KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Home » Blog » পাকিস্তান টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬
ক্রিকেট

পাকিস্তান টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

By Chayan Kumar
Published: January 30, 2026
Last updated: January 30, 2026
6 Min Read
Share
পাকিস্তান টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬
পাকিস্তান টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

টি২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। ২৫ জানুয়ারি ২০২৬ সালে সালমান আলি আগা এই দলের অধিনায়কত্ব করছেন। পাকিস্তান ক্রিকেট দল সবসময় আন্তর্জাতিক ক্রিকেটে একটি শক্তিশালী দল হিসেবে পরিচিত। বিশেষ করে তাদের পেস বোলিং এর জন্য পাকিস্তান ক্রিকেট দল সকলের কাছে বেশি পরিচিত। টি২০ ফরম্যাটে তাদের সাফল্যের ইতিহাস দীর্ঘ এবং উজ্জ্বল যেখানে তারা ২০০৯ সালে শিরোপা জিতেছে এবং একাধিকবার ফাইনালে খেলেছে যেমন ২০০৭ সালে ফাইনালে ভারতের কাছে হেরে যায় এবং ২০২২ সালে ফাইনালে ইংল্যান্ডের সাথে হেরে যায়।

Contents
  • পাকিস্তান টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬
  • পাকিস্তানের গ্রুপ এবং টি২০ বিশ্বকাপ ২০২৬ সময়সূচি
  • পাকিস্তান টি২০ স্কোয়াড এর অধিনায়ক ও খেলোয়াড়দের ভূমিকা
  • পাকিস্তানের অতীত টি২০ বিশ্বকাপ পারফরম্যান্স
  • ভারত পাকিস্তান নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

২০২৬ সালের আইসিসি টি২০ বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এবারের আসরে পাকিস্তান দল প্রস্তুতি শুরু করেছে তবে পাকিস্তান তাদের সব গুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। আজ আমরা খেলা ডেস্ক এর ওয়েব সাইটে পাকিস্তান টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা করব যা সম্প্রতি ঘোষণা করা হয়েছে।

পাকিস্তান টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

পাকিস্তান টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৬ আইসিসি টি২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। এই স্কোয়াডে অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের সংমিশ্রণে দল সাজানো হয়েছে স্কোয়াডটি নিম্নরূপ:

  • সালমান আলী আঘা (অধিনায়ক)
  • আবরার আহমেদ
  • বাবর আজম
  • ফাহিম আশরাফ
  • ফখর জামান
  • খাওয়াজা মোহাম্মদ নাফায় (উইকেটকিপার)
  • মোহাম্মদ নওয়াজ
  • মোহাম্মদ সালমান মির্জা
  • নাসিম শাহ
  • সাহিবজাদা ফরহান (উইকেটকিপার)
  • সাইম আয়ুব
  • শাহিন শাহ আফ্রিদি
  • শাদাব খান
  • উসমান খান (উইকেটকিপার)
  • উসমান তারিক

আরো পড়ুন: ভারতের টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

এই তালিকায় বাবর আজমের মতো তারকা ব্যাটার এবং শাহিন আফ্রিদির মতো পেসার রয়েছে যারা দলের মূল শক্তি ম্যাচের যে কোন সময় তাদের ব্যটিং বা বোলিং দলের জয়ের জন্য বড় ভূমিকা রাখতে পারে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের এই স্কোয়াডে কয়েকজন নতুন খেলোয়াড় রেখেছেন। যারা এবারই প্রথমবারের মতো মেগা ইভেন্টে অংশগ্রহণ করবেন তারা হলেন খাওয়াজা নাফায় এবং উসমান তারিক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘোষণা অনুসারে এই স্কোয়াডটি ভারসাম্যপূর্ণ এবং বিভিন্ন কন্ডিশনে খেলার উপযোগী। এছাড়া হারিস রউফের মতো কয়েকজন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে এবারের আসরে যা তাদের দলের জন্য নতুন কৌশলের ইঙ্গিত দিচ্ছে।

পাকিস্তানের গ্রুপ এবং টি২০ বিশ্বকাপ ২০২৬ সময়সূচি

পাকিস্তান গ্রুপ এ তে রয়েছে যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, আমেরিকা, নামিবিয়া ও নেদারল্যান্ডস। পাকিস্তানের গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলা হবে যা পাকিস্তানের জন্য সুবিধাজনক হতে পারে। পাকিস্তানের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে। পাকিস্তানের খেলোয়াড়রা শ্রীলঙ্কার কন্ডিশনের সাথে পরিচিত এটি তাদের সেমিফাইনালে পৌঁছানোর জন্য বড় সুযোগ দিবে।

টি২০ বিশ্বকাপ দলতারিখসময়
পাকিস্তান VS নেদারল্যান্ডসশনিবার ৭ ফেব্রুয়ারিসকাল ১১:৩০ মিনিট
পাকিস্তান VS আমেরিকামঙ্গলবার ১০ ফেব্রুয়ারিসন্ধ্যা ৭:৩০ মিনিট
পাকিস্তান VS ভারতরবিবার ১৫ ফেব্রুয়ারিসন্ধ্যা ৭:৩০ মিনিট
পাকিস্তান VS নামিবিয়াবুধবার ১৮ ফেব্রুয়ারিবিকাল ৩:৩০ মিনিট

পাকিস্তান টি২০ স্কোয়াড এর অধিনায়ক ও খেলোয়াড়দের ভূমিকা

সালমান আলি আগা প্রথম বারের মত টি টোয়েন্টি বিশ্বকাপ দলের অধিনায়কত্ব করবেন যা তার ক্যারিয়ারের একটি অনন্য মাইলফলক। তিনি একজন অলরাউন্ডার হিসেবে দলকে নেতৃত্ব দেবেন যার ব্যাটিং এবং স্পিন বোলিং উভয়ই দলের জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তান টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬ এর ব্যাটিং লাইনআপে বাবর আজমের ফিরে আসা উল্লেখযোগ্য যার ক্লাসিক ব্যাটিং দেখার জন্য লক্ষ্য দর্শক মাঠে বসে থাকে। যিনি তার সাম্প্রতিক বিবিএল পারফরম্যান্স শেষ করে জাতীয় দলে যোগ দিয়েছেন ২০২৬ টি২০ বিশ্বকাপ স্কোয়াড এ। ফখর জামান এবং সাইম আয়ুবের মতো ওপেনাররা দলের শুরুর দিকে গতি প্রদান করবেন তাদের মধ্যে যে কোন এক জন খেলোয়ার মাঠে থাকলে পাকিস্তান দলের জয়ের ভিত গড়ে দিবে।

পাকিস্তান জাতীয় দল বরাবরই শক্তিশালী বোলিং লাইন আপ নিয়ে মাঠে নামে তারা আর তারই পরিপেক্ষিতে টি২০ বিশ্বকাপ ২০২৬ এর বোলিং বিভাগে শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ পেস অ্যাটাকের নেতৃত্ব দেবেন। তাদের সাথে থাকবেন শাদাব খান এবং মোহাম্মদ নওয়াজ অলরাউন্ডার হিসেবে স্পিন অ্যাটাকের নেতৃত্ব প্রদান করবেন। উইকেটকিপার হিসেবে খাজা মোহাম্মদ নাফায়, সাহিবজাদা ফারহান এবং উসমান খানের মতো অপশন রয়েছে যা দলকে বাড়তি সুবিধা দিবে আর এই খেলোয়াড়দের সমন্বয় দলকে ভারসাম্যপূর্ণ করে তুলেছে।।

পাকিস্তানের অতীত টি২০ বিশ্বকাপ পারফরম্যান্স

পাকিস্তান টি২০ বিশ্বকাপে সবসময়ই একটি শক্তিশালী দল হিসাবে সকল দর্শকের কাছে পরিচিত ২০০৭ সালে তারা ফাইনাল খেলে সেখানে ভারতের কাছে তারা পরাজিত হয়। এর পরে তারা এবং ২০০৯ সালে প্রথম বারের মত টি২০ বিশ্বকাপ শিরোপা জিতেছিল। ২০২২সালে তারা আবারও বিশ্বকাপের ফাইনাল খেলে কিন্তু সেখানেও তারা পরাজিত হয়। তবে এই অতীত সাফল্য পাকিস্তান টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬ কে অনুপ্রাণিত করবে যা তাদের দলের অভিজ্ঞতা এবং নতুন প্রতিভা মিলিয়ে এবারের টুর্নামেন্টে তারা শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে।

ভারত পাকিস্তান নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ পাকিস্তান কতবার টি২০ বিশ্বকাপ জিতেছে?

উত্তরঃ পাকিস্তান পুরুষ ক্রিকেট দল এখন পর্যন্ত ১ বার টি২০ বিশ্বকাপ জিতেছে তারা ২০০৯ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল।

প্রশ্নঃ ভারত পাকিস্তান খেলা কবে?

উত্তরঃ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান খেলা রবিবার ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০ মিনিট।

প্রশ্নঃ ভারত বনাম পাকিস্তান টি ২০ ফরম্যাটে কে সবচেয়ে বেশি জিতেছে?

উত্তরঃ টি ২০ ফরম্যাটে পরিসংখ্যানে দুই দল সর্বমোট ১৬ ম্যাচ খেলেছে, যেখানে ভারত ১৩ ম্যাচে জয়লাভ করেছে এবং পাকিস্থান ৩ ম্যাচে জয়লাভ করেছে।
ByChayan Kumar
Follow:
আমি, চয়ন কুমার, একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক এবং বিশ্লেষক। আমি খেলা ডেস্ক ওয়েবসাইটে নিয়মিতভাবে ক্রিকেট এবং ফুটবল বিষয়ক তথ্যভিত্তিক প্রতিবেদন, ম্যাচ বিশ্লেষণ এবং সর্বশেষ ক্রীড়া আপডেট লিখে থাকি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ইউরোপীয় এবং আন্তর্জাতিক ফুটবল লিগের অন্তর্দৃষ্টিপূর্ণ, তথ্যভিত্তিক কনটেন্ট তৈরিতে আমার বিশেষ দক্ষতা রয়েছে।
2 Comments 2 Comments
  • Pingback: ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬ | KhelaTime.com
  • Pingback: অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা | KhelaTime.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

ফিফা বিশ্বকাপ ২০২৬ সেনেগাল স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ সেনেগাল স্কোয়াড
May 19, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতালি স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতালি স্কোয়াড
May 13, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইকুয়েডর স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইকুয়েডর স্কোয়াড
May 11, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল স্কোয়াড
April 28, 2026
হ্যারি ব্রুক এর পরিসংখ্যান
হ্যারি ব্রুক এর পরিসংখ্যান ২০২৬ আইপিএল সহ জানুন আপডেট তথ্য
April 17, 2026

YOU MAY ALSO LIKE

সৌম্য সরকার এর পরিসংখ্যান

সৌম্য সরকার বাংলাদেশের ক্রিকেটের একজন প্রতিভাবান অলরাউন্ডার ও টপ অর্ডার বাম হাতি ব্যাটসম্যান তিনি জন্মগ্রহণ করেন ২৫ ফেব্রুয়ারি ১৯৯৩ সালে…

ক্রিকেট
February 26, 2026

ভারতের টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬ T20 World Cup 2026 Squad Team India

আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ২০২৬ এটি পুরুষ টি২০ বিশ্বকাপ-এর দশম আসর। এই টি২০ বিশ্বকাপ ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু…

ক্রিকেট
January 10, 2026

বিসিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট কার জানুন বিস্তারিত

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম শ্বাসরুদ্ধকর ও জমজমাট আসর হল বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) ২০২৬ ওয়ানডে সংস্করণ শুরু হয়েছে ২৩ ফেব্রুয়ারি থেকে।…

ক্রিকেট
February 28, 2026

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) নতুন মৌসুম শুরু হয়েছে ২৮ মার্চ ২০২৬ তারিখে। আইপিএল -এর এই মৌসুমে ১০টি দল অংশ নিচ্ছে…

ক্রিকেট
April 5, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?