২০২২ বিশ্বকাপ আসরে আর্জেন্টিনা পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে হারিয়ে ৩য় বিশ্বকাপ জয়লাভ করে। সেখানে কিংবদন্তী ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করেন। যা গোটা পৃথিবীর ফুটবল প্রেমী দর্শক এবং লিওনেল মেসির ভক্ত সমর্থকেরা আনন্দ উল্লাসের সাথে উৎযাপন করেন। কোন দেশ কতবার ফুটবল বিশ্বকাপ জিতেছে দেখুন বিস্তারিত খেলা টাইম এর এই নিবন্ধে।

ফুটবল বিশ্বকাপ যা আনুষ্ঠানিকভাবে ফিফা ওয়ার্ল্ড কাপ নামে পরিচিত। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট এটি। ১৯৩০ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ এর প্রথম আসর উরুগুয়েতে অনুষ্ঠিত হয়। সেবার আরটিতে মাত্র ১৭ টি দেশ অংশগ্রহণ করেছিলো এবং উরুগুয়ে বিশ্বকাপ জিতে প্রথম বিশ্বকাপ জয়লাভকারী দেশ হিসেবে পরিচিত হয়।
প্রতি চার (৪) বছর পর পর ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ সালের ফুটবল বিশ্বকাপ আসর ২টি অনুষ্ঠিত করা সম্ভব হয়নি। ফিফা বিশ্বকাপে একাধিক দেশের জাতীয় দলগুলো অংশগ্রহণ করে থাকে। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় খেলাধুলার ইভেন্ট হিসেবে ফিফা বিশ্বকাপ পরিচিতি লাভ করেছে। ১৯৩০ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ২২টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত ২২টি আসরে মোট ৮টি দেশ বিশ্বকাপের শিরোপা জয়ের গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। চলুন দেখে আসা যাক কোন দল কতবার ফুটবল বিশ্বকাপ জিতেছে।
ফুটবল বিশ্বকাপ জয়ী দেশের তালিকা
১৯৩০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিটি বিশ্বকাপ জয়ী দেশ এবং রানার-আপ দেশের তালিকা নিচে ছক আকারে নিচে উল্লেখ করা হলোঃ
| সাল | বিশ্বকাপ জয়ী দেশ | রানার-আপ | ফাইনালের ফলাফল | স্বাগতিক দেশ |
|---|---|---|---|---|
| ১৯৩০ | উরুগুয়ে | আর্জেন্টিনা | ৪-২ | উরুগুয়ে |
| ১৯৩৪ | ইতালি | চেকোস্লোভাকিয়া | ২-১ (অতিরিক্ত সময়) | ইতালি |
| ১৯৩৮ | ইতালি | হাঙ্গেরি | ৪-২ | ফ্রান্স |
| ১৯৫০ | উরুগুয়ে | ব্রাজিল | ২-১ | ব্রাজিল |
| ১৯৫৪ | পশ্চিম জার্মানি | হাঙ্গেরি | ৩-২ | সুইজারল্যান্ড |
| ১৯৫৮ | ব্রাজিল | সুইডেন | ৫-২ | সুইডেন |
| ১৯৬২ | ব্রাজিল | চেকোস্লোভাকিয়া | ৩-১ | চিলি |
| ১৯৬৬ | ইংল্যান্ড | পশ্চিম জার্মানি | ৪-২ (অতিরিক্ত সময়) | ইংল্যান্ড |
| ১৯৭০ | ব্রাজিল | ইতালি | ৪-১ | মেক্সিকো |
| ১৯৭৪ | পশ্চিম জার্মানি | নেদারল্যান্ডস | ২-১ | পশ্চিম জার্মানি |
| ১৯৭৮ | আর্জেন্টিনা | নেদারল্যান্ডস | ৩-১ (অতিরিক্ত সময়) | আর্জেন্টিনা |
| ১৯৮২ | ইতালি | পশ্চিম জার্মানি | ৩-১ | স্পেন |
| ১৯৮৬ | আর্জেন্টিনা | পশ্চিম জার্মানি | ৩-২ | মেক্সিকো |
| ১৯৯০ | পশ্চিম জার্মানি | আর্জেন্টিনা | ১-০ | ইতালি |
| ১৯৬৪ | ব্রাজিল | ইতালি | ০-০ (৩-২ পেনাল্টি) | যুক্তরাষ্ট্র |
| ১৯৯৮ | ফ্রান্স | ব্রাজিল | ৩-০ | ফ্রান্স |
| ২০০২ | ব্রাজিল | জার্মানি | ২-০ | জাপান ও দক্ষিণ কোরিয়া |
| ২০০৬ | ইতালি | ফ্রান্স | ১-১ (৫-৩ পেনাল্টি) | জার্মানি |
| ২০১০ | স্পেন | নেদারল্যান্ডস | ১-০ (অতিরিক্ত সময়) | দক্ষিণ আফ্রিকা |
| ২০১৪ | জার্মানি | আর্জেন্টিনা | ১-০ (অতিরিক্ত সময়) | ব্রাজিল |
| ২০১৮ | ফ্রান্স | ক্রোয়েশিয়া | ৪-২ | রাশিয়া |
| ২০২২ | আর্জেন্টিনা | ফ্রান্স | ৩-৩ (৪-২ পেনাল্টি) | কাতার |
কোন দেশ কতবার ফুটবল বিশ্বকাপ জিতেছে
বলা যেতেই পারে ব্রাজিল ফুটবল বিশ্বকাপে সবচেয়ে সফল দেশ। সবচেয়ে বেশিবার ফুটবল বিশ্বকাপ নেওয়ার অনন্য রেকর্ডটি এখনো ব্রাজিলের দখলে, তারা মোট ৫ বার বিশ্বকাপ জিতেছে। জার্মানি এবং ইতালি উভয়েই ৪ বার করে জিতেছে। আর্জেন্টিনা ৩ বার, ফ্রান্স এবং উরুগুয়ে ২ বার করে, এবং ইংল্যান্ড ও স্পেন ১ বার করে জিতেছে। কোন দেশ কতবার ফুটবল বিশ্বকাপ জিতেছে তা ছক আকারে নিচে দেখানো হলোঃ
| দেশ | বিশ্বকাপের সংখ্যা | বিশ্বকাপের জয়ের সাল |
|---|---|---|
| ব্রাজিল | ৫ টি | ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২ |
| জার্মানি | ৪ টি | ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪ |
| ইতালি | ৪ টি | ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬ |
| আর্জেন্টিনা | ৩ টি | ১৯৭৮, ১৯৮৬, ২০২২ |
| ফ্রান্স | ২ টি | ১৯৯৮, ২০১৮ |
| উরুগুয়ে | ২ টি | ১৯৩০, ১৯৫০ |
| ইংল্যান্ড | ১ টি | ১৯৬৬ |
| স্পেন | ১ টি | ২০১০ |
ফুটবল বিশ্বকাপ কেন্দ্রীক অনেক স্মরণীয় ঐতিহাসিক মুহূর্ত রয়েছে, যেমন ১৯৫০ সালের উরুগুয়ে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জয়ী হয়, ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার সেই বিতর্কিত “হ্যান্ড অফ গড” গোল এবং সর্বশেষ ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে হারিয়ে তাদের তৃতীয় শিরোপা বিজয় ইত্যাদি ফুটবল ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
ফিফা বিশ্বকাপ ২০২৬ সালের এই আসরটি হবে বিশ্বকাপের ২৩তম আসর। যার আয়োজক দেশ থাকবে তিনটি, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ও কানাডা। আগামী ১১ জুন ২০২৬ তারিখে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের মূল পর্বে ৪৮টি দেশ অংশ নিবে, যাদের ১২টি পৃথক গ্রুপে ভাগ করা হয়েছে।
মতামত
ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর এবারের আসরটিতে আপনি কোন দলকে সমর্থন করবেন? আপনার উত্তরটি অবশ্যই খেলা টাইম -কে কমেন্ট করে জানাবেন।
সকল কিংবদন্তী ফুটবলার এবং জাতীয় দল ও ক্লাব ফুটবলের পরিসংখ্যান জানতে এখনই খেলা টাইম এর ফুটবল পাতায় ঘুরে আসুন।
ফুটবল বিশ্বকাপের এবারের আসরটি কত তম আসর?
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ এই আসরটি হবে বিশ্বকাপের ২৩তম আসর।
আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ জিতেছে?
আর্জেন্টিনা ৩ বার ফুটবল বিশ্বকাপ জিতেছে।
ব্রাজিল কতবার বিশ্বকাপ জিতেছে?
সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জেতার রেকর্ডটি এখনো ব্রাজিলের দখলে। যারা ৫ বার বিশ্বকাপ জিতেছে।
ফ্রান্স কতবার বিশ্বকাপ জিতেছে?
ফ্রান্স ২ বার ফুটবল বিশ্বকাপ জিতেছে।
জার্মানি কতবার বিশ্বকাপ জিতেছে?
জার্মানি ৩ বার ফুটবল বিশ্বকাপ জিতেছে।
ফুটবল বিশ্বকাপ শুরু হয় কত সালে?
ফুটবল বিশ্বকাপ শুরু হয় ১৯৩০ সালে।
ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু কত তারিখ থেকে?
আগামী ১১ জুন ২০২৬ তারিখে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।


