শাহিন শাহ আফ্রিদি ৬ এপ্রিল ২০০০ সালে খাইবার পাখতুনখোয়ার ল্যান্ডি কোটালে জন্ম নেওয়া একজন পাকিস্তানি পেশাদার আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি পাকিস্তান জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ২০১৮ সালের এপ্রিল মাসে আন্তর্জাতিক ক্রিকেটে তার যাত্রা শুরু হয় এবং একই বছরের ডিসেম্বর মাসে তিনি টেস্ট ক্রিকেটে অভিষেক করেন।পাকিস্তানের ঘরোয়া প্রথম-শ্রেণির ক্রিকেটে তিনি খান রিসার্চ ল্যাবরেটরিজ দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। মূলত তিনি একজন বামহাতি ফাস্ট বোলার হিসেবে দলে খেলেন। পাশাপাশি, দলের নিচের সারিতে নেমে বাম হাতে কার্যকর ব্যাটিং করার দক্ষতাও প্রদর্শন করেন। আজকের খেলাটাইমের এই নিবন্ধনে জেনে নিন শাহিন শাহ আফ্রিদির সকল ফরমেটের ব্যাটিং ও বোলিং পরিসংখ্যান।
শাহিন শাহ আফ্রিদির টি২০ পরিসংখ্যান
২০১৮ সালের মার্চ মাসে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য তাকে পাকিস্তানের টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলে অন্তর্ভুক্ত করা হয় । ৩ এপ্রিল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের হয়ে তার টি-টোয়েন্টি অভিষেক হয়। এই পর্যন্ত টি২০ আন্তজাতিক এ তার বোলিং ও ব্যাটিং পরিসংখ্যান নিচে দেওয়া আছে।
টি২০ বোলিং পরিসংখ্যান
| পরিসংখ্যান | মান | ব্যাখ্যা |
|---|---|---|
| ম্যাচ | ১০০ | মোট টি২০ ম্যাচ খেলা |
| উইকেট | ১৩০ | মোট উইকেট নেওয়া |
| গড় | ২১.৫০ | বোলিং গড় |
| ইকোনমি | ৭.৭৫ | প্রতি ওভারে রান |
| সেরা ফিগার | ৪/২২ | এক ইনিংসে সেরা |
| ৫ উইকেট হল | ০ | ৫+ উইকেটের ইনিংস |
| ১০ উইকেট | ০ | ম্যাচে ১০+ উইকেট (টি২০ তে নেই) |
টি২০ ব্যাটিং পরিসংখ্যান
| পরিসংখ্যান | মান | ব্যাখ্যা |
|---|---|---|
| ম্যাচ | ১০০ | মোট টি২০ ম্যাচ খেলা |
| ইনিংস | ৩৯ | ব্যাট করা ইনিংস |
| নট আউট | ১৭ | আউট না হয়ে থাকা |
| রান (Runs) | ৩১৬ | মোট রান |
| সর্বোচ্চ স্কোর | ৩৩* | সর্বোচ্চ (ভারতের বিপক্ষে) |
| গড় | ১৪.৩৬ | ব্যাটিং গড় |
| স্ট্রাইক রেট | ১২৬.৪০ | স্ট্রাইক রেট |
| সেঞ্চুরি | ০ | ১০০+ রানের ইনিংস |
| হাফ-সেঞ্চুরি | ০ | ৫০+ রানের ইনিংস |
| চার | ১৬ | মারা চারের সংখ্যা |
| ছক্কা | ২৪ | মারা ছক্কার সংখ্যা |
| ক্যাচ | ২৯ | ধরা ক্যাচ |
শাহিন শাহ আফ্রিদির ওডিআই পরিসংখ্যান
২০১৮ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপের জন্য পাকিস্তানের ওডিআই দলে তাকে অন্তর্ভুক্ত করা হয় । ২১ সেপ্টেম্বর ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের হয়ে তার ওডিআই দলে অভিষেক হয়। এই পর্যন্ত ওডিআই আন্তজাতিক এ তার বোলিং ও ব্যাটিং পরিসংখ্যান নিচে দেওয়া হলো।
ওডিআই বোলিং পরিসংখ্যান
| পরিসংখ্যান | মান | ব্যাখ্যা |
|---|---|---|
| ম্যাচ | ৭১ | মোট ওডিআই ম্যাচ খেলা |
| ইনিংস | ৭০ | বল করা ইনিংস |
| বল | ৩৬০৭ | মোট বল করা |
| ওভার | ৬০১.১ | মোট ওভার |
| মেইডেন | ২৯ | মেইডেন ওভার |
| রান দেওয়া | ৩৩৮১ | মোট রান দেওয়া |
| উইকেট | ১৩৫ | মোট উইকেট নেওয়া |
| গড় | ২৫.০৪ | বোলিং গড় |
| ইকোনমি | ৫.৬২ | প্রতি ওভারে রান |
| সেরা ফিগার | ৬/৩৫ | এক ইনিংসে সেরা (৩৫ রানে ৬ উইকেট) |
| ৫ উইকেট হল | ৩ | ৫+ উইকেটের ইনিংস |
| ১০ উইকেট | ০ | ম্যাচে ১০+ উইকেট (ওডিআই তে নেই) |
| স্ট্রাইক রেট | ২৬.৭২ | বল প্রতি উইকেট |
ওডিআই ব্যাটিং পরিসংখ্যান
| পরিসংখ্যান | মান | ব্যাখ্যা |
|---|---|---|
| ইনিংস | ৪০ | ব্যাট করা ইনিংস |
| নট আউট | ১৯ | আউট না হয়ে থাকা |
| রান | ২৭৭ | মোট রান |
| সর্বোচ্চ স্কোর | ২৫ | সর্বোচ্চ স্কোর |
| গড় | ১৩.১৯ | ব্যাটিং গড় |
| স্ট্রাইক রেট | ৮৫.৭৬ | স্ট্রাইক রেট |
| সেঞ্চুরি | ০ | ১০০+ রানের ইনিংস |
| হাফ-সেঞ্চুরি | ০ | ৫০+ রানের ইনিংস |
| চার | ২৩ | মারা চারের সংখ্যা |
| ছক্কা | ১১ | মারা ছক্কার সংখ্যা |
শাহিন শাহ আফ্রিদির টেস্ট পরিসংখ্যান
আন্তর্জাতিক ক্রিকেটে তার দ্রুত উত্থান লক্ষ্য করা গেছে, কারণ মাত্র তিনটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেও, টেস্ট দলের জন্য তাকে ইতিমধ্যেই একজন শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনা করা হচ্ছে। নভেম্বর ২০১৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য তাকে পাকিস্তানের টেস্ট দলে নাম দেওয়া হয়েছিল । ২০১৮ ডিসেম্বরের ৩ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হয়ে তার টেস্ট অভিষেক হয়েছিল।
টেস্ট বোলিং পরিসংখ্যান
| পরিসংখ্যান | মান | ব্যাখ্যা |
|---|---|---|
| ম্যাচ | ৩৩ | মোট টেস্ট ম্যাচ খেলা |
| ইনিংস | ৫৬ | বল করা ইনিংস |
| বল | ৬৪০১ | মোট বল করা |
| ওভার | ~১০৬৬.৫ | মোট ওভার (আনুমানিক) |
| মেইডেন | ২১১ | মেইডেন ওভার |
| রান দেওয়া | ৩৩৭৮ | মোট রান দেওয়া |
| উইকেট | ১২১ | মোট উইকেট নেওয়া |
| গড় | ২৭.৯২ | বোলিং গড় |
| ইকোনমি | ৩.১৭ | প্রতি ওভারে রান |
| সেরা ফিগার | ১০/৯৪ | এক ম্যাচে সেরা |
| ৫ উইকেট হল | ৪ | ৫+ উইকেটের ইনিংস |
| ১০ উইকেট | ১ | ম্যাচে ১০+ উইকেট |
টেস্ট ব্যাটিং পরিসংখ্যান
| পরিসংখ্যান | মান | ব্যাখ্যা |
|---|---|---|
| ম্যাচ | ৩৩ | মোট টেস্ট ম্যাচ খেলা |
| ইনিংস | ৪৫ | ব্যাট করা ইনিংস |
| নট আউট | ১০ | আউট না হয়ে থাকা |
| রান | ২৫৬ | মোট রান |
| সর্বোচ্চ স্কোর | ২৯* | সর্বোচ্চ (বাংলাদেশের বিপক্ষে) |
| গড় | ৭.৩১ | ব্যাটিং গড় |
| স্ট্রাইক রেট | ৪২.৮৮ | স্ট্রাইক রেট (বল প্রতি রান) |
| সেঞ্চুরি | ০ | ১০০+ রানের ইনিংস |
| হাফ-সেঞ্চুরি | ০ | ৫০+ রানের ইনিংস |
| চার | ৩২ | মারা চারের সংখ্যা |
| ছক্কা | ৫ | মারা ছক্কার সংখ্যা |
ভারতের বিপক্ষে শাহিন শাহ আফ্রিদির পরিসংখ্যান
২০২১ সালের টি২০ বিশ্বকাপে তিনি ৩/৩১ নিয়ে রোহিত শর্মা, কে এল রাহুল ও বিরাট কোহলিকে আউট করেন। তার এই দুর্দান্ত স্পেল পাকিস্তানের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রাখে এবং তিনি ম্যাচসেরা নির্বাচিত হন। ২০২৩ এশিয়া কাপের (ওডিআই) গ্রুপ পর্বে তিনি ৪/৩৫ নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন। নতুন বলে তার সুইং বোলিং ভারতকে চাপে ফেলে দেয়।
২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে তিনি ১/২৯ নেন। যদিও এটি বড় স্পেল ছিল না, তবুও তিনি নিয়ন্ত্রিত বোলিং করে রান আটকে রাখতে সাহায্য করেন। ২০২৫ এশিয়া কাপের (টি–টোয়েন্টি) দুই ম্যাচে তার বোলিং ছিল মিশ্র- এক ম্যাচে ০/২৩ এবং অন্য ম্যাচে ১/২০। তিনি তুলনামূলকভাবে সাশ্রয়ী বোলিং করলেও বড় উইকেট নিতে পারেননি। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির (ওডিআই) ম্যাচে তিনি ২/৭৪ নেন এবং রোহিত শর্মার গুরুত্বপূর্ণ উইকেটটি শিকার করেন। তবে এই ম্যাচে তার ইকোনমি কিছুটা বেশি ছিল।
শাহিন শাহ আফ্রিদির পরিসংখ্যান নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর:-
প্রশ্ন -১ঃ শাহিন শাহ আফ্রিদি প্রথম ওভারে কতবার উইকেট নিয়েছেন?
উত্তরঃ টি-টোয়েন্টিতে প্রথম ওভারে শাহীন শাহ আফ্রিদির ২২ উইকেট নিয়েছে।
প্রশ্ন -২ঃ টেস্ট ক্রিকেটে শাহিন আফ্রিদির উইকেট সংখ্যা কত?
উত্তরঃ ৩৩টি টেস্ট ম্যাচ খেলে তিনি ১২১টি উইকেট নিয়েছেন।
প্রশ্ন -৩ঃ শাহিন শাহ আফ্রিদি টি২০ তে মোট কতটি উইকেট পেয়েছেন?
উত্তরঃ শাহিন শাহ আফ্রিদি টি২০ তে মোট ১৩০ টি উইকেট পেয়েছেন।

