KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Home » Blog » অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা
ক্রিকেট

অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা

By Chayan Kumar
Published: February 1, 2026
Last updated: February 1, 2026
6 Min Read
Share
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা

ক্রিকেটের জগতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট যা তরুণ খেলোয়াড়দের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয়। এই টুর্নামেন্টটি ১৯৮৮ সাল থেকে শুরু হয়েছে এবং প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয়। এখান থেকে বিশ্ব ক্রিকেটে অনেক তারকা খেলোয়াড়ের উত্থান ঘটেছে যারা পরবর্তীকালে মূল জাতীয় দলের হয়ে খেলেছেন এবং বিশ্বকাপ জিতেছেন। খেলা টাইম এর এই আর্টিকেলে আমরা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ টুর্নামেন্টের ইতিহাস চ্যাম্পিয়নদের বিস্তারিত তালিকা নিয়ে আলোচনা করব।

Contents
  • অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিস্তারিত তালিকা
  • অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ইতিহাস
  • অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে উঠে আসা উল্লেখযোগ্য খেলোয়াড়
  • অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স
  • অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিস্তারিত তালিকা

অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা দেখলে বোঝা যায় যে ভারত সবচেয়ে সফল দল যারা পাঁচবার শিরোপা জিতেছে। নীচের টেবিলে সমস্ত বিজয়ী রানার্স আপ এবং হোস্ট দেশের তথ্য দেওয়া হলো। এই তালিকা ১৯৮৮ থেকে সর্বশেষ বিশ্বকাপ ২০২৪ সাল পর্যন্ত প্রকাশ করা হয়েছে।

বছরহোস্টচ্যাম্পিয়নরানার্স আপফলাফল
২০২৪দক্ষিণ আফ্রিকাঅস্ট্রেলিয়াভারত৭৯ রানে জয়
২০২২ওয়েস্ট ইন্ডিজভারতইংল্যান্ড৪ উইকেটে জয়
২০২০দক্ষিণ আফ্রিকাবাংলাদেশভারত৩ উইকেটে জয়
২০১৮নিউজিল্যান্ডভারতঅস্ট্রেলিয়া৮ উইকেটে জয়
২০১৬বাংলাদেশওয়েস্ট ইন্ডিজভারত৫ উইকেটে জয়
২০১৪সংযুক্ত আরব আমিরাতদক্ষিণ আফ্রিকাপাকিস্তান৬ উইকেটে জয়
২০১২অস্ট্রেলিয়াভারতঅস্ট্রেলিয়া৬ উইকেটে জয়
২০১০নিউজিল্যান্ডঅস্ট্রেলিয়াপাকিস্তান২৫ রানে জয়
২০০৮মালয়েশিয়াভারতদক্ষিণ আফ্রিকাডিএল মেথডে ১২ রানে জয়
২০০৬শ্রীলঙ্কাপাকিস্তানভারতডিএল মেথডে ৩৮ রানে জয়
২০০৪বাংলাদেশপাকিস্তানওয়েস্ট ইন্ডিজ২৫ রানে জয়
২০০২নিউজিল্যান্ডঅস্ট্রেলিয়াদক্ষিণ আফ্রিকা৭ উইকেটে জয়
২০০০শ্রীলঙ্কাভারতশ্রীলঙ্কা৬ উইকেটে জয়
১৯৯৮দক্ষিণ আফ্রিকাইংল্যান্ডনিউজিল্যান্ড৭ উইকেটে জয়
১৯৮৮অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়াপাকিস্তান৫ উইকেটে জয়

উপরের এই টেবিল থেকে দেখা যায় ভারত পাঁচবার, অস্ট্রেলিয়া তারা চারবার এবং পাকিস্তান দল দুইাবর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে। ২০২৬ সালের টুর্নামেন্ট এখন চলমান খেলা শেষ হলে আমরা সেই খেলার ফলাফল টি অন্তর্ভুক্ত করব।

আরো পড়ুনঃ পাকিস্তান টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ইতিহাস

অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয় ১৯৮৮ সালে অস্ট্রেলিয়ায় যা তখন ইয়ুথ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নামে পরিচিত ছিল। আইসিসি এটিকে ১৯৯৮ সাল থেকে এখনো পর্যন্ত দুই বছর পরপর নিয়মিত টুর্নামেন্টটি আয়োজন করে আসছে। এই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে যার মধ্যে ১০টি পূর্ণ সদস্য দেশ এবং বাকি দল গুলো অ্যাসোসিয়েট সদস্য দেশ। অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ওয়ানডে ফরম্যাটে ৫০ ওভারে প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে তরুণ খেলোয়াড়রা তাদের দক্ষতা প্রদর্শন করে যা তাদের ক্যারিয়ারের ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে এবং পরবর্তী তে মূল জাতীয় দলের হয়ে খেলার সুযোগ সৃষ্টি হয়। এই টুর্নামেন্টের মাধ্যমে বিভিন্ন দেশের তারকা ক্রিকেট খেলোয়ার উঠে এসেছে বড়দের জাতীয় দলে।

অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে উঠে আসা উল্লেখযোগ্য খেলোয়াড়

অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে অনেক তারকা খেলোয়াড় উঠে এসেছেন। আমরা দেখতে পায় ২০০০ সালের টুর্নামেন্টে ভারতের চ্যাম্পিয়ন দলে ছিলেন যুবরাজ সিং এবং মোহাম্মদ কাইফ। ভিরাট কোহলি ২০০৮ সালের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন এবং পরে সিনিয়র লেভেলে বিশ্বকাপ জিতেছেন। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারও এই টুর্নামেন্ট থেকে উঠে এসেছেন জাতীয় দলে। পাকিস্তানের ক্রিকেট মহারাজা বাবর আজম ২০১০ এবং ২০১২ সালে খেলেছেন।

সাউথ আফ্রিকা দলের উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি কক অন্যতম নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার কেন উইলিয়ামসন ও অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে উঠে এসেছেন এবং পরে ব্যাট হাতে শাসন করছে পুরো ক্রিকেট বিশ্বকে। এছাড়াও বাংলাদেশের ২০২০ সালের চ্যাম্পিয়ন দলে ছিলেন তৌহিদ হৃদয় যিনি এখন সিনিয়র দলের হয়ে খেলেন। এই খেলোয়াড়রা প্রমাণ করে যে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ইয়ং ক্রিকেটার দের ভবিষ্যত গড়ে দেয়। অনেক খেলোয়াড় এখান থেকে আইপিএলের, পিসিএল ও বিগ ব্যাশ এর মত বড় বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন।

অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স

বাংলাদেশ ২০২০ সালে প্রথমবার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতেছে যা দেশের ক্রিকেট ইতিহাসে একটি অনন্য মাইলফলক। ফাইনালে তারা শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে দেয় যা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি গৌরবময় অর্জন। ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ দলের হয়ে বাংলাদেশের নেতৃত্বে দেয় আকবর আলীর পুরো টুর্নামেন্টে জুড়ে তার নেতৃত্বে দলটি অসাধারণ খেলেছে যার ফল স্বরূপ বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।

এই জয় বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং বাংলাদেশের ক্রিকেট কে সারা বিশ্বের কাছে নতুন করে পরিচয় করিয়েছে। এর আগে ২০০৪ সালে তারা হোস্ট করে ছিল কিন্তু সেমিফাইনালেও পৌঁছাতে পারেনি। এর পর ২০১৬ সালে বাংলাদেশ বাংলাদেশ আবারও হোস্ট করে এবং কোয়ার্টার ফাইনালে পর্যন্ত খেলে।

অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৬ কবে থেকে কবে পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে?

উত্তরঃ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ১৫ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি ২০২৬ সালে ফাইনালের মাধ্যমে শেষ হবে এবং মোট ২৩ দিন ধরে চলেছে এই আসর।

প্রশ্নঃ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৬ এর হোস্ট কোন দেশ?

উত্তরঃ এই টুর্নামেন্ট যৌথভাবে জিম্বাবুয়ে এবং নামিবিয়া হোস্ট করেছে। জিম্বাবুয়েতে ২৫টি ম্যাচ (সেমিফাইনাল ও ফাইনালসহ) এবং নামিবিয়ায় ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

প্রশ্নঃ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৬ এ কয়টি দল অংশ নিয়েছে?

উত্তরঃ মোট ১৬টি দল অংশগ্রহণ করছে এর মধ্যে পূর্ণ সদস্য দেশ এবং কোয়ালিফায়ার থেকে উঠে আসা দল রয়েছে।

প্রশ্নঃ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৬ কোথায় লাইভ দেখা যাবে?

উত্তরঃ বাংলাদেশে Gazi TV, T Sports বা অনলাইনে ICC-এর অফিসিয়াল ওয়েবসাইট/অ্যাপ এবং হাইলাইটস ICC YouTube চ্যানেলে পাওয়া যায়।
ByChayan Kumar
Follow:
আমি, চয়ন কুমার, একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক এবং বিশ্লেষক। আমি খেলা ডেস্ক ওয়েবসাইটে নিয়মিতভাবে ক্রিকেট এবং ফুটবল বিষয়ক তথ্যভিত্তিক প্রতিবেদন, ম্যাচ বিশ্লেষণ এবং সর্বশেষ ক্রীড়া আপডেট লিখে থাকি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ইউরোপীয় এবং আন্তর্জাতিক ফুটবল লিগের অন্তর্দৃষ্টিপূর্ণ, তথ্যভিত্তিক কনটেন্ট তৈরিতে আমার বিশেষ দক্ষতা রয়েছে।
1 Comment 1 Comment
  • Pingback: অদম্য বাংলাদেশ টি২০ কাপ ২০২৬: সর্বোচ্চ রান ও উইকেট শিকারির তালিকা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

ফিফা বিশ্বকাপ ২০২৬ সেনেগাল স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ সেনেগাল স্কোয়াড
May 19, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতালি স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতালি স্কোয়াড
May 13, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইকুয়েডর স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইকুয়েডর স্কোয়াড
May 11, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল স্কোয়াড
April 28, 2026
হ্যারি ব্রুক এর পরিসংখ্যান
হ্যারি ব্রুক এর পরিসংখ্যান ২০২৬ আইপিএল সহ জানুন আপডেট তথ্য
April 17, 2026

YOU MAY ALSO LIKE

পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ

সুপার এইটের শেষ ম্যাচে পাকিস্তানের সেমিফাইনাল সমীকরণ জমে উঠেছে বিশেষ করে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচের ফলাফলের পর। নাটকীয় এক লড়াইয়ে…

ক্রিকেট
March 2, 2026

টি২০ বোলিং র‍্যাঙ্কিং জানুন বিস্তারিত

ক্রিকেট বিশ্বে টি২০ ফরম্যাটটি দ্রুতগতির খেলা হিসেবে বেশি পরিচিত যেখানে বোলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফরম্যাটে সফলতা অর্জন করতে হলে…

ক্রিকেট
February 25, 2026

আইপিএল ২০২৬ সময়সূচী: প্রথম ২০ ম্যাচের তালিকা, ভেন্যু ও সময়

ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ মৌসুম শুরু হচ্ছে ২৮ মার্চ ২০২৬। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে…

ক্রিকেটসময়সূচি
March 16, 2026

বিপিএল ২০২৬ সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ চলছে ১২তম আসর টুনামেন্ট শুরু হয়েছে ২৬ ডিসেম্বর ২০২৫ সাল থেকে এবং টুর্নামেন্টের শেষ হবে…

ক্রিকেট
January 23, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?