KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Home » Blog » জার্মানি খেলোয়াড় তালিকা ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬
ফুটবল

জার্মানি খেলোয়াড় তালিকা ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

Anik Hasan
By
Anik Hasan
ByAnik Hasan
Co-Founder
আমি অনিক হাসান। একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক ও বিশ্লেষক হিসেবে দীর্ঘদিন ধরে খেলা টাইম ওয়েবসাইটে নিয়মিত ক্রিকেট ও ফুটবল নিয়ে কাজ করছি। পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদন, গভীর ম্যাচ...
Follow:
- Co-Founder
Published: January 16, 2026
Last updated: January 20, 2026
5 Min Read
Share
জার্মানি খেলোয়াড় তালিকা

জার্মানি প্রথম বিশ্বকাপে অংশ নেয় ১৯৩৪ সালে এবং সে আসরে তৃতীয় স্থান অর্জন করে। এরপর থেকে তারা কখনোই বিশ্বকাপের গ্রুপ পর্বে বাদ পড়েনি, যদিও সাম্প্রতিক দুটি আসরে ২০১৮ ও ২০২২ সালে ব্যতিক্রম দেখা গেছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে আবারও নিজেদের শক্ত অবস্থান ফিরে পেতে চায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Contents
  • জার্মানি ফুটবল দলের গোলরক্ষকের তালিকা
  • জার্মানি ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড় (ডিফেন্ডার)
  • জার্মানি ফুটবল দলের মধ্যমাঠের খেলোয়াড় (মিডফিল্ডার)
  • জার্মানি ফুটবল দলের আক্রমণভাগের খেলোয়াড় (ফরোয়ার্ড / অ্যাটাকার)
  • জার্মানি দল নিয়ে কিছু প্রশ্নোত্তর

ফুটবল ইতিহাসে জার্মানি মানেই শৃঙ্খলা, ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা এবং জয়ের মানসিকতা। বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল জাতীয় দলগুলোর একটি হিসেবে জার্মানি বরাবরই প্রতিটি বড় টুর্নামেন্টে শিরোপার দাবিদার। ২০২৬ বিশ্বকাপ হবে উত্তর আমেরিকায় এবং দলসংখ্যা বাড়বে ৪৮-এ। এই আসরে জার্মানি আসবে এক নতুন রূপে, যেখানে অভিজ্ঞতা আর তরুণদের মিশ্রণই হবে মূল শক্তি। চলো খেলা টাইমের আজকের এই নিবন্ধে জেনে নেয়া যাক কেমন হলো জার্মানি বিশ্বকাপ খেলোয়াড় তালিকা।

জার্মানি ফুটবল দলের গোলরক্ষকের তালিকা

২৩ বছর বয়সী নোয়াহ আতুবোলু এই তালিকায় সবচেয়ে কম বয়সী কিন্তু সবচেয়ে বেশি বাজার মূল্য তারই। বাজার মূল্য ২০ মিলিয়ন ইউরো। ক্লাব ও জাতীয় দলে তাকে ভবিষ্যতের নাম্বার ওয়ান হিসেবে দেখা হচ্ছে। অপরদিকে ৩৫ বছর বয়সী অলিভার বাউমান এই তালিকায় সবচেয়ে বেশি বয়সী খেলোয়ার যার বাজার মূল্য ৩ মিলিয়ন ইউরো। নিচে সকল গোলরক্ষকের তথ্য উল্লেখ করা হলো

নামপজিশনবয়সবাজার মূল্য
নোয়াহ আতুবোলুগোলরক্ষক২৩€২০ মিলিয়ন
আলেক্সান্ডার নুবেলগোলরক্ষক২৯€১২ মিলিয়ন
ফিন ডাহমেনগোলরক্ষক২৭€১২ মিলিয়ন
অলিভার বাউমানগোলরক্ষক৩৫€৩ মিলিয়ন

জার্মানি ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড় (ডিফেন্ডার)

নিকো শ্লটারবেক বয়স মাত্র ২৬ বছর কিন্তু বাজার মূল্য ৫৫ মিলিয়ন ইউরো। এই তালিকার সবচেয়ে দামি ডিফেন্ডার। বাম পায়ের সেন্টার-ব্যাক হিসেবে তার বল বিল্ড-আপ, লং পাস এবং আগ্রাসী ডিফেন্ডিং জার্মানির জন্য খুব গুরুত্বপূর্ণ। মালিক থিয়াও, শ্লটারবেকের সঙ্গে জুটি গড়ার দৌড়ে অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী। ডেভিড রাউম দলে আছেন আক্রমণাত্মক ফুলব্যাক হিসেবে পরিচিত।

নামপজিশনবয়সবাজার মূল্য
নিকো শ্লটারবেকসেন্টার-ব্যাক২৬€৫৫ মিলিয়ন
মালিক থিয়াওসেন্টার-ব্যাক২৪€৪০ মিলিয়ন
জোনাথান তাহসেন্টার-ব্যাক২৯€৩০ মিলিয়ন
ওয়াল্ডেমার অ্যান্টনসেন্টার-ব্যাক২৯€১৮ মিলিয়ন
ন্যাথানিয়েল ব্রাউনলেফট-ব্যাক২২€৩৫ মিলিয়ন
ডেভিড রাউমলেফট-ব্যাক২৭€২০ মিলিয়ন
রিডলে বাকুরাইট-ব্যাক২৭€১২ মিলিয়ন

জার্মানি ফুটবল দলের মধ্যমাঠের খেলোয়াড় (মিডফিল্ডার)

জার্মানির মধ্যমাঠে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সুন্দর মিশ্রণ আছে। পাভলোভিচ ভবিষ্যতের ডিফেন্সিভ মিডফিল্ড লিডার হিসেবে সবচেয়ে এগিয়ে। কিমিশ এখনো গেম কন্ট্রোল ও নেতৃত্বের প্রধান ভরসা। এদিকে এনমেচা ও ওয়েদ্রাওগো বক্স-টু-বক্স শক্তি ও গতি যোগ করছে। লিওন গোরেৎজকা অভিজ্ঞ রোটেশন অপশন হিসেবে কার্যকর। ২২ বছর বয়সী ভির্টজ পুরো মিডফিল্ড ও আক্রমণের মূল চালিকাশক্তি।

নামপজিশনবয়সবাজার মূল্য
আলেক্সান্ডার পাভলোভিচডিফেন্সিভ মিডফিল্ড২১€৬৫ মিলিয়ন
ইয়োজুয়া কিমিশডিফেন্সিভ মিডফিল্ড৩০€৪০ মিলিয়ন
ফেলিক্স এনমেচাসেন্ট্রাল মিডফিল্ড২৫€৪৫ মিলিয়ন
আসান ওয়েদ্রাওগোসেন্ট্রাল মিডফিল্ড১৯€২৮ মিলিয়ন
লিওন গোরেৎজকাসেন্ট্রাল মিডফিল্ড৩০€১৫ মিলিয়ন
ফ্লোরিয়ান ভির্টজঅ্যাটাকিং মিডফিল্ড২২€১১০ মিলিয়ন

আরও পড়ুনঃ হামজা চৌধুরীর মোট গোল কত ২০২৬

জার্মানি ফুটবল দলের আক্রমণভাগের খেলোয়াড় (ফরোয়ার্ড / অ্যাটাকার)

বরুসিয়া ডর্টমুন্ড ক্লাবের ২৩ বছর বয়সী করিম আদেয়েমি জার্মানির সবচেয়ে বিস্ফোরক উইঙ্গার এবং নিয়মিত স্টার্টার হওয়ার দাবিদার। কেভিন শাদে লেফট উইংয়ে ফিজিক্যাল শক্তি ও ডাইরেক্ট আক্রমণ যোগ করে। জেমি লেভেলিং রাইট উইংয়ে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে স্কোয়াডে গভীরতা বাড়াচ্ছেন। ৩০ বছর বয়সী বায়ার্ন মিউনিখ স্টার লেরয় সানে এখনও অভিজ্ঞতা ও গেম চেঞ্জিং গতির বড় ভরসা। সের্জ নাব্রি আছে দ্বিতীয় স্ট্রাইকার বা উইং থেকে গোলের সেরা অপশন। এদিকে ২৩ বছর বয়সী নিক ভোল্টেমেডে ভবিষ্যতের নাম্বার নাইন হিসেবে সবচেয়ে উজ্জ্বল তারকা।

নামপজিশনবয়সবাজার মূল্য
কেভিন শাদেলেফট উইঙ্গার২৪€৩৫ মিলিয়ন
করিম আদেয়েমিরাইট উইঙ্গার২৩€৬০ মিলিয়ন
জেমি লেভেলিংরাইট উইঙ্গার২৪€২৫ মিলিয়ন
লেরয় সানেরাইট উইঙ্গার৩০€২৩ মিলিয়ন
সের্জ নাব্রিসেকেন্ড স্ট্রাইকার৩০€২০ মিলিয়ন
নিক ভোল্টেমেডসেন্টার-ফরোয়ার্ড২৩€৭০ মিলিয়ন
জোনাথান বুর্কার্টসেন্টার-ফরোয়ার্ড২৫€৩৫ মিলিয়ন

জার্মানি দল নিয়ে কিছু প্রশ্নোত্তর

বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল জাতীয় দলগুলোর মধ্যে একটি হলো জার্মানি, এই দল নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই, নিয়ে কমন কিছু প্রশ্নের উত্তর উল্লেখ করা হলো –

প্রশ্নঃ জার্মানি কোন কোন সালে বিশ্বকাপ জিতেছে?

উত্তরঃ ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ এবং ২০১৪ সালে।

প্রশ্নঃ জার্মানি কতবার ইউরো জিতেছে?

উত্তরঃ জার্মানি ১৯৭২, ১৯৮০ ও ১৯৯৬ মোট ৩ বার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে।

প্রশ্নঃ জার্মানির সর্বোচ্চ গোলদাতা কে?

উত্তরঃ ৭১ গোল করে জার্মানির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা – মিরোস্লাভ ক্লোসা।

প্রশ্নঃ জার্মানি কি কখনো বিশ্বকাপের ফাইনালে হেরেছে?

উত্তরঃ জার্মানি বিশ্বকাপ ফাইনালে মোট ৪ বার হেরেছে – ১৯৬৬, ১৯৮২, ১৯৮৬ ও ২০০২ সাল।
ByAnik Hasan
Co-Founder
Follow:
আমি অনিক হাসান। একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক ও বিশ্লেষক হিসেবে দীর্ঘদিন ধরে খেলা টাইম ওয়েবসাইটে নিয়মিত ক্রিকেট ও ফুটবল নিয়ে কাজ করছি। পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদন, গভীর ম্যাচ বিশ্লেষণ এবং সময়োপযোগী ক্রীড়া সংবাদ লেখাই আমার মূল কাজের ক্ষেত্র। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ইউরোপিয়ান এবং আন্তর্জাতিক ফুটবল লিগ নিয়ে তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী কনটেন্ট তৈরিতে আমার বিশেষ দক্ষতা রয়েছে। জটিল পরিসংখ্যানকে সহজ ও পাঠকবান্ধবভাবে উপস্থাপন করাই আমার লেখার প্রধান বৈশিষ্ট্য। ক্রীড়াঙ্গনের ঘটনাপ্রবাহকে নির্ভরযোগ্য তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরাই আমার লেখালেখির মূল লক্ষ্য।
3 Comments 3 Comments
  • Pingback: নেইমার কয়টি বিশ্বকাপ খেলেছে সর্বশেষ আপডেট | khelatime.com
  • Pingback: বার্সেলোনা খেলোয়াড় তালিকা ২০২৬
  • Pingback: আর্জেন্টিনা খেলোয়াড় তালিকা ২০২৬ বিশ্বকাপের জন্য স্কোয়াড দেখুন | KhelaTime.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

ফিফা বিশ্বকাপ ২০২৬ সেনেগাল স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ সেনেগাল স্কোয়াড
May 19, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতালি স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতালি স্কোয়াড
May 13, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইকুয়েডর স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইকুয়েডর স্কোয়াড
May 11, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল স্কোয়াড
April 28, 2026
হ্যারি ব্রুক এর পরিসংখ্যান
হ্যারি ব্রুক এর পরিসংখ্যান ২০২৬ আইপিএল সহ জানুন আপডেট তথ্য
April 17, 2026

YOU MAY ALSO LIKE

জার্মানি কত সালে কাপ জিতেছে? জানেন কি!

ফিফা বিশ্বকাপের ইতিহাসে জার্মানি অন্যতম সফল এবং শক্তিশালী দল। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলটি ফুটবল জগতে তাদের কৌশলগত দক্ষতা, শৃঙ্খলা এবং…

ফুটবল
February 6, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ স্পেন স্কোয়াড

স্পেন জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সফল ও প্রভাবশালী একটি দল। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে তারা বিশ্ব ফুটবলের…

ফুটবল
March 15, 2026

বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী খেলা কবে দেখুন বিস্তারিত

বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১৫ ধাপ এগিয়ে ফিফা র‍্যাংকিং ১৮০ নাম্বারে উঠে এসেছে। ১৪২ নাম্বার ‌র‍্যাংকিং- এ থাকা ভারতকে…

ফুটবলসময়সূচি
February 23, 2026

ফুটবলে সবচেয়ে দামি খেলোয়াড় কে দেখুন বিস্তারিত

আজকাল ফুটবলের প্রবল জনপ্রিয়তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে বিভিন্ন ক্লাব লিগ। এসব লিগে একই ক্লাবের হয়ে বিশ্বের নানা দেশের…

ফুটবল
February 19, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?