KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Home » Blog » টি২০ ব্যাটিং র‍্যাঙ্কিং জানুন বিস্তারিত
ক্রিকেট

টি২০ ব্যাটিং র‍্যাঙ্কিং জানুন বিস্তারিত

By Chayan Kumar
Published: February 24, 2026
Last updated: February 24, 2026
5 Min Read
Share
টি২০ ব্যাটিং র‍্যাঙ্কিং
টি২০ ব্যাটিং র‍্যাঙ্কিং

টি২০ ক্রিকেটের দ্রুতগতির খেলায় ব্যাটসম্যানরা প্রায়শই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয় যা এই টি টোয়েন্টি ফরম্যাটকে আরো বেশি দর্শক প্রিয় করে তোলে। ক্রিকেট প্রেমিদের কাছে টি টোয়েন্টি ফরম্যাটটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে যেখানে ব্যাটসম্যানদের দক্ষতা এবং আক্রমণাত্মক খেলা সবচেয়ে বেশি গুরুত্ব পায়। এই ফরম্যাটে কোন খেলোয়ারের ব্যাটিং র‍্যাঙ্কিং দেখে আমরা বুঝতে পারি কোন খেলোয়াড়রা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি সফল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দ্বারা নির্ধারিত হয় এই র‍্যাঙ্কিং যা খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর ভিত্তি করে আপডেট হয়। আজকের এই আর্টিকেলে আমরা টি টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিং ও খেলোয়াড়দের ক্যারিয়ারকে প্রভাবিত করে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

Contents
  • টি২০ ব্যাটিং র‍্যাঙ্কিং ২০২৬
  • টি টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিং এর গুরুত্ব
  • টি টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিং রেকর্ড এবং উল্লেখযোগ্য পারফরম্যান্স
  • টি টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিং নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

টি২০ ব্যাটিং র‍্যাঙ্কিং ২০২৬

আইসিসি এর সাম্প্রতিক আপডেট অনুসারে (১৭ ফেব্রুয়ারি ২০২৬) টি টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিং এ শীর্ষস্থানে রয়েছেন ভারতের অভিষেক শর্মা যার রেটিং ৮৯১ পয়েন্ট নিয়ে তিনি সাম্প্রতিক ম্যাচগুলোতে অসাধারণ পারফরম্যান্স করেছেন। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ফিল সল্ট (৮০৮) পয়েন্ট নিয়ে যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বার্বাডোসে দুর্দান্ত খেলেছেন। তৃতীয় স্থানে শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা (৭৮৬) পয়েন্ট নিয়ে যিনি সাম্প্রতিক সিরিজে দুর্দান্ত খেলেছেন। চতুর্থ স্থানে আরেক ভারতীয় ব্যাটার তিলক বর্মা (৭৫১) পয়েন্ট নিয়ে। টি টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিং লিস্টের পঞ্চমে রয়েছে পাকিস্তানের সাহিবজাদা ফরহান (৭৪৮) পয়েন্ট নিয়ে।

এই র‍্যাঙ্কিং দেখে বোঝা যায় যে ভারতীয় খেলোয়াড়রা এই ফরম্যাটে প্রভাবশালী ভূমিকা পালন করছেন সেরা দশে আরো ভারতীয় খেলোয়ার রয়েছে। এই ব্যাটিং রেটিং সিস্টেমে খেলোয়াড়দের রান স্ট্রাইক রেট এবং ম্যাচের গুরুত্ব বিবেচনা করা হয় যা ২০০৬ সাল থেকে চালু হয়েছে। এই র‍্যাঙ্কিং প্রায়শই পরিবর্তন হয় যেমন সাম্প্রতিক সিরিজে অভিষেক শর্মার অবস্থান প্রথম স্থানে দেখা গেছে।

র‍্যাঙ্কখেলোয়াড়ের নামদেশপয়েন্টস
১অভিষেক শর্মাভারত৮৯১
২পিডি সল্টইংল্যান্ড৮০৮
৩পাথুম নিসাঙ্কাশ্রীলঙ্কা৭৮৬
৪এন টি তিলক বর্মাভারত৭৫১
৫সাহিবজাদা ফারহানপাকিস্তান৭৪৮
৬সূর্যকুমার যাদবভারত৭৪৭
৭জস বাটলারইংল্যান্ড৭৪৪
৮ঈশান কিশানভারত৭৩২
৯টিম সেইফার্টনিউজিল্যান্ড৭২১
১০ট্রাভিস হেডঅস্ট্রেলিয়া৬৯৫
১১রায়ান রিকেলটনদক্ষিণ আফ্রিকা৬৭৭
১২মিচেল মার্শঅস্ট্রেলিয়া৬৬৮
১৩কুসল মেন্ডিসশ্রীলঙ্কা৬৬৬
১৪রহমানুল্লাহ গুরবাজআফগানিস্তান৬৬১
১৫ব্রায়ান বেনেটজিম্বাবুয়ে৬৪৮

আরো পড়ুন: অভিষেক শর্মা এর পরিসংখ্যান

টি টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিং এর গুরুত্ব

টি টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিং হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর একটি সিস্টেম যা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচগুলোতে ব্যাটসম্যানদের পারফরম্যান্স মূল্যায়ন করে থাকে। এটি মূলত একজন ব্যাটারের রান, স্ট্রাইক রেট, এভারেজ এবং অন্যান্য ফ্যাক্টরের ভিত্তিতে গণনা করা হয়। এই র‍্যাঙ্কিং খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা বাড়ায় এবং দলগুলোকে সেরা খেলোয়াড় নির্বাচন করতে সাহায্য করে। একজন ব্যাটসম্যান যদি ধারাবাহিকভাবে ভালো খেলেন তাহলে তার রেটিং বাড়ে সেই সাথে দলের হয়ে নিয়োমিত ম্যাচ খেলার সুযোগ পায়।

টি টোয়েন্টি ফরম্যাটটি ২০০৫ সালে শুরু হয়েছে এর পর এক বছর পর ২০০৬ সাল থেকে টি টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিং সিস্টেম চালু হয়। এরপর প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয় ২০০৭ সালে যেখানে ভারত প্রথম বারের মত চ্যাম্পিয়ন হয়। এই ফরম্যাটে ব্যাটসম্যানদের হলের গুরুত্বপূর্ণ সময়ে চাপ সামলানোর দক্ষতার প্রকাশ পায় যেমন পাওয়ারপ্লে ওভারে দ্রুত রান তোলা এবং স্লগ ওভারে রান তোলা। ক্রিকেট বিশ্লেষকরা বলেন যে এই র‍্যাঙ্কিং দলের স্ট্র্যাটেজি নির্ধারণে সাহায্য করে বিশেষ করে দলের জন্য ওপেনার টপ অর্ডার ব্যাটসম্যান ও মিডিল অর্ডার ব্যাটসম্যান নির্বাচন করতে সাহায্য করে।

টি টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিং রেকর্ড এবং উল্লেখযোগ্য পারফরম্যান্স

টি টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিং এর ইতিহাসে অনেক উল্লেখযোগ্য রেকর্ড রয়েছে তার মধ্যে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির দীর্ঘদিন টি টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিং এ শীর্ষস্থানে ছিলেন। এই ফরম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১৭৫ রান যা করেন য়েস্ট ইন্ডিজ ক্রিকেটারক্রিস গেইল। ক্রিকেটের বিবর্তনে টি টোয়েন্টি ব্যাটিং পরিবর্তন এনেছে আরও আগ্রাসী করেছে ব্যাটিং স্টাইল। বর্তমানে ভারতীয় খেলোয়াড়রা সাম্প্রতিক বছরগুলোতে র‍্যাঙ্কিং এ দাপট দেখাচ্ছেন যেমন ২০২৬ সালে অভিষেক শর্মা ৯৩১ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে।

টি টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিং নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ টি টোয়েন্টিতে এক নাম্বার ব্যাটসম্যান কে?

উত্তরঃ বর্তমানে টি টোয়েন্টিতে এক নাম্বার ব্যাটসম্যান ভারতের অভিষেক শর্মা তার রেটিং পয়েন্ট ৮৯১।

প্রশ্নঃ ২০২৬ সালের টি টোয়েন্টি সেরা ব্যাটসম্যান কে?

উত্তরঃ ২০২৬ সালে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ভারতের সেরা ব্যাটসম্যান অভিষেক শর্মা এক নম্বরে রয়েছেন।

প্রশ্নঃ ২০২৫ সালের টি টোয়েন্টি সেরা ব্যাটসম্যান কে?

উত্তরঃ ২০২৬ সালের টি টোয়েন্টি সেরা ব্যাটসম্যান ভারতের অভিষেক শর্মা।
TAGGED:টি২০ ব্যাটিং র‍্যাঙ্কিং
ByChayan Kumar
Follow:
আমি, চয়ন কুমার, একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক এবং বিশ্লেষক। আমি খেলা ডেস্ক ওয়েবসাইটে নিয়মিতভাবে ক্রিকেট এবং ফুটবল বিষয়ক তথ্যভিত্তিক প্রতিবেদন, ম্যাচ বিশ্লেষণ এবং সর্বশেষ ক্রীড়া আপডেট লিখে থাকি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ইউরোপীয় এবং আন্তর্জাতিক ফুটবল লিগের অন্তর্দৃষ্টিপূর্ণ, তথ্যভিত্তিক কনটেন্ট তৈরিতে আমার বিশেষ দক্ষতা রয়েছে।
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল স্কোয়াড
April 28, 2026
হ্যারি ব্রুক এর পরিসংখ্যান
হ্যারি ব্রুক এর পরিসংখ্যান ২০২৬ আইপিএল সহ জানুন আপডেট তথ্য
April 17, 2026
মেহেদী হাসান মিরাজ এর মোট রান, উইকেট ও ক্যারিয়ার পরিসংখ্যান
মেহেদী হাসান মিরাজ এর মোট রান, উইকেট ও ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬
April 11, 2026
আইপিএল ২০২৬ পয়েন্ট টেবিল আজকের আপডেট
আইপিএল পয়েন্ট টেবিল ২০২৬
April 5, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি স্কোয়াড
ফিফা বিশ্বকাপ ২০২৬ জার্মানি স্কোয়াড
March 21, 2026

YOU MAY ALSO LIKE

টি২০ বিশ্বকাপে সুপার এইটে কার খেলা কবে

টি২০ বিশ্বকাপ ২০২৬ ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে যা ক্রিকেটপ্রেমী দর্শক দের জন্য একটি বিশাল উৎসব। এই টুর্নামেন্টটি ফেব্রুয়ারি ৭…

ক্রিকেট
February 21, 2026

টি২০ বিশ্বকাপ ২০২৬ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা

টি২০ বিশ্বকাপ ২০২৬ এর দশম আসর অনুষ্ঠিত হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কায় যা ক্রিকেটপ্রেমীদের মনে তৈরি করছে নানা প্রশ্ন কে সর্বোচ্চ…

ক্রিকেট
March 1, 2026

WPL ২০২৬ পয়েন্ট টেবিল: প্রতিদিনের আপডেট নারী প্রিমিয়ার লিগ

WPL বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় নারী ক্রিকেট টুর্নামেন্ট। আজ থেকে এই প্রতিবেদনে আমরা WPL ২০২৬ পয়েন্ট টেবিল, প্রতিটি দলের শক্তি,…

ক্রিকেট
January 13, 2026

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট কার ২০০৮-২০২৫ সর্বশেষ আপডেট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০০৮ সালে যাত্রা শুরু করার পর থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি২০ ক্রিকেট লীগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।…

ক্রিকেট
January 25, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?