KhelaTime.comKhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Font ResizerAa
Font ResizerAa
KhelaTime.comKhelaTime.com
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Search
  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
ক্রিকেট

পিএসএল ২০২৬ নিলাম খেলা শুরু কবে জানুন বিস্তারিত

By Chayan Kumar
Published: February 11, 2026
Last updated: February 11, 2026
6 Min Read
Share
পিএসএল ২০২৬ নিলাম খেলা শুরু কবে জানুন বিস্তারিত
পিএসএল ২০২৬ নিলাম খেলা শুরু কবে জানুন বিস্তারিত

পিএসএল পাকিস্তান সুপার লিগ ক্রিকেটপ্রেমীদের জন্য একটি জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই লিগটি প্রতি বছর নতুন তারকাদের উত্থান এবং তীব্র প্রতিযোগিতা নিয়ে আসে আমাদের মধ্যে। ২০২৬ সালের সংস্করণে লিগটি আরও বড় হয়েছে যেখানে দুটি নতুন দল যোগ হয়েছে। এই আর্টিকেলে আমরা পিএসএল ২০২৬ এর নিলাম খেলা শুরু হওয়ার তারিখ এবং অন্যান্য বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব।

Contents
  • পিএসএল ২০২৬ নিলাম কবে হবে
  • পিএসএল ২০২৬ এবারের টুর্নামেন্টের শুরু এবং শেষের তারিখ
  • পিএসএল ২০২৬ নিলাম ও অংশগ্রহণকারী দলসমূহ
  • পিএসএল ২০২৬ নিলামে নিবন্ধিত খেলোয়াড়দের নাম সমূহ

পিএসএল ২০২৬ নিলাম কবে হবে

পিএসএল ২০২৬ এর খেলোয়াড় নিলাম আজ ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হচ্ছে। নিলাম শুরু হবে স্থানীয় সময় সকাল ১১:৩০ মিনিটে। এটি লাহোরে অনুষ্ঠিত হবে এবং এটি পিএসএলের ইতিহাসে প্রথম অকশন। প্রায় ৮৮৮ জন খেলোয়াড় নিলামে নিবন্ধিত হয়েছেন যাদের মধ্যে স্থানীয় এবং বিদেশি তারকা রয়েছেন। এবারের আসরে টুর্নামেন্টে ৬টি দল থেকে বাড়িয়ে ৮টি করা হয়েছে যা খেলা প্রেমীদের মনে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে।

বেস প্রাইস চারটি ক্যাটাগরিতে বিভক্ত: প্ল্যাটিনাম (৪.২ কোটি পাকিস্তানি রুপি) ডায়মন্ড (২.২ কোটি) গোল্ড (১.১ কোটি) এবং সিলভার (০.৬ কোটি)।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজির পার্স ৫০.৫ কোটি পাকিস্তানি রুপিতে তারা চারজন খেলোয়াড়কে রিটেন করতে পারবে একটি করে ক্যাটাগরি থেকে। নিলাম লাইভ দেখা যাবে পিএসএল এবং পিসিবির ইউটিউব চ্যানেলে। এই নিলামের মাধ্যমে দলগুলো তাদের স্কোয়াড গঠন করবে যা টুর্নামেন্টের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। গত বছরের ড্রাফটের তুলনায় এবারের অকশন আরও প্রতিযোগীতা মূলক হবে কারণ বিডিংয়ের মাধ্যমে খেলোয়াড়দের দাম বাড়তে পারে।

পিএসএল ২০২৬ এবারের টুর্নামেন্টের শুরু এবং শেষের তারিখ

পিএসএল ২০২৬ এর ১১তম আসরটির খেলা শুরু হবে ২৬ মার্চ ২০২৬ সালে উদ্বোধনী ম্যাচ হবে মুলতান সুলতানস বনাম সিয়ালকোট স্ট্যালিয়নজ। টুর্নামেন্ট শেষ হবে ৩ মে ২০২৬ সালে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। মোট ৪৪টি ম্যাচ খেলা হবে যা আগের সংস্করণের চেয়ে বেশি। ভেন্যুসমূহের মধ্যে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে।

এই তারিখগুলো পিসিবি দ্বারা নিশ্চিত করা হয়েছে যাতে খেলোয়াড়দের আন্তর্জাতিক কমিটমেন্টের সাথে সামঞ্জস্য হয়। পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হয় কিন্তু এবারের সময়ের পরিবর্তন করে আইপিএলের সময়ের সাথে মিল রেখে পিএসএল ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড যা ক্রিকেট প্রেমীদের জন্য দ্বৈত আনন্দ দিতে পারে।

পিএসএল ২০২৬ নিলাম ও অংশগ্রহণকারী দলসমূহ

পিএসএল ২০২৬ এর এবারের সিজনে মোট ৮টি দল অংশগ্রহণ করবে আগের পুরাতন ৬টি দলের সাথে নতুন করে যোগ হয়েছে আরো দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি দল তারা হল হায়দ্রাবাদ ও সিয়ালকোট। পিএসএল ২০২৬ এর নিলামে অংশগ্রহণকারী দলগুলোর তালিকা নিচের আলোচনা করা হলো

দলের নামমালিক ও ফ্র্যাঞ্চাইজিনতুন দল/ পুরাতন দল
হায়দ্রাবাদএফকেএস গ্রুপনতুন দল
সিয়ালকোটওজেড ডেভেলপার্সনতুন দল
ইসলামাবাদ ইউনাইটেডলিওনাইন গ্লোবাল স্পোর্টসপুরোনো দল
করাচি কিংসসালমান ইকবালপুরোনো দল
লাহোর কালান্দার্সকাতার লুব্রিক্যান্টস কোম্পানিপুরোনো দল
মুলতান সুলতান্সআলি খান তারেকপুরোনো দল
পেশোয়ার জালমিজাভেদ আফ্রিদিপুরোনো দল
কোয়েটা গ্ল্যাডিয়েটরসনাদিম ওমরপুরোনো দল

আরো পড়ুন: আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট কার

পিএসএল ২০২৬ নিলামে নিবন্ধিত খেলোয়াড়দের নাম সমূহ

এবারের পিএসএল ২০২৬ নিলামের জন্য মোট ৮৮৮ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন যাদের মধ্যে পাকিস্তানি ও বিদেশি উভয়ই খেলোয়াড় রয়েছে। বিদেশি খেলোয়াড়দের নিবন্ধনের সময় ২০ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত ছিল। নিচে আমরা নিলামে নিবন্ধিত খেলোয়াড়দের নাম আলোচনা করার চেষ্টা করব।

দেশখেলোয়াড়দের নাম (উল্লেখযোগ্য কয়েকজন)
বাংলাদেশমুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, লিটন দাস, সৌম্য সরকার, নাসুম আহমেদ, নাহিদ রানা, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়।
অস্ট্রেলিয়াস্টিভ স্মিথ, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, ডেভিড ওয়ার্নার, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, অ্যাশটন টার্নার, রাইলি মেরেডিথ, উইলিয়াম সাদারল্যান্ড, উসমান খাওয়াজা, অ্যাডাম জাম্পা, ড্যানিয়েল স্যামস, অ্যাশটন আগার, জেসন বেহরেনডর্ফ, ক্রিস লিন, ময়েজেস হেনরিকস, শন অ্যাবট, তানভীর সাঙ্ঘা, জশ ফিলিপ, অ্যালেক্স ক্যারি, বেনজামিন ডোয়ারশুইস,মার্ক স্টেকেটি।
ইংল্যান্ডমইন আলি, ক্রিস জর্ডান, ডেভিড উইলি, লিয়াম ডসন, জেমস ভিন্স, টম কোহলার-ক্যাডমোর, স্যাম বিলিংস, জেসন রয়, জো ক্লার্ক, টম কারান, টাইমাল মিলস, অ্যালেক্স হেলস, লরি ইভান্স, ডেভিড মালান, লুক উড, সাকিব মাহমুদ, রিচার্ড গ্লিসন, রিস টপলি, জো রুট।
দক্ষিণ আফ্রিকাটেম্বা বাভুমা, ফাফ ডু প্লেসিস, রিলি রসৌ, রাসি ভ্যান ডার ডুসেন, রিজা হেন্ড্রিকস, কেশভ মহারাজ, তাবরাইজ শামসি, অ্যান্ডিল ফেথলুকওয়ায়ো, করবিন বোশ, ডোয়াইন প্রিটোরিয়াস, জর্জ লিন্ডে, ডুয়ান জ্যানসেন, উইয়ান মুল্ডার, ডেলানো পটগিয়েটার, জ্যাকুয়েস স্নাইম্যান, কোডি ইউসুফ, কনর এস্টারহুইজেন, ড্যারিন ডুপাভিলন, ট্রিস্টান লুস।
শ্রীলঙ্কাচারিথ আসালাঙ্কা, কুসল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুস, অভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, চামিকা করুনারত্নে, দিনেশ চন্ডিমাল, দুনিথ ওয়েলালাগে, লাহিরু কুমারা, পাথুম নিসাঙ্কা,দিলশান মাদুশঙ্কা, ধনঞ্জয়া লক্ষণ, লাহিরু সামারাকুন, মিলান রত্নায়কে, মিনোদ ভানুকা, গারুকা সাঙ্কেথ, জেফরি ভ্যান্ডারসে।
নিউজিল্যান্ডড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, কলিন মুনরো, জিমি নিশাম, মিচেল হে, ব্লেয়ার টিকনার, টম ল্যাথাম, মাইকেল রিপন, অ্যাডাম মিলনে, টিম সাউদি, মার্টিন গাপটিল, আজাজ প্যাটেল, কলিন ডি গ্র্যান্ডহোম, ইশ সোধি, বেন সিয়ার্স, উইলিয়াম ও’রুর্ক, টিম রবিনসন।
ওয়েস্ট ইন্ডিজইভিন লুইস, ব্র্যান্ডন কিং, জেডেন সিলস, ম্যাথু ফোর্ড, জন ক্যাম্পবেল, জনসন চার্লস, রাহকিম কর্নওয়াল, অ্যাকিম অগাস্ট, কাদিম অ্যালেইন, জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, অ্যান্ড্রে ফ্লেচার, ওবেদ ম্যাককয়, ফ্যাবিয়ান অ্যালেন, ডমিনিক ড্রেক্স, শামার স্প্রিঙ্গার, হেইডেন ওয়ালশ জুনিয়র, কার্লোস ব্র্যাথওয়েট, আকিম জর্ডান, আমারি গুডরিজ,অ্যাশমিড নেড, জাভেল গ্লেন, জোমেল ওয়ারিকান।
আফগানিস্তানফজলহক ফারুকি, মুজিব উর রহমান, মোহাম্মদ নবী, সেদিকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ, বিলাল সামি, ফরিদুন দাউদজাই, ইজাজ আহমেদজাই, নাভেদ।
  1. প্রশ্নঃ পিএসএল ২০২৬ নিলাম কবে?

    উত্তরঃ পাকিস্তান সুপার লিগ ২০২৬ নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি ২০২৬ সালে স্থানীয় সময় সকাল ১১:৩০ মিনিটে লাহোরে।

  2. প্রশ্নঃ পিএসএল ২০২৬ শুরু কবে?

    উত্তরঃ পাকিস্তান সুপার লিগ ২০২৬ এবারের ১১তম আসর আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হবে চলবে ৩ মে ২০২৬ সাল পর্যন্ত।

  3. প্রশ্নঃ পিএসএলে সবচেয়ে দামি খেলোয়াড় কে?

    উত্তরঃ এবারের আসরের সবচেয়ে দামী খেলোয়াড় অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ তিনি নতুন দল সিয়ালকোট স্ট্যালিয়নসের হয়ে ১৪ কোটি পাকিস্তানি রুপি যা প্রায় ৫০০,০০০ মার্কিন ডলার মূল্যে নতুন দলে যুক্ত হয়েছেন।

ByChayan Kumar
Follow:
আমি, চয়ন কুমার, একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক এবং বিশ্লেষক। আমি খেলা ডেস্ক ওয়েবসাইটে নিয়মিতভাবে ক্রিকেট এবং ফুটবল বিষয়ক তথ্যভিত্তিক প্রতিবেদন, ম্যাচ বিশ্লেষণ এবং সর্বশেষ ক্রীড়া আপডেট লিখে থাকি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ইউরোপীয় এবং আন্তর্জাতিক ফুটবল লিগের অন্তর্দৃষ্টিপূর্ণ, তথ্যভিত্তিক কনটেন্ট তৈরিতে আমার বিশেষ দক্ষতা রয়েছে।
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

হার্দিক পান্ডিয়া এর পরিসংখ্যান
হার্দিক পান্ডিয়া এর পরিসংখ্যান ২০২৬
February 23, 2026
বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী খেলা কবে
বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী খেলা কবে দেখুন বিস্তারিত
February 23, 2026
অভিষেক শর্মা এর পরিসংখ্যান
অভিষেক শর্মা এর পরিসংখ্যান
February 22, 2026
টি২০ বিশ্বকাপে সুপার এইটে কার খেলা কবে
টি২০ বিশ্বকাপে সুপার এইটে কার খেলা কবে
February 21, 2026
কোন দেশ কতবার ফুটবল বিশ্বকাপ জিতেছে
কোন দেশ কতবার ফুটবল বিশ্বকাপ জিতেছে দেখুন বিস্তারিত
February 20, 2026

YOU MAY ALSO LIKE

বিসিএল ২০২৬ কবে? সময়সূচী, দল ও স্কোয়াড অ্যানালাইসিস

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, বিসিএল ২০২৬ কবে? । ঘরোয়া ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ ক্রিকেট…

ক্রিকেটসময়সূচি
February 18, 2026

ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬ এর জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ৩০ ডিসেম্বর ২০২৫ এ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট…

ক্রিকেট
January 31, 2026

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট কার ২০০৮-২০২৫ সর্বশেষ আপডেট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০০৮ সালে যাত্রা শুরু করার পর থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি২০ ক্রিকেট লীগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।…

ক্রিকেট
January 25, 2026

অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

ক্রিকেট অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপ ২০২৬ এর দশম আসরের জন্য মিচেল মার্শের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ১ জানুয়ারি ২০২৬…

ক্রিকেট
January 29, 2026
kheladesk.com Footer

খেলা টাইম একটি তথ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক বাংলা ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেশি ও আন্তর্জাতিক খেলাধুলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ, খেলোয়াড়দের জীবনী, ম্যাচ আপডেট, রেকর্ড, পরিসংখ্যান এবং বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের কাছে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap

Categories

  • হোম
  • ক্রিকেট
  • পরিসংখ্যান
  • ফুটবল
  • সময়সূচি

Follow : 

© 2026 khelatime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?