ফিন অ্যালেন সাম্প্রতিক টি-২০ বিশ্বকাপ ২০২৬ এর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে ১০০ রানের অপরাজিত দুর্দান্ত ইনিংসের মাধ্যমে ইতিহাসে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি করেন এবং নিউজিল্যান্ডকে ফাইনালে পৌচ্ছে দেন।নিউজিল্যান্ড ক্রিকেট দলের একজন তারকা ব্যাটার তিনি। ফিন অ্যালেন তার ঝড়ো ব্যাটিংয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত। খেলা টাইম এর নিবন্ধে ফিন অ্যালেন ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬ জানাবো আপনাদের।

ফিন অ্যালেন ডানহাতি ব্যাটসম্যান, তিনি মূলত লিমিটেড ওভার ফরম্যাটে খেলে থাকেন। অ্যালেন দ্রুত স্কোর করার ক্ষমতা এবং পাওয়ার-হিটিংয়ের জন্য বিখ্যাত। ২০২১ সালে টি২০আই অভিষেকের পর থেকে তিনি নিউজিল্যান্ডের ওপেনিং লাইনআপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
ফিন অ্যালেন ব্যক্তিগত জীবনী
ফিন অ্যালেন মোট রান কত
নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের এই তরুন ওপেনার বিশেষ করে টি-২০ ফরম্যাটে দ্রুত রান করার অসাধারণ ক্ষমতায় নিজেকে আলাদা ভাবে প্রস্তুত করেছে। ফিন অ্যালেন আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতেও তার ঝড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিতি রয়েছে। ফিন অ্যালেনের মোট রান কত, নিচের ছকে তার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ ফরম্যাটগুলোর সামগ্রিক ক্যারিয়ার পরিসংখ্যান সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলোঃ
| ফরম্যাট | ম্যাচ | রান | সর্বোচ্চ স্কোর | গড় | স্ট্রাইক রেট | সেঞ্চুরি | হাফ-সেঞ্চুরি |
|---|---|---|---|---|---|---|---|
| ওডিআই | ২২ | ৫৮২ | ৯৬ | ২৭.৭১ | ৯৩.২৭ | ০ | ৫ |
| টি-২০ | ৬১ | ১৬৫৪ | ১৩৭ | ২৯.০২ | ১৭১.০৫ | ৩ | ৭ |
| প্রথম শ্রেণী | ২০ | ৬৭১ | ৭৯ | ২০.৯৬ | – | ০ | ৪ |
| লিস্ট এ | ৬৫ | ১৯৮৩ | ১৬৮ | ৩০.৯৮ | – | ৩ | ১০ |
| মোট | ১৬৮ | ১,৯৮৩ | ৬ টি | ২৬ টি |
ফিন অ্যালেন টি ২০ পরিসংখ্যান
টি-২০ -তে ফিন অ্যালেন মানেই সত্যিই এক অবিশ্বাস্য। তিনি মাত্র ৬১ ম্যাচে ১৬৫৪ রান করেছেন, ম্যাচ প্রতি গড় ২৯.০২ এবং তার স্ট্রাইক রেটও অসাধারণ, তিনি ১৭১.০৫স্ট্রাইক রেটে ব্যাটিং করে থাকেন। টি-২০ -তে ফিন অ্যালেন পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ১৩৭ রানের ইনিংস খেলেছেন। টি-২০ -তে ফিন অ্যালেন ৩ টি সেঞ্চুরি এবং ৭ টি হাফ-সেঞ্চুরি করেছেন। তিনি মোট ১৪৫ টি চার এবং ১১৫ টি ছক্কা হাকিয়েছেন। ফিন অ্যালেন টি-২০ পরিসংখ্যান দেখে স্পষ্ট যে তিনি ক্রিকেটের জন্য নিজেকে শতভাগ প্রস্তুত করেছেন এবং নিউজিল্যান্ডের ভবিষ্যতের তারকা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।
ফিন অ্যালেন ওডিআই পরিসংখ্যান
ফিন অ্যালেন ওডিআই ফরম্যাটে খুব বেশি ম্যাচ খেলেননি, তবে তার আগ্রাসী ব্যাটিং স্টাইল ওপেনিং -এ দলকে শক্তিশালী ভিদ গড়ে দেয়। ফিন অ্যালেন ওডিআই ফরম্যাটে ২২ ম্যাচে ৫৮২ রান করেছেন, তার গড় ২৭.৭১ এবং স্ট্রাইক রেট ৯৩.২৭। ওডিআই -তে তিনি সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেছেন এবং ৫ টি অর্ধশতক করেছেন। তিনি ৭৮টি চার এবং ১৪টি ছক্কা মেরেছেন। শূন্য রানে আউট হয়েছেন ৩বার, যা তার ওডিআই ফরম্যাটে ধারাবাহিকতার সমস্যা দেখায়। যেহেতু ফিন অ্যালেন এখন তরুন খেলোয়াড়, সেহেতু ওডিআই ফরম্যাটে এর পাকাপোক্ত এবং অভিজ্ঞতা অর্জনে এই ফরম্যাটেও তিনি ভালো কিছু করে দেখাতে পারবেন।
ফিন অ্যালেন ক্যারিয়ার হাইলাইটস
সাম্প্রতিক টি-২০ ফরম্যাটে ফিন অ্যালেন অসাধারণ সময় পার করছে, বিশেষ করে ২০২৬ টি-২০ বিশ্বকাপ তার জন্য অন্যতম। টুর্নামেন্টের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (বিগত ৪ মার্চ ২০২৬ তারিখ) ম্যাচে তিনি মাত্র ৩৩ বলে ১০ চার ও ৮ ছক্কার সুবাদে অপরাজিত ১০০ রানের এক বিদ্ধংসী ইনিংস উপহার দেন। যেটি আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দ্রুত সেঞ্চুরিতে পরিনত হয়েছে। নিচে ফিন অ্যালেন ক্যারিয়ার হাইলাইটস তুলে ধরা হলোঃ
মতামত
ফিন অ্যালেনের ব্যাটিং স্টাইল আপনার কাছে কেমন লাগে? আপনার মূল্যবান উত্তর ও মতামত খেলা টাইম -কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এছাড়া কিংবন্তী সকল ক্রিকেটারদের ক্যারিয়ার পরিসংখ্যান জানতে খেলা টাইম পরিসংখ্যান পাতা ভিজিট করুন।


