KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Home » Blog » ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬
ক্রিকেট

ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

By Chayan Kumar
Published: January 31, 2026
Last updated: January 31, 2026
6 Min Read
Share
ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬
ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬ এর জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ৩০ ডিসেম্বর ২০২৫ এ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যেখানে হ্যারি ব্রুককে অধিনায়ক করা হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট দল সব সময়ই আন্তর্জাতিক ক্রিকেটে একটি শক্তিশালী প্রতিযোগী হিসেবে পরিচিত। ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপ যা ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

Contents
  • ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬
  • ইংল্যান্ডের গ্রুপ এবং টি২০ বিশ্বকাপ ২০২৬ সময়সূচি
  • ইংল্যান্ড ক্যাপ্টেন হ্যারি ব্রুক এবং কী প্লেয়ার্সের ভূমিকা
  • ইংল্যান্ডের অতীত টি২০ বিশ্বকাপ পারফরম্যান্স

ইংল্যান্ড জাতীয় দলের জন্য আরেকটি সুযোগ হতে পারে তাদের টি২০ বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করার। এই টুর্নামেন্টের জন্য ইংল্যান্ডের জাতীয় দলের জন্য নির্বাচন করা হয়েছে অভিজ্ঞতা এবং যুবকদের মিশ্রণে। যা তাদের পূর্ববর্তী সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে সাহায্য করবে। খেলা টাইমের এই আর্টিকেলে আমরা ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬ এর বিস্তারিত আলোচনা করব।

ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

সম্প্রতি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬ এর জন্য ১৫ সদস্যের শক্তিশালী একটি তালিকা প্রকাশ করেছে যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে কারণ এতে জোফরা আরচারের মতো তারকা ফিরে এসেছেন এবং জশ টাঙ্গুর মতো নতুন মুখ যোগ হয়েছে।

  • হ্যারি ব্রুক (ক্যাপ্টেন) – মিডল অর্ডার রাইট হ্যান্ড ব্যাটার, রাইট আর্ম মিডিয়াম বোলার
  • রেহান আহমেদ – লেগ স্পিনার, অলরাউন্ডার
  • জোফরা আরচার – ফাস্ট বোলার
  • টম ব্যান্টন (উইকেটকিপার) – ওপেনিং ব্যাটার
  • জ্যাকব বেথেল – অলরাউন্ডার, লেফট হ্যান্ড ব্যাট
  • জস বাটলার (উইকেটকিপার) – ওপেনার
  • স্যাম কারান – অলরাউন্ডার, লেফট আর্ম পেসার
  • লিয়াম ডসন – লেফট আর্ম স্পিন, লোয়ার অর্ডার ব্যাট
  • বেন ডাকেট – ওপেনিং ব্যাটার
  • উইল জ্যাকস – অফ স্পিন, অলরাউন্ডার
  • জেমি ওভারটন – পেস অলরাউন্ডার
  • আদিল রশিদ – লেগ স্পিনার
  • ফিল সল্ট (উইকেটকিপার) – আক্রমণাত্মক ওপেনার
  • জশ টাঙ্গু – ফাস্ট বোলার
  • লুক উড – লেফট আর্ম পেসার

আরো পড়ুনঃ পাকিস্তান টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

এই স্কোয়াডের মিশ্রণ দেখে মনে হয় ইংল্যান্ড তাদের বাজবল ক্রিকেট এর আগ্রাসী ব্যাটিং স্টাইল বজায় রাখতে চায় যা তাদের ২০২২ এর শিরোপা জয়ে সাহায্য করেছিল। এই ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬ এ তিনজন উইকেটকিপার এবং শক্তিশালী পেস-স্পিন কম্বিনেশন নিয়ে গঠিত। জোফরা আরচারের ফিরে আসা দলের বোলিংকে বিশ্বমানের করে তুলেছে পাশাপাশি আদিল রশিদ সাবকন্টিনেন্টের পিচে ম্যাজিক দেখাতে প্রস্তুত রয়েছে। এই দলের গড় বয়স প্রায় ২৮ বছর যা যুবক এবং অভিজ্ঞতার ভারসাম্য বজয় রেখেছে।

ইংল্যান্ডের গ্রুপ এবং টি২০ বিশ্বকাপ ২০২৬ সময়সূচি

ইংল্যান্ড গ্রুপ সি তে রয়েছে যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, স্কটল্যান্ড ও ইতালি। ইংল্যান্ডের গ্রুপ পর্বের সব ম্যাচ ভারত এবং শ্রীলঙ্কায় খেলা হবে। ইংল্যান্ডের প্রথম ম্যাচ রবিবার ৮ ফেব্রুয়ারি ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই নেপালের বিপক্ষে। ইংল্যান্ডের খেলোয়াড়রা ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনের সাথে পরিচিত এটি তাদের এবারের আসরে ভালো করার জন্য বড় সুযোগ দিবে।

টি২০ বিশ্বকাপ দলতারিখসময়
ইংল্যান্ড VS নেপালরবিবার ৮ ফেব্রুয়ারিবিকাল ৩:৩০ মিনিট
ইংল্যান্ড VS ওয়েস্ট ইন্ডিজবুধবার ১১ ফেব্রুয়ারিসন্ধ্যা ৭:৩০ মিনিট
ইংল্যান্ড VS স্কটল্যান্ডশনিবার ১৪ ফেব্রুয়ারিবিকাল ৩:৩০ মিনিট
ইংল্যান্ড VS ইতালিসোমবার ১৬ ফেব্রুয়ারিবিকাল ৩:৩০ মিনিট

ইংল্যান্ড ক্যাপ্টেন হ্যারি ব্রুক এবং কী প্লেয়ার্সের ভূমিকা

২০২৬ টি২০ বিশ্বকাপ স্কোয়াডে হ্যারি ব্রুককে ক্যাপ্টেন করা হয়েছে যা তার নেতৃত্বের গুণাবলীর স্বীকৃতি। ২৬ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটার তার আগ্রাসী স্টাইলের জন্য পরিচিত এবং তিনি ইতিমধ্যে ইংল্যান্ডের হয়ে বেশ কয়েকটি ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন। জস বাটলার যিনি পূর্ববর্তী ক্যাপ্টেন ছিলেন এখন দলে উইকেটকিপার ব্যাটার হিসেবে রয়েছেন যা দলের অভিজ্ঞতা বাড়ায়। স্যাম কারানের মতো অলরাউন্ডাররা দলের ভারসাম্য রক্ষা করবে পাশাপাশি জোফরা আরচারের পেস এবং আদিল রশিদের স্পিন অ্যাটাক দলের বোলিংকে আরো শক্তিশালী করেছে।

ফিল সল্ট এবং টম ব্যান্টনের মতো ওপেনাররা দলের পাওয়ারপ্লে তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জোফরা আরচারের ইনজুরি হিস্ট্রি বিবেচনা করে লুক উড এবং জশ টাঙ্গুর মতো পেসাররা ব্যাকআপ হিসেবে প্রস্তুত রয়েছে। এই খেলোয়াড়দের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে মনে হয় ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬ এর মাধ্যমে তারা তাদের শিরোপা রক্ষার লক্ষ্যে এবার এগিয়ে থাকবে।

ইংল্যান্ডের অতীত টি২০ বিশ্বকাপ পারফরম্যান্স

ইংল্যান্ড টি২০ বিশ্বকাপে ২বার চ্যাম্পিয়ন হয়েছে ২০১০ এবং ২০২২ এ তারা ২০১০ এ ওয়েস্ট ইন্ডিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল। এর পর দীর্ঘ বারো বছর পরে ২০২২ এ অস্ট্রেলিয়ায় পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় বারের মত টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। এছাড়া তারা ২০১৬ এ ফাইনালে উঠেছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা হেরেছিল। সাম্প্রতিক বছরগুলোতে ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেট স্টাইল যা বাজবল নামে পরিচিত তাদের সাফল্য এনে দিয়েছে। ইংল্যান্ডের টি২০ রেকর্ড এ তারা ১৭০টিরও বেশি ম্যাচ খেলেছে যার মধ্যে জয়ের হার প্রায় ৬০%। এই পারফরম্যান্স তাদের ২০২৬ এর টুর্নামেন্টে ফেভারিট করে তুলেছে

প্রশ্নঃ ইংল্যান্ড কতবার টি২০ বিশ্বকাপ জিতেছে?

উত্তরঃ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল এখন পর্যন্ত ২ বার টি২০ বিশ্বকাপ জিতেছে তারা ২০১০ সালে পল কলিংউডের নেতৃত্বে ফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে এবং ২০২২ সালে জস বাটলারের নেতৃত্বে ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল।

প্রশ্নঃ ইংল্যান্ডের প্রথম ম্যাচ কবে এবং কার বিরুদ্ধে?

উত্তর: ইংল্যান্ডের প্রথম ম্যাচ ৮ ফেব্রুয়ারি ২০২৬ এ নেপাল এর বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই।

প্রশ্নঃ টি২০ বিশ্বকাপ ২০২৬-এর মোট কয়টি ম্যাচ এবং ফরম্যাট কী?

উত্তর: মোট ৫৫টি ম্যাচ, ফরম্যাট: গ্রুপ স্টেজ (৪০ ম্যাচ) → সুপার ৮ → সেমিফাইনাল → ফাইনাল।

প্রশ্নঃ টি২০ বিশ্বকাপ ২০২৬ কোথায় লাইভ দেখা যাবে?

উত্তর: বাংলাদেশে সাধারণত টি স্পোর্টস, গাজী টিভি বা অনলাইনে ICC.tv, FanCode, Willow TV ইত্যাদিতে লাইভ দেখা যাবে (অফিসিয়াল ব্রডকাস্টারের উপর নির্ভর করে)। টিকিট ICC-এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে পাওয়া যাবে।

প্রশ্নঃ টি২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: ফাইনাল নরেন্দ্র মোদি স্টেডিয়াম আহমেদাবাদ (ভারত) এ অনুষ্ঠিত হবে এবং সেমিফাইনাল কলকাতা (ইডেন গার্ডেন্স) এবং মুম্বাই (ওয়াংখেড়ে স্টেডিয়াম) এ হবে।

প্রশ্নঃ টি২০ বিশ্বকাপ ২০২৬ কবে থেকে শুরু হবে?

উত্তর: টুর্নামেন্টটি ৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হয়ে ৮ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে।
ByChayan Kumar
Follow:
আমি, চয়ন কুমার, একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক এবং বিশ্লেষক। আমি খেলা ডেস্ক ওয়েবসাইটে নিয়মিতভাবে ক্রিকেট এবং ফুটবল বিষয়ক তথ্যভিত্তিক প্রতিবেদন, ম্যাচ বিশ্লেষণ এবং সর্বশেষ ক্রীড়া আপডেট লিখে থাকি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ইউরোপীয় এবং আন্তর্জাতিক ফুটবল লিগের অন্তর্দৃষ্টিপূর্ণ, তথ্যভিত্তিক কনটেন্ট তৈরিতে আমার বিশেষ দক্ষতা রয়েছে।
1 Comment 1 Comment
  • Pingback: টি২০ বিশ্বকাপ ২০২৬ সময়সূচি | KhelaTime.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

ফিফা বিশ্বকাপ ২০২৬ সেনেগাল স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ সেনেগাল স্কোয়াড
May 19, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতালি স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতালি স্কোয়াড
May 13, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইকুয়েডর স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইকুয়েডর স্কোয়াড
May 11, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল স্কোয়াড
April 28, 2026
হ্যারি ব্রুক এর পরিসংখ্যান
হ্যারি ব্রুক এর পরিসংখ্যান ২০২৬ আইপিএল সহ জানুন আপডেট তথ্য
April 17, 2026

YOU MAY ALSO LIKE

সৌম্য সরকার এর পরিসংখ্যান

সৌম্য সরকার বাংলাদেশের ক্রিকেটের একজন প্রতিভাবান অলরাউন্ডার ও টপ অর্ডার বাম হাতি ব্যাটসম্যান তিনি জন্মগ্রহণ করেন ২৫ ফেব্রুয়ারি ১৯৯৩ সালে…

ক্রিকেট
February 26, 2026

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট কার ২০০৮-২০২৫ সর্বশেষ আপডেট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০০৮ সালে যাত্রা শুরু করার পর থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি২০ ক্রিকেট লীগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।…

ক্রিকেট
January 25, 2026

বিসিএল ২০২৬ পয়েন্ট টেবিল জানুন সর্বশেষ আপডেট

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর ১২তম আসর ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে যা চলছে জোর…

ক্রিকেট
February 28, 2026

মেহেদী হাসান মিরাজ এর মোট রান, উইকেট ও ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার এবং 'গেম চেঞ্জার' হিসেবে পরিচিত মেহেদী হাসান মিরাজ। অফ-স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও তিনি…

ক্রিকেটপরিসংখ্যান
April 11, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?