KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Home » Blog » তানজিদ হাসান তামিম এর ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬
পরিসংখ্যান

তানজিদ হাসান তামিম এর ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬

Imran Hossen
By Imran Hossen - Co-Founder
Published: February 12, 2026
Last updated: February 12, 2026
5 Min Read
Share
তানজিদ হাসান তামিম ক্যারিয়ার পরিসংখ্যান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ এর ফাইনালে তানজিদ হাসান তামিম চট্টগ্রাম রয়্যালস এর বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ৬২ বলে ১০০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার এই শতরানের উপর ভিত্তি করে রাজশাহী ওয়ারিয়র্স বিপিএল ২০২৬ এর শিরোপা জিতে নেয় এবং তানজিদ তামিম ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা টাইম এর এই নিবন্ধে তানজিদ হাসান তামিম এর ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬ জানাবো।

Contents
  • তানজিদ হাসান তামিম এর ব্যক্তিগত জীবনী
  • তানজিদ হাসান তামিম এর ক্রিকেট ক্যারিয়ারের শুরু
  • তানজিদ হাসান তামিম এর বিপিএল ক্যারিয়ার
  • তানজিদ হাসান তামিম এর ক্যারিয়ার পরিসংখ্যান
  • মতামত
তানজিদ হাসান তামিম ক্যারিয়ার পরিসংখ্যান

তানজিদ হাসান তামিম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন তরুন প্রতিভাবান উদীয়মান ক্রিকেটার। তানজিদ বামহাতি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে সকলের কাছে পরিচিত। তার ক্রিকেট ক্যারিয়ারে উল্লেখযোগ্য বেশকিছু অর্জন রয়েছে, যা জাতীয় দল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) -এ ছড়িয়ে আছে। এই নিবন্ধে তানজিদ তামিম এর যাবতীয় অর্জন ও পরিসংখ্যান আপনাদের জানাবো।

তানজিদ হাসান তামিম এর ব্যক্তিগত জীবনী

তানজিদ হাসান তামিম এর ব্যক্তিগত জীবনী প্রকাশ নিয়ে খুব বেশি আগ্রহ দেখায় না। তানজিদ বাংলাদেশের অন্যতম একজন উদীয়মান ক্রিকেট তারকা হিসেবে পরিচিত, তিনি ক্রিকেটকে তার জীবনের প্রধান অংশ হিসেবে বেছে নিয়েছে। নিচে তানজিদ হাসান তামিম এর ব্যক্তিগত জীবনী দেওয়া হলোঃ

  • পূর্ণ নাম: তানজিদ হাসান তামিম
  • জন্ম তারিখ: ১ ডিসেম্বর ২০০০
  • জন্মস্থান: বগুড়া, বাংলাদেশ
  • উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্চি
  • ব্যাটিং স্টাইল: বামহাতি
  • খেলার ভূমিকা: ওপেনিং ব্যাটসম্যান

তানজিদ হাসান তামিম এর ক্রিকেট ক্যারিয়ারের শুরু

তানজিদের ক্রিকেট যাত্রা শুরু হয় ঘরোয়া ক্রিকেট দিয়ে। ২০১৯ সালের ২৬শে ফেব্রুয়ারি উত্তরা স্পোর্টিং ক্লাবের হয়ে ২০১৮-১৯ ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগে টি-টোয়েন্টি অভিষেক ঘটে। একই বছরের ৮ই মার্চ লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক করেন। ২০১৯ সালের ডিসেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান এবং ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেন। সেখানে ৬ ইনিংসে ১৬৬ রান করে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন এবং বাংলাদেশকে শিরোপা জিততে সাহায্য করেন। ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে।

তানজিদ হাসান তামিম এর জাতীয় দলের অভিষেক

  • ওডিআই অভিষেক: ২০২৩ সালের ৩১ আগস্ট, এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে।
  • টি-টোয়েন্টি অভিষেক: ২০২৪ সালের ৩ মে, জিম্বাবুয়ের বিপক্ষে।
  • টেস্ট: এখনও অভিষেক হয়নি।

তানজিদ ২০২৩ বিশ্বকাপে ৯ ম্যাচে ১৪৫ রান করেন (গড় ১৬.১১, একটি হাফ-সেঞ্চুরি)। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ছিলেন। ২০২৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৭৩ রান করে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার আক্রমণাত্মক ব্যাটিং বাংলাদেশের ওপেনিংয়ে নতুন গতি এনেছে।

তানজিদ হাসান তামিম এর বিপিএল ক্যারিয়ার

তানজিদ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন। ২০২৬ সালের বিপিএল তার জন্য স্মরণীয়, ফাইনালে ৬২ বলে ১০০ রান করেন, যা তার বিপিএল ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। লিটন দাসের সাথে ২৪১ রানের জুটি গড়েন, যা পুরুষদের টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান এবং বিপিএলের এক অনন্য রেকর্ড। ২০২৬ বিপিএলে তার স্ট্রাইক রেট ছিল ১৩৭.৩৩ এর মতো। তানজিদ রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে ৬৩ রানে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে।

তানজিদ হাসান তামিম এর ক্যারিয়ার পরিসংখ্যান

নিচে তানজিদ হাসান তামিম এর ক্যারিয়ার পরিসংখ্যান ছক আকারে তুলে ধরা হলোঃ

ফরম্যাটমোট ম্যাচ সংখ্যামোট রানমোট হাফ-সেঞ্চুরিমোট সেঞ্চুরি
ওডিআই২৮৫৫৮৪০
টি-২০আই৪৫১১২০১১০
বিপিএল৩৯১২৩৬৭৩
মোট১১২ টি২৯১৪ রান২২ টি৩ টি

মতামত

বর্তমান সময়ে তানজিদ হাসান তামিম ওডিআই এবং টি-২০ দুই ফর্মেটেই ওপেনিং ব্যাটিং -এ ভরসার প্রতীক হয়ে উঠছে। ইতিপূর্বে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আমরা চিনতাম তামিম ইকবাল নামে এক কিংবদন্তী ক্রিকেট খেলোয়াড়কে। যুগের পরিবর্তনের সাথে আমরা আরেক তামিম বা তানজিদ হাসান তামিমকে পেয়েছি। যার জড়ো ব্যাটিং দেখে বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্ত সমর্থকেরা ক্রিকেটের প্রতি আরো আকৃষ্ট হচ্ছে।

তানজিদ হাসান তামিম এর ব্যাটিং স্টাইল আপনার কেমন লাগে? আপনার প্রয়োজনীয় মতামত ও উত্তর খেলা টাইম -কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

এছাড়া কিংবদন্তী সকল ক্রিকেটারের ক্যারিয়ার পরিসংখ্যান জানতে এখনই দেখুন খেলা টাইম এর ক্রিকেট পাতা।

তানজিদ তামিমের সেঞ্চুরি কয়টি?

তানজিদ তামিমের সেঞ্চুরি ৩টি, যা তার বিপিএল ক্যারিয়ারে করেছেন।

তানজিদ তামিমের বয়স কত?

তানজিদ তামিমের বয়স ২৫ বছর।

তানজিদ তামিমের মোট রান কত?

তানজিদ তামিমের মোট রান ২৯১৪, এটি তার ওডিআই, টি-২০আই, এবং বিপিএল ক্যারিয়ারের মোট রান।

তানজিদ তামিম বিপিএলে কোন দলে খেলে?

তানজিদ তামিম সর্বশেষ বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্স এর দলের হয়ে খেলেছেন।

তানজিদ তামিম কয়বার বিপিএল জিতেছে?

তানজিদ তামিম ১ বার বিপিএল জিতেছে। ২০২৬ বিপিএল, সেখানে তিনি ৬২ বলে ১০০ রান করেন।
Imran Hossen
ByImran Hossen
Co-Founder
Follow:
Hi Guys, This is Imran Hossen, Co-Founder of khelatime.com. I am a sports analyst and expert. I analyze all the details of football and cricket also present it to you.
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

ফিফা বিশ্বকাপ ২০২৬ সেনেগাল স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ সেনেগাল স্কোয়াড
May 19, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতালি স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতালি স্কোয়াড
May 13, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইকুয়েডর স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইকুয়েডর স্কোয়াড
May 11, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল স্কোয়াড
April 28, 2026
হ্যারি ব্রুক এর পরিসংখ্যান
হ্যারি ব্রুক এর পরিসংখ্যান ২০২৬ আইপিএল সহ জানুন আপডেট তথ্য
April 17, 2026

YOU MAY ALSO LIKE

বাবর আজম এর পরিসংখ্যান ২০২৬

মোহাম্মদ বাবর আজম (জন্ম ১৫ অক্টোবর ১৯৯৪) একজন পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার এবং খেলার তিনটি ফরম্যাটেই পাকিস্তান জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।…

পরিসংখ্যান
February 15, 2026

রিংকু সিং এর পরিসংখ্যান ২০২৬

রিংকু সিং ১২ অক্টোবর ১৯৯৭ সালে ভারতের উত্তর প্রদেশ জন্ম গ্রহন করেন। তিনি ভারতের একজন উদীয়মান ও জনপ্রিয় ক্রিকেটার, যিনি…

পরিসংখ্যান
February 27, 2026

মুশফিকুর রহিম ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬

মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ১০০ তম টেস্টের মাইলফলক স্পর্শ করা একমাত্র কিংবদন্তী ক্রিকেটার। ২০২৬ সালের জানুয়ারিতে মুশফিকুর রহিম…

পরিসংখ্যান
February 18, 2026

মারকুইনহোস এর পরিসংখ্যান ২০২৬

মারকুইনহোস এর পরিসংখ্যান দেখলে বোঝা যায় তিনি বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার। ১৯৯৪ সালের ১৪ মে জন্মগ্রহণকারী এই খেলোয়াড়টি…

পরিসংখ্যান
February 20, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?