্যান্ড | ৭ উইকেটে জয় |
| ১৯৮৮ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | পাকিস্তান | ৫ উইকেটে জয় |
উপরের এই টেবিল থেকে দেখা যায় ভারত পাঁচবার, অস্ট্রেলিয়া তারা চারবার এবং পাকিস্তান দল দুইাবর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে। ২০২৬ সালের টুর্নামেন্ট এখন চলমান খেলা শেষ হলে আমরা সেই খেলার ফলাফল টি অন্তর্ভুক্ত করব।
আরো পড়ুনঃ পাকিস্তান টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ইতিহাস
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয় ১৯৮৮ সালে অস্ট্রেলিয়ায় যা তখন ইয়ুথ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নামে পরিচিত ছিল। আইসিসি এটিকে ১৯৯৮ সাল থেকে এখনো পর্যন্ত দুই বছর পরপর নিয়মিত টুর্নামেন্টটি আয়োজন করে আসছে। এই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে যার মধ্যে ১০টি পূর্ণ সদস্য দেশ এবং বাকি দল গুলো অ্যাসোসিয়েট সদস্য দেশ। অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ওয়ানডে ফরম্যাটে ৫০ ওভারে প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে তরুণ খেলোয়াড়রা তাদের দক্ষতা প্রদর্শন করে যা তাদের ক্যারিয়ারের ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে এবং পরবর্তী তে মূল জাতীয় দলের হয়ে খেলার সুযোগ সৃষ্টি হয়। এই টুর্নামেন্টের মাধ্যমে বিভিন্ন দেশের তারকা ক্রিকেট খেলোয়ার উঠে এসেছে বড়দের জাতীয় দলে।
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে উঠে আসা উল্লেখযোগ্য খেলোয়াড়
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে অনেক তারকা খেলোয়াড় উঠে এসেছেন। আমরা দেখতে পায় ২০০০ সালের টুর্নামেন্টে ভারতের চ্যাম্পিয়ন দলে ছিলেন যুবরাজ সিং এবং মোহাম্মদ কাইফ। ভিরাট কোহলি ২০০৮ সালের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন এবং পরে সিনিয়র লেভেলে বিশ্বকাপ জিতেছেন। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারও এই টুর্নামেন্ট থেকে উঠে এসেছেন জাতীয় দলে। পাকিস্তানের ক্রিকেট মহারাজা বাবর আজম ২০১০ এবং ২০১২ সালে খেলেছেন।
সাউথ আফ্রিকা দলের উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি কক অন্যতম নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার কেন উইলিয়ামসন ও অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে উঠে এসেছেন এবং পরে ব্যাট হাতে শাসন করছে পুরো ক্রিকেট বিশ্বকে। এছাড়াও বাংলাদেশের ২০২০ সালের চ্যাম্পিয়ন দলে ছিলেন তৌহিদ হৃদয় যিনি এখন সিনিয়র দলের হয়ে খেলেন। এই খেলোয়াড়রা প্রমাণ করে যে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ইয়ং ক্রিকেটার দের ভবিষ্যত গড়ে দেয়। অনেক খেলোয়াড় এখান থেকে আইপিএলের, পিসিএল ও বিগ ব্যাশ এর মত বড় বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন।
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স
বাংলাদেশ ২০২০ সালে প্রথমবার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতেছে যা দেশের ক্রিকেট ইতিহাসে একটি অনন্য মাইলফলক। ফাইনালে তারা শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে দেয় যা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি গৌরবময় অর্জন। ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ দলের হয়ে বাংলাদেশের নেতৃত্বে দেয় আকবর আলীর পুরো টুর্নামেন্টে জুড়ে তার নেতৃত্বে দলটি অসাধারণ খেলেছে যার ফল স্বরূপ বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।
এই জয় বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং বাংলাদেশের ক্রিকেট কে সারা বিশ্বের কাছে নতুন করে পরিচয় করিয়েছে। এর আগে ২০০৪ সালে তারা হোস্ট করে ছিল কিন্তু সেমিফাইনালেও পৌঁছাতে পারেনি। এর পর ২০১৬ সালে বাংলাদেশ বাংলাদেশ আবারও হোস্ট করে এবং কোয়ার্টার ফাইনালে পর্যন্ত খেলে।
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর
-
প্রশ্নঃ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৬ কবে থেকে কবে পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে?
উত্তরঃ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ১৫ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি ২০২৬ সালে ফাইনালের মাধ্যমে শেষ হবে এবং মোট ২৩ দিন ধরে চলেছে এই আসর।
-
প্রশ্নঃ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৬ এর হোস্ট কোন দেশ?
উত্তরঃ এই টুর্নামেন্ট যৌথভাবে জিম্বাবুয়ে এবং নামিবিয়া হোস্ট করেছে। জিম্বাবুয়েতে ২৫টি ম্যাচ (সেমিফাইনাল ও ফাইনালসহ) এবং নামিবিয়ায় ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
-
প্রশ্নঃ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৬ এ কয়টি দল অংশ নিয়েছে?
উত্তরঃ মোট ১৬টি দল অংশগ্রহণ করছে এর মধ্যে পূর্ণ সদস্য দেশ এবং কোয়ালিফায়ার থেকে উঠে আসা দল রয়েছে।
-
প্রশ্নঃ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৬ কোথায় লাইভ দেখা যাবে?
উত্তরঃ বাংলাদেশে Gazi TV, T Sports বা অনলাইনে ICC-এর অফিসিয়াল ওয়েবসাইট/অ্যাপ এবং হাইলাইটস ICC YouTube চ্যানেলে পাওয়া যায়।


