KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Home » Blog » টি২০ বিশ্বকাপ সুপার এইট পয়েন্ট টেবিল ভারত রয়েছে সেমিফাইনালের দৌড়ে
ক্রিকেট

টি২০ বিশ্বকাপ সুপার এইট পয়েন্ট টেবিল ভারত রয়েছে সেমিফাইনালের দৌড়ে

By Chayan Kumar
Published: February 27, 2026
Last updated: March 1, 2026
6 Min Read
Share
টি২০ বিশ্বকাপ সুপার এইট পয়েন্ট টেবিল
টি২০ বিশ্বকাপ সুপার এইট পয়েন্ট টেবিল

পুরুষদের টি২০ বিশ্বকাপ ২০২৬ এবার দশম আসর যৌথভাবে আয়োজন করছে এশিয়ার দেশ ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টটি ৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হয়েছে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ মার্চ বর্তমানে আমরা টুর্নামেন্টের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এবারের আসরে রেকর্ড ২০টি দল অংশ নিয়েছে তুলনামূলকভাবে কম শক্তিশালী দলগুলো এবার বেশ কিছু চমক দেখিয়েছে বিশেষ করে অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে ম্যাচটি অন্যতম উল্লেখযোগ্য।

Contents
  • টি২০ বিশ্বকাপ সুপার এইট পয়েন্ট টেবিল
  • টি২০ বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে রয়েছে ভারত
  • টি২০ বিশ্বকাপ সুপার এইট পয়েন্ট টেবিল ও সেমিফাইনালের দৌড়ে রয়েছে ভারত এই বিষয় নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

টি২০ বিশ্বকাপ ২০২৬ এর সুপার এইট পর্ব এখন সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তে পৌঁছেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় দল সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে আছে। সুপার এইট গ্রুপ ১ থেকে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে গ্রুপ ২ থেকে ইংল্যান্ড সেমিফাইনালে উঠেছে।

আজ আমরা খেলা টাইমের আর্টিকেলে সুপার এইটের বর্তমান পয়েন্ট টেবিল বিশ্লেষণ করব এবং ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

টি২০ বিশ্বকাপ সুপার এইট পয়েন্ট টেবিল

সুপার এইট পর্বে অংশ নেওয়া দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে সুপার এইট – গ্রুপ ১ ও সুপার এইট – গ্রুপ ২। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুইটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। সুপার এইট – গ্রুপ ১ এ রয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও জিম্বাবুয়ে। অন্যদিকে সুপার এইট – গ্রুপ ২ এ আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

সুপার এইট – গ্রুপ নং-১

সুপার এইটের গ্রুপ ১-এ দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে গ্রুপ পর্বের শেষ হাই ভোল্টেজ ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং সেমিফাইনাল নিশ্চিত করেছে।

জিম্বাবুয়ে এবারের টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তবে তাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৯৫/৪ রান তোলে কিন্তু ভারতের কাছে পরাজিত হয়ে গ্রুপ ১ থেকে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে এই আসর শেষ করেছে।

পয়েন্ট টেবিল পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট গ্রুপ ১ থেকে দাপট দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে উঠেছে।

দলম্যাচজয়হারপয়েন্টনেট রান রেট
দক্ষিণ আফ্রিকা কোয়ালিফাই৩৩০৬+২.২৫৯
ভারত কোয়ালিফাই৩২১৪০.১০৬
ওয়েস্ট ইন্ডিজ২১১২+১.৭৯১
জিম্বাবুয়ে৩০৩০-৪.৪৭৫

সুপার এইট – গ্রুপ নং-২

সুপার এইটের গ্রুপ ২ থেকে ইংল্যান্ড অপরাজিত থেকে তিন ম্যাচে তিন জয় নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং সেমিফাইনালে উঠেছে। নিউজিল্যান্ড এক জয় এক হার এবং এক ম্যাচ পরিত্যক্ত (ড্র) হয়ে মোট ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান অধিকার করে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে।

অন্যদিকে পাকিস্তান তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ রানে জয়লাভ করলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তারা সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে।

দলম্যাচজয়হারফল নেইপয়েন্টনেট রান রেট
ইংল্যান্ড কোয়ালিফাই৩৩০০৬+১.০৯৬
নিউজিল্যান্ড কোয়ালিফাই৩১১১৩+১.৩৯০
পাকিস্তান৩১১১৩-০.১২৩
শ্রীলঙ্কা৩০৩০০-১.৯৫০

আরো পড়ুন: টি২০ বিশ্বকাপ ২০২৬ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা

টি২০ বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে রয়েছে ভারত

ভারতের টি২০ বিশ্বকাপ ২০২৬ এর সেমিফাইনালের পথে বড় সংশয় তৈরি হয়েছিল প্রথম সুপার এইট ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় রানের ব্যবধানে হারের কারণে। সেই হার ভারতের নেট রান রেট কে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে ছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। তারা প্রথমে ব্যাট করে ২৫৬/৪ রানের বিশাল স্কোর গড়ে তোলে অভিষেক শর্মা (৫৫) হার্দিক পান্ডিয়া (অপরাজিত ৫০ বলে ২৩ বলে) এবং অন্যান্যদের দুর্দান্ত ইনিংসের সুবাদে। জবাবে জিম্বাবুয়ে ১৮৪/৬ এ থেমে যায় ফলে ভারত ৭২ রানের বিশাল জয় পায় ভারত। বোলিংয়ে জসপ্রিত বুমরাহ হার্দিক পান্ডিয়া এবং অর্শদীপ সিং এর আক্রমণ ছিল অসাধারণ।

এই জয়ের ফলে ভারত সেমিফাইনালের দৌড়ে টিকে গেছে কিন্তু তাদের ভাগ্য এখন সম্পূর্ণভাবে আসন্ন ম্যাচের ওপর নির্ভর করছে।

আসন্ন ম্যাচ: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

  • তারিখ: রবিবার, ১ মার্চ ২০২৬
  • সময়: সন্ধ্যা ৭:৩০ মিনিটে (বাংলাদেশ সময় অনুযায়ী)
  • ভেন্যু: ইডেন গার্ডেন্স, কলকাতা

এই ম্যাচটি সেমিফাইনালের মতো জয়ী দল সরাসরি সেমিফাইনালে উঠবে (গ্রুপ ১ থেকে দক্ষিণ আফ্রিকার সাথে)। ভারত যদি জিতে যায় তাহলে তারা সেমিফাইনাল নিশ্চিত করবে (নেট রান রেট এর প্রয়োজন হবে না)। কিন্তু যদি ম্যাচ বৃষ্টি বা অন্য কোনো কারণে পরিত্যক্ত হয় বা নো রেজাল্ট হয় তাহলে নেট রান রেট এর ভিত্তিতে ওয়েস্ট ইন্ডিজ (+১.৭৯১) এগিয়ে থাকবে এবং তারাই সেমিফাইনালে যাবে।

টি২০ বিশ্বকাপ সুপার এইট পয়েন্ট টেবিল ও সেমিফাইনালের দৌড়ে রয়েছে ভারত এই বিষয় নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ টি২০ বিশ্বকাপে সেমিফাইনালের খেলা কবে শুরু হবে?

উত্তরঃ ১ম সেমিফাইনাল বুধ ০৪ মার্চ ২০২৬ এবং দ্বিতীয় সেমিফাইনাল বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬।

প্রশ্নঃ ভারত কি 2026 সালের বিশ্বকাপ থেকে ছিটকে গেছে?

উত্তরঃ না ভারত ২০২৬ সালের বিশ্বকাপে এখনো টিকে রয়েছে তারা যদি ০১ মার্চ এর খেলায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় তবে তারা বিশ্বকাপ থেকে ছিটকে যাবে।

প্রশ্নঃ ভারত কি সেমিতে যেতে পারবে?

উত্তরঃ ভারত যদি রবিবার ০১ মার্চ ২০২৬ সন্ধ্যা ৭:৩০ মিনিটে ইডেন গার্ডেনের মাঠে ওয়েস্ট ইন্ডিজ কে হারাতে পারে তবে তারা সেমিতে যেতে পারবে।
TAGGED:টি২০ বিশ্বকাপ
ByChayan Kumar
Follow:
আমি, চয়ন কুমার, একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক এবং বিশ্লেষক। আমি খেলা ডেস্ক ওয়েবসাইটে নিয়মিতভাবে ক্রিকেট এবং ফুটবল বিষয়ক তথ্যভিত্তিক প্রতিবেদন, ম্যাচ বিশ্লেষণ এবং সর্বশেষ ক্রীড়া আপডেট লিখে থাকি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ইউরোপীয় এবং আন্তর্জাতিক ফুটবল লিগের অন্তর্দৃষ্টিপূর্ণ, তথ্যভিত্তিক কনটেন্ট তৈরিতে আমার বিশেষ দক্ষতা রয়েছে।
2 Comments 2 Comments
  • Pingback: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে যাবার সমীকরণ | KhelaTime.com
  • Pingback: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে যাওয়ার সমীকরণ | KhelaTime.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল স্কোয়াড
April 28, 2026
হ্যারি ব্রুক এর পরিসংখ্যান
হ্যারি ব্রুক এর পরিসংখ্যান ২০২৬ আইপিএল সহ জানুন আপডেট তথ্য
April 17, 2026
মেহেদী হাসান মিরাজ এর মোট রান, উইকেট ও ক্যারিয়ার পরিসংখ্যান
মেহেদী হাসান মিরাজ এর মোট রান, উইকেট ও ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬
April 11, 2026
আইপিএল ২০২৬ পয়েন্ট টেবিল আজকের আপডেট
আইপিএল পয়েন্ট টেবিল ২০২৬
April 5, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি স্কোয়াড
March 21, 2026

YOU MAY ALSO LIKE

ভারত বনাম পাকিস্তান টি-২০ বিশ্বকাপ হেড টু হেড পরিসংখ্যান

ক্রিকেট ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো তখনই তৈরি হয়, যখন এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান ক্রিকেট মাঠে মুখোমুখি…

ক্রিকেট
February 15, 2026

সৌম্য সরকার এর পরিসংখ্যান

সৌম্য সরকার বাংলাদেশের ক্রিকেটের একজন প্রতিভাবান অলরাউন্ডার ও টপ অর্ডার বাম হাতি ব্যাটসম্যান তিনি জন্মগ্রহণ করেন ২৫ ফেব্রুয়ারি ১৯৯৩ সালে…

ক্রিকেট
February 26, 2026

টি২০ বিশ্বকাপ ২০২৬ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা

টি২০ বিশ্বকাপ ২০২৬ এর দশম আসর অনুষ্ঠিত হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কায় যা ক্রিকেটপ্রেমীদের মনে তৈরি করছে নানা প্রশ্ন কে সর্বোচ্চ…

ক্রিকেট
March 1, 2026

ভারতের টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬ T20 World Cup 2026 Squad Team India

আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ২০২৬ এটি পুরুষ টি২০ বিশ্বকাপ-এর দশম আসর। এই টি২০ বিশ্বকাপ ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু…

ক্রিকেট
January 10, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?