জসপ্রীত বুমরাহ ভারতীয় ক্রিকেটার দের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র তার জন্ম ৬ ডিসেম্বর ১৯৯৩ সালে গুজরাতের আহমেদাবাদে তিনি মূলত ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করে থাকেন। তার অসাধারণ বোলিং অ্যাকশন গতি এবং দলের জন্য নিয়ন্ত্রিত বোলিং তাকে বিশ্বের সেরা ফাস্ট বোলারদের মধ্যে স্থান করে দিয়েছে। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বুমরাহ সকল ফরম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। তার ক্যারিয়ারে তিন ফরমেট মিলিয়ে প্রায় ৫০০ আন্তর্জাতিক উইকেট রয়েছে যা তাকে ভারতের সেরা পেসারদের তালিকায় শীর্ষে রাখে। ২০২৪ সালে তিনি আইসিসি মেনস ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছেন। এই আর্টিকেলে আমরা তার ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব যেখানে তার পরিসংখ্যান অর্জন এবং ভবিষ্যতের সম্ভাবনা বিশ্লেষণ করব।
জসপ্রীত বুমরাহ এর ক্রিকেটে উত্থান
শৈশবে জসপ্রীত বুমরাহ এর বাবা মারা যাওয়ার পর তিনি তার মা এবং বোনের সাথে বড় হন। ক্রিকেটের প্রতি তার আগ্রহ শুরু হয় টেলিভিশনে ম্যাচ দেখে এবং তিনি নিজের অদ্ভুত বোলিং অ্যাকশনটি নিজে নিজে শিখেছেন। ২০১৩ সালে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক করেন যেখানে তার গতি এবং ইয়র্কার বল সকলকে মুগ্ধ করে। এরপর ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই এবং টি২০ তে অভিষেক হয়। তার প্রথম দিকের ক্যারিয়ারে ইনজুরি একটি চ্যালেঞ্জ ছিল কিন্তু তিনি ফিরে আসেন আরও শক্তিশালী হয়েছেন। বুমরাহের উত্থান ভারতীয় ক্রিকেটের পেস বোলিং বিপ্লবের একটি বড় অংশ যেখানে তিনি মোহাম্মদ শামি এবং ঈশান্ত শর্মার সাথে মিলে একটি শক্তিশালী পেস বোলিং লাইন আপ গড়ে তুলেছেন। জসপ্রীত বুমরাহর ক্যারিয়ার পরিসংখ্যান দেখলে বোঝা যায় কেন তাকে বিশ্বের সেরাদের একজন বলা হয়।
আরো পড়ুন: ইশান কিষাণ এর পরিসংখ্যান

জসপ্রীত বুমরাহ এর টি২০ বোলিং পরিসংখ্যান
টি২০ তে বুমরাহ ৮৯ ম্যাচ খেলেছেন সেখানে ১১০ উইকেট নিয়েছেন যেখানে গড় ১৮.৮২ ইকোনমি ৬.৫৪ এবং স্ট্রাইক রেট ১৭.২ সেরা ৩/৭। ২০২৪ টি২০ বিশ্বকাপে তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন ১৫ উইকেট নিয়ে ইকোনমি ৪.১৭ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার স্পেল ভারতকে জিতিয়েছে। তিনি মূলত দলের হয়ে প্রথম দিকে এবং ডেথ ওভারে বল করে সবচেয়ে বেশি সফল আর যা তাকে টি২০ র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে থাকতে বেশি সাহায্য করেছে।
| বিবরণ | পরিসংখ্যান |
|---|---|
| ম্যাচ | ৮৯ |
| ইনিংস | ৮৬ |
| বল | ১,৮৮২ |
| রান | ২,০৫১ |
| উইকেট | ১১০ |
| সেরা বোলিং (ইনিংস) | ৩/৭ |
| গড় | ১৮.৬৪ |
| ইকোনমি | ৬.৫৩ |
| স্ট্রাইক রেট | ১৭.১ |
| ৪ উইকেট | ০ |
| ৫ উইকেট | ০ |
| ১০ উইকেট | ০ |
জসপ্রীত বুমরাহ এর ওডিআই বোলিং পরিসংখ্যান
ওডিআই ফরম্যাটে বুমরাহ ৮৯ ম্যাচ খেলেছেন ৮৮ ইনিংসে ১৪৯ উইকেট নিয়েছেন তার গড় ২৩.৫৫ ইকোনমি ৪.৫৯ এবং স্ট্রাইক রেট ৩০.৭। সেরা বোলিং ৬/১৯। তিনি ৬বার চার উইকেট এবং ২বার পাঁচ উইকেট নিয়েছেন ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত তিনি ভারতের সাতটি সিরিজ জিততে সাহায্য করেছেন যেখানে ৫০টি উইকেট নিয়েছেন তিনি। তিনি দ্রুততম ভারতীয় যিনি ১০০ ওডিআই উইকেট নিয়েছেন। তার ইয়র্কার এবং স্লোয়ার বল ওডিআই তে তাকে অপরাজেয় করে তোলে বিশেষ করে ডেথ ওভারে। জসপ্রীত বুমরাহ এর পরিসংখ্যান ওডিআই তে ধারাবাহিকতা প্রমাণ করে।
| বিবরণ | পরিসংখ্যান |
|---|---|
| ম্যাচ | ৮৯ |
| ইনিংস | ৮৮ |
| বল | ৪,৫৮০ |
| রান | ৩,৫০৯ |
| উইকেট | ১৪৯ |
| সেরা বোলিং (ইনিংস) | ৬/১৯ |
| গড় | ২৩.৫৫ |
| ইকোনমি | ৪.৫৯ |
| স্ট্রাইক রেট | ৩০.৭ |
| ৪ উইকেট | ৬ |
| ৫ উইকেট | ২ |
| ১০ উইকেট | ০ |
জসপ্রীত বুমরাহ এর টেস্ট বোলিং পরিসংখ্যান
টেস্ট ক্রিকেটে বুমরাহের অভিষেক হয় ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০২৬ পর্যন্ত তিনি ৫২টি টেস্ট খেলেছেন যেখানে ৯৯ ইনিংসে ২৩৪ উইকেট নিয়েছেন তিনি। তার গড় ১৯.৭৯ ইকোনমি ২.৭৭ এবং স্ট্রাইক রেট ৪২.৮ সেরা বোলিং ফিগার ৬/২৭ ম্যাচ সেরা ৯/৮৬। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি সবচেয়ে সফল ১২ ম্যাচে ৬৪ উইকেট নিয়েছেন গড় ১৭.১৫ এছাড়াও ২০২৪ সালে তিনি মেলবোর্ন টেস্টে ৯ উইকেট নিয়ে ভারতকে জিতিয়েছেন এবং আইসিসি টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছেন। টেস্টে তার ১৬টি পাঁচ উইকেট রয়েছে এবং তিনি দ্রুততম ভারতীয় পেসার যিনি ১৫০ টেস্ট উইকেট নিয়েছেন। এক জন বোলার হিসেবে তার ব্যাটিংও উল্লেখযোগ্য ৫২ ম্যাচে ৩৪৮ রান সর্বোচ্চ ৩৪* এই সকল অর্জন জসপ্রীত বুমরাহ এর পরিসংখ্যানকে আরও শক্তিশালী করে তোলে।
| বিবরণ | পরিসংখ্যান |
|---|---|
| ম্যাচ | ৫২ |
| ইনিংস | ৯৯ |
| বল | ১০,০৩১ |
| রান | ৪,৬৩১ |
| উইকেট | ২৩৪ |
| সেরা বোলিং (ইনিংস) | ৬/২৭ |
| গড় | ১৯.৭৯ |
| ইকোনমি | ২.৭৭ |
| স্ট্রাইক রেট | ৪২.৮ |
| ৪ উইকেট | ৭ |
| ৫ উইকেট | ১৬ |
| ১০ উইকেট | ০ |
জসপ্রীত বুমরাহ এর আইপিএল বোলিং ক্যারিয়ার পরিসংখ্যান
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৪৫ ম্যাচ খেলে বুমরাহ ১৮৩ উইকেট নিয়েছেন গড় ২২.০২ ইকোনমি ৭.২৫ সেরা ৫/১০। তিনি ২০১৭ ২০১৯ এবং ২০২০ এ মুম্বাইয়ের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার ছিলেন। জসপ্রীত বুমরাহ এর আইপিএল ক্যারিয়ার আন্তর্জাতিক সাফল্যের মূল ভিত্তি ২০২৫ আইপিএলে তিনি রিটেইন হয়েছেন।
| বিবরণ | পরিসংখ্যান |
|---|---|
| ম্যাচ | ১৪৫ |
| ইনিংস | ১৪৫ |
| বল | ৩,৩৩৭ |
| রান | ৪,০৩১ |
| উইকেট | ১৮৩ |
| সেরা বোলিং (ইনিংস) | ৫/১০ |
| গড় | ২২.০২ |
| ইকোনমি | ৭.২৪ |
| স্ট্রাইক রেট | ১৮.২ |
| ৪ উইকেট | ৩ |
| ৫ উইকেট | ২ |
| ১০ উইকেট | ০ |
-
প্রশ্নঃ জসপ্রীত বুমরাহ কোন ধর্মের?
উত্তরঃ জসপ্রীত বুমরাহ জন্মসূত্রে একজন শিখ ধর্মের অনুসারী।
-
প্রশ্নঃ জসপ্রীত বুমরাহ উচ্চতা কত?
উত্তরঃ ভারতীয় দলের ফাস্ট বোলার বুমরাহ এর উচ্চতা প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি বা ১৭৮ সেন্টিমিটার।
-
প্রশ্নঃ জসপ্রীত বুমরাহ সব ফরম্যাটে কত উইকেট পেয়েছে?
উত্তরঃ সকল ফর্ম্যাটে বুমরাহর যত উইকেট টেস্টে ২৩৪ ওয়ানডেতে ১৪৯ টি টোয়েন্টিতে ১১০ আইপিএলে ১৮৩।
-
প্রশ্নঃ জসপ্রীত বুমরাহ বয়স
উত্তরঃ জসপ্রীত বুমরাহের জন্ম ৬ ডিসেম্বর ১৯৯৩ সালে এখন ২০২৬ সালের হিসাবে তার বর্তমান বয়স ৩৩ বছর।
-
প্রশ্নঃ ভারতের ইয়র্কার কিং কে?
উত্তরঃ ভারতের ইয়র্কার কিং বুমরাহ কে তিনি মূলত ডানহাতি পেস বোলার।


