ইশান কিষাণ ভারতীয় ক্রিকেট দলের একজন গতিশীল উইকেটকিপার ব্যাটসম্যান তিনি তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল এবং দ্রুত স্টাম্পিং ক্ষমতার জন্য বিশ্ব বিখ্যাত। ১৮ জুলাই ১৯৯৮ সালে বিহারের পাটনায় জন্মগ্রহণ করা ইশানের ক্রিকেট যাত্রা শুরু হয়েছে ঝাড়খণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেট টুনামেন্ট থেকে। তিনি ভারতের বিশ্বকাপ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব করেছেন ২০১৬ সালের যেখানে দল ফাইনালে পৌঁছায় কিন্তু শিরোপা জিততে পারেনি। ২০২১ সালের মার্চ মাসে ইংল্যান্ডের বিপক্ষে ইশান কিষাণ এর আন্তর্জাতিক অভিষেক হয়। ইশানের ক্যারিয়ারে অনেক উত্থান পতন দেখা গেছে কিন্তু তিনি সবসময় ফিরে এসে নিজেকে প্রমাণ করেছেন একাধিক বার। আজ আমরা খেলা টাইমের আর্টিকেলে তার জীবনী ক্যারিয়ারের মাইলফলক নিয়ে আলোচনা করব।
ইশান কিষাণ এর টি টোয়েন্টি পরিসংখ্যান
আন্তজাতিক টি২০ ম্যাচে অভিষেকের পর থেকে এখনো পর্যন্ত অন্যতম শক্তিশালী একজন ব্যাটিং হিসাবে বিশ্ব ক্রিকেটে নিজেকে পরিচিত করেছেন ইশান বরাবরই তিনি ব্যাট হাতে শাসন করছেন বাঘা বাঘা বোলার দের এই ২২গজে আগামীতে আমরা তার কে আরো সুন্দর সুন্দর ব্যাটিং ইনিং দেখব।
| বিবরণ | পরিসংখ্যান |
|---|---|
| ম্যাচ | ৩৮ |
| ইনিংস | ৩৮ |
| অপরাজিত | ১ |
| রান | ১০৯২ |
| সর্বোচ্চ | ১০৩ |
| গড় | ২৯.৫১ |
| বল | ৭৭৩ |
| স্ট্রাইক রেট | ১৪১.২৬ |
| শতক | ১ |
| অর্ধশতক | ৮ |
| চার | ১০৮ |
| ছয় | ৫৯ |
| ক্যাচ | ১৬ |
| স্টাম্পিং | ৪ |
ইশান কিষাণ এর ওডিআই পরিসংখ্যান
আন্তজাতিক ওডিআই ম্যাচে অভিষেকের পর থেকে এখনো পর্যন্ত তিনি মাত্র ২৭টি ওডিআই খেলেছেন আর এই স্বল্প ম্যাচের মধ্যেই তিনি তার ব্যাটিং জাত চিনিয়েছেন পুরো ক্রিকেট বিশ্বকে। তার এই স্বল্প ক্যারিয়ারে উল্লেখ্য যোগ্য ব্যাটিং ইনিং হল বাংলাদেশের বিপক্ষে ২১০ রানের স্মরণীয় ইনিং।
| বিবরণ | পরিসংখ্যান |
|---|---|
| ম্যাচ | ২৭ |
| ইনিংস | ২৪ |
| অপরাজিত | ২ |
| রান | ৯৩৩ |
| সর্বোচ্চ | ২১০ |
| গড় | ৪২.৪০ |
| বল | ৯১৩ |
| স্ট্রাইক রেট | ১০২.১৯ |
| শতক | ১ |
| অর্ধশতক | ৭ |
| চার | ৯৫ |
| ছয় | ৩৩ |
| ক্যাচ | ১৩ |
| স্টাম্পিং | ২ |
ইশান কিষাণ এর টেস্ট পরিসংখ্যান
ইশান কিষাণ এখনো পর্যন্ত আন্তজাতিক টেস্ট ম্যাচে নিজে কে ওই ভাবে মেলে ধরতে পারেনি তার এই স্বল্প ক্যারিয়ারে তিনি মাত্র ২টি আন্তজাতিক টেস্ট ম্যাচ খেলেছেন এখানে বলার মত একটি মাত্র অর্ধশতক রানের ইনিং রয়েছে ৭৮ রানের তবে আমরা বলতেই পারি ভবিষ্যতে তিনি এই ফরমেটে নিজে জাত চেনাবেন।
| বিবরণ | পরিসংখ্যান |
|---|---|
| ম্যাচ | ২ |
| ইনিংস | ৩ |
| অপরাজিত | ২ |
| রান | ৭৮ |
| সর্বোচ্চ | ৫২* |
| গড় | ৭৮.০০ |
| বল | ৫১ |
| স্ট্রাইক রেট | ৮৫.৭১ |
| শতক | ০ |
| অর্ধশতক | ১ |
| চার | ৮ |
| ছয় | ৮ |
| ক্যাচ | ৫ |
| স্টাম্পিং | ০ |
ইশান কিষাণ এর আইপিএল পরিসংখ্যান
ইশান গুজরাত লায়ন্সের হয়ে আইপিএলে যাত্রা শুরু শুরু করেন ২০১৬ সালে তবে তার আইপিএল ক্যারিয়ারে সত্যিকারের সাফল্য আসে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৮ সাল থেকে। তিনি এই পর্যন্ত ৩টি আইপিএল দলের হয়ে খেলেছেন গুজরাট লায়ন্স (২০১৬-২০১৭) মুম্বাই ইন্ডিয়ান্স (২০১৮-২০২৪) এবং বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদ (২০২৫-২০২৬ বর্তমান)।
| বিবরণ | পরিসংখ্যান |
|---|---|
| দল | ৩টি দল- গুজরাট লায়ন্স, মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ |
| ম্যাচ | ১১৯ |
| ইনিংস | ১১২ |
| অপরাজিত | ৯ |
| রান | ২৯৯৮ |
| সর্বোচ্চ | ১০৬* |
| গড় | ২৯.১০ |
| বল | ২১৭৮ |
| স্ট্রাইক রেট | ১৩৭.৬৪ |
| শতক | ১ |
| অর্ধশতক | ১৭ |
| চার | ২৮৮ |
| ছয় | ১৩৪ |
| ক্যাচ | ৫৯ |
| স্টাম্পিং | ৫ |
ইশান কিষাণ এর ঘরোয়া ক্রিকেটে পরিসংখ্যান
ইশান কিষাণের ক্রিকেট প্রেম শুরু হয়েছে ছোটবেলা থেকে যখন তিনি তার ভাই রাজ কিষাণের সাথে খেলতেন। রাজও একজন ক্রিকেটার ছিলেন কিন্তু ইশানের প্রতিভা তাকে দ্রুত এগিয়ে নিয়ে যায়। ২০১৩ সালে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তার এবং দ্রুতই তিনি নজর কাড়েন ২০১৬-১৭ রঞ্জি সিজনে তিনি ৭৯৯ রান করেন যার মধ্যে দিল্লির বিরুদ্ধে ২৭৩ রানের একটি অসাধারণ ইনিংস রয়েছে এটি ঝাড়খণ্ডের হয়ে সর্বোচ্চ স্কোর। এই পারফরম্যান্স তাকে আইপিএল এর দিকে নিয়ে যায় যেখানে গুজরাত লায়ন্স তাকে ২০১৬ সালে নেওয়া হয়।
আরো পড়ুন: সালমান আলী আগা এর পরিসংখ্যান
ঘরোয়া ক্রিকেটে ইশান কিষাণের পারফরম্যান্স সবসময়ই চোখ ধাঁধানো প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৪ ম্যাচে তিনি ৩৮৯৩ রান করেছেন গড় ৩৯.৭২ যার মধ্যে ৯টি সেঞ্চুরি এবং ১৯টি হাফ সেঞ্চুরি রয়েছে। ২০১৬ সালে গুজরাত লায়ন্সের হয়ে আইপিএলে যাত্রা শুরু শুরু করলেও সত্যিকারের সাফল্য আসে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৮ সাল থেকে। ২০২০ সালে তিনি ৫১৬ রান করেন গড় ৫৭.৩৩ যা তার দলকে চ্যাম্পিয়ন করে এরপর ২০২২ মেগা অকশনে তিনি ১৫.২৫ কোটি টাকায় সবচেয়ে দামি খেলোয়াড় হন। ২০২৫ সালে সানরাইজার্স হায়দরাবাদ তাকে ১১.২৫ কোটি টাকায় কেনে। আইপিএলে তার স্ট্রাইক রেট ১৩৭.৬৫ এবং তিনি ১১৯ ম্যাচে ২৯৯৮ রান করেছেন যার মধ্যে ১টি সেঞ্চুরি রয়েছে। ইশান কিষাণ এর পরিসংখ্যান দেখলে বোঝা যায় তিনি টি২০ ফরম্যাটে কতটা শক্তি শালি ব্যাটার।
-
প্রশ্নঃ ইশান কিষাণ আইপিএল এর কোন কোন দলে খেলেছেন?
উত্তরঃ তিনি এখনো পর্যন্ত ৩টি দলের হয়ে খেলেছেন।
গুজরাট লায়ন্স (২০১৬-২০১৭) আইপিএলে অভিষেক
মুম্বাই ইন্ডিয়ান্স (২০১৮-২০২৪) এই দলের হয়ে বড় সাফল্য পেয়েছেন
সানরাইজার্স হায়দ্রাবাদ (২০২৫-বর্তমান) -
প্রশ্নঃ ইশান কিশান কে আইপিএলে কিনেছে কোন দল?
উত্তরঃ ইশান কিষাণ আইপিএল ২০২৫-২০২৬ সালের মেগা নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে খেলবেন।
-
প্রশ্নঃ ঈশান কিষান আইপিএলে কয়টি সেঞ্চুরি করেছেন?
উত্তরঃ তিনি ১টি সেঞ্চুরি এবং ১৭টি হাফ-সেঞ্চুরি করেছেন যার মধ্যে তার সর্বোচ্চ আইপিএল স্কোর ১০৬* রান।


