KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Home » Blog » ফিফা বিশ্বকাপ ২০২৬ ফ্রান্সের স্কোয়াড
ফুটবল

ফিফা বিশ্বকাপ ২০২৬ ফ্রান্সের স্কোয়াড

Ayon Das
By Ayon Das
Published: March 14, 2026
Last updated: March 15, 2026
8 Min Read
Share
ফিফা বিশ্বকাপ ২০২৬ ফ্রান্সের স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ ফ্রান্সের স্কোয়াড

ফ্রান্স জাতীয় ফুটবল দল বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী ও সফল দল হিসেবে পরিচিত। তারা এখন পর্যন্ত দুইবার ফিফা বিশ্বকাপ ১৯৯৮ ও ২০১৮ সালে জয় করেছে। পাশাপাশি দুইবার উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপও (১৯৮৪ ও ২০০০) নিজেদের করে নিয়েছে। ১৯০৪ সালে প্রতিষ্ঠিত এই দলটি “লে ব্লুজ” নামে বিশ্বজুড়ে পরিচিত। বর্তমানে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দিদিয়ের ক্লদ দেশ্যাম্পস। ফ্রান্সের ফুটবল ইতিহাসে বহু কিংবদন্তি খেলোয়াড় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জিনেদিন জিদান, মিশেল প্লাতিনি এবং বর্তমান সময়ের তারকা কাইলিয়ান এমবাপ্পে। এই সব তারকা খেলোয়াড়দের পারফরম্যান্স ও অবদানের ফলে ফ্রান্স বিশ্ব ফুটবলে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে।

Contents
  • ফ্রান্স দলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
  • ফ্রান্স গোলরক্ষক তালিকা
  • ফ্রান্সের ডিফেন্ডার তালিকা
  • ফ্রান্সের মিডফিল্ডার তালিকা
  • ফ্রান্স ফরোয়ার্ড বা অ্যাটাকার তালিকা
  • সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

দলটি তাদের দ্রুতগতির আক্রমণ এবং কার্যকর পাল্টা আক্রমণের কৌশলের জন্য বিশেষভাবে পরিচিত। এছাড়াও ফ্রান্স প্রথম ইউরোপীয় দল হিসেবে ফিফা ও উয়েফার সব বড় আন্তর্জাতিক শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছে। বিভিন্ন সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্যের প্রতিনিধিত্বকারী এই দলটি আজ বিশ্ব ফুটবলে এক শক্তিশালী ও সম্মানজনক অবস্থান তৈরি করেছে। খেলা টাইমের এই প্রতিবেদনে এবার দেখে নেওয়া যাক ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য ফরাসি স্কোয়াডের খেলোয়াড়দের তালিকা। খেলা টাইম এর এই নিবন্ধে জানুন ফিফা বিশ্বকাপ ২০২৬ ফ্রান্সের স্কোয়াড বিস্তারিত।

ফ্রান্স দলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য

বিবরণতথ্য
মোট মার্কেট ভ্যালু১.৪১ বিলিয়ন ইউরো
স্কোয়াড সাইজ২৫ জন খেলোয়াড়
গড় বয়স৪২.৫ বছর
ফিফা র‍্যাঙ্কিং৩য় স্থান
প্রধান কোচদিদিয়ে দেশম

ফ্রান্স গোলরক্ষক তালিকা

ফ্রান্স জাতীয় ফুটবল দলের বর্তমান প্রথম পছন্দের গোলরক্ষক হলেন মাইক মেইনান। ইতালির শীর্ষ ক্লাব এসি মিলানের অধিনায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষকদের একজন হিসেবে বিবেচিত। ১৯৯৫ সালে ফ্রেঞ্চ গায়ানায় জন্ম নেওয়া এই ৩০ বছর বয়সী তারকা তার অসাধারণ রিফ্লেক্স, নিখুঁত পজিশনিং, শক্তিশালী শট-স্টপিং এবং পায়ে বল নিয়ন্ত্রণের দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত। হুগো লরিস আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর থেকেই মাইকে ম্যাগনান ফ্রান্স দলের প্রধান গোলরক্ষকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।

বিশেষ করে উয়েফা ইউরো ২০২৪ সহ সাম্প্রতিক বড় টুর্নামেন্টগুলোতে তিনি ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে দলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে ম্যাগনানকে ফ্রান্সের নির্ভরযোগ্য এক নম্বর গোলরক্ষক হিসেবে দেখা হচ্ছে। তার পেছনে বিকল্প হিসেবে রয়েছেন প্রতিভাবান গোলরক্ষক লুকাস শেভালিয়ার এবং ব্রাইস সাম্বা। তবে ম্যাগনানের ধারাবাহিকতা, নেতৃত্বগুণ এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে অসাধারণ সেভ করার ক্ষমতা ফ্রান্সের গোলপোস্টকে অনেকটাই নিরাপদ করে তুলেছে। এবার চলুন দেখে নেওয়া যাক ফ্রান্স জাতীয় দলের গোলরক্ষকদের তালিকা, যেখানে থাকবে তাদের জার্সি নম্বর, বর্তমান ক্লাব এবং বাজারমূল্যের তথ্য।

জার্সিখেলোয়াড়পজিশনবয়সক্লাবমার্কেট ভ্যালু
২৩লুকাস শেভালিয়েগোলকিপার২৪পিএসজি€২.৬ কোটি
১৬মাইক মেইনানগোলকিপার৩০এসি মিলান€১.৯ কোটি
১ব্রিস সাম্বাগোলকিপার৩১স্তাদ রেনেস€৭৪ লাখ

ফ্রান্সের ডিফেন্ডার তালিকা

ফ্রান্সের জাতীয় ফুটবল দলের ডিফেন্স লাইন বিশ্ব ফুটবলের সবচেয়ে মজবুত ও বিশ্বস্ত ইউনিটগুলোর একটি হিসেবে সবার কাছে পরিচিত। দিদিয়ের দেশমের অধীনে বর্তমানে এই রক্ষণভাগের মূল স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন আর্সেনালের উইলিয়াম সালিবা। যাকে আজকাল গোটা বিশ্বের অন্যতম সেরা সেন্টার-ব্যাক বলা হয়। সালিবার পাশাপাশি লিভারপুলের ইব্রাহিমা কোনাতে এবং বায়ার্ন মিউনিখের দাইও উপামেকানো মিলে দুর্গ গড়ে তুলছেন। বাঁ প্রান্তে থিও হার্নান্দেজ আর ডান-প্রান্তে জুলেস কুন্দে দলের পিছনের লাইনকে একেবারে অভেদ্য করে রেখেছেন।

এছাড়া লুকাস হার্নান্দেজ, লুকাস দিনিয়ের মতো অভিজ্ঞ যোদ্ধা এবং মালো গুস্তোর মতো তরুণ প্রতিভারা বেঞ্চে থেকেও দলের গভীরতা অনেক বাড়িয়ে দিয়েছেন। এই শক্তিশালী রক্ষণভাগের কারণেই ফ্রান্স ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিপক্ষদের একের পর এক থামিয়ে রেখে নিজেদের আধিপত্য ধরে রেখেছে। নিচে দেখুন ফ্রান্সের ডিফেন্ডার খেলোয়াড় তালিকা।

জার্সিখেলোয়াড়পজিশনবয়সক্লাবমার্কেট ভ্যালু
১৭উইলিয়াম সালিবাসেন্টার-ব্যাক২৪আর্সেনাল€৬.৭ কোটি
৪ দায়োত উপামেকানোসেন্টার-ব্যাক২৭বায়ার্ন মিউনিখ€৫.২ কোটি
১৫ইব্রাহিমা কোনাতেসেন্টার-ব্যাক২৬লিভারপুল€৩.৭ কোটি
২২থিও হার্নান্দেজলেফট-ব্যাক২৮আল-হিলাল€২.১ কোটি
২১ লুকাস হার্নান্দেজলেফট-ব্যাক৩০প্যারিস সাঁ-জার্মাঁ€১.৫ কোটি
৩লুকাস দিগনেলেফট-ব্যাক৩২অ্যাস্টন ভিলা€৬০ লাখ
৫ জুলস কুন্দেরাইট-ব্যাক২৭বার্সেলোনা€৪.৮৪ কোটি
২মালো গুস্তোরাইট-ব্যাক২২চেলসি€২.৬০ কোটি

ফ্রান্সের মিডফিল্ডার তালিকা

ফ্রান্স জাতীয় ফুটবল দলের মধ্যমাঠের যোদ্ধারা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঞ্জিন। আক্রমণ-রক্ষণের সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করা, খেলার ছন্দ নিয়ন্ত্রণ করা, সবকিছুর চাবিকাঠি এই মিডফিল্ডে। দিদিয়ের দেশমের অধীনে বর্তমানে এখানে রয়েছে বিশ্বমানের এক ঝাঁক প্রতিভা। এডুয়ার্দো কামাভিঙ্গা ও অরেলিয়াঁ তচুয়ামেনি মিলে গড়ে তুলছেন অটুট ডিফেন্সিভ বক্স টু বক্স দেয়াল, যা প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেয় এক নিমেষে।

মাত্র ২০ বছর বয়সেই ওয়ারেন জায়ার এমেরি দেখিয়ে দিয়েছে অসম্ভব পরিপক্কতা ও নেতৃত্বের ছাপ। আরও আছে মানু কোন, খেফ্রেন থুরাম, মাইকেল ওলিস, রায়ান চের্কি ও মাগনেস আকলিউশের মতো বহুমুখী তারকা। যারা যেকোনো মুহূর্তে দলের গতি, সৃজনশীলতা ও শক্তি বদলে দিতে পারেন। এই শক্তিশালী মিডফিল্ডের জাদুই ফ্রান্সকে এনে দিয়েছে ২০১৮ সালের বিশ্বকাপ জয়। দক্ষতা, গতি আর কৌশলগত বুদ্ধির অসাধারণ মিশ্রণে ফ্রান্সের মধ্যমাঠ আজ আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সেরা ইউনিট হিসেবে স্বীকৃত।

জার্সিখেলোয়াড়পজিশনবয়সক্লাবমার্কেট ভ্যালু
–এন’গোলো কান্তেডিফেনসিভ মিডফিল্ড৩৪ফেনারবাখচে€৩৩.৪৮ লাখ
–এদুয়ার্দো কামাভিঙ্গাসেন্ট্রাল মিডফিল্ড২৩রিয়াল মাদ্রিদ€৩.৭২ কোটি
৮মানু কোনোসেন্ট্রাল মিডফিল্ড২৪এএস রোমা€৩.৭২ কোটি
১৮ওয়ারেন জাইর-এমেরিসেন্ট্রাল মিডফিল্ড২০পিএসজি€৩.৭২ কোটি
–খেফরেন থুরামসেন্ট্রাল মিডফিল্ড২৪জুভেন্টাস€২.৯৮ কোটি
–রায়ান শেরকিঅ্যাটাকিং মিডফিল্ড২২ম্যানচেস্টার সিটি€৩.৭২ কোটি

ফ্রান্স ফরোয়ার্ড বা অ্যাটাকার তালিকা

ফ্রান্স জাতীয় ফুটবল দলের আক্রমণভাগ বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর লাইনআপগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। মার্চ ২০২৬ অনুযায়ী এই আক্রমণভাগের নেতৃত্বে আছেন দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে যিনি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার এবং ধারাবাহিকভাবে গোল করার জন্য পরিচিত। তার সঙ্গে উইংয়ে খেলেন ওসমান দেম্বেলে। যার অসাধারণ গতি, ড্রিবলিং দক্ষতা এবং আক্রমণ তৈরি করার ক্ষমতা প্রতিপক্ষের জন্য বড় হুমকি।কোচ দিদিয়ে দেশমের অধীনে ফ্রান্সের এই আক্রমণভাগ গতি, টেকনিক, গোল করার ক্ষমতা এবং সৃজনশীলতার দুর্দান্ত সমন্বয়ে গঠিত।

এই শক্তিশালী আক্রমণভাগই ২০২৬ বিশ্বকাপে ফ্রান্সকে অন্যতম বড় শিরোপা দাবিদার হিসেবে তুলে ধরেছে। বিশেষ করে এমবাপ্পে ও দেম্বেলের জুটি দলের আক্রমণের প্রধান অস্ত্র। এবার চলুন দেখে নেওয়া যাক ফ্রান্স জাতীয় দলের বর্তমান আক্রমণভাগের খেলোয়াড়দের (ফরোয়ার্ড / অ্যাটাকার) তালিকা।

জার্সিখেলোয়াড়পজিশনবয়সক্লাবমার্কেট ভ্যালু
২০ ব্র্যাডলি বারকোলালেফট উইঙ্গার২৩পিএসজি€৫.২১ কোটি
১১মাইকেল ওলিসেরাইট উইঙ্গার২৪বায়ার্ন মিউনিখ€৯.৬৭ কোটি
১২মাগনেস আকলিউশরাইট উইঙ্গার২৪এএস মোনাকো€৩.৩৫ কোটি
২০ ফ্লোরিয়ান থোভাঁরাইট উইঙ্গার৩৩আরসি লঁস€৩৭.২ লাখ
১০ কিলিয়ান এমবাপ্পেসেন্ট্র-ফরোয়ার্ড২৭রিয়াল মাদ্রিদ€১৪.৮৮ কোটি
৯হুগো একিতিকেসেন্ট্র-ফরোয়ার্ড২৩লিভারপুল€৬.৩২ কোটি
১৩জাঁ-ফিলিপ মাতেতাসেন্ট্র-ফরোয়ার্ড২৮ক্রিস্টাল প্যালেস€২.৯৮ কোটি
১৮ক্রিস্টোফার এনকুনকুসেন্ট্র-ফরোয়ার্ড২৮এসি মিলান€২.৩৮ কোটি

আরও পড়ুনঃ

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

প্রশ্ন-১ঃ ফ্রান্স দলের সবচেয়ে বড় তারকা খেলোয়াড় কে?

উত্তরঃ কিলিয়ান এমবাপ্পে বর্তমানে ফ্রান্স দলের সবচেয়ে বড় তারকা। তিনি দ্রুত গতি, গোল করার ক্ষমতা ও নেতৃত্বের জন্য বিখ্যাত।

প্রশ্ন -২ঃ ফ্রান্স দলের প্রধান গোলকিপার কে?

উত্তরঃ মাইক মেইনান ফ্রান্স দলের অন্যতম প্রধান গোলকিপার।
তিনি দুর্দান্ত সেভ ও ভালো বল কন্ট্রোলের জন্য পরিচিত।

প্রশ্ন-৩ঃ ফ্রান্স দলের শক্তিশালী ডিফেন্ডারদের একজন কে?

উত্তরঃ William Saliba ফ্রান্সের গুরুত্বপূর্ণ সেন্টার-ব্যাক।
তিনি শক্তিশালী ডিফেন্স ও ভালো পজিশনিংয়ের জন্য পরিচিত।

Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

আইপিএল ২০২৬ সময়সূচী: প্রথম পর্যায়ের ২০ ম্যাচের বিস্তারিত তালিকা প্রকাশিত
আইপিএল ২০২৬ সময়সূচী: প্রথম ২০ ম্যাচের তালিকা, ভেন্যু ও সময়
March 16, 2026
স্পেন খেলোয়াড় তালিকা
ফিফা বিশ্বকাপ ২০২৬ স্পেন স্কোয়াড
March 15, 2026
মঈন আলী এর মোট রান, উইকেট ও ক্যারিয়ার পরিসংখ্যান
মঈন আলী এর মোট রান, উইকেট ও ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬
March 12, 2026
সাঞ্জু স্যামসন ক্যারিয়ার পরিসংখ্যান
সাঞ্জু স্যামসন ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬
March 7, 2026
সূর্যকুমার যাদব এর পরিসংখ্যান
সূর্যকুমার যাদব এর পরিসংখ্যান ২০২৬
March 6, 2026

YOU MAY ALSO LIKE

জার্মানি খেলোয়াড় তালিকা ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

জার্মানি প্রথম বিশ্বকাপে অংশ নেয় ১৯৩৪ সালে এবং সে আসরে তৃতীয় স্থান অর্জন করে। এরপর থেকে তারা কখনোই বিশ্বকাপের গ্রুপ…

ফুটবল
January 20, 2026

কিলিয়ান এমবাপ্পে মোট গোল ২০২৬

২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে এর পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায়, ক্লাব এবং আন্তর্জাতিক মিলিয়ে কিলিয়ান এমবাপ্পে মোট গোল…

ফুটবল
February 17, 2026

আর্জেন্টিনা খেলোয়াড় তালিকা ২০২৬ বিশ্বকাপের জন্য স্কোয়াড দেখুন

আর্জেন্টিনা ফুটবল খেলোয়াড়রা বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অনন্য অধ্যায়। তাদের খেলার স্টাইল, টেকনিক, জয় করার মানসিকতা এবং আবেগ সব মিলিয়ে…

ফুটবল
January 23, 2026

বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী খেলা কবে দেখুন বিস্তারিত

বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১৫ ধাপ এগিয়ে ফিফা র‍্যাংকিং ১৮০ নাম্বারে উঠে এসেছে। ১৪২ নাম্বার ‌র‍্যাংকিং- এ থাকা ভারতকে…

ফুটবলসময়সূচি
February 23, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?