KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Home » Blog » এলিসন বেকার ব্রাজিলের বাজপাখি
ফুটবল

এলিসন বেকার ব্রাজিলের বাজপাখি

Imran Hossen
By Imran Hossen - Co-Founder
Published: January 11, 2026
Last updated: January 11, 2026
5 Min Read
Share
এলিসন বেকার ব্রাজিলের বাজপাখি

ফুটবল খেলায় গোটা দলের মধ্যে সবচেয়ে দায়িত্বশীল একজন খেলোয়াড় হলেন গোলরক্ষক বা গোলকিপার। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মাঠের অন্যান্য খেলোয়াড়দের তুলনায় তাদের নিয়ম এবং দায়িত্ব সম্পূর্ণ আলাদা। একজন অভিজ্ঞ গোলরক্ষকের জন্য গোটা দলের জয় নির্ভর করে। আজকে আমরা তেমন একজন অভিজ্ঞ গোলরক্ষকের সম্পর্কে জানাতে চলেছি, যাকে গোটা বিশ্বের ফুটবল জগৎ চেনে, তিনি হলেন বর্তমান সময়ে সবচেয়ে সেরা গোলরক্ষক। এলিসন বেকার ব্রাজিলের বাজপাখি নামে তিনি সর্বত্র পরিচিত। আজকে আমরা খেলা টাইম এর এই নিবন্ধে এলিসন বেকার জাতীয় দল ব্রাজিলের পরিসংখ্যান ২০২৬ বা ব্রাজিলের বাজপাখি সম্পর্কে বিস্তারিত জানাবো।

Contents
  • এলিসন বেকারের ব্যক্তিগত বিবরণী ২০২৬
  • জাতীয় দল ব্রাজিলের হয়ে এলিসন বেকারের পরিসংখ্যান ২০২৬
  • এলিসন বেকারের ক্লাব পরিসংখ্যান ২০২৬
  • ফিফা বিশ্বকাপ ২০২৬ এর জন্য এলিসন বেকারের প্রস্তুতি
  • মতামত

এলিসন বেকার বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা এবং নির্ভরযোগ্য গোলরক্ষক হিসেবে পরিচিত। তিনি বর্তমানে ব্রাজিল জাতীয় দল এবং ইংলিশ ক্লাব লিভারপুল -এ নিয়মিত গোলরক্ষক হয়ে রক্ষণভাগের শেষ ভরসা হিসেবে কাজ করছেন। তিনি নিয়মিত ক্লাব ও জাতীয় দলে তার উপর ভরসার প্রতিদান দিয়ে চলেছে। দূর্দান্ত সব গোল সেভ এবং ডি বক্স থেকে লম্বা পাসের মাধ্যমে তিনি দলে দারুন ফুটবল খেলছে।

এলিসন বেকারের ব্যক্তিগত বিবরণী ২০২৬

  • পুরো নাম: এলিসন রামসেস বেকার, যিনি সাধারণত এলিসন বেকার বা এলিসন নামে পরিচিত।
  • জন্ম: তাঁর জন্ম ২ অক্টোবর ১৯৯২ সালে ব্রাজিলের নোভো হাম্বুর্গোতে। জানুয়ারি ২০২৬ অনুযায়ী তার বর্তমান বয়স ৩৩ বছর।
  • পেশা: পেশাদার ফুটবলার (গোলরক্ষক), ব্রাজিল জাতীয় দল এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল এফসি-তে গোলরক্ষক খেলছেন।
  • উচ্চতা: ১.৯৩ মিটার বা ৬ ফুট ৪ ইঞ্চি, এবং তিনি ডান পায়ে ফুটবল খেলে থাকে।

জাতীয় দল ব্রাজিলের হয়ে এলিসন বেকারের পরিসংখ্যান ২০২৬

এলিসন বেকার মাত্র ১০ বছর বয়সে ইন্টারন্যাশনালের যুব একাডেমিতে যোগ দেন। এলিসন বেকার ব্রাজিল জাতীয় দলের হয়ে ২০১৫ সালের ১৩ অক্টোবর প্রথম খেলার সুযোগ পায়। ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে তার অভিষেক হয়। সেই ম্যাচে ব্রাজিল ৩-১ গোলের ব্যবধানে ভেনেজুয়েলার বিপক্ষে জয়লাভ করেছিল। তৎকালীন ব্রাজিল জাতীয় দলের অভিজ্ঞ কোচ দুঙ্গার অধীনে তিনি প্রথম ব্রাজিল জাতীয় দলে খেলার সুযোগ পান এবং এরপর থেকে ধীরে ধীরে নিজেকে ব্রাজিলের এক নম্বর গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেন। নিচে এলিসন বেকারের জাতীয় দলের পরিসংখ্যান তুলে ধরা হলো:

জাতীয় দলের পরিসংখ্যান:

  • মোট ম্যাচ: ৭৬ টি
  • ক্লিন শিট: ৪১ টি
  • গোল হজম করেছেন: ৪৫ টি
  • বিশ্বকাপ খেলেছেন: ২ টি (২০১৮ ও ২০২২)
  • কোপা আমেরিকা খেলেছেন: ৪ টি (২০১৬, ২০১৯, ২০২১, ও ২০২৪)
  • অর্জিত শিরোপা: ১ টি (কোপা আমেরিকা ২০১৯)

এলিসন বেকারের ক্লাব পরিসংখ্যান ২০২৬

এএস রোমা: ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত : এলিসন বেকার ২০১৬ সালের জুলাই মাসে €৮ মিলিয়ন ইউরো ফি-তে এএস রোমা যোগ দেন। ২০১৬-১৭ তার প্রথম মৌসুমে তিনি ওয়াইচেক শেজনির ব্যাকআপ ছিলেন, সেজন্য তিনি তুলনামুলক কম খেলেছেন। ২০১৭-১৮ তার দ্বিতীয় মৌসুমে তিনি এএস রোমা -তে প্রথম পছন্দের গোলকিপার হয়ে উঠেন এবং অসাধারণ খেলা উপহার দেন। যার জন্য সেরিয়া এ গোলকিপার অব দ্য ইয়ার হন। রোমাকে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে পৌঁছাতে এলিসন বিশেষ ভূমিকা রাখেন। এএস রোম’র হয়ে এলিসন বেকারের পরিসংখ্যান ছক আকারে তুলে ধরা হলো:

প্রতিযোগিতাম্যাচ খেলেছেনক্লিন শিটগোল হজম করেছেন
সিরি-এ৩৭১৭২৮
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ১৩৫১৯
উয়েফা ইউরোপা লিগ১১৪১২
কোপ্পা ইতালিয়া৩০৫

লিভারপুল: ২০১৮ থেকে বর্তমান : এলিসন বেকার ২০১৮ সালে €৬৬.৮ মিলিয়ন ইউরো ফি-তে লিভারপুল এফসি -এ যোগ দেন। এলিসন বেকার তখনকার সময়ের সবচেয়ে দামী গোলরক্ষক হিসেবে যোগ দিয়ে বিশ্ব রেকর্ড করেন। এলিসন লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ ২০১৯-২০ এবং ২০২৪-২৫, ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ (২০১৯), এফএ কাপ, ইএফএল কাপ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন। এলিসন লিভারপুলের প্রথম গোলকিপার যিনি ২০২১ সালে ওয়েস্ট ব্রমের বিপক্ষে দূর্দান্ত হেডের মাধ্যমে গোল করেছেন। জানুয়ারি ২০২৬ অনুযায়ী এলিসন বেকার লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে ১০০ ক্লিন শিটের খেতাব অর্জন করেছেন। তাছাড়া লিভারপুল এফসি -তে এলিসন বেকারের পরিসংখ্যান ২০২৬ অনুযায়ী তুলে ধরা হলো:

প্রতিযোগিতাম্যাচ খেলেছেনক্লিন শিটগোল হজম করেছেন
প্রিমিয়ার লিগ২৪৪১০১২০৭
চ্যাম্পিয়ন্স লিগ৬৮২৮৭২
এফএ কাপ, ও ইএফএল২৫৬৩৮

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর জন্য এলিসন বেকারের প্রস্তুতি

সম্প্রতি ব্রাজিল জাতীয় দল ফিফা বিশ্বকাপ ২০২৬ এর জন্য স্কোয়াড ঘোষনা করেন। সেখানে ব্রাজিল জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তি’র প্রথম পছন্দে রয়েছেন এলিসন বেকার। তার এই দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে তিনি একাধিকবার ইনজুরিতে পড়েছেন। কিন্ত প্রতিবারই যেন এলিসন বেকার নতুন রুপে ফিরে এসেছেন। দেখিয়েছেন তার গোল রক্ষা করার নিপুন কৌশল। এজন্যই এলিসন বেকার ব্রাজিলের বাজপাখি নামেই সকলের নিকট পরিচিতি লাভ করেছেন, এবং প্রতিনিয় তিনি এই নামের যোগ্য হিসেবে প্রমান করে যাচ্ছেন।

আরও পড়ুন: হামজা চৌধুরীর মোট গোল কত ২০২৬

মতামত

এলিসন বেকার ব্রাজিলের বাজপাখির কোন ম্যাচটি আপনার সবচেয়ে বেশি মনে পড়ে? আপনার উত্তরটি খেলা টাইম -কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া কিংবদন্তী সকল ফুটবলারদের পরিসংখ্যান জানতে খেলা টাইম এর ফুটবল পাতায় ঘুরে আসুন এখনই।

Imran Hossen
ByImran Hossen
Co-Founder
Follow:
Hi Guys, This is Imran Hossen, Co-Founder of khelatime.com. I am a sports analyst and expert. I analyze all the details of football and cricket also present it to you.
1 Comment 1 Comment
  • Pingback: বার্সেলোনা খেলা কবে ২০২৬ জানুন সময়সূচি | khelatime.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

আইপিএল ২০২৬ পয়েন্ট টেবিল আজকের আপডেট
আইপিএল পয়েন্ট টেবিল ২০২৬
April 5, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি স্কোয়াড
March 21, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল স্কোয়াড
March 19, 2026
আইপিএল ২০২৬ সময়সূচী: প্রথম পর্যায়ের ২০ ম্যাচের বিস্তারিত তালিকা প্রকাশিত
আইপিএল ২০২৬ সময়সূচী: প্রথম ২০ ম্যাচের তালিকা, ভেন্যু ও সময়
March 16, 2026
স্পেন খেলোয়াড় তালিকা
ফিফা বিশ্বকাপ ২০২৬ স্পেন স্কোয়াড
March 15, 2026

YOU MAY ALSO LIKE

লা লিগা সর্বোচ্চ গোলদাতার তালিকা সর্বশেষ আপডেট

লা লিগা স্পেনের সর্বোচ্চ স্তরের পেশাদার ফুটবল লিগ এবং ইউরোপীয় ফুটবলের অন্যতম প্রভাবশালী ও সম্মানিত প্রতিযোগিতা। ১৯২৯ সালে যাত্রা শুরু…

ফুটবল
February 15, 2026

লিভারপুল ফুটবল ক্লাব খেলোয়াড় তালিকা ২০২৬

লিভারপুল ফুটবল ক্লাবের খেলোয়াড় তালিকা ২০২৬ (২০২৫/২৬ সিজন) একটি শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ স্কোয়াড দেখাচ্ছে। আর্নে স্লটের অধীনে লিভারপুল প্রিমিয়ার লিগ,…

ফুটবল
February 18, 2026

বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী খেলা কবে দেখুন বিস্তারিত

বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১৫ ধাপ এগিয়ে ফিফা র‍্যাংকিং ১৮০ নাম্বারে উঠে এসেছে। ১৪২ নাম্বার ‌র‍্যাংকিং- এ থাকা ভারতকে…

ফুটবলসময়সূচি
February 23, 2026

রাফিনহা মোট গোল মার্কেট ভ্যালু বাজার মূল্য বিস্তারিত জানুন ২০২৬

১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর ব্রাজিলের পোর্তো অ্যালেগ্রেতে জন্মগ্রহণ করা রাফাএল দিয়াস বেলোলি, যিনি রাফিনহা নামে পরিচিত, বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম…

ফুটবল
March 1, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?