বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর ১২তম আসর ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে যা চলছে জোর কদমে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঘরোয়া টুর্নামেন্টগুলোর মধ্যে এটি একটি। এটি জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি বড় মঞ্চ। টুর্নামেন্টটি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হয়ে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে। মূল ভেন্যু হিসেবে বগুড়া এবং রাজশাহীকে বেছে নেওয়া হয়েছে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এই প্রতিযোগিতায় চারটি জোনাল টিম অংশ নিচ্ছে নর্থ জোন, সাউথ জোন, সেন্ট্রাল জোন এবং ইস্ট জোন। প্রতিটি টিমে জাতীয় দলের তারকা খেলোয়ারের পামাপাশি লোকাল খেলোয়ার রয়েছে যার ফলে ম্যাচগুলোকে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে। ক্রিকেট ভক্তরা বিসিএল ২০২৬ পয়েন্ট টেবিল খুজছেন তাদরে জন্য আমরা খেলা টাইমের এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করব।
বিসিএল ২০২৬ পয়েন্ট টেবিল সর্বশেষ আপডেট
টুর্নামেন্টে নর্থ জোনের দাপট চোখে পড়ার মতো তারা শক্তিশালী ব্যাটিং এবং বোলিং ইউনিট নিয়ে এগিয়ে চলেছে। টুর্নামেন্ট চলমান থাকায় পয়েন্ট টেবিল নিয়মিত আপডেট হচ্ছে সাম্প্রতিক ম্যাচগুলোর ভিত্তিতে।
| দল | ম্যাচ | জয় | হার | নেট রান রেট | পয়েন্ট |
|---|---|---|---|---|---|
| নর্থ জোন | ৩ | ২ | ১ | +১.৩৬০ | ৪ |
| সেন্ট্রাল জোন | ৩ | ২ | ১ | +০.০৪৭ | ৪ |
| ইস্ট জোন | ৩ | ১ | ২ | -০.৪৫০ | ২ |
| সাউথ জোন | ৩ | ১ | ২ | -০.৭২৮ | ২ |
এক নজরে বিসিএল ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচী:
আরো পড়ুন: বিসিএল ২০২৬ কবে? সময়সূচী, দল ও স্কোয়াড অ্যানালাইসিস
বিসিএল ২০২৬ এর ফরম্যাট ও নিয়মাবলী
বিসিএল ২০২৬ টুর্নামেন্টটি ওয়ানডে ফরম্যাটে খেলা হচ্ছে প্রতিটি টিম একে অপরের সাথে একবার করে মোকাবিলা করবে। প্রতি ম্যাচ জয়ের জন্য তারা ২ পয়েন্ট পাবে টাই বা নো রেজাল্টের ক্ষেত্রে ১ পয়েন্ট করে দেওয়া হবে উভয় দলকে নেট রান রেট টাইব্রেকার হিসেবে ব্যবহৃত হয়। আর এই চার দলের মধ্য থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ২টি দল এবারের টুর্নামেন্টের ফাইনাল খেলবে ৩ মার্চ ২০২৬ সালে।
বিসিএল ২০২৬ অংশগ্রহণকারী চারটি জোন ও তাদের শক্তি
এবারের আসরে প্রত্যেক জোনে জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় থাকবে পাশাপাশি ঘরোয়া লীগের উদীয়মান ক্রিকেটার রয়েছে। ফলে এই সকল উদীয়মান খেলোয়ার তারা জাতীয় দলের ক্রিকেটার দের থেকে নানা ধরনের পরামর্শ নেওয়ার সুয়োগ পাচ্ছে যা প্রতি ম্যাচকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলছে।
বিসিএল ২০২৬ এর গুরুত্ব ঘরোয়া ক্রিকেটের এই আসর শুধু দর্শক দের বিনোদন দেয় না এটি জাতীয় দলের ট্যালেন্ট তৈরি করে অনেক বড় বড় তারকা ক্রিকেটার এখান থেকেই উঠে এসেছেন।


