KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Home » Blog » রিংকু সিং এর পরিসংখ্যান ২০২৬
পরিসংখ্যান

রিংকু সিং এর পরিসংখ্যান ২০২৬

Ayon Das
By Ayon Das
Published: February 27, 2026
Last updated: February 27, 2026
6 Min Read
Share
রিংকু সিং এর পরিসংখ্যান
রিংকু সিং এর পরিসংখ্যান

রিংকু সিং ১২ অক্টোবর ১৯৯৭ সালে ভারতের উত্তর প্রদেশ জন্ম গ্রহন করেন। তিনি ভারতের একজন উদীয়মান ও জনপ্রিয় ক্রিকেটার, যিনি ভারত জাতীয় ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন। তিনি মূলত বামহাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান হিসেবে পরিচিত এবং ম্যাচের শেষ দিকে দ্রুত রান তোলার দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত। প্রয়োজনে তিনি ডানহাতি অফ-ব্রেক বোলিংও করতে পারেন। তার সাহসী ও আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল তাকে স্বল্প সময়ের মধ্যেই সমর্থকদের প্রিয় খেলোয়াড়ে পরিণত করেছে।

Contents
  • রিংকু সিং এর ওডিআই ব্যাটিং পরিসংখ্যান
  • রিংকু সিং এর টি-টোয়েন্টি ব্যাটিং পরিসংখ্যান
  • রিংকু সিং এর আইপিএল ব্যাটিং পরিসংখ্যান
  • রিংকু সিং এর নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

তিনি ২০২২ এশিয়ান গেমসে এবং ২০২৫ এশিয়া কাপে স্বর্ণপদকজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন, যা তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জনগুলোর একটি। ঘরোয়া ক্রিকেটে তিনি উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব করেন এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। আইপিএলে তার একাধিক ম্যাচজয়ী ইনিংস তাকে বিশেষ পরিচিতি এনে দিয়েছে এবং ফিনিশার হিসেবে তার সুনাম প্রতিষ্ঠিত হয়েছে। উত্তর প্রদেশের আলিগড়ে জন্ম নেওয়া রিংকু পাঁচ ভাইবোনের মধ্যে তৃতীয়।

শৈশবে তাদের পরিবার বাবার কর্মস্থলের দেওয়া একটি ছোট দুই কক্ষের বাসভবনে বসবাস করত। সীমিত সুযোগ সুবিধার মধ্যেও রিঙ্কু কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান।ব্যক্তিগত জীবনে, ৮ জুন ২০২৫ সালে লখনউতে তিনি রাজনীতিবিদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান সম্পন্ন করেন। একই মাসে তিনি ক্রীড়া কোটার অধীনে রাজ্য শিক্ষা বিভাগে কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। যা তার জীবনের আরেকটি উল্লেখযোগ্য অধ্যায়।

রিংকু সিং এর ওডিআই ব্যাটিং পরিসংখ্যান

১৯ ডিসেম্বর ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ওডিআইতে অভিষেক হয়। আন্তর্জাতিক মঞ্চে প্রথম ম্যাচেই তিনি আত্মবিশ্বাসী ব্যাটিং প্রদর্শন করেন এবং গুরুত্বপূর্ণ ১৭ রান সংগ্রহ করেন। যদিও ইনিংসটি বড় ছিল না, তবুও চাপের পরিস্থিতিতে তার সংযত ব্যাটিং দলের জন্য মূল্যবান অবদান রাখে। বল হাতেও তিনি কার্যকর ভূমিকা রাখেন। একই ম্যাচে তিনি দক্ষিণ আফ্রিকার নির্ভরযোগ্য ব্যাটার রাসি ভ্যান ডের ডুসেনের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। যা ম্যাচের গতি বদলে দিতে সহায়ক হয়। অভিষেক ম্যাচেই ব্যাট ও বল দুই ইনিংসেই অবদান রেখে তিনি নিজের অলরাউন্ড সামর্থ্যের ইঙ্গিত দেন এবং ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় সূচনা করেন।

বিষয়পরিসংখ্যান
ফরম্যাটওডিআই
বছর২০২৩
ম্যাচ২
ইনিংস২
অপরাজিত০
মোট রান৫৫
সর্বোচ্চ রান৩৮
গড়২৭.৫
বল মোকাবিলা৪১
স্ট্রাইক রেট১৩৪.২
শতক০
অর্ধশতক০
চার৫
ছয়৩

রিংকু সিং এর টি-টোয়েন্টি ব্যাটিং পরিসংখ্যান

১৮ আগস্ট ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তার টি২০ আন্তর্জাতিকে অভিষেক হয়। প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে ৩৮ রান করে নিজের উপস্থিতি জানান দেন। নভেম্বর ২০২৩ এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে তিনি ৫ ম্যাচে ১০৫ রান করেন, স্ট্রাইক রেট ছিল ১৭৫। যা সিরিজে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তিনি নিজের প্রথম টি২০ আন্তর্জাতিক অর্ধশতক করেন।

১৭ জানুয়ারি ২০২৪ এ আফগানিস্তানের বিপক্ষে রোহিত শর্মার সঙ্গে ১৯০ রানের জুটি গড়ে ভারতের টি২০ আন্তর্জাতিক ইতিহাসে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েন। জুলাই ২০২৪ এ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে একটি অর্ধশতক করেন এবং অক্টোবর ২০২৪ এ বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে মোট ৬১ রান করেন। ২০২৫ সালে ৫ ম্যাচে ৪৩ রান করেন, যার মধ্যে এশিয়া কাপ ২০২৫ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ ছিল। জানুয়ারি ২০২৬ এ নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ বলে অপরাজিত ৪৪ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরবর্তীতে ২০২৬ টি২০ বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত হন।

বিষয়পরিসংখ্যান
ফরম্যাটটি-টোয়েন্টি
ম্যাচ৪৫
ইনিংস৩৩
অপরাজিত১৬
মোট রান৬৬৫
সর্বোচ্চ রান৬৯*
গড়৩৯.১
বল মোকাবিলা৪২৭
স্ট্রাইক রেট১৫৫.৭
শতক০
অর্ধশতক৩
চার৫৫
ছয়৩৮

রিংকু সিং এর আইপিএল ব্যাটিং পরিসংখ্যান

২০১৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নিলামে সিংকে কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) দলে নেয়। তবে এক মৌসুম পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে জানুয়ারি ২০১৮ এর নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে ৮০ লক্ষ্য রুপিতে তাকে দলে ভেড়ায়। ৩০ মে ২০১৯ সালে বোর্ডের পূর্বানুমতি ছাড়া আবুধাবিতে একটি টি২০ টুর্নামেন্টে অংশ নেওয়ায় বিসিসিআই তাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করে। হাঁটুর চোটের কারণে তিনি ২০২১ আইপিএল থেকে ছিটকে যান এবং তার পরিবর্তে দলে নেওয়া হয় গুরকিরাত সিং মানকে।

ফেব্রুয়ারি ২০২২ এ কলকাতা নাইট রাইডার্স তাকে ২০২২ মৌসুমের আগে দলে ধরে রাখে। ওই মৌসুমে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২৩ বলে ৪২ রান করে তিনি প্রথমবারের মতো ম্যাচসেরার পুরস্কার জেতেন। ৯ এপ্রিল ২০২৩ সালে গুজরাট টাইটানসের বিপক্ষে এক নাটকীয় ম্যাচে শেষ ওভারে যশ দয়ালের বলে পাঁচটি ছক্কাসহ ২৯ রান করে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন। যা টুর্নামেন্টের ইতিহাসে জয়ের জন্য শেষ ওভারে সর্বাধিক রান তোলার রেকর্ড হিসেবে বিবেচিত।

আরও পড়ুন: লিটন দাস এর পরিসংখ্যান ২০২৬

বিষয়পরিসংখ্যান
ফরম্যাটআইপিএল
ম্যাচ৫৯
ইনিংস৫১
অপরাজিত১৫
মোট রান১০৯৯
সর্বোচ্চ রান৬৭*
গড়৩০.৫
স্ট্রাইক রেট১৪৫.২
শতক০
অর্ধশতক৪
চার৮৭
ছয়৫৬

রিংকু সিং এর নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

রিংকু সিংয়ের ওডিআই অভিষেক কবে?

১৯ ডিসেম্বর ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ওডিআই অভিষেক হয়।

রিংকু সিংয়ের টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক কবে?

১৮ আগস্ট ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তার টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়।

রিংকু সিং আইপিএলে কোন দলে খেলেন?

তিনি আইপিএলে Kolkata Knight Riders দলের হয়ে খেলেন।
1 Comment 1 Comment
  • Pingback: মোহাম্মদ মিঠুন এর পরিসংখ্যান ২০২৬ - KhelaTime.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল স্কোয়াড
April 28, 2026
হ্যারি ব্রুক এর পরিসংখ্যান
হ্যারি ব্রুক এর পরিসংখ্যান ২০২৬ আইপিএল সহ জানুন আপডেট তথ্য
April 17, 2026
মেহেদী হাসান মিরাজ এর মোট রান, উইকেট ও ক্যারিয়ার পরিসংখ্যান
মেহেদী হাসান মিরাজ এর মোট রান, উইকেট ও ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬
April 11, 2026
আইপিএল ২০২৬ পয়েন্ট টেবিল আজকের আপডেট
আইপিএল পয়েন্ট টেবিল ২০২৬
April 5, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি স্কোয়াড
March 21, 2026

YOU MAY ALSO LIKE

এলিসন বেকার পরিসংখ্যান ২০২৬

এলিসন বেকার বর্তমান ফুটবলে জগতে অন্যতম একজন সেরা এবং নির্ভরযোগ্য গোলরক্ষক। এলিসন বর্তমানে ব্রাজিল জাতীয় দল এবং ইংলিশ ক্লাব লিভারপুল…

পরিসংখ্যান
February 17, 2026

অভিষেক শর্মা এর পরিসংখ্যান

ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার অভিষেক শর্মা বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের ১ নম্বর ব্যাটার হিসেবে পরিচিত। অভিষেক শর্মা ৪ সেপ্টেম্বর…

পরিসংখ্যান
February 22, 2026

ইংলিশ প্রিমিয়ার লিগ কে কতবার চ্যাম্পিয়ন

১৮৮৮ সালে শুরু হওয়া ‘ফুটবল লিগ’ ভেঙে ১৯৯২ সালের ২০ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে ইংলিশ প্রিমিয়ার লিগের। এটি আজ কেবল একটি…

পরিসংখ্যান
February 17, 2026

আর্জেন্টিনা বনাম পর্তুগাল পরিসংখ্যান ২০২৬ কে এগিয়ে দেখুন

ফুটবল বিশ্বের দুই পরাশক্তি – আর্জেন্টিনা এবং পর্তুগাল। একদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এই দুই দলের মধ্যে…

পরিসংখ্যান
January 11, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?