১৯৮৬ সালের ২৪ এপ্রিল পাকিস্তানের সিয়ালকোটে জন্মগ্রহণকারী ক্রিকেটার সিকান্দার রাজা পরবর্তীতে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে সিকান্দার রাজা জিম্বাবুয়ে দলের অন্যতম ভরসার নাম হয়ে ওঠেন। ডানহাতি ব্যাটিং এবং ডানহাতি অফ-স্পিন বোলিংয়ের মাধ্যমে তিনি দীর্ঘ সময় ধরে দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। বিশেষ করে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ফরম্যাটে তার অলরাউন্ড পারফরম্যান্স জিম্বাবুয়ের জন্য বহু গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছে। চলুন খেলা টাইমের আজকের এই ব্লগে আমরা সিকান্দার রাজার ক্যারিয়ার পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
সিকান্দার রাজার ক্রিকেট ক্যারিয়ার
সিকান্দার রাজা মূলত পাকিস্তানে জন্মগ্রহণ করলেও পরবর্তীতে জিম্বাবুয়েতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সেখান থেকেই তার পেশাদার ক্রিকেট ক্যারিয়ার গড়ে ওঠে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ২০১৩ সালে তিনি আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পান। সময়ের সঙ্গে সঙ্গে তিনি দলের ব্যাটিং লাইনআপের গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং কার্যকর স্পিন বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
২০২২ এবং ২০২৩ সালে সীমিত ওভারের ক্রিকেটে তার অসাধারণ পারফরম্যান্স তাকে বিশ্ব ক্রিকেটে নতুন করে আলোচনায় নিয়ে আসে। নেতৃত্বগুণ, অভিজ্ঞতা এবং ম্যাচ জেতানোর সামর্থ্যের কারণে তিনি জিম্বাবুয়ে দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবে পরিচিত।
সিকান্দার রাজার টি-টোয়েন্টি পরিসংখ্যান
জিম্বাবুয়ের হয়ে তিনি মোট ১৩৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই ফরম্যাটে তিনি সংগ্রহ করেছেন ৩০৮৯ রান। ব্যাট হাতে তার সর্বোচ্চ স্কোর ১৩৩ রান। পুরো ক্যারিয়ারে তিনি ২৬.৬৩ গড়ে এবং ১৩৬.৯৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার ১টি শতক এবং ১৭টি অর্ধশতক রয়েছে। বল হাতে তিনি কার্যকর অফ-স্পিনার হিসেবে ১০৭ টি উইকেট শিকার করেছেন, যেখানে তার সেরা বোলিং ফিগার ৫/১৮ উইকেট। এছাড়া ফিল্ডিংয়েও তিনি নিয়মিত অবদান রেখে চলেছেন।
| বিবরণ | টি-টুয়েন্টি |
|---|---|
| ম্যাচ | ১৩৩ |
| ইনিংস | ১২৮ |
| রান | ৩০৮৯ |
| সর্বোচ্চ স্কোর | ১৩৩ |
| ব্যাটিং গড় | ২৬.৬৩ |
| স্ট্রাইক রেট | ১৩৬.৯৩ |
| শতক | ১ |
| অর্ধশতক | ১৭ |
| উইকেট | ১০৭ |
| সেরা বোলিং | ৫/১৮ |
| ক্যাচ | ১৩৯ |
সিকান্দার রাজার ওয়ানডে পরিসংখ্যান
ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ের হয়ে তিনি ১৫৩টি ম্যাচ খেলেছেন। এই ফরম্যাটে তিনি ৪৪৭৬ রান সংগ্রহ করেছেন এবং তার গড় প্রায় ৩৭। ক্যারিয়ারে তিনি ৭টি শতক এবং ২৪টি অর্ধশতক হাঁকিয়েছেন, যেখানে তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ১৪১ রান। বল হাতে তিনি ৯৪ উইকেট শিকার করেছেন এবং প্রয়োজনে মিডল ওভারে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিয়েছেন। ফিল্ডার হিসেবেও তার অবদান উল্লেখযোগ্য।
| বিবরণ | ওয়ানডে |
|---|---|
| ম্যাচ | ১৫৩ |
| ইনিংস | ১৪৪ |
| রান | ৪৪৭৬ |
| সর্বোচ্চ স্কোর | ১৪১ |
| ব্যাটিং গড় | ৩৬.৯৯ |
| স্ট্রাইক রেট | ৮৬.৩১ |
| শতক | ৭ |
| অর্ধশতক | ২৪ |
| উইকেট | ৯৪ |
| সেরা বোলিং | ৪/৫৫ |
| ক্যাচ | ১০৬ |
সিকান্দার রাজার টেস্ট পরিসংখ্যান
টেস্ট ক্রিকেটেও তিনি জিম্বাবুয়ের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ২২টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং ১৪৩৪ রান সংগ্রহ করেছেন। তার ব্যাটিং গড় প্রায় ৩৪.১৪। টেস্ট ক্যারিয়ারে তার একটি শতক এবং ১১টি অর্ধশতক রয়েছে, যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ১২৭ রান। বোলিংয়ের ক্ষেত্রে তিনি শিকার করেছেন ৪০টি উইকেট এবং মাঝেমধ্যে গুরুত্বপূর্ণ স্পেল দিয়ে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছেন।
| বিবরণ | টেস্ট |
|---|---|
| ম্যাচ | ২২ |
| ইনিংস | ৪২ |
| রান | ১,৪৩৪ |
| সর্বোচ্চ স্কোর | ১২৭ |
| ব্যাটিং গড় | ৩৪.১৪ |
| শতক | ১ |
| অর্ধশতক | ১১ |
| উইকেট | ৪০ |
| সেরা বোলিং | ৭/১১৩ |
| ক্যাচ | ১৭ |
সিকান্দার রাজার আইসিসি র্যাংকিং
আইসিসি র্যাংকিংয়ে সিকান্দার রাজা সাম্প্রতিক বছরগুলোতে অসাধারণ উন্নতি করেছেন। ধারাবাহিক ব্যাটিং ও কার্যকর বোলিংয়ের মাধ্যমে তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষ অলরাউন্ডারদের তালিকায় জায়গা করে নেন। বিশেষ করে ২০২৫ সালে তিনি প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে এক নম্বরে ওঠেন, যা তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে এখন দ্বিতীয় অবস্থানে থাকলেও টি-টোয়েন্টি র্যাংকিংয়ে তিনি বর্তমান শীর্ষস্থান ধরে রেখেছেন এবং নিয়মিতভাবে সেরা অলরাউন্ডারদের মধ্যে অবস্থান করছেন। সব মিলিয়ে, আইসিসি র্যাংকিং প্রমাণ করে যে সিকান্দার রাজা বর্তমান সময়ের অন্যতম সফল ও প্রভাবশালী অলরাউন্ডার।
ক্রিকেটার সিকান্দার রাজাকে নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর
জিম্বাবুয়ের ক্রিকেটের পোস্টার বয় সিকান্দার রাজাকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিচে তুলে ধরা হলোঃ
উত্তরঃ তিনি ২৪ এপ্রিল ১৯৮৬ সালে সিয়ালকটে (পাকিস্তান) জন্মগ্রহণ করেছিলেন। এরপর পরিবার নিয়ে জিম্বাবুয়ে চলে যান এবং সেখান থেকেই তার পেশাদার ক্রিকেট যাত্রা শুরু হয়।
উত্তরঃ তিনি একজন অলরাউন্ডার। ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফ-স্পিন বোলিং করেন।
উত্তরঃ তার আন্তর্জাতিক ক্রিকেট জীবন শুরু হয় ২০১৩ সালে।

