সৌম্য সরকার বাংলাদেশের ক্রিকেটের একজন প্রতিভাবান অলরাউন্ডার ও টপ অর্ডার বাম হাতি ব্যাটসম্যান তিনি জন্মগ্রহণ করেন ২৫ ফেব্রুয়ারি ১৯৯৩ সালে সাতক্ষীরায়। প্রথম দিকে সৌম্য ডানহাতি ব্যাটসম্যান ছিলেন কিন্তু পরে যুবরাজ সিং ব্রায়ান লারা এবং সৌরভ গাঙ্গুলির মতো আইডলদের অনুসরণ করে বামহাতি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তিনি তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল এবং মিডিয়াম পেস বোলিং দিয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সৌম্য এর ক্যারিয়ারে উত্থান পতন থাকলেও তিনি বাংলাদেশের জাতীয় দলের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। আজকের এই আর্টিকেলে আমরা তার ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব যাতে তার অর্জনগুলো স্পষ্ট হয়ে ওঠে।
সৌম্য সরকার এর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ও সাফল্য
২০১৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআইতে অভিষেক করেন সৌম্য মাত্র ১৮ বলে ২০ রান করে নজর কাড়েন ক্রিকেট প্রেমিদের এবং মাত্র এক ম্যাচ খেলেই ২০১৫ সালের ওডিআই বিশ্বকাপ দলের হয়ে খেলেন। পরের বছর পাকিস্তানের বিপক্ষে টি২০ এবং টেস্টে অভিষেক হয় ২০১৫ সালে বাংলাদেশের ঘরের মাঠে পাকিস্তান ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ে তার অবদান ছিল উল্লেখযোগ্য। সেই সিরিজগুলোতে তিনি ৯ ম্যাচে ৪৯৭ রান করেন যার মধ্যে তিনটি অর্ধশতক এবং পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১৩৩ রান করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। ২০১৫ আইসিসি ওয়ার্ল্ড কাপে ৬ ইনিংসে ১৭৫ রান করে বাংলাদেশকে কোয়ার্টারফাইনালে নিয়ে যান। এছাড়া তিনি ওয়ার্ল্ড কাপ ম্যাচে সর্বোচ্চ ৪টি ক্যাচ নেওয়ার যৌথ রেকর্ড ধারণ করেন।
সৌম্য সরকার এর টি২০ ব্যাটিং পরিসংখ্যান
আধুনিক টি২০ ক্রিকেটে একজন ব্যাটম্যানের আক্রমনাত্মক ব্যাটিং এর উপর নির্ভর করে দলের জয় পরাজয়ের ফলাফল নির্ভর করে। বর্তমানের আধুনিক টি২০ ক্রিকেটের একজন আদর্শ খেলোয়ার সৌম্য তার আক্রমনাত্মক ব্যাটিং এ ৮৬ ইনিংস এ ব্যাটিং করে ৫টি অর্ধশতক এর মাধ্যমে ১৪৬২ রান করেছেন টি২০ তে তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৬৮ রান
বিবরণ
পরিসংখ্যান
ম্যাচ
৮৭
ইনিংস
৮৬
অপরাজিত
৪
রান
১৪৬২
সর্বোচ্চ স্কোর
৬৮
গড়
১৭.৮২
বল মোকাবিলা
১১৯৭
স্ট্রাইক রেট
১২২.১৩
শতক
০
অর্ধশতক
৫
চার
১৪৫
ছক্কা
৫৪
সৌম্য সরকার এর ওডিআই ব্যাটিং পরিসংখ্যান
ওডিআই ক্রিকেটে একজন আদর্শ আক্রমনাত্মক ব্যাটারদের মধ্যে অন্যতম সেরা ব্যাটম্যান হলেন সৌম্য সরকার। তিনি এখনো পর্যন্ত ৭৯ ম্যাচের মধ্যে ৭৪ ইনিংস এ ব্যাটিং করে ৩টি শতক ১৪টি অর্ধশতক এর মাধ্যমে ২৩৩৮ রান করেছেন তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১৬৯ যা তিনি নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে করেন।
বিবরণ
পরিসংখ্যান
ম্যাচ
৭৯
ইনিংস
৭৪
অপরাজিত
২
রান
২৩৩৮
সর্বোচ্চ স্কোর
১৬৯
গড়
৩৩.৪০
বল মোকাবিলা
২৪৬৩
স্ট্রাইক রেট
৯৪.৯২
শতক
৩
অর্ধশতক
১৪
চার
২৬৭
ছক্কা
৫৭
সৌম্য সরকার এর টেস্ট ব্যাটিং পরিসংখ্যান
সৌম্য এর টেস্ট ব্যাটিং পরিসংখ্যান খুব বেশি লম্বা নয় তিনি মাত্র ১৬ ম্যাচে ৩০ ইনিংস এ ব্যাটিং করেছেন সেখানে তিনি ১টি শতক ও ৪টি অর্ধশতক এর মাধ্যমে ৮৩১ রান করেন তিনি কার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১৪৯ রান।
আমি, চয়ন কুমার, একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক এবং বিশ্লেষক। আমি খেলা ডেস্ক ওয়েবসাইটে নিয়মিতভাবে ক্রিকেট এবং ফুটবল বিষয়ক তথ্যভিত্তিক প্রতিবেদন, ম্যাচ বিশ্লেষণ এবং সর্বশেষ ক্রীড়া আপডেট লিখে থাকি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ইউরোপীয় এবং আন্তর্জাতিক ফুটবল লিগের অন্তর্দৃষ্টিপূর্ণ, তথ্যভিত্তিক কনটেন্ট তৈরিতে আমার বিশেষ দক্ষতা রয়েছে।