টি২০ বিশ্বকাপ ২০২৬ এর সুপার এইট পর্বের শেষ ম্যাচে আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ একটি হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হবে। এই ম্যাচটি সেমিফাইনালে ওঠার জন্য অলিখিত কোয়ার্টার ফাইনাল হিসেবে পরিচিত কারণ বিজয়ী দলই সেমিফাইনালে উঠবে।
টি২০ বিশ্বকাপের দশম আসর ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজন করছে আসরটি ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ। মোট ২০টি দল অংশ নিয়েছে প্রথম রাউন্ডে চারটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল (মোট ৮টি) সুপার এইট এ উঠেছে। সুপার এইট থেকে গ্রুপ ১ এ দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে কোয়ালিফাই করেছে। গ্রুপ ২ থেকে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড কোয়ালিফাই করেছে। আজকের ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে দল জিতবে তারাই সেমিফাইনাল নিশ্চিত করবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল সমীকরণ
টি২০ বিশ্বকাপ ২০২৬ এর সুপার এইট পর্বে গ্রুপ ১ এ দক্ষিণ আফ্রিকা দুটি জয় নিয়ে ৪ পয়েন্ট (+২.৮৯০) সহ শীর্ষে রয়েছে ইতিমধ্যে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে। ওয়েস্ট ইন্ডিজ ২ ম্যাচে ১ জয় নিয়ে ২ পয়েন্ট (+১.৭৯১) সহ দ্বিতীয় স্থানে আছে টিম ইন্ডিয়াও ২ ম্যাচে ১ জয় নিয়ে ২ পয়েন্ট (-০.১০০) সহ তৃতীয় অবস্থানে রয়েছে অন্যদিকে জিম্বাবুয়ে ২ ম্যাচে ০ জয় নিয়ে ছিটকে গেছে।
সুপার এইট – গ্রুপ ১ পয়েন্ট টেবিল
অবশেষে ভারত তাদের সকল সমীকরণের হিসাব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজকের ম্যাচের জয়ের নায়ক সঞ্জু স্যামসন তিনি ব্যাট হাতে অপরাজিত ৯৭* রান করেন ৫০ বলে
আজ ১ মার্চ সন্ধ্যা ৭:৩০ মিনিটে (বাংলাদেশ সময়) কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে অলিখিত কোয়ার্টার ফাইনাল যা ডু-অর-ডাই ম্যাচ অনুষ্ঠিত হবে। এই হাই-ভোল্টেজ লড়াইয়ের বিজয়ী দলই গ্রুপ ১ থেকে দ্বিতীয় স্থান অধিকার করে সেমিফাইনালে উঠবে।
| দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নেট রান রেট |
|---|---|---|---|---|---|
| দক্ষিণ আফ্রিকা কোয়ালিফাই | ৩ | ৩ | ০ | ৬ | +২.২৫৯ |
| ভারত কোয়ালিফাই | ৩ | ২ | ১ | ৪ | ০.১০৬ |
| ওয়েস্ট ইন্ডিজ | ২ | ১ | ১ | ২ | +১.৭৯১ |
| জিম্বাবুয়ে | ৩ | ০ | ৩ | ০ | -৪.৪৭৫ |
আরো পড়ুন: টি২০ বিশ্বকাপ সুপার এইট পয়েন্ট টেবিল ভারত রয়েছে সেমিফাইনালের দৌড়ে
যদি আজকের ম্যাচে কোনো কারণে (যেমন বৃষ্টি) অনুষ্ঠিত না হয় বা পরিত্যক্ত হয় তাহলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসির) নিয়ম অনুসারে দুই দলই ১ পয়েন্ট করে পাবে। ফলে উভয় দলের পয়েন্ট হবে ৩ নেট রান রেটের ভিত্তিতে ওয়েস্ট ইন্ডিজ (+১.৭৯১) টিম ইন্ডিয়ার (-০.১০০) এর চেয়ে অনেক এগিয়ে থাকবে। তাই ওয়েস্ট ইন্ডিজ সরাসরি সেমিফাইনালে কোয়ালিফাই করবে আর টিম ইন্ডিয়ার টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।
টি২০ বিশ্বকাপের আজকের এই ম্যাচে কোনো রিজার্ভ ডে নেই তাই যদি ফলাফল না হয় তবে নেট রান রেটের ভিত্তিতে ওয়েস্ট ইন্ডিজ সরাসরি সেমিফাইনালে কোয়ালিফাই করবে। টিম ইন্ডিয়ার জন্য জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে এই দুই দল।
প্রশ্নঃ ভারত কতবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে?
প্রশ্নঃ ভারত কতবার টি২০ বিশ্বকাপের ফাইনাল খেলেছে?
প্রশ্নঃ ভারত কতবার টি টোয়েন্টি সেমিফাইনাল খেলেছে?
২০০৭ – সেমিফাইনাল জিতে চ্যাম্পিয়ন
২০১৪ – সেমিফাইনাল জিতে ফাইনাল (রানার্স-আপ)
২০১৬ – সেমিফাইনালে হেরে যায়
২০২২ – সেমিফাইনালে হেরে যায়
২০২৪ – সেমিফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়


