KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Home » Blog » ভারত বনাম পাকিস্তান টি-২০ বিশ্বকাপ হেড টু হেড পরিসংখ্যান
ক্রিকেট

ভারত বনাম পাকিস্তান টি-২০ বিশ্বকাপ হেড টু হেড পরিসংখ্যান

Imran Hossen
By Imran Hossen - Co-Founder
Published: February 10, 2026
Last updated: February 15, 2026
6 Min Read
Share
ভারত বনাম পাকিস্তান টি-২০ বিশ্বকাপ হেড টু হেড পরিসংখ্যান

ক্রিকেট ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো তখনই তৈরি হয়, যখন এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান ক্রিকেট মাঠে মুখোমুখি হয়। আর এই ম্যাচ যদি হয় টি-২০ বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরে, তাহলে উত্তেজনার মাত্রা সীমা ছাড়িয়ে যায়। খেলা টাইম এর এই নিবন্ধে ভারত বনাম পাকিস্তান টি-২০ বিশ্বকাপ হেড টু হেড পরিসংখ্যান দেখাবো আপনাদের।

Contents
  • ভারত বনাম পাকিস্তান টি-২০ বিশ্বকাপ পরিসংখ্যান
  • ভারত বনাম পাকিস্তান টি-২০ হেড টু হেড পরিসংখ্যান
  • ভারত বনাম পাকিস্তান টি-২০ শিরোপা পরিসংখ্যান
  • মতামত
ভারত বনাম পাকিস্তান টি-২০ বিশ্বকাপ হেড টু হেড পরিসংখ্যান

ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে টানটান উত্তেজনা, অস্থিরতা আর অপেক্ষা। অন্য যেকোনো দ্বিপাক্ষিক বা আন্তর্জাতিক ম্যাচের তুলনায় এই খেলায় জনপ্রিয়তা ও দর্শক আকর্ষণ অনেক বেশি থাকে। লাখো কোটি ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই দুই দলের কিংবদন্তি ক্রিকেটারদের একসঙ্গে ক্রিকেট মাঠে দেখার জন্য।

চলতি টি-২০ বিশ্বকাপে আসন্ন ভারত বনাম পাকিস্তান ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট ভক্তদের মনে নানা আলোচনা, জল্পনা-কল্পনা ও উন্মাদনা শুরু হয়ে গেছে। পরিসংখ্যানের দিক থেকে কোন দল এগিয়ে আছে? টি-২০ বিশ্বকাপে এই দুই দলের মুখোমুখি পরিসংখ্যান ও রেকর্ড কী বলছে, আজকের এই নিবন্ধে আমরা সেসব বিস্তারিত জানাবো।

ভারত বনাম পাকিস্তান টি-২০ বিশ্বকাপ পরিসংখ্যান

ভারত বনাম পাকিস্তানের এই দুই দলের মধ্যে টি-২০ বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত মোট ৮টি ম্যাচ খেলা হয়েছে। এখানে ভারতের আধিপত্য একদম স্পষ্টভাবে ফুটে উঠেছে, ৮টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে৭টি ম্যাচ,  পাকিস্তান জিতেছে মাত্র ১টি, এবং একটি ম্যাচ টাই/ ড্র হয়েছিল সেটিতে ভারত বোল-আউটে জিতেছিল। ভারত ও পাকিস্তান টি-২০ বিশ্বকাপ পরিসংখ্যান উল্লেখযোগ্য তথ্যসহ ছক আকারে দেখানো হলোঃ

সালভেন্যুফলাফলউল্লেখযোগ্য তথ্য
২০০৭ডারবান (গ্রুপ পর্ব)ড্র – ভারত জিতেছে বোল-আউটেপ্রথম ম্যাচ, রোহিত-গম্ভীরের অবদান, বোল-আউটে যুভরাজ সিং ও রবিন উত্তপ্পা জিতিয়েছে।
২০০৭জোহানেসবার্গ (ফাইনাল)ভারত জিতেছে ৫ রানেঐতিহাসিক ফাইনাল, মিসফিল্ডে মিসবাহ উল হকের ক্যাচ, ভারত প্রথম চ্যাম্পিয়ন।
২০১২কলম্বোভারত জিতেছে ৮ উইকেটেবিরাট কোহলির অসাধারণ ইনিংস।
২০১৬কলম্বোভারত জিতেছে ৬ উইকেটেরোহিত শর্মার ফিফটি, বিরাটের ফিনিশিং।
২০২১দুবাইপাকিস্তান জিতেছে ১০ উইকেটেপাকিস্তানের একমাত্র জয়, বাবর-রিজওয়ানের অবিচ্ছিন্ন ১৫২ রান।
২০২২মেলবোর্নভারত জিতেছে ৪ উইকেটেবিরাট কোহলির অসাধারণ ৮২* রান, শেষ ওভারে থ্রিলার।
২০২৪নিউ ইয়র্কভারত জিতেছে ৬ রানেলো-স্কোরিং ম্যাচ, ভারত ১১৯ রান ডিফেন্ড করে, বুমরাহ-আর্শদীপের দুর্দান্ত বোলিং।

সামগ্রিকভাবে টি-২০ বিশ্বকাপের পরিসংখ্যান ভারত–৭ জয় এবং পাকিস্তান-১ জয়। পাকিস্তানের একমাত্র জয় এসেছে ২০২১ সালে দুবাইয়ে, যা ছিল তাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত।

ভারত বনাম পাকিস্তান টি-২০ হেড টু হেড পরিসংখ্যান

ভারত বনাম পাকিস্তান এর মধ্যে টি-২০ ফরম্যাটে এখন পর্যন্ত সর্বমোট ১৬টি ম্যাচ খেলা হয়েছে। নিচে ভারত ও পাকিস্তান টি-২০ হেড টু হেড পরিসংখ্যান ছক আকারে তুলে ধরা হলোঃ

বিভাগমোট ম্যাচভারত জয়ীপাকিস্তান জয়ী
টি-২০ বিশ্বকাপ৮৭১
টি-২০ এশিয়া কাপ৬৫১
অন্যান্য/ ফ্রেন্ডলি টি-২০ ম্যাচ২১১
মোট১৬১৩৩

এখানে ভারতের আধিপত্য একদম স্পষ্ট, ভারত বনাম পাকিস্তান এর মধ্যে অনুষ্ঠিত টি-২০ ফরম্যাটের মোট ১৬টি ম্যাচের ১৩টি ম্যাচই জিতেছে ভারত এবং পাকিস্তান জিতেছে মাত্র ৩টি ম্যাচ। ভারত বনাম পাকিস্তান টি-২০ হেড টু হেড পরিসংখ্যানে ভারত পাকিস্তানের চেয়ে অনেকাংশই এগিয়ে রয়েছে।

ভারত বনাম পাকিস্তান টি-২০ শিরোপা পরিসংখ্যান

ভারত পাকিস্তান টি-২০ বিশ্বকাপ এবং টি-২০ এশিয়া কাপ জয়ের পরিসংখ্যানে কোন দল এগিয়ে রয়েছে সেটিও সবসময় ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। ভারত বনাম পাকিস্তান টি-২০ শিরোপা পরিসংখ্যান নিচে ছক আকারে তুলে ধরা হলোঃ

বিভাগভারত জয়ীপাকিস্তান জয়ী
টি-২০ বিশ্বকাপ২ বার (২০০৭, ২০২৪)১ বার (২০০৯)
টি-২০ এশিয়া কাপ২ বার (২০১৬, ২০২৫)০

ভারত বনাম পাকিস্তান টি-২০ বিশ্বকাপ এবং টি-২০ এশিয়া কাপ জয়ের পরিসংখ্যানেও ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে।

মতামত

ভারত বনাম পাকিস্তান টি-২০ ক্রিকেট ম্যাচ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর, আবেগঘন এবং সর্বাধিক দর্শক আকর্ষণীয় খেলায় পরিনত হয়েছে বর্তমানে। এই দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের প্রতিফলন মাঠে পুরোদমে ফুটে ওঠে, যা খেলাটিকে শুধু একটা ক্রিকেট ম্যাচের সীমা ছাড়িয়ে নিয়ে যায় প্রবল রোমাঞ্চতায়।

খেলার দিন লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী দর্শক টিভি, মোবাইল স্ক্রিন কিংবা স্টেডিয়ামে চোখ রেখে বসে থাকেন। সোশ্যাল মিডিয়া উত্তেজনায় ফেটে পড়ে, আর বিশ্বের নানা প্রান্তে এই ম্যাচকে ঘিরে ছড়িয়ে পড়ে অভূতপূর্ব উন্মাদনা। এটি কেবল খেলা নয়, এ যেন এক জাতীয় আবেগের মহোৎসব, যেখানে মাঠের ক্রিকেটের সঙ্গে মিশে যায় গর্ব, উত্তেজনা আর অসীম ভালোবাসা।

চলতি টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটিতে আপনি কোন দলকে সমর্থন করবেন? আপনার উত্তরটি খেলা টাইম -কে কমেন্ট করে জানাবেন।

টি-২০ বিশ্বকাপ ২০২৬ পয়েন্ট টেবিল দেখতে এখানে (টি-২০ বিশ্বকাপ পয়েন্ট টেবিল ২০২৬)  ক্লিক করুন।

ভারত বনাম পাকিস্তান খেলা কবে?

টি-২০ বিশ্বকাপ ২০২৬ ভারত বনাম পাকিস্তান ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রবিবার অনুষ্ঠিত হবে।

টি-২০ বিশ্বকাপ ২০২৬ ভারত বনাম পাকিস্তান খেলা কবে?

টি-২০ বিশ্বকাপ ২০২৬ ভারত বনাম পাকিস্তান ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রবিবার অনুষ্ঠিত হবে।

ভারত কতবার টি-২০ বিশ্বকাপ জিতেছে?

ভারত ২বার টি-২০ বিশ্বকাপ জিতেছে, ২০০৭ এবং ২০২৪ বিশ্বকাপ।

পাকিস্তান কতবার টি-২০ বিশ্বকাপ জিতেছে?

পাকিস্তান ১বার টি-২০ বিশ্বকাপ জিতেছে, ২০০৯ বিশ্বকাপ।

টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান কতবার মুখোমুখি হয়েছে?

টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মোট ৮বার মুখোমুখি হয়েছে, যেখানে ভারত ৭বার জিতেছে এবং পাকিস্তান মাত্র ১বার জিতেছে।

ভারতের টি-২০ র‌্যাংকিং কত?

ভারত বর্তমানে টি-২০ র‌্যাংকিং এর ১ নাম্বারে আছে।

পাকিস্তানের টি-২০ র‌্যাংকিং কত?

পাকিস্তান বর্তমানে টি-২০ র‌্যাংকিং এর ৬ নাম্বারে আছে।

TAGGED:ভারত বনাম পাকিস্তানহেড টু হেড পরিসংখ্যান
Imran Hossen
ByImran Hossen
Co-Founder
Follow:
Hi Guys, This is Imran Hossen, Co-Founder of khelatime.com. I am a sports analyst and expert. I analyze all the details of football and cricket also present it to you.
1 Comment 1 Comment
  • Pingback: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড পরিসংখ্যান ২০২৬ কে এগিয়ে দেখুন - KhelaTime.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

আর্জেন্টিনার খেলা লাইভ দেখার উপায়
আজকের আর্জেন্টিনার খেলা লাইভ দেখার উপায়: ফিফা বিশ্বকাপ ২০২৬
July 7, 2026
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে লাইভ
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে লাইভ: বিশ্বকাপ ২০২৬ শেষ ষোলোয় মেসির আর্জেন্টিনা কি অগ্রসর হবে?
July 4, 2026
পানামা বনাম ক্রোয়েশিয়া হেড টু হেড পরিসংখ্যান
পানামা বনাম ক্রোয়েশিয়া হেড টু হেড পরিসংখ্যান ২০২৬
June 23, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ নেদারল্যান্ডস স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ নেদারল্যান্ডস স্কোয়াড
June 22, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি স্কোয়াড
June 21, 2026

YOU MAY ALSO LIKE

হ্যারি ব্রুক এর পরিসংখ্যান ২০২৬ আইপিএল সহ জানুন আপডেট তথ্য

১৯৯৯ সালের ২২ ফেব্রুয়ারি কেইঘলিতে জন্মগ্রহণকারী হ্যারি ব্রুক আধুনিক ক্রিকেটের উদীয়মান তারকাদের একজন এবং ইংল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেট এর গুরুত্বপূর্ণ মিডল-অর্ডার…

ক্রিকেট
April 17, 2026

চেন্নাই সুপার কিংস প্লেয়ার লিস্ট ২০২৬ Chennai Super Kings Squad 2026

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) প্রথম টুর্নামেন্ট শুরু হয় ২০০৮ সালে প্রথম আসরে মোট দলের সংখ্যা ছিল ৮টি। প্রতিযোগিতা শুরু হয়েছিল…

ক্রিকেট
January 14, 2026

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট কার ২০০৮-২০২৫ সর্বশেষ আপডেট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০০৮ সালে যাত্রা শুরু করার পর থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি২০ ক্রিকেট লীগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।…

ক্রিকেট
January 25, 2026

বিপিএল ২০২৬ সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ চলছে ১২তম আসর টুনামেন্ট শুরু হয়েছে ২৬ ডিসেম্বর ২০২৫ সাল থেকে এবং টুর্নামেন্টের শেষ হবে…

ক্রিকেট
January 23, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?